ইসলামি মহাসম্মেলন শুরু, সোহরাওয়ার্দী উদ্যানে জনতার ঢল
|| নিজস্ব প্রতিবেদক ||পূর্ব ঘোষণা অনুযায়ী রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে ইসলামি মহাসম্মেলন শুরু হয়েছে। আজ মঙ্গলবার (৫ নভেম্বর) সকাল ৯টা থেকে দুপুর ১টা পর্যন্ত চলবে সম্মেলনটি। অনুষ্ঠান সফল করতে আজ ভোর থেকেই আলেম-ওলামা ও সাধারণ জনগণ উদ্যানটিতে জড়ো হতে থাকে। সম্মেলনে দাওয়াত ও তাবলিগ, কওমি মাদরাসা এবং দীনের হেফাজতের বিষয় নিয়ে আলোচনা হবে।এর আগে কওমি মাদরাসাভিত্তিক আলেমরা একাধিক সংবাদ সম্মেলন করে সর্বস্তরের ওলামা-মাশায়েখ ও সাধারণ জনগণকে সম্মেলনে যোগ দেওয়ার আহ্বান জানিয়েছিলেন।এদিকে, ২০১৯ সাল থেকে বিশ্ব ইজতেমা দুই পর্বে অনুষ্ঠিত হয়ে আসছে। প্রথম পর্বে মাওলানা সাদের অনুসারীরা অংশ নেন, এবং দ্বিতীয় পর্বে অন্য পক্ষের লোকজন অংশগ্রহণ করেন। তবে এবার মাওলানা সাদের অনুসারীরা দাবি করছেন, তারা প্রথম পর্বে ইজতেমা করতে চান। এই দাবি নিয়ে কওমি মাদরাসাভিত্তিক আলেমরা বিরোধিতা জানান এবং তাদের পক্ষ থেকে ইস...










