রবিবার, এপ্রিল ১৯

ধর্ম ও দর্শন

মস‌জি‌দের হিন্দু-সনাতনী খা‌দেম
ধর্ম ও দর্শন

মস‌জি‌দের হিন্দু-সনাতনী খা‌দেম

|| আবু সালেহ ||ফজর নামাজ প‌ড়ে ঘুমা‌নোর চেষ্টা করলাম কিন্তু কিছু‌তেই ঘুম আস‌ছে না। ‌কিছুক্ষণ এপাশ-ওপাশ করে উ‌ঠে রে‌ডি হ‌য়ে বে‌ড়ি‌য়ে পড়লাম। গন্তব‌্য গেদু মিয়া মসজিদ। ত্রিপুরা রা‌জ্যে মুসলমান‌দের সব‌চে‌য়ে সুন্দর স্থাপনা। জানা যায়, দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় গেদু মিয়া নামের একজন ঠিকাদার প্রতিষ্ঠা করেন তিন গম্বুজ বিশিষ্ট এই সুন্দর মসজিদটি। কালক্রমে তার নাম অনুসারেই মসজিদটি পরিচিতি পায়। মস‌জি‌দ চত্ত‌রে পূর্ব দি‌কে তাঁর ও তাঁর স্ত্রীর কবর র‌য়ে‌ছে।আগরতলায় এ‌সে যে হো‌টে‌লে উ‌ঠে‌ছি, সেই হো‌টেল থে‌কে অল্প দূ‌রে হওয়ায় পায়ে হে‌ঁটে হে‌ঁটেই ক‌য়েক মি‌নি‌টে মস‌জি‌দে পৌঁ‌ছে যাই। মস‌জি‌দের বা‌হি‌রে দেয়াল‌দি‌য়ে ঘেরা বিশাল চত্তর। প্রধান গেট দি‌য়ে মস‌জিদ চত্ত‌রে প্র‌বেশ কর‌তেই হাফ প‌্যান্ট পড়া একজন মানুষ‌কে বাল‌তি দি‌য়ে পা‌নি নি‌য়ে যে‌তে দেখলাম। মস‌জি‌দের দরজা খোলা পে‌য়ে ভেত‌রে প্রবেশ করলাম...
সৌদি পৌঁছলেন ৭২৪১৫ জন হজযাত্রী
ধর্ম ও দর্শন, সংবাদ

সৌদি পৌঁছলেন ৭২৪১৫ জন হজযাত্রী

পবিত্র হজ পালনে এ পর্যন্ত সৌদি আরব পৌঁছেছেন ৭২ হাজার ৪১৫ জন হজযাত্রী। রবিবার (৯ জুন) রাত ২টা ৫৯ মিনিট পর্যন্ত রেকর্ড অনুযায়ী সরকারি ব্যবস্থাপনায় ৪ হাজার ৫৫০ জন ও বেসরকারি ব্যবস্থাপনায় ৬৭ হাজার ৮৬৫ জন হজযাত্রী সৌদি আরব গিয়েছেন।রবিবার হজ সম্পর্কিত সবশেষ বুলেটিনে এই তথ্য জানানো হয়।এয়ারলাইন্স, সিভিল এভিয়েশন অথরিটি অব বাংলাদেশ, বাংলাদেশ হজ অফিস ঢাকা এবং সৌদি আরব সূত্রে এই তথ্য জানিয়েছে হেল্পডেস্ক।গত ৯ মে হজ ফ্লাইট শুরু হয়, শেষ হবে ১২ জুন। হজযাত্রীদের প্রথম ফিরতি ফ্লাইট ২০ জুন আর শেষ ফিরতি ফ্লাইট ২২ জুলাই।এ বছর সরকারি ও বেসরকারি ব্যবস্থাপনায় ৮৫ হাজার ২৫২ জন সৌদি আরব যাবেন। এর মধ্যে সরকারিভাবে নিবন্ধন করেছেন ৪ হাজার ৫৬২ জন। আর বেসরকারিভাবে নিবন্ধন করেছেন ৮০ হাজার ৬৯৫ জন।আগামী ১৬ জুন সৌদি আরবে পবিত্র ঈদুল আজহা অনুষ্ঠিত হবে।...
হজ পালনে সৌদি পৌঁছেছেন প্রায় ৭০ হাজার বাংলাদেশি
ধর্ম ও দর্শন, সংবাদ

হজ পালনে সৌদি পৌঁছেছেন প্রায় ৭০ হাজার বাংলাদেশি

পবিত্র হজ পালন করতে সৌদি আরব পৌঁছেছেন ৬৯ হাজার ৯৫৪ বাংলাদেশী। মোট ১৭৯টি ফ্লাইটে সৌদি পৌঁছান তারা।শনিবার (৮ জুন) হজ সম্পর্কিত সবশেষ বুলেটিনে এই তথ্য জানানো হয়েছে। এয়ারলাইন্স, সিভিল এভিয়েশন অথরিটি অব বাংলাদেশ, বাংলাদেশ হজ অফিস ঢাকা এবং সৌদি আরব সূত্রে এ তথ্য জানিয়েছে হেল্পডেস্ক।তথ্যমতে, শুক্রবার দিবাগত রাত আড়াইটা পর্যন্ত মোট ৬৯ হাজার ৯৫৪ হজযাত্রী সৌদি পৌঁছেছেন। যার মধ্যে সরকারি ব্যবস্থাপনায় ৪ হাজার ৫৫০ এবং বেসরকারি ব্যবস্থাপনায় ৬৪ হাজার ৪০৪ হজযাত্রী পৌঁছেছেন। মোট ১৭৯টি ফ্লাইটে সৌদি পৌঁছান তারা।এদিকে হজ পালন করেতে গিয়ে এখন পর্যন্ত ১২ জন মারা গেছেন। সর্বশেষ ৬ জুন মক্কায় শেখ আরিফুল ইসলাম নামে একজন মারা যান। এর মধ্যে মক্কায় নয়জন এবং মদিনায় তিনজন মারা গেছেন।গত ৯ মে হজ ফ্লাইট শুরু হয়, শেষ হবে ১২ জুন। হজযাত্রীদের প্রথম ফিরতি ফ্লাইট ২০ জুন আর শেষ ফিরতি ফ্লাইট ২২ জুলাই।এ বছর সরকার...
দোয়া
ধর্ম ও দর্শন

দোয়া

|| ড. মুহাম্মদ ঈসা শাহেদী ||দোয়া তো বিরহী প্রেমিকের না বলা কথার, অব্যক্ত ব্যথার বিনীত উচ্চারণ। প্রেমাষ্পদের সাথে একান্তে আলাপন দোয়া।যার হৃদয় পুড়ে কাবাব হয়েছে, বিরহ বিচ্ছেদে খানখান যার অন্তর তার আর্তকান্নার নাম দোয়া।দোয়ার কান্না অন্তরে তিনি ছাড়া আর যাকিছু আছে সব জ্বালিয়ে ছারখার করে দেয়। হৃদয়ের যত চাহিদা, আর্তনাদ বিন্দু বিন্দু বারিধারায় রূপান্তরিত করে। অন্তরের আগ্নেয়গিরির গলিত সেই লাভা তখন দুচোখ বেয়ে নেমে আসে অশ্রু আকারে।দোয়া পোড়া অন্তরের উন্মত্ততা ও তাড়নার বিষ্ফোরণ, যা নিজের দারিদ্র, অভাব ও মুখাপেক্ষিতাকে এমন প্রেমাষ্পদের দরবারে উপস্থাপন করে, যিনি কারো প্রতি মুখাপেক্ষী নন।দোয়া আসমানের জ্যোতিষ্ক, জমিনের পুষ্পবন। দোয়া মুক্তির সোপান, মনোবাঞ্ছা পুরণের চাবিকাঠি। দোয়া আরশবাসীর মাঝে আলোড়ন তোলে আর প্রাণের আঙ্গিনায় প্রেমের আগুন জ্বালায়। দোয়া অন্তরের বিশাল সাগরের তরঙ্গমালার গর্জন, বিরহীর ...
ঈদুল আজহার তারিখ জানা যাবে শুক্রবার
ধর্ম ও দর্শন, সংবাদ

ঈদুল আজহার তারিখ জানা যাবে শুক্রবার

পবিত্র ঈদুল আজহা উদযাপনের তারিখ নির্ধারণে আগামীকাল শুক্রবার সন্ধ্যায় বসবে জাতীয় চাঁদ দেখা কমিটি। শুক্রবার (৭ জুন) সন্ধ্যা সোয়া ৭টায় জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে ইসলামিক ফাউন্ডেশনের সভাকক্ষে এ সভা অনুষ্ঠিত হবে। সভায় সভাপতিত্ব করবেন ধর্মমন্ত্রী মো. ফরিদুল হক খান।বৃহস্পতিবার (৬ জুন) ইসলামিক ফাউন্ডেশনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।শুক্রবার চাঁদ দেখা গেলে শনিবার (৮ জুন) থেকে জিলহজ মাস গণনা শুরু হবে। এক্ষেত্রে বাংলাদেশে আগামী ১৭ জুন (১০ জিলহজ) ঈদুল আজহা উদযাপিত হবে। চাঁদ দেখা না গেলে শনিবার জিলকদ মাসের ৩০ দিন পূর্ণ হবে। সেক্ষেত্রে আগামী রবিবার (৯ জুন) থেকে জিলহজ মাস গণনা শুরু হবে, দেশে ঈদ পালিত হবে ১৮ জুন (মঙ্গলবার)।ইসলাম ধর্ম অনুযায়ী, মুসলমানরা জিলহজ মাসের ১০ তারিখে আল্লাহর সন্তুষ্টি লাভের উদ্দেশ্যে প্রিয় বস্তু অর্থাৎ পশু কোরবানি করে থাকেন।...
হজ পালনে সৌদি পৌঁছেছেন ৬৩১৪১ বাংলাদেশী
ধর্ম ও দর্শন, সংবাদ

হজ পালনে সৌদি পৌঁছেছেন ৬৩১৪১ বাংলাদেশী

পবিত্র হজ পালনে বুধবার (৫ জুন) দিবাগত রাত ৩টা পর্যন্ত সর্বমোট ৬৩ হাজার ১৪১ জন বাংলাদেশী সৌদি আরবে পৌঁছেছেন। এরমধ্যে সরকারি ব্যবস্থাপনার হজযাত্রী ৪ হাজার ১৬৫ জন ও বেসরকারি ব্যবস্থাপনার হজযাত্রী ৫৮ হাজার ৯৭৬ জন। বৃহস্পতিবার (৬ জুন) হজ পোর্টালে আইটি হেল্পডেস্কের প্রতিদিনের বুলেটিন থেকে এ তথ্য জানা গেছে।হজযাত্রীদের সৌদি আরবে যাওয়ার প্রথম ফ্লাইট গত ৯ মে শুরু হয়। আগামী ১২ জুন পর্যন্ত সৌদি যাওয়ার ফ্লাইট চলবে। হজ শেষে ২০শে জুন ফিরতি ফ্লাইট শুরু হবে। দেশে ফেরার ফ্লাইট শেষ হবে আগামী ২২শে জুলাই।ধর্ম মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, এ পর্যন্ত ১১ জন বাংলাদেশি হজযাত্রী সৌদি আরবে মারা গেছেন। মৃত্যুবরণকারীদের মধ্যে ১০ জন পুরুষ, একজন নারী। মক্কায় ৮ এবং মদিনায় ৩ জন বাংলাদেশি হজযাত্রী মারা গেছেন।...
আরও ১ হজযাত্রীর মৃত্যু, সৌদি পৌঁছলেন ৫৮১২১ বাংলাদেশী
ধর্ম ও দর্শন, সংবাদ

আরও ১ হজযাত্রীর মৃত্যু, সৌদি পৌঁছলেন ৫৮১২১ বাংলাদেশী

সৌদি আরবে আরও একজন বাংলাদেশি হজযাত্রী মারা গেছেন। গত রবিবার (২ জুন) হজযাত্রী মাকসুদ আহমেদ (৬১) মদিনায় মারা যান। তার বাড়ি কক্সবাজারের চকরিয়ায়। এ নিয়ে সৌদি আরবে ১০ বাংলাদেশি হজযাত্রী মৃত্যুবরণ করেন।এছাড়া হজ ফ্লাইট শুরু হওয়ার পর এ পর্যন্ত ৫৮ হাজার ১২১ জন বাংলাদেশি হজযাত্রী সৌদি আরবে পৌঁছেছেন।মঙ্গলবার (৪ জুন) হজ পোর্টালে আইটি হেল্পডেস্কের প্রতিদিনের বুলেটিন থেকে এ তথ্য জানা গেছে।গত রাত ৩টা পর্যন্ত সর্বমোট ৫৮ হাজার ১২১ হজযাত্রী সৌদি আরবে পৌঁছেছেন। এরমধ্যে সরকারি ব্যবস্থাপনায় হজযাত্রী ৩ হাজার ৭৪৭ জন ও বেসরকারি ব্যবস্থাপনায় ৫৪ হাজার ৩৭৪ জন।এবার সরকারি ও বেসরকারি ব্যবস্থাপনা মিলিয়ে মোট ৮৫ হাজার ২৫৭ জন হজ করতে যাবেন। এরমধ্যে সরকারি ব্যবস্থাপনায় ৪ হাজার ৫৬২ জন ও বেসরকারি ব্যবস্থাপনায় এজেন্সির মাধ্যমে ৮০ হাজার ৬৯৫ জন হজ করতে যাবেন।চাঁদ দেখা সাপেক্ষে আগামী ১৬ জুন এবারের হ...
হজ পালনে সৌদি পৌঁছলেন ৫৩১৮০ বাংলাদেশী
ধর্ম ও দর্শন, সংবাদ

হজ পালনে সৌদি পৌঁছলেন ৫৩১৮০ বাংলাদেশী

চলতি মৌসুমে হজ পালনে এ পর্যন্ত ৫৩ হাজার ১৮০ জন বাংলাদেশি সৌদি আরব পৌঁছেছেন। অন্যদিকে এ পর্যন্ত ৮ বাংলাদেশি হজযাত্রী মারা গেছেন।শনিবার (১ জুন) সকালে হজ পোর্টালে আইটি হেল্প ডেস্কের প্রতিদিনের বুলেটিন থেকে এ তথ্য জানা গেছে।জানা যায়, শনিবার (১ জুন) রাত ২টা পর্যন্ত মোট ৫৩ হাজার ১৮০ জন হজযাত্রী সৌদি আরবে পৌঁছেছেন। এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় ৩ হাজার ৭৪৭ জন ও বেসরকারি ব্যবস্থাপনায় গেছেন ৪৯ হাজার ৪৩৩ জন। এখন পর্যন্ত হজকেন্দ্রিক সৌদি আরব যাওয়ার ফ্লাইট পরিচালিত হয়েছে ১৩৬টি।চাঁদ দেখা সাপেক্ষে আগামী ১৬ জুন এবারের হজ অনুষ্ঠিত হবে। হজযাত্রীদের সৌদি আরবে যাওয়ার প্রথম ফ্লাইট শুরু হয় গত ৯ মে। আগামী ১০ জুন পর্যন্ত হজযাত্রার এ ফ্লাইট চলবে। হজ শেষে ২০ জুন থেকে শুরু হবে ফিরতি ফ্লাইট। দেশে ফেরার ফ্লাইট শেষ হবে আগামী ২২ জুলাই।এদিকে, এখন পর্যন্ত সব হজযাত্রীর ভিসা হয়েছে বলে জানিয়েছে ধর্ম মন্...
গভীর কৃতজ্ঞতা ও আধ্যাত্মিকতা অর্জনে সুফি মেডিটেশন
ধর্ম ও দর্শন

গভীর কৃতজ্ঞতা ও আধ্যাত্মিকতা অর্জনে সুফি মেডিটেশন

|| খাজা ওসমান ফারুকী (খাজা'জী) ||কু’রআনে একটি ব্যাপার বার বার ঘুরে ফিরে আসে: আল্লাহর প্রতি আমাদেরকে কৃতজ্ঞতা দেখাতে হবে।আল্লাহ তাআলা বলেন : “যখন তোমাদের পালনকর্তা ঘোষণা করলেন যে, যদি কৃতজ্ঞতা স্বীকার করো তবে তোমাদেরকে আরও দেব এবং যদি অকৃতজ্ঞ হও তবে নিশ্চয়ই আমার শাস্তি হবে কঠোর”। [সূরা ইব্রাহিম ১৪:৭] ‘আমি লোকমানকে প্রজ্ঞা দান করেছি এই মর্মে যে, আল্লাহর প্রতি কৃতজ্ঞ হও। যে কৃতজ্ঞ হয়, সে তো কেবল স্বীয় কল্যাণের জন্যই কৃতজ্ঞ হয়। আর সে অকৃতজ্ঞ হলে তো আল্লাহ অভাবমুক্ত প্রশংসিত’। (সূরা লুক্বমান ৩১:১২) -‘সুতরাং তোমরা আমাকে স্মরণ কর, আমিও তোমাদের স্মরণ রাখব এবং আমার কৃতজ্ঞতা প্রকাশ কর ও অকৃতজ্ঞ হয়ো না’। ( ২:১৫২)প্রশ্ন আসে: আল্লাহর প্রতি কৃতজ্ঞতা দেখানোর জন্য এত জোর দেওয়া হয়েছে কেন? আল্লাহর তো কোনো কিছুর দরকার নেই? তাহলে কৃতজ্ঞতা দেখিয়ে কার কী লাভ হচ্ছে? কৃতজ্ঞতা হচ্ছে সর্বোত্তম মনোভাব। কেননা...
হজ পালনে সৌদি পৌঁছেছেন প্রায় ৪৭ হাজার বাংলাদেশি
ধর্ম ও দর্শন, সংবাদ

হজ পালনে সৌদি পৌঁছেছেন প্রায় ৪৭ হাজার বাংলাদেশি

চলতি মৌসুমে পবিত্র হজ পালনের জন্য এ পর্যন্ত প্রায় ৪৭ হাজার বাংলাদেশি সৌদি আরব পৌঁছেছেন।বাংলাদেশ সময় মঙ্গলবার (২৮ মে) রাত ২টা ৩০ মিনিটে হজ ব্যবস্থাপনা পোর্টালের বুলেটিনে এ তথ্য জানানো হয়েছে।বুলেটিনে জানানো হয়, সোমবার (২৭ মে) পর্যন্ত সর্বমোট ৪৬ হাজার ৯৮৮ জন হজযাত্রী সৌদি আরব পৌঁছেছেন। এর মধ্যে সরকারি ব্যবস্থাপনার হজযাত্রী ৩ হাজার ৭৪৭ জন এবং বেসরকারি ব্যবস্থাপনার হজযাত্রী ৪৩ হাজার ২৪১ জন।এ বছর সরকারি ব্যবস্থাপনার হজযাত্রীর কোটা ৪৫৬২ এবং বেসরকারি হজযাত্রীর কোটা ৮০ হাজার ৬৯৫। ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের অনুমোদিত হজ এজেন্সির সংখ্যা ২৫৯টি।হজযাত্রীদের নিয়ে সৌদি আরবে যাত্রার ফ্লাইট শুরু হয় ৯ মে। শেষ ফ্লাইট যাবে ১০ জুন। এরপর হজযাত্রীদের প্রথম ফিরতি ফ্লাইট শুরু হবে ২০ জুন। ২২ জুলাই শেষ ফিরতি ফ্লাইট দেশে আসবে।উল্লেখ্য, চাঁদ দেখা সাপেক্ষে ১৬ জুন পবিত্র হজ অনুষ্ঠিত হবে।...