রবিবার, মার্চ ১

ধর্ম ও দর্শন

তাওবাকারীর মর্যাদা অপরিসীম
ধর্ম ও দর্শন

তাওবাকারীর মর্যাদা অপরিসীম

|| হাফেজ মু. হাসান জামান ||ইসলাম এমন একটি জীবনব্যবস্থা, যেখানে প্রতিটি ব্যক্তির জন্য তওবা (আল্লাহর নিকট ফিরে আসা) গুরুত্বপূর্ণ ও আবশ্যক। মানুষ স্বভাবগতভাবেই ভুল করে, গুনাহে লিপ্ত হয়, কিন্তু ইসলাম আল্লাহর অসীম রহমতের দরজা খোলা রেখেছে তাদের জন্য, যারা গুনাহ থেকে ফিরে এসে আন্তরিকভাবে তওবা করে। কুরআন ও হাদীস থেকে স্পষ্টভাবে বোঝা যায়, যে ব্যক্তি তওবা করে, তার মর্যাদা আল্লাহর কাছে অপরিসীম।আল্লাহ তা'আলা কুরআনে তওবাকারীদের প্রতি অসীম রহমত ও ভালোবাসার কথা উল্লেখ করেছেন। তিনি বলেন:"নিশ্চয়ই আল্লাহ তাওবাকারীদের ভালোবাসেন এবং যারা পবিত্র থাকে তাদেরও ভালোবাসেন।" (সূরা আল-বাকারা, আয়াত: ২২২)এখানে আল্লাহ স্পষ্টভাবে ঘোষণা করেছেন যে, তিনি তওবাকারীদের ভালোবাসেন। এটি তওবার মাধ্যমে মানুষের মর্যাদা বৃদ্ধির একটি সুস্পষ্ট প্রমাণ।"আর যারা মন্দ কাজ করেছে, অতঃপর তাওবা করেছে এবং ঈমান এনেছে, নিশ্...
পরিশুদ্ধ জীবন ও আরামদায়ক মৃত্যু লাভের দোয়া
ধর্ম ও দর্শন

পরিশুদ্ধ জীবন ও আরামদায়ক মৃত্যু লাভের দোয়া

ইসলামে দোয়ার গুরুত্ব অনেক। দোয়াকে বলা হয়েছে ইবাদতের মগজ। হাদিস অনুযায়ী, যে আল্লাহ তাআলার কাছে দোয়া করে না, আল্লাহ তার প্রতি অসন্তুষ্ট হন। আর মুমিন মাত্রই আল্লাহ তাআলার সন্তুষ্টির ভিখারি। নিজের মধ্যে কোনো ভুল আছে কি না—সেই চিন্তা তাকে ব্যথিত করে। সেজন্য মহান আল্লাহর সন্তুষ্টি নিয়ে বেঁচে থাকার জন্য, একটি সুন্দর জীবন পাওয়ার জন্য তাঁরই কাছে প্রার্থনা করা উচিত।প্রিয়নবী (স.) এমন একটি দোয়া করতেন, যেখানে রয়েছে দ্বীনের ব্যাপারে নিজেকে সংশোধন, একইসঙ্গে সুন্দর সমৃদ্ধ পরিশুদ্ধ জীবন ও আরামদায়ক মৃত্যুর আকাঙ্ক্ষা। হজরত আবু হুরায়রা (রা.) বর্ণিত হাদিসে নবীজির সেই দোয়াটি হলো—اللَّهُمَّ أَصْلِحْ لِي دِينِيَ الَّذِي هُوَ عِصْمَةُ أَمْرِي وَأَصْلِحْ لِي دُنْيَاىَ الَّتِي فِيهَا مَعَاشِي وَأَصْلِحْ لِي آخِرَتِي الَّتِي فِيهَا مَعَادِي وَاجْعَلِ الْحَيَاةَ زِيَادَةً لِي فِي كُلِّ خَيْرٍ وَاجْعَلِ الْمَو...
ইবিতে সনাতনী শিক্ষার্থীদের প্রার্থনালয় পাহারা দিচ্ছেন সাধারণ শিক্ষার্থীরা
ধর্ম ও দর্শন, শিক্ষাঙ্গন

ইবিতে সনাতনী শিক্ষার্থীদের প্রার্থনালয় পাহারা দিচ্ছেন সাধারণ শিক্ষার্থীরা

সৈয়দ ওসমান বিন হাসনাইন, ইবি প্রতিনিধিরোজ মঙ্গলবার ১৩ই আগস্ট গভীর রাতে ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) সনাতনী শিক্ষার্থীদের প্রার্থনালয়ে নিরাপত্তা নিশ্চিতে পাহারা দিয়েছেন সাধারণ শিক্ষার্থীরাছাত্র জনতার গণঅভ্যুত্থানে স্বৈরাচারের পতন হলেও দেশের আনাচ কানাচে ছড়িয়ে আছে তার দোসররা। অরজাকতা সৃষ্টি করে বিশ্বের কাছে দেশের মান ক্ষুন্ন করতে উঠে পড়ে লেগেছে। সাম্প্রদায়িক সম্প্রীতির এই দেশে দাঙ্গা বাধাতে চাচ্ছে। সেই সকল ষড়যন্ত্র রুখে দিতে দেশব্যাপী সাধারণ শিক্ষার্থী ও জনতা সোচ্চার রয়েছেন। নিরাপত্তা বিধানে পাহারা দিচ্ছেন সংখ্যালঘুদের উপাসনালয়গুলো। অনুরুপ ইবিতেও পাহারা দিচ্ছেন শিক্ষার্থীরা। ক্যাম্পাসে সনাতন ধর্মাবলম্বী শিক্ষার্থীদের উপস্থিতি কম থাকায় মুসলিম শিক্ষার্থীরাই এই কাজ করে যাচ্ছেন।পাহারারত শিক্ষার্থী ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, ইবি সহ-সমন্বয়ক সাজ্জাতুল্লাহ শেখ বলেন, এ বাংলাদে...
সংখ্যালঘু সম্প্রদায়কে এক থাকার আহ্বান প্রধান উপদেষ্টার
জাতীয়, ধর্ম ও দর্শন

সংখ্যালঘু সম্প্রদায়কে এক থাকার আহ্বান প্রধান উপদেষ্টার

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা নোবেলজয়ী অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, এমন বাংলাদেশ করতে যাচ্ছি যেন আমরা এক পরিবার। এটা হলো মূল জিনিস। এখানে পরিবারের মধ্যে কোনো পার্থক্য করা, বিভেদ করা প্রশ্নই আসে না। আমরা বাংলাদেশের মানুষ, বাংলাদেশি। এটাই আমরা নিশ্চিত করতে চাই।মঙ্গলবার (১৩ আগস্ট) সকালে রাজধানীর ঢাকেশ্বরী মন্দিরে হিন্দু সম্প্রদায়ের নেতৃবৃন্দের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।তিনি বলেন, অধিকার সবার সমান। এদেশের মানুষ অধিকার আদায়ে বিভক্ত হয়ে নয়, সংখ্যালঘু সম্প্রদায়কে এক থাকার আহ্বান জানান তিনি।মঙ্গলবার হঠাৎ করেই ঢাকেশ্বরী মন্দির পরিদর্শনে যান ড. ইউনূস। দুপুর সোয়া ১২টায় মন্দিরে পৌঁছালে তাকে স্বাগত জানান হিন্দু সম্প্রদায়ের নেতারা।প্রধান উপদেষ্টা ড. ইউনূস বলেন, এই পরিস্থিতিতে আসার কারণটা হলো, একটা বড় রকমের বিভেদের আওয়াজ শুনছি। বিমানবন্দরে নেমেই যেটা বলেছিলাম, এমন বাংল...
ট্রাফিক নিয়ন্ত্রণে আলেম ও ইমাম সমাজ
ধর্ম ও দর্শন, সারাদেশ

ট্রাফিক নিয়ন্ত্রণে আলেম ও ইমাম সমাজ

বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনের মুখে হাসিনা সরকারের পতনের পর থেকে জনতার রোষানলে পড়ে পুলিশ বাহিনী কর্মবিরতিতে যায়। এতে দেশের আইন-শৃঙ্খলার ব্যত্যয় ঘটায় রক্ষার দায়িত্ব কাঁধে তুলে নেয় আন্দোলনকারী শিক্ষার্থীদের পাশাপাশি সচেতন ইমাম ও আলেম সমাজ। রাজধানীসহ সারাদেশের আইন-শৃঙ্খলা রক্ষা-সহ সুশৃঙ্খল ট্রাফিক নিয়ন্ত্রণে সড়কে দায়িত্ব পালন করছেন ইমাম ও আলেম সমাজ।আজ সোমবার (১২ আগস্ট) উত্তরবঙ্গের প্রবেশদ্বার খ্যাত সিরাজগঞ্জ রোডে এই দায়িত্ব পালন করতে দেখা গেছে একদল আলেমকে।বেলকুচির দারুল আরকাম মাদ্রাসার প্রধান শিক্ষক মাওলানা মো. আল আমিন ট্রাফিক নিয়ন্ত্রণের এক ফাঁকে বলেন, সুশৃঙ্খল, সমৃদ্ধ ও কলুষমুক্ত দেশ গঠনে ছাত্র-জনতার পাশাপাশি ব্যবসায়ী, শিক্ষক, চিকিৎসক, ইমাম ও আলেম সমাজ-সহ আপামর জনসাধারণকে এক্যবদ্ধভাবে কাজ করতে হবে।...
ধর্মীয় উপাসনালয়ে হামলায় জড়িতদের আইনের আওতায় আনা হবে : ধর্ম উপদেষ্টা
অপরাধ, আইন ও আদালত, জাতীয়, ধর্ম ও দর্শন

ধর্মীয় উপাসনালয়ে হামলায় জড়িতদের আইনের আওতায় আনা হবে : ধর্ম উপদেষ্টা

অন্তর্বর্তী সরকারের ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন বলেছেন, ধর্মীয় সংখ্যালঘুদের উপাসনালয়ে যারা হামলা করেছে, তারা মূলত দুর্বৃত্ত। এসব দুর্বৃত্তকে আইনের আওতায় এনে শাস্তি নিশ্চিতের সর্বোচ্চ চেষ্টা করা হবে। সোমবার (১২ আগস্ট) সচিবালয়ে এক সংবাদ ব্রিফিংয়ে এসব কথা বলেন ধর্ম উপদেষ্টা।খালিদ হোসেন জানান, সংখ্যালঘুদের বাড়িঘর ও ধর্মীয় উপাসনালয়ে আক্রমণ হয়েছে- এমন কিছু অভিযোগ তাদের কাছে এসেছে। তারা এর তীব্র নিন্দা জানান। ধর্ম মন্ত্রণালয় আগেও ধর্মীয় সংখ্যালঘুদের পাশে ছিল, এখনো আছে, ভবিষ্যতেও থাকবে।ধর্ম উপদেষ্টা আরও বলেন, জেলা প্রশাসকদের মাধ্যমে উপাসনালয় ও অন্যান্য ক্ষতির তালিকা সংগ্রহ করা হচ্ছে। এ বিষয়ে আজই জেলা প্রশাসকদের চিঠি দেওয়া হবে। এ বিষয়ে অর্থ মন্ত্রণালয়ের সঙ্গে যোগাযোগ রেখে ক্ষতিগ্রস্তদের কী পরিমাণ সহায়তা করা যায়, সেটা আগামীকাল মঙ্গলবার ঠিক করা হবে।ড. খালিদ হোসেন বলেন, আগামীকাল বিক...
আজ থেকে হজের প্রাক নিবন্ধন শুরু
ধর্ম ও দর্শন

আজ থেকে হজের প্রাক নিবন্ধন শুরু

আগামী বছর পবিত্র হজ পালনে ইচ্ছুকদের জন্য আজ সোমবার (১২ আগস্ট) থেকে হজের প্রাক নিবন্ধন শুরু হয়েছে। হজে গমনেচ্ছুরা এই কার্যক্রমে সম্পৃক্ত ব্যাংকে ৩০ হাজার টাকা জমা দিয়ে প্রাক নিবন্ধন করতে পারবেন।রবিবার (১১ আগস্ট) ধর্ম মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।এতে বলা হয়, গত ৪ আগস্ট অনুষ্ঠিত আগামী বছরের ২০২৫ (১৪৪৬ হিজরি) হজের প্রস্তুতিমূলক সভার সিদ্ধান্ত মোতাবেক ১২ আগস্ট থেকে হজের প্রাক-নিবন্ধন কার্যক্রম শুরু হচ্ছে।প্রাক-নিবন্ধনের ভাউচারমূলে সরকারি ও বেসরকারি উভয় মাধ্যমের হজে গমনেচ্ছুরা এই কার্যক্রমে সম্পৃক্ত ব্যাংকে ৩০ হাজার টাকা জমা দিয়ে প্রাক-নিবন্ধনের অনুরোধ করা হয় বিজ্ঞপ্তিতে।এদিকে কোন দেশ থেকে কতজন ২০২৫ সালে হজ পালন করতে যেতে পারবেন, তার তালিকা প্রকাশ করেছে সৌদি আরব। সে অনুযায়ী গত কয়েক বছরের ন্যায় আগামী বছর বাংলাদেশ থেকে ১ লাখ ২৭ হাজার ১৯৮ জন হজ পালন করতে যেতে...