বুধবার, মার্চ ৪

জাতীয়

অনিয়ম করে আর হাসপাতাল খোলা যাবে না, অভিযান লাগাতার চলবে
জাতীয়, সংবাদ

অনিয়ম করে আর হাসপাতাল খোলা যাবে না, অভিযান লাগাতার চলবে

হাসপাতালগুলোতে অনিয়ম বন্ধে অভিযান চলবে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী ডা. সামন্ত লাল সেন। তিনি বলেন, অতীতে কী হয়েছে সেগুলো মনে রাখা যাবে না। ইচ্ছা করলেই অনিয়ম করে আর হাসপাতাল খোলা যাবে না। লাগাতার অভিযান চলবে।শনিবার (২ মার্চ) সকালে ঢাকার একটি অভিজাত হোটেলে আন্তর্জাতিক সায়েন্টিফিক সেমিনারে সাংবাদিকদের কাছে এ কথা বলেন স্বাস্থ্যমন্ত্রী।তিনি আরও বলেন, আমি বাংলাদেশের সব হাসপাতাল বন্ধ করার পক্ষে না। হাসপাতাল থাকবে, সরকারির পাশাপাশি বেসরকারি হাসপাতালও থাকবে। কিন্তু সে হাসপাতালগুলোকে নিয়ম মেনে যা যা ক্রাইটেরিয়া দরকার সেগুলো মেনে চলতে হবে।এসময় বেইলি রোডের অগ্নিকাণ্ড নিয়ে কথা বলেন স্বাস্থ্যমন্ত্রী। তিনি বলেন, আগুনের ঘটনা রোধে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক) ও গণপূর্ত মন্ত্রণালয়কে ব্যবস্থা নিতে হবে। আমার মনে হয়, রাজউক ও গণপূর্তকে আরও বেশি সতর্ক হওয়া উচিত। সামান্য একটা ভুলের জন্য ৪৫টা প্...
প্রতিমন্ত্রী হলেন আরও ৭জন, ৪জনই সংরক্ষিত নারী আসনের
জাতীয়, সংবাদ

প্রতিমন্ত্রী হলেন আরও ৭জন, ৪জনই সংরক্ষিত নারী আসনের

মন্ত্রিসভায় আরও সাতজন প্রতিমন্ত্রী স্থান পেয়েছেন। এর মধ্যে তিনজন সরাসরি নির্বাচনে জয়ী হয়ে সংসদে এসেছেন। আর চারজন সংরক্ষিত নারী আসনে নির্বাচিত সংসদ সদস্য।নতুন স্থান পাওয়া সাতজনের মধ্যে সরাসরি নির্বাচিতরা হলেন শহীদুজ্জামান সরকার (নওগাঁ–২), আবদুল ওয়াদুদ (রাজশাহী–৫), নজরুল ইসলাম চৌধুরী (চট্টগ্রাম–১৪)। রোকেয়া সুলতানা, শামসুন নাহার, ওয়াসিকা আয়শা খান ও নাহিদ ইজাহার খান সংরক্ষিত নারী আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন।শহীদুজ্জামান সরকার পেয়েছেন পরিকল্পনা মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর দায়িত্ব। এই মন্ত্রণালয়ের পূর্ণ মন্ত্রীর দায়িত্বে আছেন আবদুস সালাম। আবদুল ওয়াদুদ দায়িত্ব পেয়েছেন পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের। স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের পূর্ণ মন্ত্রী হিসেবে রয়েছেন তাজুল ইসলাম। নজরুল ইসলাম চৌধুরী শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর দায়িত্ব পেয়েছেন। এই মন্ত্রণালয়ে...
বেইলি রোডে আগুনের ঘটনায় নিহত ৪৪: আইজিপি
জাতীয়, সংবাদ

বেইলি রোডে আগুনের ঘটনায় নিহত ৪৪: আইজিপি

বেইলি রোডের ‘কাচ্চি ভাই রেস্টুরেন্ট’ ভবনে অগ্নিকাণ্ডে মোট ৪৪ জনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছেন বাংলাদেশ পুলিশের ইন্সপেক্টর জেনারেল (আইজিপি) চৌধুরী আব্দুল্লাহ আল মামুন।বৃহস্পতিবার (২৯ ফেব্রুয়ারি) দিবাগত রাত আড়াইটার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ তথ্য জানান তিনি।আইজিপি বলেন, বেইলি রোডে অগ্নিকাণ্ডের ঘটনায় মোট নিহত হয়েছেন ৪৪ জন। রাজারবাগের কেন্দ্রীয় পুলিশ লাইন্স হাসপাতালে ১ জন, ঢামেক হাসপাতালে ৩৩ জন ও শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ১০ জনের মরদেহ রয়েছে।এর আগে রাত পৌনে ২টার দিকে স্বাস্থ্যমন্ত্রী ডা. সামন্ত লাল সেন আগুনের ঘটনায় ৪৩ জনের মৃত্যুর খবর জানিয়েছিলেন।তিনি বলেছিলেন, আমি সংবাদ পেয়ে দ্রুত চলে এসেছি। প্রধানমন্ত্রী আমাকে দ্রুত যেতে বলেছেন। এখানে এসে যা দেখলাম ভয়াবহ অবস্থা। বার্ন ইনস্টিটিউটে এখন পর্যন্ত ১০ জন মারা গেছেন। অপ...
ঢাকায় দ্বাদশ যাকাত ফেয়ার শুরু হচ্ছে শনিবার
জাতীয়, ধর্ম ও দর্শন, বাণিজ্য ও অর্থনীতি, সংবাদ

ঢাকায় দ্বাদশ যাকাত ফেয়ার শুরু হচ্ছে শনিবার

'মেকিং এ ডিফারেন্স উইথ যাকাত' প্রতিপাদ্যকে সামনে রেখে দ্বাদশবারের মতো শুরু হচ্ছে যাকাত ফেয়ার। আগামী ২ ও ৩ মার্চ শনিবার ও রবিবার ঢাকার গুলশান তেজগাঁও লিংক রোডে অবস্থিত আলোকি কমিউনিটি সেন্টারে ২ দিনব্যাপী এ যাকাত ফেয়ার অনুষ্ঠিত হবে।বৃহস্পতিবার (২৯ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১১টায় ঢাকার ইকোনোমিক রিপোর্টার্স ফোরাম মিলনায়তনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে যাকাত ফেয়ার আয়োজনের ঘোষণা দেন ফেয়ার অর্গানাইজিং কমিটির আহ্ববায়ক জনাব আরাস্তু খান।এসময় সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন সেন্টার ফর যাকাত ম্যানেজমেন্টের চেয়ারম্যান এবং রহিমআফরোজ গ্রুপের ম্যানেজিং ডিরেক্টর জনাব নিয়াজ রহিম, এনবিআরের সাবেক চেয়ারম্যান ড. মোহাম্মদ আবদুল মজিদ ও সেন্টার ফর যাকাত ম্যানেজমেন্ট এর প্রধান নির্বাহী কর্মকর্তা ড. মোহাম্মদ আইয়ুব মিয়া।সেন্টার ফর যাকাত ম্যানেজমেন্টে (সিজেডএম)-এর উদ্যোগে আয়োজিত এবারের ফেয়ারটি উদ্বোধন করবেন তত্ত...
বিদ্যুতের দাম বাড়ছে খুচরায় সাড়ে ৮, পাইকারিতে ৫ শতাংশ, ফেব্রুয়ারি থেকেই কার্যকর
জাতীয়, বাণিজ্য ও অর্থনীতি, সংবাদ

বিদ্যুতের দাম বাড়ছে খুচরায় সাড়ে ৮, পাইকারিতে ৫ শতাংশ, ফেব্রুয়ারি থেকেই কার্যকর

বিদ্যুতের দাম খুচরা পর্যায়ে ৮ দশমিক ৫০ শতাংশ ও পাইকারি পর্যায়ে ৫ দশমিক ০৭৪ শতাংশ বাড়ছে। নতুন দাম ফেব্রুয়ারি থেকেই কার্যকর হবে। দাম বাড়িয়ে বৃহস্পতিবারই (২৯ ফেব্রুয়ারি) গেজেট জারি হবে বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ।বৃহস্পতিবার দুপুরে সচিবালয়ে সাংবাদিকদের এ তথ্য জানান প্রতিমন্ত্রী।তিনি বলেন, বিদ্যুতে ভর্তুকিতে ডলারের তারতম্যটাই মূল বিষয়। গ্যাসের দামও ঊর্ধ্বমুখী। এবার বিদ্যুতের ভর্তুকি গিয়ে দাঁড়াবে ৪৩ হাজার কোটি টাকায়। সে কারণে সরকারের পক্ষ থেকে বলা হয়েছে, দাম সমন্বয়ে যেতে হবে। জ্বালানির দামের সঙ্গে সমন্বয় করতে হবে। আমরা ধীরে ধীরে কয়েক বছর ধরে মূল্য সমন্বয়ে যাবো।নিচের দিকে ইউনিট প্রতি বিদ্যুতের দাম ৩৪ পয়সা বাড়ছে জানিয়ে তিনি বলেন, ওপরের দিকে ৭০ পয়সা বাড়বে। অর্থাৎ নিচের দিকে ৫ শতাংশ বাড়বে। ওপরের দিকে সাড়ে ৮ শতাংশের মতো। মাসের শেষে হয়তো ১০০ টাকায়...
রমজানে তারাবি ও সেহরিতে বিদ্যুতের সমস্যা হবে না : সংসদে প্রধানমন্ত্রী
জাতীয়, সংবাদ

রমজানে তারাবি ও সেহরিতে বিদ্যুতের সমস্যা হবে না : সংসদে প্রধানমন্ত্রী

আসন্ন রমজান মাসে তারাবির নামাজ ও সেহরির সময় বিদ্যুৎ সরবরাহে কোনো সমস্যা হবে না বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।বুধবার (২৮ ফেব্রুয়ারি) জাতীয় সংসদের প্রশ্নোত্তরে তারাবি-সেহরিতে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহের বিষয়ে নাটোর-১ আসনের স্বতন্ত্র এমপি আবুল কালামের প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী এ কথা জানান। অধিবেশনে স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী সভাপতিত্ব করেন।প্রধানমন্ত্রী বলেন, আমরা অনেক অর্থ ব্যয় করে বিদ্যুৎ উৎপাদন করি। ভর্তুকি দিয়ে তা বিতরণ করি। এখন বিশ্বব্যাপী জ্বালানি তেল, এলএনজি (তরলীকৃত প্রাকৃতিক গ্যাস) ও পরিবহনসহ সবকিছুর দাম বেড়ে গেছে। তারপরও আমাদের নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহের প্রচেষ্টা রয়েছে।তিনি বলেন, এটা ঠিক যে যেহেতু আমাদের জ্বালানি তেল ও এলএনজির সংকট আছে, ফলে সময় সময়ে…। তাছাড়া জানেন যে, এগুলো যান্ত্রিক ব্যাপার…। কোনো কোনো সময় বিভিন্ন কারণে বিদ্যুৎ উৎপাদন হ্রাস পায় বা ব্...
রমজানে সরকারি অফিস ৯টা থেকে সাড়ে ৩টা
জাতীয়, সংবাদ

রমজানে সরকারি অফিস ৯টা থেকে সাড়ে ৩টা

এ বছরও রমজান মাসে সরকারি প্রতিষ্ঠানে অফিসের সময় সকাল ৯টা থেকে বিকেল সাড়ে ৩টা পর্যন্ত নির্ধারণ করা হয়েছে।বুধবার (২৮ ফেব্রুয়ারি) প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠকে ‘হিজরি ১৪৪৫ (২০২৪ খ্রিস্টাব্দ) সালের পবিত্র রমজান মাসে সব সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত ও আধা-স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের জন্য অফিস সময়সূচি নির্ধারণ’ সংক্রান্ত প্রস্তাব অনুমোদন দেওয়া হয়। প্রধানমন্ত্রীর কার্যালয়ে এ বৈঠক হয়।বৈঠক শেষে সচিবালয়ে মন্ত্রিপরিষদ সচিব মো. মাহবুব হোসেন সাংবাদিকদের এ তথ্য জানান। রমজানে দুপুর সোয়া ১টা থেকে দেড়টা পর্যন্ত জোহরের নামাজের বিরতি থাকবে। সাপ্তাহিক ছুটি যথারীতি শুক্র ও শনিবার।চাঁদ দেখা সাপেক্ষে আগামী ১২ বা ১৩ মার্চ থেকে মুসলমানদের সিয়াম সাধনার মাস রমজান শুরু। বর্তমানে অফিস সময় সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত।ব্যাংক, বিমা, আর্থিক প্রতিষ্ঠান, ডাক, রেলওয়ে, হাসপাতা...
প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক নিয়োগের প্রথম ধাপের চূড়ান্ত ফল প্রকাশ, উত্তীর্ণ ২৪৯৭
জাতীয়, শিক্ষাঙ্গন, সংবাদ

প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক নিয়োগের প্রথম ধাপের চূড়ান্ত ফল প্রকাশ, উত্তীর্ণ ২৪৯৭

দেশের সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রথম ধাপের চূড়ান্ত ফলাফল প্রকাশ করা হয়েছে। মঙ্গলবার (২৭ ফেব্রুয়ারি) প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য পাওয়া গেছে।বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, সরকারি প্রাথমিক বিদ্যালয়ের রাজস্ব খাতভূক্ত ‘সহকারী শিক্ষক নিয়োগ-২০২৩ এর ১ম গ্রুপের লিখিত ও মৌখিক পরীক্ষার ফলাফলের ভিত্তিতে সর্বমোট ২ হাজার ৪ শত ৯৭ জন প্রার্থীকে সহকারী শিক্ষক পদে নিয়োগের জন্য প্রাথমিকভাবে নির্বাচিতদের ফলাফল প্রকাশ করা হয়েছে। এর মধ্যে রয়েছেন বরিশাল, সিলেট, রংপুর বিভাগের প্রার্থীরা।উত্তীর্ণ প্রার্থীরা প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের ওয়েবসাইট এবং প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের ওয়েবসাইট থেকেও ফলাফল দেখতে পারবেন। এছাড়াও মোবাইলে ক্ষুদে বার্তা পাঠিয়ে প্রার্থীদের জানানো হবে।এর আগে ২০২৩ সালের ৮ ডিসেম্বর দেশের ৩ বিভাগের ১৮ জেলায় এ পরীক্ষা অনুষ্ঠিত হয়। এতে মোট পরীক্ষার...
সব বেসরকারি বিশ্ববিদ্যালয়কে ১৫ শতাংশ ট্যাক্স দিতেই হবে: আপিল বিভাগের রায়
অপরাধ, আইন ও আদালত, জাতীয়, সংবাদ

সব বেসরকারি বিশ্ববিদ্যালয়কে ১৫ শতাংশ ট্যাক্স দিতেই হবে: আপিল বিভাগের রায়

দেশের সব বেসরকারি বিশ্ববিদ্যালয়কে ১৫ শতাংশ ট্যাক্স দিতে হবে বলে রায় দিয়েছেন আপিল বিভাগ। বেসরকারি বিশ্ববিদ্যালয় থেকে সরকারের ১৫ শতাংশ হারে আয়কর আদায় সংক্রান্ত আপিল নিষ্পত্তি করে মঙ্গলবার (২৭ ফেব্রুয়ারি) আপিল বিভাগের জ্যেষ্ঠ বিচারপতি বোরহান উদ্দিনের নেতৃত্বাধীন আপিল বেঞ্চ এ আদেশ দেন।আদালতে রাষ্ট্রপক্ষে শুনানি করেন অ্যাটর্নি জেনারেল এ এম আমিন উদ্দিন। রিটের পক্ষে ছিলেন জ্যেষ্ঠ আইনজীবী এ এফ হাসান আরিফ।অ্যাটর্নি জেনারেল এ এম আমিন উদ্দিন বলেন, শিক্ষার্থীরা নয়, বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ১৫ শতাংশ আয়কর দেবে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। শিক্ষার্থীদের ওপর এর কোনো প্রভাব পড়বে না। যাবতীয় খরচের পর যা উদ্বৃত্ত থাকবে তার ওপর ট্যাক্স দেবে বিশ্ববিদ্যালয়।২০০৭ সালের ২৮ জুন জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) জারি করা এক প্রজ্ঞাপনে বলা হয়, ‘বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন অনুমোদিত প্রাইভেট বিশ্ববিদ্যালয় এবং অপরাপর...
পুলিশ সপ্তাহ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
জাতীয়, সংবাদ

পুলিশ সপ্তাহ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

স্মার্ট পুলিশ স্মার্ট দেশ, শান্তি প্রগতির বাংলাদেশ- প্রতিপাদ্যকে সামনে রেখে শুরু হয়েছে পুলিশ সপ্তাহ-২০২৪। বার্ষিক পুলিশ প্যারেডের মধ্য দিয়ে শুরু হলো এবারের পুলিশ সপ্তাহ।মঙ্গলবার (২৭ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১০টায় রাজারবাগ পুলিশ লাইনস মাঠে প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রধান অতিথি হিসেবে পুলিশ সপ্তাহ উদ্বোধন করেন।তিনি পুলিশের বিভিন্ন কন্টিনজেন্ট ও পতাকাবাহী দলের প্যারেড পরিদর্শন এবং অভিবাদন গ্রহণ করবেন। তিনি পুলিশ সদস্যদের উদ্দেশ্যে দিক-নির্দেশনামলূক ভাষণও দেবেন।প্রধানমন্ত্রী বাংলাদেশ পুলিশ নারী কল্যাণ সমিতির (পুনাক) স্টল পরিদর্শন করবেন।পুলিশ সপ্তাহ-২০২৪ এর বার্ষিক প্যারেডে কমান্ডার হিসেবে নেতৃত্ব দিচ্ছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ডিসি মো. সোহেল রানা। তার নেতৃত্বে বাংলাদেশ পুলিশের বিভিন্ন কন্টিনজেন্টের পুলিশ সদস্যরা প্যারেডে অংশ নেবেন।২০২২ সালের ১ ডিসেম্বর থেকে চলতি বছ...