মঙ্গলবার, মার্চ ৩

জাতীয়

নির্বাচনী দায়িত্ব পালনে ৮ বিভাগে ৩২ নির্বাহী ম্যাজিট্রেটকে পদায়ন
জাতীয়, সর্বশেষ

নির্বাচনী দায়িত্ব পালনে ৮ বিভাগে ৩২ নির্বাহী ম্যাজিট্রেটকে পদায়ন

|| নিজস্ব প্রতিবেদক ||আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নির্বাচনী আচরণবিধি প্রতিপালন নিশ্চিত করতে বিসিএস (প্রশাসন) ক্যাডারের ৩২ জন কর্মকর্তাকে নির্বাহী ম্যাজিস্ট্রেট হিসেবে ৮ বিভাগে পদায়ন করা হয়েছে। সম্প্রতি জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রেষণ-২ শাখা থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এই তথ্য জানানো হয়।প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে, 'দ্যা কোড অফ ক্রিমিনাল প্রসিডিউর ১৮৯৮' এর সংশ্লিষ্ট ধারা অনুযায়ী এই কর্মকর্তাদের নিয়োগ দেওয়া হয়েছে এবং 'মোবাইল কোর্ট আইন, ২০০৯' মোতাবেক তাদের নির্দিষ্ট অধিক্ষেত্রে ভ্রাম্যমাণ আদালত পরিচালনার ক্ষমতা অর্পণ করা হয়েছে।পদায়নকৃত কর্মকর্তাদের মধ্যে ঢাকা বিভাগে সর্বোচ্চ ৭ জন, চট্টগ্রামে ৫ জন, খুলনা, রাজশাহী ও ময়মনসিংহে ৪ জন করে, বরিশাল ও রংপুরে ৩ জন করে এবং সিলেট বিভাগে ২ জনকে দায়িত্ব দেওয়া হয়েছে।মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী, ক্ষমতাপ্রাপ্ত এই নির্বাহী ম্যাজিস্ট্রেট...
উপদেষ্টা পরিষদের বৈঠক অনুষ্ঠিত
জাতীয়, সর্বশেষ

উপদেষ্টা পরিষদের বৈঠক অনুষ্ঠিত

|| আলোকিত দৈনিক ডেস্ক ||রাজধানীর তেজগাঁওস্থ কার্যালয়ে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদের গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয়েছে। আজ বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের সভাপতিত্বে এই বৈঠক অনুষ্ঠিত হয়।আজ দুপুরে তথ্য অধিদপ্তরের এক সংবাদ বিবরণীতে এই বৈঠকের বিষয়টি নিশ্চিত করা হয়েছে। সভায় উপদেষ্টা পরিষদের গুরুত্বপূর্ণ সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন। বৈঠকে দেশের বর্তমান পরিস্থিতি, প্রশাসনিক সিদ্ধান্ত ও নীতিগত বিভিন্ন বিষয়ে আলোচনা হয়েছে বলে জানা গেছে।...
১৪ বছর পর আজ থেকে ঢাকা-করাচি সরাসরি ফ্লাইট চালু
জাতীয়, সর্বশেষ

১৪ বছর পর আজ থেকে ঢাকা-করাচি সরাসরি ফ্লাইট চালু

|| আলোকিত দৈনিক ডেস্ক ||দীর্ঘ ১৪ বছরের বিরতি কাটিয়ে আজ বৃহস্পতিবার থেকে ঢাকা-করাচি রুটে সরাসরি ফ্লাইট চালু করল বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। ২০১২ সালে নিরাপত্তাজনিত কারণে বন্ধ হওয়া এই রুটটি পুনরায় চালু হওয়ায় যাত্রীদের যাতায়াত সময় কমার পাশাপাশি বিমান ভাড়ায় বড় ধরনের সাশ্রয় হবে।বিমান বাংলাদেশ এয়ারলাইন্স সূত্রে জানা গেছে, প্রাথমিকভাবে বোয়িং ৭৩৭ উড়োজাহাজ দিয়ে সপ্তাহে দুই দিন এই নন-স্টপ ফ্লাইট পরিচালিত হবে। ঢাকা থেকে রাত ৮টায় ছেড়ে ফ্লাইটটি করাচি পৌঁছাবে রাত ১১টায়। ফিরতি ফ্লাইট করাচি থেকে রাত ১২টায় ছেড়ে পরদিন ভোর ৪টা ২০ মিনিটে ঢাকায় অবতরণ করবে।সরাসরি ফ্লাইট চালুর ফলে যাত্রীদের আগের তুলনায় অন্তত ৩০ হাজার থেকে ৭০ হাজার টাকা পর্যন্ত খরচ কমবে। বর্তমানে রাউন্ড ট্রিপে সর্বনিম্ন ৫১ হাজার টাকায় যাতায়াত করা সম্ভব হবে, যা আগে মধ্যপ্রাচ্যের বিভিন্ন ট্রানজিট হয়ে যাতায়াতে অনেক বেশি লাগত।বিমানের জ...
কূটনীতি হবে দেশের উন্নয়নে
অভিমত, জাতীয়, সর্বশেষ

কূটনীতি হবে দেশের উন্নয়নে

|| বাপি সাহা ||আমি উপকূলীয় অঞ্চলের মানুষ। নদীর পাড়ে বসবাস। ভৈরব নদে জোয়ার–ভাটার মধ্যে আমার বসবাস। স্বপ্ন দেখি এবং স্বপ্ন দেখতে ভালোবাসি। কূটনীতি নিয়ে ভাবতে ভালো লাগে বলেই এটা নিয়ে নিজে একটু ভাবতে চেষ্টা করি।ভৈরবে জোয়ার–ভাটা প্রবাহমান। দেশ এখন নির্বাচনী ট্রেনে। এরই মধ্যে ঢাকায় এসেছেন মার্কিন রাষ্ট্রদূত। বেশ প্রতিভাসম্পন্ন এই মানুষটির নাম হচ্ছে বেন্ট্র টি. ক্রিস্টেনসেন। মার্কিন মুলুক থেকে দায়িত্ব নিয়ে ঢাকায় এসেছেন মান্যবর রাষ্ট্রদূত হিসেবে। ক্রিস্টেনসেন নতুন কেউ নন। তিনি এর আগেও দায়িত্ব পালন করেছেন ঢাকায়। এই আবহাওয়ার সাথে তিনি বেশ পরিচিত। তিনি এ দেশের সংস্কৃতি বোঝেন। দায়িত্ব নেওয়ার সাথে সাথে কথা বলেছেন স্থানীয় পর্যায়ে। মার্কিন সিনেটের তাঁর মনোনয়ন শুনানিতে তিনি বাংলাদেশকে “দশকের মধ্যে অন্যতম গুরুত্বপূর্ণ নির্বাচন”-এর মুখোমুখি দেশ হিসেবে উল্লেখ করেছেন। এ বাক্যটি কোনো ...
এমপিওভুক্ত শিক্ষকদের বদলি নিয়ে বড় সুখবর: জারি হলো নতুন নীতিমালা
জাতীয়, শিক্ষাঙ্গন, সর্বশেষ

এমপিওভুক্ত শিক্ষকদের বদলি নিয়ে বড় সুখবর: জারি হলো নতুন নীতিমালা

|| নিজস্ব প্রতিবেদক ||বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কর্মরত এমপিওভুক্ত শিক্ষকদের দীর্ঘদিনের প্রতীক্ষার অবসান ঘটিয়ে বদলি প্রক্রিয়া সহজতর করতে নতুন নীতিমালা জারি করেছে সরকার। মঙ্গলবার (২৭ জানুয়ারি) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়।নতুন এই নীতিমালার অধীনে এখন থেকে স্বয়ংক্রিয় সফটওয়্যারের মাধ্যমে স্বচ্ছতার সঙ্গে শিক্ষকদের বদলি কার্যক্রম সম্পন্ন করা হবে। এই নীতিমালা জারির ফলে ২০২৪ সালের ১৯ ডিসেম্বরের পুরনো নীতিমালাটি বাতিল বলে গণ্য হবে।শিক্ষা সচিব রেহেনা পারভীন স্বাক্ষরিত এই নীতিমালায় জানানো হয়েছে, মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি) প্রতি বছর নির্ধারিত সময়ে অনলাইনে শূন্য পদের তালিকা প্রকাশ করবে এবং সেই অনুযায়ী আবেদন গ্রহণ করা হবে। কোনো শিক্ষক তার প্রথম কর্মস্থলে দুই বছর পূর্ণ করার পর বদলির আবেদন করতে পারবেন। তবে একবার বদলি হলে পরব...
ঢাকায় বাড়বে দিনের তাপমাত্রা; ভোরের দিকে কুয়াশার পূর্বাভাস
আবহাওয়া ও পরিবেশ, জাতীয়, সর্বশেষ

ঢাকায় বাড়বে দিনের তাপমাত্রা; ভোরের দিকে কুয়াশার পূর্বাভাস

|| নিজস্ব প্রতিবেদক ||রাজধানী ঢাকা ও এর পার্শ্ববর্তী এলাকার দিনের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। আজ বুধবার (২৮ জানুয়ারি) সকালে দেওয়া আগামী কয়েক ঘণ্টার পূর্বাভাসে বলা হয়েছে, ঢাকার আকাশ অস্থায়ীভাবে আংশিক মেঘলা থাকলেও সামগ্রিকভাবে আবহাওয়া শুষ্ক থাকবে। তবে ভোরের দিকে রাজধানী ও আশপাশের এলাকায় হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়ার সম্ভাবনা রয়েছে।আবহাওয়া অফিসের তথ্য অনুযায়ী, আজ সকালে ঢাকায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৬ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস এবং সকাল ৬টায় তাপমাত্রা ছিল ১৬ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস। গতকালের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৮ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস। বর্তমানে উত্তর ও উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৫ থেকে ১০ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হচ্ছে। সকালে বাতাসে আর্দ্রতার পরিমাণ ছিল ৮৯ শতাংশ, যা বেলা বাড়ার সঙ্গে সঙ্গে পরিবর্তিত হতে পারে।আবহাওয়াব...
অতিরিক্ত সচিব পদে পদোন্নতি পেলেন ১১৮ কর্মকর্তা
জাতীয়, সর্বশেষ

অতিরিক্ত সচিব পদে পদোন্নতি পেলেন ১১৮ কর্মকর্তা

|| নিজস্ব প্রতিবেদক (ঢাকা) ||প্রশাসনের উচ্চস্তরে বড় ধরনের পদোন্নতি দিয়েছে সরকার। বিসিএস ২০তম ব্যাচের ১১৮ জন যুগ্ম-সচিবকে অতিরিক্ত সচিব পদে পদোন্নতি দেওয়া হয়েছে। মঙ্গলবার (২৭ জানুয়ারি) রাতে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করা হয়।মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, এই পদের জন্য যোগ্য বিবেচিত হওয়া ৪০৭ জন কর্মকর্তার তথ্য যাচাই-বাছাই শেষে ১১৮ জনকে চূড়ান্তভাবে পদোন্নতির জন্য নির্বাচন করা হয়েছে।প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে, পদোন্নতিপ্রাপ্ত কর্মকর্তাদের তাদের বর্তমান কর্মস্থল থেকে সরাসরি সিনিয়র সচিব, জনপ্রশাসন মন্ত্রণালয় বরাবর যোগদানপত্র দাখিল করতে হবে। তবে কোনো কর্মকর্তার কর্মস্থল ইতোমধ্যে পরিবর্তন হয়ে থাকলে, তিনি বর্তমানে যে দপ্তরে কর্মরত আছেন সেই নাম ও ঠিকানা উল্লেখ করে যোগদানপত্র জমা দেবেন। সরাসরি যোগদানের পাশাপাশি ইমেইলের মাধ্যমেও (sal@mopa.gov.bd) ডিজিটাল পদ্ধতি...
দেশের সকল শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য সরকারের জরুরি নির্দেশনা
জাতীয়, শিক্ষাঙ্গন, সর্বশেষ

দেশের সকল শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য সরকারের জরুরি নির্দেশনা

|| নিজস্ব প্রতিবেদক | আলোকিত দৈনিক ||দেশের সকল শিক্ষাপ্রতিষ্ঠান ও সংশ্লিষ্ট অফিসগুলোতে অসংক্রামক রোগ প্রতিরোধ এবং তামাকমুক্ত পরিবেশ নিশ্চিত করতে কঠোর নির্দেশনা জারি করেছে সরকার। মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর (মাউশি) থেকে গত ২৫ জানুয়ারি এ সংক্রান্ত একটি আদেশ দেশের সকল সরকারি-বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান ও শিক্ষা অফিসে পাঠানো হয়েছে।নতুন এই নির্দেশনা অনুযায়ী, এখন থেকে শিক্ষাপ্রতিষ্ঠানের ১০০ মিটারের মধ্যে তামাকজাত পণ্য বিক্রয়, ব্যবহার ও প্রচার সম্পূর্ণ নিষিদ্ধ থাকবে।মাউশির পরিচালক (মাধ্যমিক) প্রফেসর ড. খান মইনুদ্দিন আল মাহমুদ সোহেল জানান, সরকারের স্বাস্থ্য সেবা বিভাগের ‘যৌথ ঘোষণা’ বাস্তবায়নের লক্ষ্যে এই পদক্ষেপ নেওয়া হয়েছে। আদেশ অনুযায়ী, প্রতিটি শিক্ষাপ্রতিষ্ঠান ও দপ্তরকে আনুষ্ঠানিকভাবে ‘তামাকমুক্ত’ ঘোষণা করতে হবে এবং সেখানে দৃশ্যমান সাইনেজ বা সতর্কবার্তা প্রদর্শন করতে হবে। একইসঙ্গে...
আন্তর্জাতিক কাস্টমস দিবস উপলক্ষে খুলনায় সেমিনার
জাতীয়, বাণিজ্য ও অর্থনীতি, সর্বশেষ, সারাদেশ

আন্তর্জাতিক কাস্টমস দিবস উপলক্ষে খুলনায় সেমিনার

|| শেখ শাহরিয়ার | জেলা প্রতিনিধি (খুলনা) ||আন্তর্জাতিক কাস্টমস দিবস উপলক্ষে আজ সোমবার (২৬ জানুয়ারি) সকালে খুলনার হোটেল সিটি ইন-এ একটি সেমিনার অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় রাজস্ব বোর্ডের সদস্য (মূসক নীতি) মো. আজিজুর রহমান। এবছর আন্তর্জাতিক কাস্টমস দিবসের প্রতিপাদ্য ছিল ‘অতন্দ্র প্রহরা আর দৃঢ় অঙ্গীকারে দেশের সুরক্ষায় কাস্টমস’।প্রধান অতিথির বক্তব্যে মো. আজিজুর রহমান বলেন, বর্তমান বিশ্ব বাস্তবতায় বাংলাদেশ কাস্টমস শুধু রাজস্ব আহরণেই সীমাবদ্ধ নয়; বরং বাণিজ্য সহজীকরণ, পরিবেশ সুরক্ষা, সামাজিক নিরাপত্তা নিশ্চিতকরণ এবং চোরাচালান প্রতিরোধে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। তিনি বলেন, দেশের উন্নয়ন ও অগ্রগতির স্বার্থে আইন অনুযায়ী কর প্রদান অত্যন্ত জরুরি। কাস্টমস প্রশাসন ও ব্যবসায়ীদের মধ্যে পারস্পরিক সহযোগিতা ও সমন্বয় থাকলে একটি স্বচ্ছ, শক্তিশালী ও অর্থনৈতিকভাবে...
শীত নিয়ে আবহাওয়া অফিসের ৫ দিনের নতুন বার্তা
আবহাওয়া ও পরিবেশ, জাতীয়, সর্বশেষ

শীত নিয়ে আবহাওয়া অফিসের ৫ দিনের নতুন বার্তা

|| নিজস্ব প্রতিবেদক | আলোকিত দৈনিক ||সারাদেশে শীতের তীব্রতা কিছুটা কমলেও শেষরাত ও সকালের দিকে ঠান্ডার আমেজ এখনো কাটেনি। এই পরিস্থিতিতে আগামী পাঁচ দিনের আবহাওয়ার পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। পূর্বাভাস অনুযায়ী, আগামী কয়েক দিন দেশের আকাশ আংশিক মেঘলা ও আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে।আবহাওয়া অফিস জানায়, উপমহাদেশীয় উচ্চচাপ বলয়ের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করলেও এর একটি বর্ধিতাংশ উত্তরপূর্ব বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। এর প্রভাবে সোমবার (২৬ জানুয়ারি) সন্ধ্যা পর্যন্ত সারা দেশে রাত ও দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। তবে শেষরাত থেকে সকাল পর্যন্ত দেশের কোথাও কোথাও হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়ার সম্ভাবনা রয়েছে।মঙ্গলবার (২৭ জানুয়ারি) সন্ধ্যা পর্যন্ত পরবর্তী ২৪ ঘণ্টায় রাতের তাপমাত্রা স...