মঙ্গলবার, মার্চ ৩

জাতীয়

পটুয়াখালীর দুর্গত এলাকা পরিদর্শনে যাচ্ছেন প্রধানমন্ত্রী
জাতীয়, সংবাদ

পটুয়াখালীর দুর্গত এলাকা পরিদর্শনে যাচ্ছেন প্রধানমন্ত্রী

পটুয়াখালীর কলাপাড়ায় ঘূর্ণিঝড় রেমালে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনে যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।মঙ্গলবার (২৮ মে) দুপুরে পটুয়াখালীর জেলা প্রশাসক মো. নূর কুতুবুল আলম বিষয়টি নিশ্চিত করেছেন।তিনি বলেন, আগামী ৩০ মে প্রধানমন্ত্রী পটুয়াখালী সফরে আসবেন। প্রধানমন্ত্রীর সফর নিয়ে আমরা কাজ করছি।তিনি আরও জানান, জেলায় ক্ষতিগ্রস্ত হয়েছেন তিন লাখ ২৭ হাজার মানুষ। এছাড়া ২৩৫ ঘরবাড়ি পুরোপুরি বিধ্বস্ত হয়েছে। পাশাপাশি ১৮৬৫ বাড়িঘর আংশিক বিধ্বস্ত এবং কৃষির ২৬ কোটি ২১ লাখ টাকার ক্ষতি হয়েছে। মৎস্য খাতের ক্ষয়ক্ষতি হয়েছে ২৮ কোটি ৬৯ লাখ টাকার।জেলা প্রশাসক জানান, আশ্রয়কেন্দ্র থেকে সব মানুষ বাড়িঘরে ফিরে গেছে।...
ঈদে ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু ২ জুন
জাতীয়, সংবাদ

ঈদে ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু ২ জুন

আসন্ন ঈদুল আজহা উপলক্ষে ঘরমুখে মানুষের জন্য আগামী ২ জুন থেকে ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু হবে। মঙ্গলবার (২৮ মে) দুপুর সাড়ে ১২টার দিকে রেল ভবনে সংবাদ সম্মেলন করে এ ঘোষণা দেন রেলমন্ত্রী মো.জিল্লুল হাকিম।মন্ত্রী বলেন, গতবারের ঈদযাত্রা সবার সহযোগিতায় ভালোভাবে সম্পন্ন করেছিলাম। এবারও স্বাচ্ছন্দ্যে ঈদযাত্রা নিশ্চিত করতে কয়েক দফা মিটিং করেছি। ঈদযাত্রা শেষ হওয়া পর্যন্ত আমাদের সবার প্রচেষ্টা অব্যাহত থাকবে।জিল্লুল হাকিম বলেন, টিকিট কালোবাজারি আমরা সফলভাবে নিয়ন্ত্রণ করেছি। একেবারে যে গেছে সেটি বলবো না। এখনও কিছু আছে। আমরা চেষ্টা করছি। স্পেশালসহ ৩৬৬টি ট্রেন চলাচলের ব্যবস্থা করেছি।সংবাদ সম্মেলনে আরও জানানো হয়, ১২ জুনের অগ্রিম টিকিট পাওয়া যাবে ২ জুন, ১৩ জুনের টিকিট পাওয়া যাবে ৩ জুন, ১৪ জুনের টিকিট ৪ জুন, ১৫ জুনের টিকিট ৫ জুন এবং ১৬ জুনের টিকিট পাওয়া যাবে ৬ জুন।...
তৃতীয় ধাপের উপজেলা নির্বাচনে তিনশ প্লাটুন বিজিবি মোতায়েন
জাতীয়, সংবাদ

তৃতীয় ধাপের উপজেলা নির্বাচনে তিনশ প্লাটুন বিজিবি মোতায়েন

ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচন অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে আয়োজনের লক্ষ্যে আইনশৃঙ্খলা রক্ষায় তৃতীয় ধাপে সারাদেশে ৩০০ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে।মঙ্গলবার (২৮ মে) সকালে বিজিবির মিডিয়া বিভাগের পক্ষ থেকে এক ক্ষুদেবার্তায় বিষয়টি জানানো হয়।বিজিবির জনসংযোগ কর্মকর্তা শরীফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।বিজিবি জানায়, ২৯ মে অনুষ্ঠিতব্য উপজেলা পরিষদ নির্বাচনের তৃতীয় ধাপে স্থানীয় বেসামরিক প্রশাসনকে সহায়তার জন্য ‘ইন এইড টু দ্য সিভিল পাওয়ার’ এর আওতায় ২৭ মে থেকে ৩১ মে পর্যন্ত নির্বাচনী এলাকায় শান্তিশৃঙ্খলা রক্ষার্থে বিজিবি মোবাইল ও স্ট্রাইকিং ফোর্স হিসেবে কাজ করবে।আগামীকাল বুধবার তৃতীয় ধাপে ১০৯টি উপজেলায় নির্বাচন হওয়ার কথা ছিল। কিন্তু সোমবার ঘূর্ণিঝড় রেমালের কারণে ১৯ উপজেলার ভোট স্থগিত করা হয়। ফলে ৯০ উপজেলা পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হবে আগামীকাল।...
ঘূর্ণিঝড় রেমালের রাতে রাজধানীতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ৩ জনের মৃত্যু
জাতীয়, সংবাদ

ঘূর্ণিঝড় রেমালের রাতে রাজধানীতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ৩ জনের মৃত্যু

উপকূলে তাণ্ডব চালিয়ে ঘূর্ণিঝড় রেমাল ঢাকায় আঘাত হানতে শুরু করে বিকেল থেকে। এ আঘাত চলে রাতভর। এই ঝড়বৃষ্টির রাতে রাজধানীর বিভিন্ন স্থানে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুই নারীসহ তিনজনের মৃত্যু হয়েছে।সোমবার (২৭ মে) রাতে এসব ঘটনা ঘটে। এর মধ্যে খিলগাঁও থানা এলাকায় দুইজন এবং যাত্রাবাড়ীতে একজন রয়েছেন।ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ফাঁড়ির পরিদর্শক মো. বাচ্চু মিয়া এ তথ্য জানিয়েছেন।জানা গেছে, যাত্রাবাড়ী এলকায় বিদ্যুৎস্পৃষ্টে লিজা আক্তার (১৫) নামে এক কিশোরীর মৃত্যু হয়েছে। সে নোয়াখালীর চরজব্বার উপজেলার মো. সিরাজ খানের মেয়ে। যাত্রাবাড়ীতে বাসায় থাকে লিজার পরিবার।তার বোন মরিয়ম জানান, বাসার পাশে টিনের বেড়া স্পর্শ করলে লিজা বিদ্যুৎস্পৃষ্ট হয়। রাত সাড়ে ১০টার দিকে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে চিকিৎসক জানান, সে আগেই মারা গেছে।অপরদিকে, সোমবার রাত ১১টার দিকে খিলগাঁওয়ের সি...
ঢাকাসহ ২০ অঞ্চলে ৮০ কিমি বেগে ঝড়ের শঙ্কা, নদীবন্দরে ২ নম্বর হুঁশিয়ারি
আবহাওয়া, আবহাওয়া ও পরিবেশ, জাতীয়, সংবাদ

ঢাকাসহ ২০ অঞ্চলে ৮০ কিমি বেগে ঝড়ের শঙ্কা, নদীবন্দরে ২ নম্বর হুঁশিয়ারি

ঢাকাসহ দেশের ২০ অঞ্চলের ওপর দিয়ে ৬০ থেকে সর্বোচ্চ ৮০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। এ জন্য এসব অঞ্চলের নদীবন্দরগুলোকে ২ নম্বর নৌ-হুঁশিয়ারি সংকেত দেখাতে বলা হয়েছে।মঙ্গলবার (২৮ মে) ভোর ৫টা থেকে বেলা ১টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরসমূহের জন্য আবহাওয়ার পূর্বাভাসে এ কথা বলা হয়েছে।পূর্বাভাসে বলা হয়- রাজশাহী, দিনাজপুর, পাবনা, রংপুর, বগুড়া, টাঙ্গাইল, ময়মনসিংহ, যশোর, কুষ্টিয়া, ঢাকা, ফরিদপুর, মাদারীপুর, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম, কক্সবাজার ও সিলেট অঞ্চলের ওপর দিয়ে দক্ষিণ-পূর্ব অথবা দক্ষিণ দিক থেকে ঘণ্টায় ৬০-৮০ কিলোমিটার বেগে বৃষ্টি অথবা বজ্রবৃষ্টিসহ অস্থায়ীভাবে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে।এসব এলাকার নদীবন্দর সমূহকে ২ নম্বর নৌ-হুঁশিয়ারি সংকেত দেখাতে বলা হয়েছে।...
ঢাকাসহ ৮ বিভাগে অতিভারী বৃষ্টির আশঙ্কা
আবহাওয়া, আবহাওয়া ও পরিবেশ, জাতীয়, সংবাদ

ঢাকাসহ ৮ বিভাগে অতিভারী বৃষ্টির আশঙ্কা

আগামী ২৪ ঘণ্টায় ঢাকাসহ আট বিভাগে ভারী থেকে অতিভারী বৃষ্টির সতর্কবার্তা দিয়েছে আবহাওয়া অফিস। সোমবার (২৭ মে) সন্ধ্যায় এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।বিজ্ঞপ্তিতে বলা হয়, গভীর নিম্নচাপের প্রভাবে রাজশাহী, রংপুর, সিলেট, চট্টগ্রাম, বরিশাল, খুলনা, ময়মনসিংহ ও ঢাকা বিভাগে সোমবার সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ঘণ্টায় ভারী থেকে অতিভারী বৃষ্টি হতে পারে। এতে আরও বলা হয়, ভারী বর্ষণের কারণে চট্টগ্রাম বিভাগের পাহাড়ি এলাকায় কোথাও কোথাও ভূমিধসের সম্ভাবনা রয়েছে।অপর এক বিজ্ঞপ্তিতে বলা হয়, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম এবং কক্সবাজার অঞ্চলের ওপর দিয়ে পূর্ব অথবা দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৮৯ কিলোমিটার অথবা তার চেয়ে বেশি বেগে ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এসব এলাকার নদীবন্দরগুলোকে ৪ নম্বর মহাবিপদ সংকেত দেখাতে বলা হয়েছে।এছাড়া দেশের অন্যত্র পূর্ব অথবা দক্ষিণ-পূ...
ঘূর্ণিঝড় রেমালে ১০ জনের মৃত্যু, সাড়ে ৩৭ লাখ মানুষ ক্ষতিগ্রস্ত
আবহাওয়া, আবহাওয়া ও পরিবেশ, জাতীয়, সংবাদ

ঘূর্ণিঝড় রেমালে ১০ জনের মৃত্যু, সাড়ে ৩৭ লাখ মানুষ ক্ষতিগ্রস্ত

প্রবল ঘূর্ণিঝড় রেমালের আঘাতে ছয় জেলায় ১০ জনের মৃত্যু হয়েছে। ঘূর্ণিঝড়ের তাণ্ডবে আংশিক এবং সম্পূর্ণ মিলে এক লাখ ৫০ হাজার ৪৭৫টি ঘরবাড়ি বিধ্বস্ত হয়েছে। এতে ক্ষতিগ্রস্ত হয়েছে সাড়ে ৩৭ লাখের অধিক মানুষ।সোমবার (২৭ মে) সচিবালয়ে ঘূর্ণিঝড় রেমাল পরবর্তী পরিস্থিতি নিয়ে প্রেস ব্রিফিংয়ে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী মো. মহিববুর রহমান এ কথা জানান।তিনি বলেন, এ পর্যন্ত প্রাপ্ত তথ্যানুযায়ী খুলনা, সাতক্ষীরা, বরিশাল, পটুয়াখালী, ভোলা ও চট্টগ্রামে মোট ১০ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে।ঘূর্ণিঝড়ে মোট ১৯টি জেলা ক্ষতিগ্রস্ত হয়েছে জানিয়ে প্রতিমন্ত্রী বলেন, এর মধ্যে রয়েছে খুলনা, সাতক্ষীরা, বাগেরহাট, ঝালকাঠি, বরিশাল, পটুয়াখালী, পিরোজপুর, বরগুনা, ভোলা, ফেনী, কক্সবাজার, চট্টগ্রাম, নোয়াখালী, লক্ষীপুর, চাদপুর, নড়াইল, গোপালগঞ্জ, শরীয়তপুর এবং যশোর। ক্ষতিগ্রস্ত উপজেলার সংখ্যা ১০৭টি এবং ইউন...
ঘূর্ণিঝড় রেমাল এখন ঢাকায়
আবহাওয়া, আবহাওয়া ও পরিবেশ, জাতীয়, সংবাদ

ঘূর্ণিঝড় রেমাল এখন ঢাকায়

রাজধানীতে সকাল থেকে শুরু হয় বৃষ্টি ও বাতাস। এতে ব্যহত হয় নগরবাসীর রুটিন। অনেককে দেরীতে ও বৃষ্টিতে ভিজে অফিসে বা কাজে বের হতে দেখা গেছে। ইতোমধ্যেই ঘূর্ণিঝড় রেমালের প্রভাবে ঢাকায় বৃষ্টির সঙ্গে ঝড়ো হাওয়ার গতি বেড়েছে।উপকূলে তাণ্ডব চালিয়ে ঘূর্ণিঝড় রেমালের কেন্দ্রভাগ বিকেলে ঢাকায় ঢুকবে বলে জানিয়েছিলো আবহাওয়া অধিদপ্তর। এসময় বাতাসের গতিবেগ থাকবে সর্বোচ্চ ৪০ কিলোমিটার।সোমবার (২৭ মে) সকাল সাড়ে ১০টায় অধিদপ্তরের পরিচালক মো. আজিজুর রহমান ঘূর্ণিঝড় নিয়ে নিয়মিত সংবাদ সম্মেলনে এই তথ্য জানিয়েছেন।আজিজুর রহমান বলেন, রেমালে কেন্দ্রভাগ বিকেল ৩টা থেকে ৪টার মধ্যে ঢাকার দিকে আসবে। এটি এখন অনেকটা গভীর নিম্নচাপে পরিণত হচ্ছে। এর ফলে ঢাকায় আরও বৃষ্টি হবে। সেই সঙ্গে ঝড়ো বাতাস বইবে। ঢাকার ওপর দিয়ে এটা পর্যায়ক্রমে সিলেট দিয়ে বাংলাদেশের বাইরে যাবে। ঢাকায় আসলে বৃষ্টিপাত আর দমকা বাতাস বাড়বে একটু।তিনি বলেন, র...
রাষ্ট্রপতির সাথে আরবি বিশ্ববিদ্যালয়ের ভিসির সৌজন্য সাক্ষাৎ
জাতীয়, শিক্ষাঙ্গন, সংবাদ

রাষ্ট্রপতির সাথে আরবি বিশ্ববিদ্যালয়ের ভিসির সৌজন্য সাক্ষাৎ

মহামান্য রাষ্ট্রপতি ও বিশ্ববিদ্যালয়সমূহের আচর্য মো. সাহাবুদ্দিনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মুহাম্মদ আব্দুর রশীদ। আজ রবিবার (২৬ মে) বঙ্গভবনে রাষ্ট্রপতির কার্যালয়ে এ সৌজন্য সাক্ষাৎ করেন তিনি।উপাচার্য অধ্যাপক ড. মুহাম্মদ আব্দুর রশীদ রাষ্ট্রপতিকে ইসলামি আরবি বিশ্ববিদ্যালয় পরিবারের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা জানান। তিনি বিশ্ববিদ্যালয়ে চলমান একাডেমিক ও প্রশাসনিক কার্যক্রম সম্পর্কে মহামান্য রাষ্ট্রপতির সঙ্গে অত্যন্ত সৌহাদ্যপূর্ণ পরিবেশে আলোচনা করেন। রাষ্ট্রপতি বিশ্ববিদ্যালয় পরিচালনায় উপাচার্য অধ্যাপক ড. মুহাম্মদ আব্দুর রশীদের সফলতা কামনা করেন।...
রেমালের প্রভাবে যেসব ফ্লাইট বাতিল
জাতীয়, সংবাদ

রেমালের প্রভাবে যেসব ফ্লাইট বাতিল

ঘূর্ণিঝড় রেমালের প্রভাবে কক্সবাজারগামী সকল ফ্লাইট এবং কলকাতাগামী দুটি ফ্লাইট বাতিল করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইনস।শনিবার (২৫শে মে) রাতে বিমানের মহাব্যবস্থাপক (জনসংযোগ) বোসরা ইসলাম গণমাধ্যমকে এই তথ্য জানিয়েছেন।তিনি জানান, রবিবার (২৬শে মে) কক্সবাজারগামী সকল ফ্লাইট বাতিল করা হয়েছে। এছাড়া কলকাতাগামী বিজি ৩৯৫ ফ্লাইট এবং সোমবার (২৭শে মে) তারিখের বিজি ৩৯১ ফ্লাইট বাতিল করা হয়েছে।এদিকে ভয়ংকর রূপ নিতে শুরু করেছে ঘূর্ণিঝড় রেমাল। ধারণা করা হচ্ছে রবিবার দুপুর নাগাদ অতিপ্রবল হিসেবে দেশের উপকূল অঞ্চলে আঘাত হানতে পারে ঝড়টি। উপকূলের ১৩টিসহ ১৮ জেলা রিমালের আঘাতে ক্ষতিগ্রস্ত হতে পারে বলে জানিয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী মহিববুর রহমান।...