শুক্রবার, মার্চ ৬

জাতীয়

ট্রাম্পকে অভিনন্দন জানালেন প্রধান উপদেষ্টা ড. ইউনূস
জাতীয়, সর্বশেষ

ট্রাম্পকে অভিনন্দন জানালেন প্রধান উপদেষ্টা ড. ইউনূস

|| নিউজ ডেস্ক ||মার্কিন যুক্তরাষ্ট্রের ৪৭তম প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ায় ডোনাল্ড ট্রাম্পকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। বুধবার (৬ নভেম্বর) সন্ধ্যায় এক বিজ্ঞপ্তিতে অভিনন্দন বার্তা জানান তিনি।অভিনন্দন বার্তায় তিনি বলেন, মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে বিজয়ের জন্য আপনাকে বাংলাদেশ সরকার এবং জনগণের পক্ষ থেকে আপনাকে আন্তরিক অভিনন্দন; আপনাকে অভিনন্দন জানাতে পেরে আমরা আনন্দিত। আপনাকে দ্বিতীয় মেয়াদের জন্য মার্কিন প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত করায় প্রতিফলিত হয় যে, মার্কিন যুক্তরাষ্ট্রের জনগণের সাথে আপনার নেতৃত্ব এবং দৃষ্টি প্রতিধ্বনিত হয়েছে। আমি নিশ্চিত আপনার তত্ত্বাবধানে মার্কিন যুক্তরাষ্ট্র উন্নতি করবে এবং বিশ্বজুড়ে অন্যদের অনুপ্রাণিত করবে।...
ডোনাল্ড ট্রাম্পকে রাষ্ট্রপতির অভিনন্দন
জাতীয়, সর্বশেষ

ডোনাল্ড ট্রাম্পকে রাষ্ট্রপতির অভিনন্দন

|| নিউজ ডেস্ক ||যুক্তরাষ্ট্রের ৪৭তম প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ায় ডোনাল্ড ট্রাম্পকে উষ্ণ অভিনন্দন জানিয়েছেন বাংলাদেশের রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন।বুধবার (৬ নভেম্বর) মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের অনানুষ্ঠানিক ফলাফল প্রকাশ হওয়ার পর এ অভিনন্দন জানান রাষ্ট্রপতি।এবারের নির্বাচনে রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্পের প্রতিদ্বন্দ্বী ছিলেন ডেমোক্রেট প্রার্থী কমলা হ্যারিস।...
পিলখানা হত্যাকাণ্ডের পুনঃতদন্ত হবে : স্বরাষ্ট্র উপদেষ্টা
অপরাধ, আইন ও আদালত, জাতীয়, সর্বশেষ

পিলখানা হত্যাকাণ্ডের পুনঃতদন্ত হবে : স্বরাষ্ট্র উপদেষ্টা

|| নিউজ ডেস্ক ||স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল মো. জাহাঙ্গীর আলম বলেছেন, পিলখানা হত্যাকাণ্ড তদন্তে কমিশন গঠন করা হবে কি না- তা এখন বলা যাচ্ছে না। তবে এটা নিশ্চিত, যেভাবেই হোক এ হত্যাকাণ্ডের পুনঃতদন্ত করা হবে। সোমবার (৪ নভেম্বর) বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদর দফতর পরিদর্শন শেষে তিনি এসব কথা বলেন।স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, দেশের শান্তি রক্ষায় সীমান্তে যেন কোনো ছাড় দেওয়া না হয় এ বিষয়ে নির্দেশ দেয়া হয়েছে। কোনো অন্যায় আদেশ যেন পালন না করা হয় এ কথা জানিয়ে তিনি আরও বলেন, দায়িত্ব পালনের সময় স্থানীয় জনগণের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখতে হবে বিজিবিকে।এদিকে পিলখানায় বিডিআর হত্যার নেপথ্যের কারণ উদঘাটনে পুনঃতদন্ত কমিশন হয়েছে কিনা তা রাষ্ট্রপক্ষের কাছে জানতে চেয়েছেন হাইকোর্ট।বিজিবিকে এক গুচ্ছ নির্দেশনা দেয়ার কথা তুলে ধরে উপদেষ্টা বলেন, জনগণের সঙ্গে একটা সৌহার্দপ...
শপথ নিলেন চসিকের নতুন মেয়র ডা. শাহাদাত
জাতীয়, সর্বশেষ

শপথ নিলেন চসিকের নতুন মেয়র ডা. শাহাদাত

|| নিউজ ডেস্ক ||চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) মেয়র হিসেবে শপথ নিয়েছেন ডা. শাহাদাত হোসেন।রবিবার (৩ নভেম্বর) রাজধানী ঢাকার স্থানীয় সরকার বিভাগের সভাকক্ষে এই শপথ নেন তিনি। অন্তর্বর্তী সরকারের স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় এবং ভূমি মন্ত্রণালয়ের উপদেষ্টা এ এফ হাসান আরিফ তাকে শপথ বাক্য পাঠ করান।এ সময় বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও মুখপাত্র সালাহ উদ্দিন আহমেদ, স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী, কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মাহবুবের রহমান শামীমসহ বিএনপির নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।উল্লেখ্য, ২০২১ সালের ২৭ জানুয়ারি চট্টগ্রাম সিটি করপোরেশনের নির্বাচনে ৩ লাখ ৬৯ হাজার ২৪৮ ভোট পেয়ে মেয়র নির্বাচিত হন নৌকার প্রার্থী রেজাউল করিম চৌধুরী। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির প্রার্থী ডা. শাহাদাত হোসেন ধানের শীষ প্রতীকে পান ৫২ হাজার ৪৮৯ ভোট।ভোটে কারচুপির অভিযোগ তুলে...
জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘরের কমিটি ঘোষণা
জাতীয়, সর্বশেষ

জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘরের কমিটি ঘোষণা

|| নিউজ ডেস্ক ||জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘরের কমিটি ঘোষণা করেছে। শনিবার (২ নভেম্বর) গণভবনের গেটে এক ব্রিফিংয়ের মাধ্যমে এই কমিটি ঘোষণা করেন অন্তর্বর্তী সরকারের তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মো. নাহিদ ইসলাম। কমিটির আহ্বায়ক হিসেবে থাকবেন কিউরেটর, শিক্ষক, লেখক ও ফিল্ম মেকার ড. এবাদুর রহমান। কমিটিতে যুগ্ম-আহ্বায়কের দায়িত্ব পালন করবেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মো. মাহফুজ আলম।কমিটির অন্য সদস্যরা হলেন-লেখক ও মানবাধিকার কর্মী মুসতাইন বিল্লাহ, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের চারুকলা বিভাগের শিক্ষক জাহিদ সবুজ, জাতীয় বিশ্ববিদ্যালয়ের নৃবিজ্ঞানের শিক্ষক ড. নুরুল মোমেন ভূঁইয়া, আলোকচিত্রী, শিক্ষক ও শিল্পকলা একাডেমির গবেষণা ও প্রকাশনা বিভাগের পরিচালক তানজিম ওয়াহাব, লেখক ও গবেষক সহুল আহমেদ মুন্না, স্থপতি মেরিনা তাবাসসুম, বাংলাদেশ জাতীয় জাদুঘরের মহাপরিচালক; আরকাইভস ও গ্রন্থাগার অধিদপ্তরের মহাপরিচালক; প্...
সাফজয়ী নারীদের সংবর্ধনা দেবেন প্রধান উপদেষ্টা
খেলাধুলা, জাতীয়, সর্বশেষ

সাফজয়ী নারীদের সংবর্ধনা দেবেন প্রধান উপদেষ্টা

|| স্পোর্টস ডেস্ক ||ইতিহাস সৃষ্টি করেছে বাংলাদেশের নারী ফুটবলাররা। টানা দ্বিতীয়বার সাফ নারী চ্যাম্পিয়নশিপে চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশ। কাঠমান্ডুর দশরথ রঙ্গশালা স্টেডিয়ামে স্বাগতিক নেপালকে ২-১ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হয় বাংলাদেশ নারী ফুটবল দল।সাবিনা খাতুনদের এমন সাফল্যে আনন্দে উদ্বেলিত হয়ে উঠেছে পুরো বাংলাদেশ। নেপাল থেকে বিজয়ের সুসংবাদ আসার সঙ্গে সঙ্গেই বিজয়ীনীদের শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।এরপর যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মো. নূর আলম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, বৃহস্পতিবার সাফজয়ী বীর নারী ফুটবলাররা দেশে ফেরার পর তাদের সংবর্ধনা জানাবেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।জানা গেছে, দুপুর আড়াইটার দিকে সাফজয়ী নারী ফুটবলাররা ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছাবেন। এ...
৮ জেলায় নতুন ডিসি নিয়োগ
জাতীয়, সর্বশেষ

৮ জেলায় নতুন ডিসি নিয়োগ

|| নিউজ ডেস্ক ||দেশের আট জেলায় নতুন জেলা প্রশাসক (ডিসি) নিয়োগ দেওয়া হয়েছে। জেলাগুলো হলো—জয়পুরহাট, রাজশাহী, রাজবাড়ী, সিরাজগঞ্জ, কুষ্টিয়া, দিনাজপুর, শরীয়তপুর ও নাটোর।বুধবার (৩০ অক্টোবর) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে উপসচিব পদমর্যাদার এসব কর্মকর্তাকে ডিসি নিয়োগ দিয়ে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে।এর মধ্যে পরিকল্পনা বিভাগের উপপ্রধান আফরোজা আকতার চৌধুরীকে জয়পুরহাট, চট্টগ্রাম ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তরের জোনাল সেটেলমেন্ট অফিসার আফিয়া আখতারকে রাজশাহী, নৌপরিবহন মন্ত্রণালয়ে সংযুক্ত উপসচিব মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞাকে রাজবাড়ী, সরকারি আবাসন পরিদপ্তরের অতিরিক্ত পরিচালক মুহাম্মদ নজরুল ইসলামকে সিরাজগঞ্জের ডিসি হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।এছাড়া অর্থ বিভাগের উপসচিব মো. তৌফিকুর রহমানকে কুষ্টিয়া, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের উপসচিব মো. রফিকুল ইসলামকে দিনাজপুর, নিউরো ড...
চার ঘণ্টা করে ট্রাফিকের দায়িত্বে থাকবে শিক্ষার্থীরা : উপদেষ্টা আসিফ
জাতীয়, সর্বশেষ

চার ঘণ্টা করে ট্রাফিকের দায়িত্বে থাকবে শিক্ষার্থীরা : উপদেষ্টা আসিফ

|| নিউজ ডেস্ক ||পার্ট টাইম হিসেবে শিক্ষার্থীরা চার ঘণ্টা করে ট্রাফিক পুলিশের দায়িত্ব পালন করবে বলে জানিয়েছেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।বুধবার (৩০ অক্টোবর) সচিবালয়ে নিজ মন্ত্রণালয়ের সভাকক্ষে আগামী ১ নভেম্বর জাতীয় যুব দিবস উদযাপন উপলক্ষে সংবাদ সম্মেলনে তিনি এসব কথা জানান।উপদেষ্টা বলেন, ৭০০ ছাত্রকে নেওয়ার লক্ষ্যমাত্রা রয়েছে। ট্রাফিক নিয়ন্ত্রণে প্রাথমিকভাবে ৩০০-৪০০ জন নেওয়া হবে। সকাল এবং বিকাল এই দুই সময়ে যানজট বেশি থাকে তাই ৪ ঘণ্টা করে তারা এই কাজ করবেন। ছাত্রদের পড়াশোনা শেষ হলে তাদের আগ্রহ থাকলে স্থায়ীকরণের বিষয়টি বিবেচনা করা হবে।তিনি আরও বলেন, ফুল টাইম নিলে সরকারের অর্থ বেশি লাগবে। পার্ট টাইম হিসেবে নিলে শিক্ষার্থীদেররও আয়ের ব্যবস্থা হলো। বিশ্বের উন্নত অনেক দেশেই শিক্ষার্থীদের সরকারি বিভিন্ন কাজে সুযোগ দেওয়া হয় বলেও জানান উপদেষ্টা।...
নির্বাচন কমিশন গঠনে সার্চ কমিটি চূড়ান্ত, আজকালের মধ্যেই প্রজ্ঞাপন : আইন উপদেষ্টা
জাতীয়, সর্বশেষ

নির্বাচন কমিশন গঠনে সার্চ কমিটি চূড়ান্ত, আজকালের মধ্যেই প্রজ্ঞাপন : আইন উপদেষ্টা

|| নিউজ ডেস্ক ||নির্বাচন কমিশন গঠনের জন্য সার্চ কমিটি গঠন হয়ে গেছে বলে জানিয়েছেন আইন উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল। তিনি বলেন, আজ অথবা কালকের মধ্যেই প্রজ্ঞাপন জারি হবে। প্রজ্ঞাপনে হয়তো প্রধান উপদেষ্টা স্বাক্ষরও করেছেন।মঙ্গলবার (২৯ অক্টোবর) সচিবালয়ে জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাইকমিশনারের সঙ্গে বৈঠক শেষে এসব তথ্য দেন আইন উপদেষ্টা।আসিফ নজরুল বলেন, ‘আমাদের নির্বাচনমুখী যাত্রা শুরু হয়ে গেছে। সার্চ কমিটি হয়ে গেলে নির্বাচন কমিশন গঠন করা হবে। এরপর ভোটার তালিকা সংশোধন করা হবে।ভোটার তালিকা নিয়ে অনেক প্রশ্ন ছিল উল্লেখ করে আইন উপদেষ্টা বলেন, ভোটার তালিকা নিয়ে প্রচুর প্রশ্ন ছিল। আগের নির্বাচনগুলো ছিল ভুয়া। ফলে ভোটার তালিকা নিয়ে কারও কোনো মাথা ব্যথা ছিল না।আগামী নির্বাচন অবাধও সুষ্ঠু হবে জানিয়ে অন্তর্বর্তী সরকারের এই উপদেষ্টা বলেন, আমরা তো ভুয়া নির্বাচন করব না। আমরা অসাধারণ, অবাধ ও ...
প্রকল্পে বাজেট বাড়ানোর চর্চা আর হবে না : স্বরাষ্ট্র উপদেষ্টা
জাতীয়, সর্বশেষ

প্রকল্পে বাজেট বাড়ানোর চর্চা আর হবে না : স্বরাষ্ট্র উপদেষ্টা

|| নিউজ ডেস্ক ||প্রকল্পে বাজেট বাড়ানোর চর্চা আর হবে না জানিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা মো. জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, প্রকল্পে বাজেট বাড়ানোর চর্চার সংস্কৃতি থেকে বেরিয়ে আসতে হবে। বরাদ্দ দেওয়া বাজেটেই কাজ শেষ করতে হবে।মঙ্গলবার (২৯ অক্টোবর) সকালে রাজধানীর লালবাগে পুরাতন কারাগার পরিদর্শন শেষে সাংবাদিকদের সামনে এসব কথা বলেন তিনি।‘পুরাতন ঢাকা কেন্দ্রীয় কারাগারের ইতিহাস, ঐতিহাসিক ভবন সংরক্ষণ ও পারিপার্শ্বিক উন্নয়ন’ প্রকল্প নিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, পুরান ঢাকার ঐতিহ্য সংরক্ষণের জন্যই এই প্রকল্প। এই এলাকায় যানজট সবচেয়ে বড় সমস্যা। তাই রাস্তা আর পার্কিং প্লেস প্রশস্ত করতে হবে আরও। সেটা নিয়ে কাজ করা হচ্ছে।রাস্তা প্রশস্তের কাজ ছয় মাসের মধ্যে শেষ করার নির্দেশ দেওয়া হয়েছে জানিয়ে আগামী ৬ মাসের মধ্যেই নির্মাণাধীন চক কমপ্লেক্স মার্কেটের কাজ শেষ করার তাগিদ দেন জাহাঙ্গীর আলম চৌধুরী।সেইস...