সোমবার, মার্চ ২

জাতীয়

নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ ভিত্তিহীন : মাশরাফী
জাতীয়, সংবাদ

নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ ভিত্তিহীন : মাশরাফী

জাতীয় সংসদের হুইপ ও নড়াইল-২ আসনের সংসদ সদস্য মাশরাফী বিন মোর্ত্তজা তার বিরুদ্ধে উপজেলা নির্বাচনে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগক নাকচ করে বলেছেন, এটা অনেকটা মিডিয়া অ্যাটেনশন পাওয়ার অসুস্থ প্রতিযোগিতার অংশ ছাড়া কিছুই না।মাশরাফী বিন মোর্ত্তজা বলেন, আমি নড়াইলে অবস্থাকালীন শুধু নিহত আওয়ামী লীগ নেতা ও সাবেক ইউপি চেয়ারম্যান শিকদার মোস্তফা কামালের পরিবারের সঙ্গে দেখা করতে গিয়েছিলাম। ওই বাড়িতে অবস্থানকালীন সময়ে নিহতের পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন ও ঘটনার সঙ্গে জড়িতদের উপযুক্ত শাস্তির ব্যাপারে সহযোগিতার আশ্বাস দিয়েছি। বাড়ির বাহিরে কোথাও কোনো নেতাকর্মী বা লোকজনের সঙ্গে দেখা পর্যন্ত করিনি।তিনি আরও বলেন, আমি নিশ্চিত নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের কোনো প্রমাণ দিতে পারবেন না ওই প্রার্থী। রিটার্নিং কর্মকর্তার সঙ্গে এ বিষয়ে কথা হয়েছে। ওই প্রার্থীর অভিযোগের স্বপক্ষে প্রমাণ দিতে বলা হয়েছে। প্রমাণ দিতে ব্যর্থ ...
বৈশ্বিক পরিস্থিতিতে মূল্যস্ফীতি বাড়লেও নিয়ন্ত্রণের চেষ্টা করছে সরকার: প্রধানমন্ত্রী
জাতীয়, সংবাদ

বৈশ্বিক পরিস্থিতিতে মূল্যস্ফীতি বাড়লেও নিয়ন্ত্রণের চেষ্টা করছে সরকার: প্রধানমন্ত্রী

বৈশ্বিক পরিস্থিতির কারণে মূল্যস্ফীতি বাড়লেও সরকার তা নিয়ন্ত্রণের আপ্রাণ চেষ্টা চালাচ্ছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।রবিবার (১৯ মে) সকালে রাজধানীর আগারগাঁওয়ের বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে একাদশ জাতীয় ক্ষুদ্র ও মাঝারি শিল্প (এসএমই) পণ্য মেলার উদ্বোধনী অনুষ্ঠানে এ কথা বলেন তিনি।শিল্প মন্ত্রণালয়ের পৃষ্ঠপোষকতায় এসএমই ফাউন্ডেশন আয়োজিত মেলা উদ্বোধনের সময় সরকারপ্রধান বলেন, বিশ্ব অর্থনীতির প্রভাব পড়ছে বাংলাদেশে। তবে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে আপ্রাণ চেষ্টা চালাচ্ছে সরকার।পণ্য বাজারজাতকরণের দিকে নজর দেওয়ার আহ্বান জানিয়ে শেখ হাসিনা বলেন, শুধু পণ্য উৎপাদন করলেই হবে না। পণ্য উৎপাদনের সঙ্গে সঙ্গে পণ্য বাজারজাতকরণের দিকেও নজর দিতে হবে।প্রধানমন্ত্রী বলেন, তরুণ প্রজন্মদের উদ্যোক্তা হিসেবে গড়ে তুলতে ক্ষমতায় এসে কাজ শুরু করেছে আওয়ামী লীগ সরকার।অনুষ্ঠানে জাতীয় এসএমই উদ্যোক...
হুইপ মাশরাফির বিরুদ্ধে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ
জাতীয়, সংবাদ

হুইপ মাশরাফির বিরুদ্ধে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ

নড়াইল সদর উপজেলা নির্বাচনে জাতীয় সংসদের হুইপ ও নড়াইল-২ আসনের সংসদ সদস্য মাশরাফি বিন মর্তুজার বিরুদ্ধে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের লিখিত অভিযোগ পাওয়া গেছে।শনিবার (১৮ই মে) অতিরিক্ত জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসার বরাবর চেয়ারম্যান প্রার্থী তোফায়েল মাহমুদ তুফান এই অভিযোগ দিয়েছেন।এছাড়া প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণে জাতীয় সংসদের স্পিকার, প্রধান নির্বাচন কমিশনার সচিব, জেলা প্রশাসক, পুলিশ সুপার, উপজেলা নির্বাচন অফিসার এবং নড়াইল সদর থানার ওসির কাছে অভিযোগটির অনুলিপি দিয়েছেন তিনি।অভিযোগে উল্লেখ করা হয়, বাংলাদেশ নির্বাচন কমিশন ও বাংলাদেশ আওয়ামী লীগ সিদ্ধান্ত নিয়েছে যে বাংলাদেশ সরকারের কোনো মন্ত্রী, হুইপ বা এমপি মহোদয় তার নির্বাচনী এলাকার কোনো উপজেলায় কোনো প্রার্থীর পক্ষে প্রচার চালাতে পারবেন না। কিন্তু মাশরাফি নড়াইল সদর উপজেলা চেয়ারম্যান প্রার্থী আজিমুর রহমান ভুঁইয়ার (আনারস...
৫ম বাংলাদেশি হিসেবে এভারেস্ট জয় বাবর আলীর
জাতীয়, সংবাদ

৫ম বাংলাদেশি হিসেবে এভারেস্ট জয় বাবর আলীর

এবার বিশ্বের উচ্চতম পর্বতশৃঙ্গ এভারেস্টে লাল-সবুজের পতাকা উড়িয়েছেন বাবর আলী। পঞ্চম বাংলাদেশি হিসেবে তিনি ভয়ংকর এ যাত্রায় সফল হয়েছেন।রবিবার (১৯ মে) বাংলাদেশ সময় সকাল ৮টা ৪৫ মিনিটে এভারেস্টের চূড়ায় পৌঁছান তিনি।বেসক্যাম্প টিমের বরাতে অভিযানের প্রধান সমন্বয়ক ফারহান জামান এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, আমাদের স্বপ্নসারথি বাবর আলী আজ সকাল স্থানীয় সময় সাড়ে ৮টা এবং বাংলাদেশ সময় ৮টা ৪৫ মিনিটে এভারেস্টের উচ্চতম চূড়া ছুঁয়েছেন। ক্ষণিকের জন্য প্রকৃতি মাতা তাকে উচ্চতম চূড়ায় অবস্থান করার সুযোগ দিয়েছেন।ফারহান জামান জানিয়েছেন, বাবর আলী এখন ক্যাম্প-৪-এ নামার পথে রয়েছেন। এটা ডেথ জোন বলা চলে। সেখানে তার সঙ্গে যোগাযোগ করা সম্ভব হচ্ছে না। এজন্য ছবি পেতে আরও কিছু সময় অপেক্ষা করতে হবে আমাদের।বাবর এভারেস্ট জয় করেই ক্ষ্যান্ত নন জানিয়ে অভিযানের এ প্রধান সমন্বয়ক আরও জানান, এভারেস্টের চূড়ায় পৌঁছানো...
৩০ জুলাই একাদশ শ্রেণির ক্লাস শুরু, ভর্তির আবেদন অনলাইনে
জাতীয়, সংবাদ

৩০ জুলাই একাদশ শ্রেণির ক্লাস শুরু, ভর্তির আবেদন অনলাইনে

২০২৪-২৫ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণির ক্লাস শুরু হবে ৩০শে জুলাই থেকে। এর আগে ভর্তির নীতিমালা প্রকাশ করে শিক্ষা মন্ত্রণালয়। নীতিমালায় বলা হয়েছে, অনলাইনে ভর্তির আবেদন শুরু হবে ২৬শে মে। তিন ধাপে আবেদন চলবে আগামী ১১ই জুন পর্যন্ত।বুধবার (১৬ই মে) রাতে শিক্ষা মন্ত্রণালয়ে মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের ওয়েবসাইটে একাদশ শ্রেণিতে ভর্তির এই নীতিমালা প্রকাশ করা হয়।শিক্ষা মন্ত্রণালয় থেকে বলা হয়, প্রথম ধাপে ভর্তির জন্য নির্বাচিত শিক্ষার্থীদের তালিকা প্রকাশ করা হবে ২৩শে জুন। শিক্ষার্থীদের ভর্তি নিশ্চয়ন করতে হবে ২৯শে জুনের মধ্যে। দ্বিতীয় ধাপে ভর্তি আবেদন শুরু হবে ৩০শে জুন থেকে, যা চলবে ২রা জুলাই পর্যন্ত।এদিকে ঢাকা শিক্ষা বোর্ড জানিয়েছে, দ্বিতীয় ধাপে আবেদনকৃত শিক্ষার্থীদের ফল প্রকাশ হবে ৪ঠা জুলাই। একই দিন পছন্দক্রম অনুযায়ী প্রথম দফায় নির্বাচিত শিক্ষার্থীদের মাইগ্রেশনের ফলও প্রকাশ করা হবে। দ্বিতীয় ধাপ...
টেকসই উন্নয়নের জন্য কার্যকর জনসংখ্যা ব্যবস্থাপনা প্রয়োজন: প্রধানমন্ত্রী
জাতীয়, সংবাদ

টেকসই উন্নয়নের জন্য কার্যকর জনসংখ্যা ব্যবস্থাপনা প্রয়োজন: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী শেখ হাসিনা কার্যকর জনসংখ্যা ব্যবস্থাপনার প্রয়োজনীয়তার ওপর জোর দিয়েছেন, যা টেকসই উন্নয়নের মূল উপাদান। তিনি বলেন, বিশ্বের বিপুল সংখ্যক জনগোষ্ঠীর জন্য প্রয়োজনীয় শিক্ষা, স্বাস্থ্য ও অন্যান্য মৌলিক অধিকার নিশ্চিত করার মাধ্যমে তাদের জনসম্পদে রূপান্তর করতে হবে।রাজধানীর ইন্টারকন্টিনেন্টাল হোটেলে ‘আইসিপিডি-৩০: জনসংখ্যাগত বৈচিত্র্য ও টেকসই উন্নয়নবিষয়ক বৈশ্বিক সংলাপ’ শীর্ষক দুই দিনব্যাপী ইভেন্টের উদ্বোধনী অধিবেশনে ভাষণে এ কথা বলেন। বাংলাদেশ, বুলগেরিয়া এবং জাপান ও ইউএনএফপিএ’র সঙ্গে একত্রে এই অনুষ্ঠানের আয়োজন করে। এই সংলাপ পরিবর্তনশীল জনসংখ্যার চ্যালেঞ্জগুলো এবং সুযোগগুলো খুঁজে বের করে আলোচনার বিশ্বের একটি প্ল্যাটফর্ম তৈরি করেছে।প্রধানমন্ত্রী বলেন, জনসংখ্যাগত লভ্যাংশের রূপান্তর একটি সমৃদ্ধ বৈশ্বিক ব্যবস্থা তৈরি করতে সক্ষম হবে। এই লক্ষ্য অর্জনে সর্বজনীন স্বাস্থ্যসেবা বিশেষ করে মা ও...
ঢাকা ছাড়লেন ডোনাল্ড লু
জাতীয়, সংবাদ

ঢাকা ছাড়লেন ডোনাল্ড লু

যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লু দুই দিনের সফর শেষে ঢাকা ছেড়েছেন।বৃহস্পতিবার (১৬ই মে) ভোর পৌনে ৪টায় তাকে বহনকারী বিমানটি শাহজালাল বিমানবন্দর ত্যাগ করে।এই সফরে তিনি সরকারি ও বেসরকারি বিভিন্ন পর্যায়ের কয়েকটি বৈঠক এবং মতবিনিময় সভায় অংশ নেন।ডোনাল্ড লু ঢাকা সফরকালে প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমানের দেওয়া এক নৈশভোজে যোগ দেন। তিনি পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদ, পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনবিষয়ক মন্ত্রী সাবের হোসেন চৌধুরী ও পররাষ্ট্রসচিব মাসুদ বিন মোমেনের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করেন। ডোনাল্ড লু নাগরিক সমাজের প্রতিনিধিদের সঙ্গেও মতবিনিময় করেন।বসুন্ধরা স্পোর্টস কমপ্লেক্স ক্রিকেট স্টেডিয়ামে বাংলাদেশ টি টোয়েন্টি জাতীয় নারী ক্রিকেট দলের সঙ্গে ক্রিকেট প্রীতি ম্যাচে অংশ নেন ডোনাল্ড লু।মঙ্গলবার ঢাকা পৌঁছে...
আস্থার জায়গা পুনর্নির্মাণ করতে চায় আমেরিকা: ডোনাল্ড লু
জাতীয়, সংবাদ

আস্থার জায়গা পুনর্নির্মাণ করতে চায় আমেরিকা: ডোনাল্ড লু

পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদের সঙ্গে বৈঠক করেছেন মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লু। বুধবার (১৫ই মে) বিকাল সাড়ে ৩টায় বৈঠক শুরু হয়।বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেছেন ডোনাল্ড লু। তিনি বলেছেন, আমেরিকা ও বাংলাদেশের মধ্যে আস্থার জায়গা পুনর্নির্মাণ করতে চাই। একই সঙ্গে দুই দেশের সম্পর্ক আরও শক্তিশালী করতে চাই। নিজেদের মধ্যে সহযোগিতা বাড়াতে চাই।তিনি বলেন, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে আমরা ফ্রি ফেয়ার ইলেকশনের কথা বলেছিলাম। যে চাওয়াটা ছিল দুই দেশেরই। কিন্তু তখন এক ধরনের টেনশন তৈরি হয়েছিল। এখন আমরা সামনে এগোতে চাই।এছাড়াও বৈঠকে র‌্যাবের ওপর নিষেধাজ্ঞা, শ্রম অধিকারের পাশাপাশি, বিনিয়োগ বাড়ানোর বিষয়েও আলোচনা হয়েছে বলেও জানান ডোনাল্ড লু।...
রাজধানীতে ব্যাটারিচালিত রিকশা চলবে না: ওবায়দুল কাদের
জাতীয়, সংবাদ

রাজধানীতে ব্যাটারিচালিত রিকশা চলবে না: ওবায়দুল কাদের

রাজধানীতে ব্যাটারিচালিত কোনো রিকশা না চলার নির্দেশ দিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।বুধবার (১৫ মে) রাজধানীর বনানীতে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ) ভবনে সড়ক পরিবহন উপদেষ্টা পরিষদের প্রথম সভায় এ নির্দেশ দেন তিনি।ওবায়দুল কাদের বলেন, ঢাকায় কোনো ব্যাটারিচালিত রিকশা চালানো যাবে না। এটা আগে কার্যকর করুন। এ ছাড়া ২২ মহাসড়কে রিকশা ও ইজিবাইক নিষিদ্ধ করা হয়েছে। সেটা বাস্তবায়ন করুন।সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী বলেন, সিটিতে যাতে ব্যাটারিচালিত রিকশা না চলে, সে বিষয়ে শুধু নিষেধাজ্ঞা আরোপ নয়, এগুলো চলতে যাতে না পারে, তারও ব্যবস্থা করুন।উচ্চ হর্ন নিয়ে মন্ত্রী বলেন, আমি ব্যক্তিগতভাবে আপনাদের বলছি, এখন থেকে ১০ বছর আগেই আমার প্রোটেকশন গাড়িতে হুটার বাজে না। ঢাকায় হয় না, ঢাকার বাইরে হয় না। হুটার বাজানো বন্ধ করা দরকার। জরুরি সেবা ছাড়া হুটার বাজানো যাবে না।সারা দেশে মোটরসাইকে...
আইসিপিডি-৩০ গ্লোবাল ডায়ালগ সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী
জাতীয়, সংবাদ

আইসিপিডি-৩০ গ্লোবাল ডায়ালগ সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী

আইসিপিডি-৩০ গ্লোবাল ডায়ালগ অন ডেমোগ্রাফিক ডাইভারসিটি অ্যান্ড সাসটেইনেবল ডেভেলপমেন্ট শীর্ষক আন্তর্জাতিক সম্মেলনে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।বুধবার (১৫ই মে) সকালে রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে আয়োজিত অনুষ্ঠানে যোগ দেন সরকারপ্রধান। তিনি আন্তর্জাতিক এই সম্মেলনের উদ্বোধন করবেন।১৫-১৬ই মে ঢাকায় অনুষ্ঠিত হবে বৈশ্বিক এই সংলাপ। বাংলাদেশ, বুলগেরিয়া ও জাপান সরকারের যৌথ উদ্যোগে এ সংলাপের আয়োজন করছে ইউএনএফপিএ।বিভিন্ন চ্যালেঞ্জ নিয়ে আলোচনা এবং বিশ্বের স্থানান্তরিত জনসংখ্যার সুযোগগুলো অন্বেষণ করার জন্য একটি প্ল্যাটফর্ম তৈরি করে এ সংলাপ।চলতি বছর ৩০তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করবে ইন্টারন্যাশনাল কনফারেন্স অন পপুলেশন অ্যান্ড ডেভেলপমেন্ট (আইসিপিডি)।উদ্বোধনী অনুষ্ঠানে পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদ, ইউএনএফপিএ'র নির্বাহী পরিচালক ড. নাতালিয়া কানেম, বাংলাদেশের স্বাস্থ্য ও পর...