রবিবার, এপ্রিল ১৯

ধর্ম ও দর্শন

হজ পালন শেষে দেশে ফিরলেন ৬৮ হাজার হাজি
ধর্ম ও দর্শন

হজ পালন শেষে দেশে ফিরলেন ৬৮ হাজার হাজি

চলতি বছর পবিত্র হজ পালন শেষে এখন পর্যন্ত ৬৭ হাজার ৯৭৪ জন হাজি দেশে ফিরেছেন। শনিবার (১৩ জুলাই) হজ পোর্টালের সবশেষ বুলেটিনে এ তথ্য জানানো হয়।বুলেটিনে বলা হয়, আগামী ২২ জুলাই পর্যন্ত হাজিদের ফিরতি ফ্লাইট অব্যাহত থাকবে।এবার বাংলাদেশ থেকে মোট ৮৫ হাজার ২২৫ জন (ব্যবস্থাপনা সদস্যসহ) হজযাত্রী সৌদি আরবে গেছেন। এদিকে, আগামী বছর (২০২৫) বাংলাদেশের জন্য এক লাখ ২৭ হাজার ১৯৮ জনের কোটা দিয়েছে সৌদি আরব।বিষয়টি নিশ্চিত করে হজ এজেন্সিস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (হাব) সভাপতি এম শাহাদাত হোসাইন তসলিম জানান, নির্ধারিত সংখ্যার মধ্যে কতজন সরকারি ব্যবস্থাপনায় আর কতজন বেসরকারি ব্যবস্থাপনায় হজে যাবেন তা বাংলাদেশ সরকার পরে নির্ধারণ করে দেবে।...
বাংলার রুমির ১৩তম ওফাতবার্ষিকী উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত
ধর্ম ও দর্শন, সংবাদ

বাংলার রুমির ১৩তম ওফাতবার্ষিকী উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত

উপমহাদেশের শ্রেষ্ঠ রুমি গবেষক ও সাধকপুরুষ, বাংলার রুমি শাহসুফি সৈয়দ আহমদুল হকের ১৩তম ওফাতবার্ষিকী আগামী ৫ সেপ্টেম্বর ২০২৪ খ্রি.। এ উপলক্ষে ঢাকা ও চট্টগ্রামে আন্তর্জাতিক সেমিনারসহ অনুষ্ঠানাদি আয়োজনের লক্ষে প্রস্তুতি সভা করেছে বাংলার রুমি প্রতিষ্ঠিত আধ্যাত্মিক চর্চা ও গবেষণামূলক সংগঠন আল্লামা রুমি সোসাইটি বাংলাদেশ। আজ শুক্রবার (১২ জুলাই) সন্ধ্যা সাড়ে সাতটায় রাজধানীর বনানীস্থ সোসাইটির কার্যালয়ে এই সভা অনুষ্ঠিত হয়।বিজ্ঞাপনসোসাইটির সভাপতি ও মাননীয় প্রধানমন্ত্রীর সাবেক মূখ্যসচিব ড. মো. আব্দুল করিম-এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফারসি ভাষা ও সাহিত্য বিভাগ এবং আল্লামা রুমি সোসাইটির যৌথ উদ্যোগে ঢাকায় একটি আন্তর্জাতিক সেমিনার ও চট্টগ্রামে সেমিনার-সহ বাংলার রুমির মাজর প্রাঙ্গণে মিলাদ ও দোয়া মাহফিল আয়োজনের সিদ্ধান্ত নেয়া হয়। এ সময় উপস্থিত ছিলেন সোসাইটির উপদেষ্টা ও বাংলার রু...
ইলমুন নুবুওয়াহ সনদের উপর প্রতিষ্ঠিত
ধর্ম ও দর্শন, প্রবন্ধ, শিক্ষা ও সাহিত্য (প্রবন্ধ, গল্প, কবিতা, জীবনী)

ইলমুন নুবুওয়াহ সনদের উপর প্রতিষ্ঠিত

|| প্রফেসর ড. মো: মযনুল হক, ইবি. কুষ্টিয়া ||ইলমুন নুবুওয়াহ বলতে নবুওয়াতী জ্ঞান, ঐশী জ্ঞান বা ঐশী প্রত্যাদেশকে বুঝানো হয়। এ জ্ঞানের বিভাজন করা হয়ে থাকে দু’ভাবে১. ওহী মাতলু -যা সালাতে পাঠ করা হয় ইবাদাত হিসেবে-আল-কুরআনুল কারীম২. ওহী গায়রু মাতলু-যা পঠিত হয় না ইবাদাত হিসেবে-আল-হাদীস বা সুন্নাহউম্মাতে মুহাম্মদীর জন্য এতদুভয়কে আকড়ে ধরা ওয়াজিব।রাসূল সা. বলেছেন: আমি দু’টো জিনিস তোমাদের নিকট রেখে গেলাম, যদি তোমরা এ দু’টোকে আকড়ে ধরো তাহলে পথ ভ্রষ্ট হবে না- ১. আল্লাহর কিতাব এবং ২. আমার সুন্নাহ (মুয়াত্বা ইমাম মালেক, ২/৮৯৯)।রাসূল মুহাম্মদ সা. এর উপর ওহী বা ঐশী জ্ঞান -ইলমুন নুবুওয়াহ- এর সূত্রপাত হয়েছিল হেরা গুহায় আল্লাহর প্রত্যাদেশসহ জিবরাঈল আ. এর আগমণের মাধ্যমে। আয়িশা রা. থেকে বর্ণিত হাদীস: জিবরাঈল আমীন এসে বললেন: পড়, রাসূল সা. বললেন আমি তো পাঠ করতে পারি না-আমি পাঠকারী নই। তিনি বললেন: জি...
আল্লাহ ও রাসূলের সঙ্গে বান্দার ভালোবাসার বন্ধন
ধর্ম ও দর্শন

আল্লাহ ও রাসূলের সঙ্গে বান্দার ভালোবাসার বন্ধন

|| ড. মুহাম্মদ ঈসা শাহেদী ||ফিকাহ শাস্ত্রের কথা হল, নামায, ইবাদত সঠিক নিয়মে শুদ্ধ হতে হবে। তাহলেই আদায় হয়েছে বলে গণ্য হবে। সূফিসাধকদের শিক্ষা হল, ইবাদত সহীহ শুদ্ধ হওয়া বা আদায় হওয়াই শেষ কথা নয়। তা আল্লাহর দরবারে কবুল হয়েছে কিনা দেখতে হবে। আল্লাহকে সম্মুখে হাজির নাজির জেনে ইবাদত করতে হবে। একাগ্রতা থাকতে হবে। তবেই তাকওয়ার জীবন লাভ হবে। তার জন্য নানা আনুষ্ঠানিকতা ও কসরতের মাধ্যমে মনকে তৈরি করতে হবে।এ লক্ষ্য অর্জনের জন্য সবচে দ্রুত ও কার্যকর একটি পথ মহব্বত। মহব্বত শব্দটির ধাতুমূল হুব্ব। অর্থ ভালোবাসা, প্রেম। সূফিসাধকদের কথা হল, আল্লাহর সাথে বান্দার সম্পর্ক মনিব ও দাসের সম্পর্ক নয়। বরং হতে হবে ভালোবাসার সম্পর্ক। এ ধরনের সম্পর্কের কথা উল্লেখ আছে কুরআন মজীদের বিভিন্ন আয়াতে। যেমন:يُحِبُّهُمۡ وَيُحِبُّونَهُۥٓ“…তিনি (আল্লাহ) তাদেরকে ভালোবাসেন এবং তারাও (ঈমানদাররাও) তাঁকে ভালোবাসে।” -(সূরা মা...
হিজরী নববর্ষকে স্বাগত জানিয়ে ইসলামী ছাত্র আন্দোলনের র‍্যালি
ধর্ম ও দর্শন, সংবাদ

হিজরী নববর্ষকে স্বাগত জানিয়ে ইসলামী ছাত্র আন্দোলনের র‍্যালি

হিজরী নববর্ষ ১৪৪৬-কে স্বাগত জানিয়ে রাজধানীতে র‍্যালি করেছে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ। রবিবার (৭ জুলাই) বিকাল চারটায় রাজধানীর পল্টন এলাকায় এই র‍্যালি করে ছাত্রসংগঠনটি।বিজ্ঞাপনসংগঠনটির কেন্দ্রীয় সাহিত্য ও সংস্কৃতি বিভাগের উদ্যোগে আয়োজিত র‍্যালিটি বায়তুল মোকাররমের উত্তর গেট থেকে শুরু হয়ে পল্টন মোড় ঘুরে একই জায়গায় এসে শেষ হয়।র‍্যালিতে হিজরি নতুন বছরকে স্বাগত জানিয়ে বিভিন্ন ধরনের ক্যালিওগ্রাফি সম্বলিত প্ল্যাকার্ড প্রদর্শন করতে দেখা যায়। সেখানে একটি সংক্ষিপ্ত সমাবেশও করেছে তারা। সমাবেশে হিজরি নববর্ষকে স্বাগত জানানোসহ মহররম মাসের গুরুত্ব ও তাৎপর্য তুলে ধরে বক্তব্য রাখেন সংগঠনটির নেতৃবৃন্দ।...
পবিত্র কাবা ঘর নতুন গিলাফে সজ্জিত
ধর্ম ও দর্শন, সংবাদ

পবিত্র কাবা ঘর নতুন গিলাফে সজ্জিত

আরবি নতুন বর্ষ উপলক্ষে নতুন গিলাফে সজ্জিত করা হয়েছে পবিত্র কাবা ঘর। শনিবার (৬ জুলাই) রাতে মক্কায় পবিত্র মসজিদুল হারাম প্রাঙ্গণে আনুষ্ঠানিকভাবে গিলাফ পরিবর্তন করা হয়।সৌদি আরবে শনিবার সন্ধ্যার পর থেকে শুরু হয় পয়লা মহররম, নতুন চন্দ্রবর্ষ ১৪৪৬ হিজরি। এ উপলক্ষে কাবার গিলাফ পরিবর্তন করা হবে সেটা আগেই হারামাইনের পক্ষ থেকে জানানো হয়েছিল। রাতভর গিলাফ পরিবর্তনের আনুষ্ঠানিকতা চলে।বিজ্ঞাপনসৌদি বার্তা সংস্থা জানিয়েছে, মক্কার বাদশাহ আবদুল আজিজ কমপ্লেক্সে পবিত্র কাবাঘরের কালো গিলাফ প্রস্তুত করা হয়। সেখানকার বিশেষজ্ঞ প্রকৌশলী ও প্রযুক্তিবিদের তত্ত্বাবধানে ১৫৯ দক্ষ কারিগর নতুন গিলাফ পরিবর্তনের কার্যক্রম সম্পন্ন করেন।মূলত সোনার সুতা দিয়ে তৈরি গিলাফ বা কিসওয়ার ৫৩টি টুকরা রয়েছে। এরমধ্যে বেল্টের ১৬টি, বেল্টের নিচে সাতটি, কোণার টুকরো চারটি, ১৭টি লণ্ঠন, দরজার পর্দা পাঁচটি, রুকনে ইয়ামানির একট...
দেশে ফিরলেন ৫৬ হাজার ৩৩১ হাজি, মৃত্যু বেড়ে ৬২
ধর্ম ও দর্শন, সংবাদ

দেশে ফিরলেন ৫৬ হাজার ৩৩১ হাজি, মৃত্যু বেড়ে ৬২

চলতি বছর পবিত্র হজ পালন শেষে এখন পর্যন্ত দেশে ফিরেছেন ৫৬ হাজার ৩৩১ জন হাজি। এবার বাংলাদেশি হজযাত্রীর মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৬২ জনে। এর মধ্যে ৪৯ জন পুরুষ আর ১৩ জন নারী।সোমবার (৮ জুলাই) হজ পোর্টালের সবশেষ বুলেটিনে এ তথ্য জানানো হয়।বিজ্ঞাপনসৌদি থেকে ১৪৪টি ফ্লাইটে এসব হাজি বাংলাদেশে এসেছেন। হজ শেষে গত ২০ জুন থেকে দেশে ফেরার ফ্লাইট শুরু হয়। ওইদিন বাংলাদেশ বিমানের প্রথম ফিরতি ফ্লাইট ৪১৭ হাজি নিয়ে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। আগামী ২২ জুলাই পর্যন্ত হাজিদের ফিরতি ফ্লাইট অব্যাহত থাকবে।প্রসঙ্গত, বাংলাদেশ থেকে মোট ৮৫ হাজার ২২৫ জন (ব্যবস্থাপনা সদস্যসহ) হজযাত্রী সৌদি আরবে গেছেন। আগামী বছর (২০২৫) বাংলাদেশের জন্য এক লাখ ২৭ হাজার ১৯৮ জনের কোটা দিয়েছে সৌদি আরব।বিষয়টি নিশ্চিত করে হজ এজেন্সিস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (হাব) সভাপতি এম শাহাদাত হোসাইন তসলিম জানা...
আজ পয়লা মহররম, পবিত্র হিজরি নববর্ষ ১৪৪৬
ধর্ম ও দর্শন, সংবাদ

আজ পয়লা মহররম, পবিত্র হিজরি নববর্ষ ১৪৪৬

বিদায় জিলহজ। আজ সোমবার পয়লা মহরম। বাংলাদেশের আকাশে মুহাররম মাসের চাঁদ উদয়ের মাধ্যমে শুরু হয়েছে নতুন হিজরি বর্ষ, ১৪৪৬। বাংলাদেশের আকাশে গতকাল সন্ধ্যায় মহরম মাসের চাঁদ দেখা গেছে। আগামী ১৭ জুলাই সারা দেশে পবিত্র আশুরা উদযাপিত হবে। বিশ্বনবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের হিজরতের ঘটনাকে কেন্দ্র করেই হিজরি সনের শুভ সূচনা হয়েছিল। তাই মুসলমান ও আরব বিশ্বে হিজরি নববর্ষ অতীব গুরুত্বপূর্ণ। সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যে দাপ্তরিক কাজকর্ম হয় আরবি ক্যালেন্ডার অনুসরণ করে। যেমন খ্রিস্টানদের ১৩তম পোপ গ্রেগোরির নামানুসারে ১ জানুয়ারি ইংরেজি নববর্ষ উদ্যাপনের মধ্যদিয়ে শুরু হয় গ্রেগরিয়ান ক্যালেন্ডারে দিনলিপি।বিজ্ঞাপনরাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের ত্যাগ ও কুরবানির ঐতিহাসিক স্মৃতি স্মারক হিজরি (আরবি) সন। ইসলামের প্রচার, প্রসার এবং বিজয় কেতন উড্ডীনে হিজরি সনের গুরুত্ব ও তাৎপর্য অ...
বগুড়ায় রথযাত্রায় বিদ্যুৎস্পৃষ্টে ৫ জনের মৃত্যু
ধর্ম ও দর্শন, সংবাদ

বগুড়ায় রথযাত্রায় বিদ্যুৎস্পৃষ্টে ৫ জনের মৃত্যু

বগুড়ায় সনাতন ধর্মাবলম্বীদের উৎসব রথযাত্রায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে পাঁচজন মারা গেছেন। আহত হয়েছেন আরও অন্তত ২৫ জন।রবিবার (৭ জুলাই) বিকেল সোয়া ৫টার দিকে বগুড়া শহরের সেউজগাড়ী আমতলী মোড় এলাকায় এই দুর্ঘটনা ঘটে।বগুড়া সদর থানা‌র ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইহান ও‌লীউল্লাহ এই তথ্য নিশ্চিত করেছেন।বিজ্ঞাপননিহতরা হ‌লেন, অলোক সরকার (৪০), আতশী রাণী (৪০) র‌ঞ্জিতা মোহন্ত (৬০), নরেশ মোহন্ত (৬৫) এবং অজ্ঞাত পরিচয় একজন নারী।জানা গে‌ছে, সেউজগাড়ী ইসকন ম‌ন্দির থেকে রথযাত্রা‌র শোভযাত্রা বিকেল ৫টায় বের হয়। ১০ মিনিট পথ অতিক্রম করার পর সেউজগাড়ী আমতলা এলাকায় স্টেশন সড়কে র‌থের চূড়াটি সড়কের উপর থাকা হাইভোল্টে‌জের বৈদ্যুতিক তা‌রের সংস্প‌র্শে আসে। এতে আগুন ধরে যায়।এ সময় র‌থের উপরে এবং নিচে বসে থাকা অন্তত ২৫ জন আহত হন। প‌রে তাদের বগুড়া শহীদ জিয়াউর রহমান‌ মে‌ডি‌কেল ক‌লেজ হাসপাতা‌ল ও বগুড়া মোহাম্ম...
রথযাত্রা উৎসব শুরু আজ
ধর্ম ও দর্শন, সংবাদ

রথযাত্রা উৎসব শুরু আজ

সনাতন ধর্মাবলম্বীদের ধর্মীয় উৎসব শ্রী শ্রী জগন্নাথ দেবের রথযাত্রা শুরু হচ্ছে আজ। বর্ণাঢ্য শোভাযাত্রাসহ নানা ধর্মীয় অনুষ্ঠানমালার মধ্য দিয়ে আনন্দমুখর পরিবেশে ৯ দিনব্যাপী রথযাত্রা উৎসবের আয়োজন করা হয়েছে। আগামী ১৫ জুলাই বিকেল ৩টায় উল্টো রথের বর্ণাঢ্য শোভাযাত্রার মাধ্যমে এ উৎসব শেষ হবে। সনাতনী রীতি অনুযায়ী, প্রতি বছর চন্দ্র আষাঢ়ের শুক্লপক্ষের দ্বিতীয়া তিথিতে শুরু হয় জগন্নাথদেবের এই রথযাত্রা।সনাতন ধর্মাবলম্বীদের বিশ্বাস, জগন্নাথদেব হলেন জগতের নাথ বা অধীশ্বর। জগৎ হচ্ছে বিশ্ব আর নাথ হচ্ছেন ঈশ্বর। তাই জগন্নাথ হচ্ছেন জগতের ঈশ্বর। তার অনুগ্রহ পেলে মানুষের মুক্তিলাভ হয়। জীবরূপে তাকে আর জন্ম নিতে হয় না। এ বিশ্বাস থেকেই রথের ওপর জগন্নাথ দেবের প্রতিমূর্তি রেখে রথ নিয়ে যাত্রা করেন সনাতন ধর্মাবলম্বীরা।বিজ্ঞাপনরথযাত্রা উপলক্ষ্যে ঢাকায় আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনামৃত সংঘ (ইসকন) ৯ দিনব্যাপী অনুষ্ঠ...