রবিবার, এপ্রিল ২৬

জাতীয়

এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু
জাতীয়, শিক্ষাঙ্গন, সর্বশেষ

এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু

|| নিউজ ডেস্ক ||এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু হয়েছে। বৃহস্পতিবার (১০ এপ্রিল) সকাল ১০টায় পরীক্ষা শুরু হয়, চলবে দুপুর ১টা পর্যন্ত।প্রথম দিন বাংলা প্রথম পত্রের পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। এসএসসির লিখিত পরীক্ষা চলবে ১৩ মে পর্যন্ত। আর ব্যবহারিক পরীক্ষা হবে ১৫ থেকে ২২ মে পর্যন্ত।এসএসসি ও সমমানের পরীক্ষার সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশ নিশ্চিত করতে দেশের সব কোচিং সেন্টার ১০ এপ্রিল থেকে ১৩ মে পর্যন্ত বন্ধ থাকবে। পরীক্ষার সঠিক পরিবেশ বজায় রাখার জন্য, বিশেষভাবে প্রশ্নপত্র ফাঁস রোধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীও পরীক্ষা কেন্দ্রের আশপাশে ফটোকপি মেশিন বন্ধ রাখবে।শিক্ষা মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, এবারের এসএসসি ও সমমান পরীক্ষা ৯টি সাধারণ শিক্ষা বোর্ড, মাদ্রাসা শিক্ষা বোর্ড এবং কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে অনুষ্ঠিত হচ্ছে। সাধারণ শিক্ষা বোর্ডের অধীনে মোট পরীক্ষার্থী র...
পাল্টা শুল্ক স্থগিত করায় ট্রাম্পকে ধন্যবাদ জানালো ড. ইউনূস
জাতীয়, সর্বশেষ

পাল্টা শুল্ক স্থগিত করায় ট্রাম্পকে ধন্যবাদ জানালো ড. ইউনূস

|| নিউজ ডেস্ক ||আমেরিকার পণ্য রপ্তানিতে পাল্টা শুল্ক ৯০ দিনের জন্য স্থগিত করায় দেশটির প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে ধন্যবাদ জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ও নোবেলজয়ী অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। বুধবার (৯ এপ্রিল) রাত ১২টার পর সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে প্রধান উপদেষ্টার ভেরিফায়েড অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে এ তথ্য জানানো হয়।আমেরিকার প্রেসিডেন্টের অফিশিয়াল এক্স অ্যাকাউন্ট মেনশন করে ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, ‘৯০ দিনের শুল্ক স্থগিত করতে আমরা যে অনুরোধ করেছিলাম, তাতে ইতিবাচক সাড়া দেওয়ায় প্রেসিডেন্ট আপনাকে ধন্যবাদ। আপনার বাণিজ্য এজেন্ডার সমর্থনে আপনার প্রশাসনের সঙ্গে কাজ করা অব্যাহত রাখব আমরা।’আমেরিকা বিভিন্ন দেশের ওপর যে পাল্টা শুল্ক আরোপ করেছিল, বুধবার রাতে তা তিন মাসের জন্য স্থগিতের ঘোষণা দিয়েছেন ট্রাম্প। নিজের মালিকানাধীন সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে এ ঘোষণা...
রায়পুরায় ভোটার নিবন্ধন কার্যক্রম পরিদর্শন করেন নির্বাচন কমিশনার আনোয়ারুল ইসলাম
জাতীয়, সর্বশেষ, সারাদেশ

রায়পুরায় ভোটার নিবন্ধন কার্যক্রম পরিদর্শন করেন নির্বাচন কমিশনার আনোয়ারুল ইসলাম

|| সাদ্দাম উদ্দিন রাজ | জেলা প্রতিনিধি (নরসিংদী) ||নরসিংদীর রায়পুরায় ভোটার হালনাগাদ কর্মসূচী ২০২৫ উপলক্ষে সফরে আসেন নির্বাচন কমিশনার মো. আনোয়ারুল ইসলাম সরকার।পূর্বনির্ধারিত সফরসূচী অনুযায়ী বুধবার (৯ এপ্রিল) সকাল রায়পুরা উপজেলা পরিষদে পৌছালে উপজেলা প্রশাসনের পক্ষ হইতে উপজেলা নির্বাহী অফিসার মো. মাসদ রানাসহ অন্যান্য কর্মকর্তাগণ  ফুলের তোড়া দিয়ে শুভেচ্ছা জানান।পরে উপজেলা নির্বাহী অফিসারের কক্ষে মত বিনিময় সভা শেষে উপজেলা পরিষদ গণ মিলনায়তনে চলমান ভোটার নিবন্ধন কার্যক্রম পরিদর্শণ করেন নির্বাচন কমিশনার মো.আনোয়ারুল ইসলাম সরকার।এর আগে তিনি নরসিংদীর বেলাবো উপজেলায় ভোটার নিবন্ধন কার্যক্রম পরির্দশন করেন।ভোটার নিবন্ধন কার্যক্রম পরিদর্শনকালে তার সাথে ছিলেন উপ পরিচালক স্থানীয় সরকার (নরসিংদী) মৌসুমী আক্তার রাখি, উপজেলা নির্বাহী অফিসার মো. মাসুদ রানা, জেলা নির্বাচন অফিসার মো. শাহি...
বিনিয়োগ সম্মেলনে যোগ দিলেন প্রধান উপদেষ্টা
জাতীয়, সর্বশেষ

বিনিয়োগ সম্মেলনে যোগ দিলেন প্রধান উপদেষ্টা

|| নিউজ ডেস্ক ||‘বাংলাদেশ বিনিয়োগ সম্মেলনে’ যোগ দিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। বুধবার (৯ এপ্রিল) রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে অনুষ্ঠিত ‘বাংলাদেশ ইনভেস্টমেন্ট সামিট ২০২৫’ এর উদ্বোধন করবেন তিনি।রাজধানীর অন্যতম অভিজাত হোটেল ইন্টারকন্টিনেন্টালে বিজনেস সামিটের তৃতীয় দিনে স্টারলিংকের পরীক্ষামূলক ব্যবহারও উদ্বোধন করবেন প্রধান উপদেষ্টা ড মুহাম্মদ ইউনূস। এর মাধ্যমে মহাকাশ ভিত্তিক কৃত্রিম উপগ্রহের ইন্টারনেটের ব্যবহারের এগিয়ে এগোবে বাংলাদেশ। যার মাধ্যমে বাংলাদেশে আন্তর্জাতিকমানের নেট সেবার প্রত্যাশা প্রযুক্তি বিশেষজ্ঞদের।বুধবারের সেশনে যুক্ত হয়ে ড. ইউনূস বিদেশি বিনিয়োগ আকৃষ্ট করতে নেয়া পদক্ষেপের কথা তুলে ধরবেন। বাংলাদেশে বিনিয়োগের জন্য বিদেশি প্রতিষ্ঠানগুলোর প্রতি আহ্বান জানাবেন তিনি।চারদিনব্যাপী বিজনেস সামিটের দুইদিনে ইতোমধ্যে চীন, ক...
গাজাবাসীর প্রতি সংহতি জানিয়ে কুড়িগ্রামে বিক্ষোভ মিছিল ও পথসভা
জাতীয়

গাজাবাসীর প্রতি সংহতি জানিয়ে কুড়িগ্রামে বিক্ষোভ মিছিল ও পথসভা

|| জাহিদ খান | জেলা প্রতিনিধি (কুড়িগ্রাম) ||কুড়িগ্রামে বিশ্বব্যাপী নির্যাতিত ও নিপীড়িত গাজাবাসীর প্রতি সংহতি জানিয়ে এবং আহুত আন্তর্জাতিক হরতালের প্রতি সমর্থন জানিয়ে এক বিক্ষোভ মিছিল ও পথসভা অনুষ্ঠিত হয়েছে। আজ সোমবার (৭ এপ্রিল) দুপুর ২ টায় জেলা শহরে এই কর্মসূচি পালন করা হয়।বিক্ষোভ মিছিলটি শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। কুড়িগ্রামের ধর্মপ্রাণ মুসলমানদের ব্যানারে আয়োজিত এ কর্মসূচিতে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন। মিছিলটি শহরের প্রাণকেন্দ্র দিয়ে অতিক্রম করে শাপলা চত্বরে পথসভায় পরিণত হয়।পথসভায় বক্তারা বলেন, গাজায় দীর্ঘদিন ধরে ইসরায়েলি আগ্রাসনের শিকার হচ্ছেন নিরীহ ফিলিস্তিনিরা। তাদের জীবন, স্বাধীনতা ও মানবাধিকারের ওপর নেমে এসেছে চরম বিপর্যয়। এই পরিস্থিতিতে বিশ্ববাসীর উচিত ন্যায়ের পক্ষে এবং নিপীড়িত মানুষের পাশে দাঁড়ানো।বক্তারা আরও বলেন, মুসলিম উম্মাহর প্রত...
ড. ইউনূসকে শুভেচ্ছা জানালো ট্রাম্প, সম্পর্ক দৃঢ় করার বার্তা
জাতীয়, সর্বশেষ

ড. ইউনূসকে শুভেচ্ছা জানালো ট্রাম্প, সম্পর্ক দৃঢ় করার বার্তা

|| নিউজ ডেস্ক ||মহান স্বাধীনতা দিবস উপলক্ষ্যে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস ও বাংলাদেশের জনগণের প্রতি শুভেচ্ছাবার্তা জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।তিনি বলেছেন, আসন্ন এই গুরুত্বপূর্ণ বছরে আমাদের অংশীদারিত্ব অব্যাহত রাখার জন্য মার্কিন যুক্তরাষ্ট্র উন্মুখ। আমি আত্মবিশ্বাসী যে, আমরা আমাদের সম্পর্ক জোরদার করার সাথে সাথে আমাদের দ্বিপাক্ষিক অর্থনৈতিক উন্নয়নকে এগিয়ে নিতে পারব।বৃহস্পতিবার (২৭ মার্চ) সকালে ড. ইউনূসের অফিসিয়াল ফেসবুক পেজে ট্রাম্পের এই শুভেচ্ছাবার্তা প্রকাশ করা হয়।শুভেচ্ছা বার্তায় ডোনাল্ড ট্রাম্প বলেছেন, আমেরিকান জনগণের পক্ষ থেকে, আমি আপনাকে এবং বাংলাদেশের জনগণকে স্বাধীনতা দিবসের শুভেচ্ছা জানাচ্ছি। এই পরিবর্তনের সময় বাংলাদেশের জনগণের জন্য গণতন্ত্র, অর্থনৈতিক অগ্রগতি এবং বর্ধিত নিরাপত্তার জন্য সক্ষমতা তৈরির একটি সুযোগ এনে দিয়েছে।‘আসন্ন...
জাতির উদ্দেশ্যে প্রধান উপদেষ্টার ভাষণ সন্ধ্যায়
জাতীয়, সর্বশেষ

জাতির উদ্দেশ্যে প্রধান উপদেষ্টার ভাষণ সন্ধ্যায়

|| নিউজ ডেস্ক ||অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস মঙ্গলবার (২৫ মার্চ) সন্ধ্যা সাতটায় জাতির উদ্দেশে ভাষণ দেবেন।মঙ্গলবার (২৫ মার্চ) দুপুরে প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে এ তথ্য জানানো হয়েছে।
৭ বিশিষ্টজনকে স্বাধীনতা পুরস্কার তুলে দিলেন প্রধান উপদেষ্টা
জাতীয়, সর্বশেষ

৭ বিশিষ্টজনকে স্বাধীনতা পুরস্কার তুলে দিলেন প্রধান উপদেষ্টা

|| নিউজ ডেস্ক ||জাতীয় পর্যায়ে গৌরবোজ্জ্বল ও কৃতিত্বপূর্ণ অবদানের স্বীকৃতি হিসেবে দেশের সাতজন বিশিষ্ট ব্যক্তিকে ২০২৫ সালের স্বাধীনতা পুরস্কার প্রদান করলেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস।মঙ্গলবার (২৫ মার্চ) সকাল সাড়ে ১০টায় রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে এই পদক বিতরণ করা হয়।মন্ত্রিপরিষদ সচিব ড. শেখ আব্দুর রশীদ পুরস্কার বিতরণী পর্বটি সঞ্চালনা করেন। তিনি পুরস্কার বিজয়ীদের সাইটেশন পাঠ করেন।এবছর সাতজন বিশিষ্ট ব্যক্তি দেশের সর্বোচ্চ বেসামরিক এই পুরস্কারে ভূষিত হয়েছেন। এরমধ্যে ছয়জনকে মরণোত্তর এই পুরস্কার দেওয়া হয়, তাদের পক্ষে পরিবারের সদস্যরা পুরস্কার গ্রহণ করেন।পুরস্কারের জন্য মনোনীত একমাত্র জীবিত বিশিষ্ট ব্যক্তি বদরুদ্দীন মোহাম্মদ উমর পুরস্কার নেবেন না বলে আগেই জানিয়েছিলেন। শতাধিক গ্রন্থের এই লেখক আজীবন কোনো পুরস্কার গ্রহণ করেননি। তার ব্যক্তিগত...
নির্ধারিত সময়ে ছাড়ছে ট্রেন, যাত্রীদের স্বস্তি
জাতীয়, সর্বশেষ

নির্ধারিত সময়ে ছাড়ছে ট্রেন, যাত্রীদের স্বস্তি

|| নিউজ ডেস্ক ||রাজধানীর কমলাপুর রেলওয়ে স্টেশন থেকে রাজশাহীগামী ধূমকেতু এক্সপ্রেস ট্রেন ছেড়ে যাওয়ার মাধ্যমে দ্বিতীয় দিনের ঈদযাত্রা শুরু হয়েছে। নেই চিরচেনা উপচেপড়া ভিড়। নির্বিঘ্নেই ঢাকা ছাড়ছেন যাত্রীরা। এদিকে রাজধানীর বাস টার্মিনালগুলোতে নেই যাত্রীর চাপ। বেশির ভাগ বাস কাউন্টার ফাঁকা।মঙ্গলবার (২৫ মার্চ) সকাল থেকেই প্রতিটি প্ল্যাটফর্মে যাত্রীদের উপস্থিতি চোখে পড়ার মতো রয়েছে। সকাল থেকে প্রতিটি ট্রেনই ছেড়ে গেছে একেবারে সময়মতো। সারাদিনে মোট ৪৩টি আন্তঃনগর ট্রেন এবং ২৫টি মেইল ও কমিউটার ট্রেন ঢাকা স্টেশন ছেড়ে যাবে।এদিকে, টিকিটবিহীন যাত্রী ঠেকাতে তিন স্তরে টিকিট যাচাই করা হচ্ছে। তাই ভিড় থাকলেও প্ল্যাটফর্মে অনেকটা স্বস্তিতে আছেন টিকিটধারী যাত্রীরা। খুব বেশি ঝামেলা ছাড়াই ভালোভাবে ট্রেনে উঠতেও পারছেন তারা।ঢাকা রেলস্টেশন ম্যানেজার শাহাদাত হোসেন গণমাধ্যমকে বলেন, ঈদযাত্রাকে কেন্...
পাকিস্তানি হানাদার বাহিনীর নারকীয় হত্যাযজ্ঞে জাতি আজও শোকাহত: প্রধান উপদেষ্টা
জাতীয়, সর্বশেষ

পাকিস্তানি হানাদার বাহিনীর নারকীয় হত্যাযজ্ঞে জাতি আজও শোকাহত: প্রধান উপদেষ্টা

|| নিউজ ডেস্ক ||২৫ মার্চ কালরাতের সব শহীদকে স্মরণ করে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, ১৯৭১ সালের এ দিনে পাকিস্তানি হানাদার বাহিনী ঢাকাসহ সারাদেশে বিশ্বের বর্বরতম হত্যাযজ্ঞ চালিয়েছিল। নারকীয় এ হত্যাযজ্ঞে জাতি আজও শোকাহত।'গণহত্যা দিবস' উপলক্ষে এক বাণীতে তিনি আরও বলেন, একাত্তরের মার্চের দিনগুলোতে বাংলাদেশ যখন আন্দোলনে উত্তাল, তখন ২৫ মার্চ সন্ধ্যায় অসহযোগ আন্দোলনের মধ্যেই স্বৈরশাসক ইয়াহিয়া গোপনে ঢাকা ত্যাগ করেন। সেদিন মধ্যরাতে পাকিস্তানি সৈন্যরা ‘অপারেশন সার্চ লাইট’ পরিচালনা করে ঘুমন্ত-নিরস্ত্র মানুষের ওপর ইতিহাসের নৃশংসতম হত্যাযজ্ঞ চালায়।ঢাকা বিশ্ববিদ্যালয়, পিলখানা ও রাজারবাগসহ সারাদেশে অত্যাধুনিক অস্ত্রে সজ্জিত হানাদার বাহিনীর অতর্কিত হামলায় শহীদ হন ছাত্র-শিক্ষক, পুলিশ ও সেনা সদস্যসহ হাজারো নিরপরাধ মানুষ। তাদের আত্মদানের পথ ধরেই দীর্ঘ নয় মাস ...