শুক্রবার, মার্চ ৬

জাতীয়

সাবেক প্রধান বিচারপতি রুহুল আমিন আর নেই
অপরাধ, আইন ও আদালত, জাতীয়, সর্বশেষ

সাবেক প্রধান বিচারপতি রুহুল আমিন আর নেই

|| নিউজ ডেস্ক ||সাবেক প্রধান বিচারপতি মো. রুহুল আমিন মৃত্যুবরণ করেছেন। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।রবিবার (২৪ নভেম্বর) ভোর সাড়ে ৪ টার দিকে রাজধানীর সম্মিলিত সামরিক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন এই সাবেক প্রধান বিচারপতি।সুপ্রিম কোর্টের জনসংযোগ কর্মকর্তা মোহাম্মদ শফিকুল ইসলাম গণমাধ্যমকে তাঁর মৃত্যুর তথ্য নিশ্চিত করেছেন।রুহুল আমিন ১৯৪১ সালের ১ জুন লক্ষ্মীপুর জেলায় জন্মগ্রহণ করেন। দেশের ১৫তম প্রধান বিচারপতি হিসেবে ২০০৭ সালের ১ মার্চ যোগদান করেন তিনি। ২০০৮ সালের ৩১ মে অবসরে যান।...
নতুন সিইসি হলেন সাবেক সচিব নাসির উদ্দীন
জাতীয়, সর্বশেষ

নতুন সিইসি হলেন সাবেক সচিব নাসির উদ্দীন

|| নিজস্ব প্রতিবেদক ||প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) হিসেবে নিয়োগ পেয়েছেন সাবেক সচিব এ এম এম নাসির উদ্দীন। সাংবিধানিক ক্ষমতাবলে তাকেসহ চার কমিশনারকে নিয়োগ দিয়েছেন রাষ্ট্রপতি মো: শাহাবুদ্দিন।বৃহস্পতিবার (২১ নভেম্বর) মন্ত্রিপরিষদ সচিব ড. শেখ আব্দুর রশীদ স্বাক্ষরিত পৃথক দুটি প্রজ্ঞাপনে সিইসি ও চার নির্বাচন কমিশনার নিয়োগ দেওয়া হয়।চার নির্বাচন কমিশনার হলেন- সাবেক অতিরিক্ত সচিব (অবসরপ্রাপ্ত) মো. আনোয়ারুল ইসলাম সরকার, সাবেক জেলা ও দায়রা জজ (অবসরপ্রাপ্ত) রহমানেল মাসুদ, সাবেক যুগ্মসচিব (অবসরপ্রাপ্ত) বেগম তহমিদা আহমদ এবং ব্রিগেডিয়ার জেনারেল (অবসরপ্রাপ্ত) আবুল ফজল মো. সানাউল্লাহ।এর আগে গত ২৯ অক্টোবর নির্বাচন কমিশন পুনর্গঠনে ছয় সদস্যের সার্চ কমিটি গঠন করা হয়। এর প্রধান করা হয় আপিল বিভাগের বিচারপতি জুবায়ের রহমান চৌধুরীকে।ওই কমিটি যাচাই-বাছাই করে ১০ জনের একটি তালিকা গতকাল রাষ্ট্...
আইজিপি’র দায়িত্ব নিলেন বাহারুল আলম
অপরাধ, আইন ও আদালত, জাতীয়, সর্বশেষ

আইজিপি’র দায়িত্ব নিলেন বাহারুল আলম

|| নিজস্ব প্রতিবেদক ||বাংলাদেশ পুলিশের নতুন মহাপরিদর্শক (আইজিপি) হিসেবে দায়িত্ব নিয়েছেন অবসরপ্রাপ্ত ডিআইজি বাহারুল আলম। বৃহস্পতিবার (২১ নভেম্বর) সকালে আইজিপি হিসেবে দায়িত্ব গ্রহণ করেন তিনি। পুলিশ সদর দপ্তরের এআইজি (মিডিয়া অ্যান্ড পিআর) এনামুল হক সাগর গণমাধ্যমকে এ তথ্য জানিয়েছেন।বুধবার (২০ নভেম্বর) জনপ্রশাসন মন্ত্রণালয়ের চুক্তি ও বৈদেশিক নিয়োগ শাখা থেকে জারি করা এক প্রজ্ঞাপনে আইজিপি হিসেবে এ নিয়োগ দেওয়া হয়।প্রজ্ঞাপনে বলা হয়, সরকারি চাকরি আইন, ২০১৮ এর ৪৯ ধারা অনুযায়ী বাংলাদেশ পুলিশের অবসরপ্রাপ্ত উপ-পুলিশ মহাপরিদর্শক (ডিআইজি) বাহারুল আলমকে অন্য যে কোনো পেশা, ব্যবসা কিংবা সরকারি, আধা-সরকারি, বেসরকারি প্রতিষ্ঠান/সংগঠনের সঙ্গে কর্ম-সম্পর্ক পরিত্যাগের শর্তে যোগদানের তারিখ থেকে দুই বছর মেয়াদে আইজিপি পদে চুক্তিভিত্তিক নিয়োগ প্রদান করা হলো।বাহারুল আলম ২০০৭-০৮ সালে এসবি প্রধানের দায়িত...
মহাখালীতে রেলপথ অবরোধ করে রিকশাচালকদের বিক্ষোভ, ট্রেন চলাচল বন্ধ
জাতীয়, রাজধানী, সর্বশেষ

মহাখালীতে রেলপথ অবরোধ করে রিকশাচালকদের বিক্ষোভ, ট্রেন চলাচল বন্ধ

|| নিজস্ব প্রতিবেদক ||রাজধানীর মহাখালীতে রেলপথ অবরোধ করে বিক্ষোভ করছেন ব্যাটারিচালিত রিকশাচালকরা। এতে ঢাকার সঙ্গে সারাদেশের ট্রেন চলাচল বন্ধ রাখা হয়েছে, যাত্রীদের নিরাপত্তার কথা মাথায় রেখে এই সিদ্ধান্ত নেওয়া হয়।বৃহস্পতিবার (২১ নভেম্বর) সকালে ঢাকা রেলওয়ে স্টেশনের স্টেশন মাস্টার মোহাম্মদ আনোয়ার হোসেন এই পরিস্থিতি নিশ্চিত করেন। তিনি জানান, সকাল ১০টা থেকে রেললাইনের ওপর রিকশা চালকরা অবস্থান নিয়ে আন্দোলন শুরু করেন। নিরাপত্তা ও যাত্রীদের স্বার্থে, ওই সময় থেকে ঢাকা থেকে কোনো ট্রেন ছাড়েনি বা আসেনি। এমনকি ঢাকা থেকে চলাচলকারী ট্রেনগুলো কাছাকাছি স্টেশনে অবস্থান করছে।এদিকে, গতকাল (২০ নভেম্বর) ঢাকা মহানগরীতে ব্যাটারিচালিত রিকশা চলাচল নিষিদ্ধ করার পর থেকেই শহরের বিভিন্ন এলাকায় সড়ক অবরোধ করছে চালকরা। তাদের এই আন্দোলনের ফলে রাজধানীজুড়ে ব্যাপক যানজট সৃষ্টি হয়েছে, যার ফলে সাধারণ যাত্রীদের চরম দুর...
শিখা অনির্বাণে রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টার শ্রদ্ধা নিবেদন
জাতীয়, সর্বশেষ

শিখা অনির্বাণে রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টার শ্রদ্ধা নিবেদন

|| নিউজ ডেস্ক ||সশস্ত্র বাহিনী দিবসে শিখা অনির্বাণে পুষ্পস্তবক অর্পণ করে মুক্তিযুদ্ধে শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন রাষ্ট্রপতি মো.সাহাবুদ্দিন, প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস ও তিন বাহিনীর প্রধানরা।বৃহস্পতিবার (২১ নভেম্বর) দিবসটি উপলক্ষে সকাল সোয়া ৮টার দিকে ঢাকা সেনানিবাসে শিখা অনির্বাণে প্রথমে শ্রদ্ধা জানান রাষ্ট্রপতি মো.সাহাবুদ্দিন। এরপর সকাল সাড়ে ৮টার দিকে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস শ্রদ্ধা নিবেদন করেন। তাদের পর তিন বাহিনীর প্রধানরাও শ্রদ্ধা নিবেদন করেন।এর আগে দিবসটি উপলক্ষে রাষ্ট্রপতি ও সশস্ত্র বাহিনীর সর্বাধিনায়ক মো. সাহাবুদ্দিন এবং প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস পৃথক বাণী দিয়েছেন।আইএসপিআর জানায়, দিবসটি উপলক্ষে প্রধান উপদেষ্টা ঢাকা সেনানিবাসে অবস্থিত সশস্ত্র বাহিনী বিভাগে প্রধান উপদেষ্টার জন্য নির্ধারিত নিজস্ব কার্যালয়ে তিন বাহিনী প্রধানদের সঙ্গে কুশ...
সশস্ত্র বাহিনী দিবস আজ
জাতীয়, সর্বশেষ

সশস্ত্র বাহিনী দিবস আজ

|| নিউজ ডেস্ক ||আজ ২১ নভেম্বর, সশস্ত্র বাহিনী দিবস। যথাযথ মর্যাদা ও উৎসাহ উদ্দীপনার মধ্যদিয়ে দিবসটি উদযাপিত হবে। দিবসটি উপলক্ষে দেশের সব সেনানিবাস, নৌঘাঁটি ও স্থাপনা এবং বিমান বাহিনী ঘাঁটির মসজিদে বিশেষ মোনাজাত করা হবে।এতে দেশের কল্যাণ ও সমৃদ্ধি, সশস্ত্র বাহিনীর উত্তরোত্তর উন্নতি ও অগ্রগতি এবং স্বাধীনতা যুদ্ধে আত্মোৎসর্গকারী সশস্ত্র বাহিনীর শহীদদের আত্মার মাগফিরাত কামনা করে ফজরের নামাজ শেষে বিশেষ মোনাজাতের মধ্যদিয়ে দিবসের কর্মসূচি শুরু হবে।দিবসটি উপলক্ষে রাষ্ট্রপতি ও সশস্ত্র বাহিনীর সর্বাধিনায়ক মো. সাহাবুদ্দিন এবং প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস পৃথক পৃথক বাণী দিয়েছেন।আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।আইএসপিআর জানায়, ১৯৭১ সালের মহান স্বাধীনতা যুদ্ধে আত্মোৎসর্গকারী সশস্ত্র বাহিনীর সদস্যদের স্মৃতির প্রতি শ্রদ্ধা...
প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করেছে সার্বিয়ার সাবেক প্রেসিডেন্ট বরিস তাদিচ
জাতীয়, সর্বশেষ

প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করেছে সার্বিয়ার সাবেক প্রেসিডেন্ট বরিস তাদিচ

|| নিজস্ব প্রতিবেদক ||বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন সার্বিয়ার সাবেক প্রেসিডেন্ট বরিস তাদিচ। সোমবার (১৮ নভেম্বর) এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।এ সময় তিনি ড. ইউনূসের নেতৃত্বের এবং জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানের প্রশংসা করেন।বাংলাদেশকে সমর্থন দেওয়ার আগ্রহ জানিয়ে সাবেক প্রেসিডেন্ট তাদিচ বলেন, ‘আমি এই দেশকে ভালোবাসি। আমি আপনাকে কোনোভাবে সাহায্য করতে পারি কি না জানান।’বৈঠকে দুই নেতা ভূ-রাজনৈতিক সমস্যা, অন্তর্বর্তী সরকারের চ্যালেঞ্জ এবং সার্বিয়ার ইতিহাস নিয়ে আলোচনা করেন।সেন্টার ফর গভর্নেন্স স্টাডিজ আয়োজিত বে অফ বেঙ্গল কনফারেন্সে যোগ দিতে বর্তমানে ঢাকা সফর করছেন সার্বিয়ার সাবেক প্রেসিডেন্ট বরিস তাদিচ। -বাসস...
আগামী ২ বছরে ৫ লাখ কর্মসংস্থান তৈরির উদ্যোগ : উপদেষ্টা আসিফ মাহমুদ
জাতীয়, সর্বশেষ

আগামী ২ বছরে ৫ লাখ কর্মসংস্থান তৈরির উদ্যোগ : উপদেষ্টা আসিফ মাহমুদ

|| নিউজ ডেস্ক ||দেশে এখনো ১ কোটি ৮০ লাখ মানুষ বেকার আছেন উল্লেখ করে অন্তর্বর্তী সরকারের যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেছেন, আগামী ২ বছরের মধ্যে ৫ লাখ কর্মসংস্থান তৈরি করার উদ্যোগ নেওয়া হয়েছে।রবিবার (১৭ নভেম্বর) যুব ও ক্রীড়া মন্ত্রণালয় এবং শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের ১০০ দিনের কার্যক্রমের অগ্রগতি সংক্রান্ত সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি।আসিফ মাহমুদ বলেন, আমরা নিয়মতান্ত্রিকভাবে বিসিবিতে পরিবর্তন এনেছি। জোড়াতালি দিয়ে ফেডারেশন চলছে। দ্রুতই এই পরিস্থিতি ঠিক হবে আশা করি।যুব ও ক্রীড়া উপদেষ্টা বলেন, জবাবদিহি নিশ্চিত করতে প্রতিবছর ফেডারেশনগুলোকে নিরীক্ষা প্রতিবেদন দিতে হবে। আর্থিক অনিয়ম থাকলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।...
জাতির উদ্দেশে প্রধান উপদেষ্টার ভাষণ সন্ধ্যায়
জাতীয়, সর্বশেষ

জাতির উদ্দেশে প্রধান উপদেষ্টার ভাষণ সন্ধ্যায়

|| নিজস্ব প্রতিবেদক ||অন্তর্বর্তী সরকারের ১০০ দিন উপলক্ষে জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। আজ রবিবার (১৭ নভেম্বর) সন্ধ্যা ৭টায় ভাষণ দেবেন তিনি।প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে বলা হয়, অন্তর্বর্তী সরকারের ১০০ দিন উপলক্ষে সন্ধ্যা সাতটায় জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। বিটিভি ও বিটিভি ওয়ার্ল্ডে প্রধান উপদেষ্টার ভাষণ সরাসরি সম্প্রচার করা হবে।ছাত্র-জনতার প্রবল আন্দোলনের মুখে গত ৫ আগস্ট প্রধানমন্ত্রীর পদ ছেড়ে ভারতে পালান শেখ হাসিনা। এর মধ্য দিয়ে আওয়ামী লীগ সরকারের ১৬ বছরের শাসনের অবসান ঘটে।সরকার পতনের তিন দিন পর ৮ আগস্ট ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদ বঙ্গভবনে শপথ নেয়। সেদিনেই জাতির উদ্দেশে প্রথম ভাষণ দেন প্রধান উপদেষ্টা ড. ইউনূস।এর ১৭ দিন পর জাতির উদ্দেশে দ্বিতীয় দফায় ভাষণ দেন প্রধা...
১০০ দিনে ৮৬,২৭৭ জনের কর্মসংস্থান সৃষ্টি করেছে অন্তর্বর্তী সরকার
জাতীয়, সর্বশেষ

১০০ দিনে ৮৬,২৭৭ জনের কর্মসংস্থান সৃষ্টি করেছে অন্তর্বর্তী সরকার

|| নিউজ ডেস্ক ||বিভিন্ন মন্ত্রণালয়ের অধীনে ১০০ দিনে ৮৬ হাজার ২৭৭ জনের কর্মসংস্থান সৃষ্টি করেছে অন্তর্বর্তী সরকার। রবিবার (১৭ নভেম্বর) যুব ও ক্রীড়া মন্ত্রণালয় এবং শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের ১০০ দিনের কার্যক্রমের অগ্রগতি সংক্রান্ত সংবাদ সম্মেলনে যুব ও ক্রীড়া সচিব মো. রেজাউল মাকছুদ জাহেদী এ তথ্য জানান।এ সময় যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া উপস্থিত ছিলেন। গত ১০ নভেম্বর আসিফ মাহমুদকে শ্রম মন্ত্রণালয়ের পরিবর্তে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়।যুব ও ক্রীড়া সচিব বলেন, যুব উন্নয়ন অধিদপ্তরের আওতায় কর্মপ্রত্যাশী যুবকদের সরকারি-বেসরকারি কর্মে নিয়োজিত এবং আত্মকর্মসংস্থানের লক্ষ্যে ২০২৪-২০২৫ অর্থবছরে ২ লাখ ৬৪ হাজার ৮০ জনের প্রাতিষ্ঠানিক ও অপ্রাতিষ্ঠানিক প্রশিক্ষণের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। বিগত ১০০ দিন...