বৃহস্পতিবার, মার্চ ৫

জাতীয়

গোলাপি রংয়ের ২৬১০টি বাস চলবে ঢাকায়
জাতীয়, বিশেষ সংবাদ, রাজধানী, সর্বশেষ

গোলাপি রংয়ের ২৬১০টি বাস চলবে ঢাকায়

|| নিউজ ডেস্ক ||আগামী বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) থেকে গাজীপুরের আব্দুল্লাহপুর হয়ে ঢাকা শহরের বিভিন্ন রুটে ২১টি কোম্পানির বাস চলবে টিকিট কাউন্টারের ভিত্তিতে। এভাবে চলবে প্রায় দুই হাজার ৬১০টি বাস। যাত্রীরা কাউন্টার থেকে টিকিট সংগ্রহ করে উঠবেন। আর সব বাস একই রংয়ের (গোলাপি) হবে।মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) রাজধানীর পরীবাগে ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির সাধারণ সম্পাদক সাইফুল আলম এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান। আব্দুল্লাহপুর থেকে ঢাকার বিভিন্ন রুটে টিকিট কাউন্টারের ভিত্তিতে বাস চলাচলের উদ্ভোধন উপলক্ষে সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।গত ১৯ ডিসেম্বর সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের উপদেষ্টার সভাপতিত্বে সড়ক পরিবহন খাতে শৃঙ্খলা জোরদারকরণ, ঢাকা মহানগরে যানজট নিরসন এবং বায়ুদূষণ নিয়ন্ত্রণ সংক্রান্ত সভা অনুষ্ঠিত হয়। সভায় সিদ্ধান্ত অনুযায়ী গাড়ির চালকদের সঙ্গে ট্রিপভিত্তিক চুক্তি না করে পাক্ষিক ...
বিশ্ব ক্যান্সার দিবস আজ
জাতীয়, সর্বশেষ, স্বাস্থ্য

বিশ্ব ক্যান্সার দিবস আজ

|| নিউজ ডেস্ক ||প্রতিবছর ৪ ফেব্রুয়ারি বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে বিশ্ব ক্যান্সার দিবস পালন করা হয়। সারা বিশ্বেই এই রোগের থাবা রয়েছে। উন্নত-আধুনিক দেশ থেকে শুরু করে পিছিয়ে পড়া কোনো দেশই এর বাইরে নয়।এবার দিবসটির প্রতিপাদ্য ‘ইউনাইটেড বাই ইউনিক’। বিশ্ব স্বাস্থ্য সংস্থার তথ্য মতে, রোগের মধ্যে বিশ্বে দ্বিতীয় সর্বাধিক মৃত্যুর কারণ ক্যান্সার। প্রতিবছর এতে মারা যায় প্রায় এক কোটি মানুষ।বিশেষজ্ঞরা বলে থাকেন, সচেতনতা এবং সুষ্ঠু জীবনযাত্রার মাধ্যমে একটি বড় অংশের ক্ষেত্রে ঠেকিয়ে রাখা যায় এ মারণরোগ। তাই ক্যান্সার নিয়ে আশঙ্কার বদলে সচেতনতার প্রসার বেশি জরুরি। আর সেই কারণেই, প্রতি বছর ৪ ফেব্রুয়ারি পালিত হয় বিশ্ব ক্যান্সার দিবস।চিকিৎসকরা মনে করেন, নিয়মিত পরীক্ষা-নিরীক্ষার মাধ্যমে ক্যান্সার তাড়াতাড়ি ধরা পড়ে এবং সেক্ষেত্রে চিকিৎসা সহজ হয়। ক্যান্সার ছড়িয়ে পড়লে শরীরের বিভিন্ন স্থানে লক্ষণ বা ...
তিন আরব দেশের প্রবাসীদের যে ‘সুখবর’ দিলেন আসিফ নজরুল
জাতীয়, প্রবাস, সর্বশেষ

তিন আরব দেশের প্রবাসীদের যে ‘সুখবর’ দিলেন আসিফ নজরুল

|| নিউজ ডেস্ক ||সৌদি আরবে গ্লোবাল লেবার মার্কেট কনফারেন্সে বাংলাদেশের প্রতিনিধি হিসেবে অংশগ্রহণ করা প্রবাসী কল্যাণ ও আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল জানিয়েছেন, এই সফরে সৌদি, ওমান ও কাতার প্রবাসীদের জন্য ভালো কিছু খবর রয়েছে। উপদেষ্টা দেশগুলোর মন্ত্রী ও গুরুত্বপূর্ণ প্রতিনিধির সঙ্গে বৈঠকের পর এমন কথা বলেন।গ্লোবাল লেবার মার্কেট কনফারেন্সের উদ্দেশ্য শ্রমবাজারের চ্যালেঞ্জ মোকাবিলা, দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদার করা ও শ্রমিকদের স্বাস্থ্য সুরক্ষা দেওয়া।মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) সকালে এই সফর ও বৈঠকের ফলাফল নিয়ে নিজের ভেরিফাইড ফেসবুক আইডিতে স্ট্যাটাস দেন আসিফ নজরুল।ফেসুবক পোস্টে উপদেষ্টা লেখেন, ‘সৌদি আরবে আমার এবারের সফর ছিল সরকারি। সেখানে কিছু ভালো খবর পেয়েছি। রিয়াদে আমার সঙ্গে সৌদি আরবের মানবসম্পদ ও স্বরাষ্ট্র মন্ত্রীদ্বয়ের সঙ্গে বৈঠক হয়েছে। কাতার ও ওমানের মন্ত্রীদের সঙ্গেও বৈঠক হয়ে...
মানহানির মামলায় আলোচিত ম্যাজিস্ট্রেট ঊর্মির বিচার শুরু
অপরাধ, আইন ও আদালত, জাতীয়, সর্বশেষ

মানহানির মামলায় আলোচিত ম্যাজিস্ট্রেট ঊর্মির বিচার শুরু

|| নিউজ ডেস্ক ||বৈষম্যবিরোধী আন্দোলনে শহীদ আবু সাঈদসহ অন্য শহীদদের নিয়ে বিরূপ মন্তব্যের অভিযোগে দায়ের করা মানহানির মামলায় সাময়িক বরখাস্ত সহকারী কমিশনার তাপসী তাবাসসুম ঊর্মির বিরুদ্ধে অভিযোগ গঠনের আদেশ দিয়েছেন আদালত। এর মধ্য দিয়ে এ মামলায় তার আনুষ্ঠানিক বিচার শুরু হলো।মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. সেফাতুল্লাহের আদালত অব্যাহতির আবেদন নাকচ করে এ আদেশ দেন। এছাড়া পরবর্তী শুনানির জন্য আজ ৪ ফেব্রুয়ারি দিন ধার্য করেন আদালত। এর আগে গত ২৬ জানুয়ারি তাকে এই মামলায় জামিন দেন আদালত।বাদীপক্ষের আইনজীবী অ্যাডভোকেট খাদেমুল ইসলাম গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।গত বছরের ৮ অক্টোবর ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে গণঅধিকার পরিষদের উচ্চতর পরিষদ সদস্য ও গণমাধ্যম সমন্বয়ক আবু হানিফ বাদী হয়ে মামলার আবেদন করেন। ওইদিন বাদীর জবানবন্দি রেকর্ড শেষে আদালত আসামিকে ২৮ নভ...
১০ লাখ মৃত ভোটারের তথ্য মিলেছে হালনাগাদে
জাতীয়, সর্বশেষ

১০ লাখ মৃত ভোটারের তথ্য মিলেছে হালনাগাদে

|| নিউজ ডেস্ক ||বাড়ি বাড়ি গিয়ে ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রমে ৪৭ লাখের বেশি নাগরিকের তথ্য সংগ্রহ করেছে নির্বাচন কমিশন (ইসি)। এই কার্যক্রমে ১০ লাখের মতো মৃত ভোটারের তথ্য মিলেছে, যারা ভোটার তালিকা থেকে বাদ পড়বেন। বাকি ৩৭ লাখ নতুন ভোটার হিসেবে যোগ হবেন।তথ্য সংগ্রহের শেষ দিন সোমবার (৩ ফেব্রুয়ারি) কার্যক্রম শেষে নির্বাচন কমিশন সূত্রে এমন তথ্য জানা গেছে।গত ২০ জানুয়ারি বাড়ি বাড়ি গিয়ে ভোটার তালিকা হালনাগাদের জন্য তথ্য সংগ্রহের কাজ শুরু করে নির্বাচন কমিশন। সোমবার (৩ ফেব্রুয়ারি) ছিল তথ্য সংগ্রহের শেষ দিন।জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগ সূত্রে জানা গেছে, রবিবার (২ ফেব্রুয়ারি) পর্যন্ত ১০ লাখ ৩৯ হাজার ২২০ জন মৃত ভোটারের তথ্য সংগ্রহ করা হয়েছে। আর নতুন করে ভোটার হবেন এমন ৩৭ লাখ ৪৫ হাজার ৭৮৪ জন নাগরিকের তথ্য সংগ্রহ হয়েছে। সোমবারের তথ্য এখনো যোগ হয়নি। তাই এই সংখ্যা বাড়তে বা কমতে পারে।এর...
অন্তর্বর্তী সরকারের প্রতি জাপানের সমর্থন পুনর্ব্যক্ত
জাতীয়, সর্বশেষ

অন্তর্বর্তী সরকারের প্রতি জাপানের সমর্থন পুনর্ব্যক্ত

|| নিউজ ডেস্ক ||বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রতি সমর্থন পুনর্ব্যক্ত করেছে জাপান এবং দেশটি ব্যবসা ও উন্নয়ন সহযোগিতা বৃদ্ধির লক্ষ্যে দ্বিপাক্ষিক সম্পর্ক আরও জোরদার করার আগ্রহ প্রকাশ করেছে।রবিবার (২ ফেব্রুয়ারি) ঢাকায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় জাপানের পররাষ্ট্রবিষয়ক সংসদীয় উপমন্ত্রী ইকুইনা আকিকো প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করে এ বার্তা পৌঁছে দেন।আকিকো প্রধান উপদেষ্টাকে বলেন, বাংলাদেশের সঙ্গে সম্পর্ককে জাপান অত্যন্ত গুরুত্ব দেয় এবং আমরা সবসময় বাংলাদেশের পাশে আছি। আমার এই সফরের উদ্দেশ্য বাংলাদেশকে সমর্থন দেওয়ার ক্ষেত্রে আমাদের অঙ্গীকার পুনর্ব্যক্ত করা এবং দ্বিপাক্ষিক সম্পর্ক আরও সুদৃঢ় করা।প্রধান উপদেষ্টা জাপানকে অত্যন্ত ঘনিষ্ঠ মিত্র ও সহায়ক বন্ধু আখ্যা দিয়ে বলেন, এই ঐতিহাসিক সময়ে দুই দেশের মধ্যে শক্তিশালী সহযোগিতা অপরিহার্য।তিনি বলেন, এখন আম...
কারা অধিদপ্তরের লোগো পরিবর্তন, নৌকার পরিবর্তে যুক্ত হলো চাবি ও ব্যাটন
অপরাধ, আইন ও আদালত, জাতীয়, সর্বশেষ

কারা অধিদপ্তরের লোগো পরিবর্তন, নৌকার পরিবর্তে যুক্ত হলো চাবি ও ব্যাটন

|| নিউজ ডেস্ক ||সরকারের পট পরিবর্তনের প্রেক্ষাপটে কারা অধিদপ্তরের লোগো পরিবর্তন করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। নতুন লোগোতে নৌকার প্রতীক সরিয়ে সেখানে চাবি এবং ব্যাটন (লাঠি) যুক্ত করা হয়েছে। আজ রবিবার দুপুরে সহকারী কারা মহাপরিদর্শক (উন্নয়ন) মো. জান্নাত-উল-ফরহাদ এ তথ্য জানান।তিনি আরও জানান, সম্প্রতি স্বরাষ্ট্র মন্ত্রণালয় কারা অধিদপ্তরের পূর্ববর্তী লোগো পরিবর্তন করে নতুন লোগো প্রতিস্থাপনের নির্দেশনা জারি করেছে। এখন থেকে নতুন লোগো ব্যবহৃত হবে।পুরাতন লোগোতে দেখা যায়, উপরে শাপলা ও দুই পাশে পাট পাতা, মাঝে পালতোলা নৌকা এবং নিচে বি ডি জে লেখা।নতুন লোগোতে দেখা গেছে, মাঝে শুধু পালতোলা নৌকা বাদ দেওয়া হয়েছে। পালতোলা নৌকা বাদ দিয়ে কারা অধিদপ্তরের চাবি ও ব্যাটনের চিহ্ন সেখানে দেওয়া হয়েছে।...
গণমাধ্যম নজিরবিহীন স্বাধীনতা ভোগ করছে: ড. ইউনূস
জাতীয়, সর্বশেষ

গণমাধ্যম নজিরবিহীন স্বাধীনতা ভোগ করছে: ড. ইউনূস

|| নিউজ ডেস্ক ||বাংলাদেশের গণমাধ্যম এখন নজিরবিহীন স্বাধীনতা ভোগ করছে, কিন্তু সামাজিক যোগাযোগমাধ্যমে ভুল তথ্যের বন্যা বয়ে গেছে বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস।বুধবার (২৯ জানুয়ারি) অর্থনীতি পুনর্গঠন, সম্পদ পাচার, ভুল তথ্য মোকাবিলা এবং গুরুত্বপূর্ণ অর্থনৈতিক সংস্কার বাস্তবায়নে বাংলাদেশের প্রচেষ্টা নিয়ে ওপেন সোসাইটি ফাউন্ডেশনের নেতারা সাক্ষাৎ করতে এলে তিনি এ মন্তব্য করেন।ওপেন সোসাইটি ফাউন্ডেশনের চেয়ারম্যান অ্যালেক্স সোরোস এবং সভাপতি বিনাইফার নওরোজির নেতৃত্বে প্রতিনিধি দল প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করে অন্তর্বর্তী সরকারের সংস্কারের প্রতি সমর্থন ব্যক্ত করে।সাক্ষাৎকালে অ্যালেক্স সোরোস ইতিহাসের এক জটিল সময়ে দেশকে নেতৃত্ব দেওয়া এবং দেশের প্রতিষ্ঠানগুলো ঠিক করা ও অর্থনীতি পুনর্গঠনে প্রয়োজনীয় সংস্কারের উদ্যোগ নেওয়ায় ড. ইউনূ...
বাংলা একাডেমি সাহিত্য পুরস্কারের নতুন তালিকা প্রকাশ
জাতীয়, শিক্ষা ও সাহিত্য (প্রবন্ধ, গল্প, কবিতা, জীবনী), সর্বশেষ

বাংলা একাডেমি সাহিত্য পুরস্কারের নতুন তালিকা প্রকাশ

|| নিউজ ডেস্ক ||সাহিত্য পুরস্কারের জন্য ঘোষিত তালিকা থেকে তিন জনের নাম বাদ দিয়ে নতুন তালিকা দিয়েছে বাংলা একাডেমি। বাদ পড়া তিন জন হলেন, মোহাম্মদ হাননান, ফারুক নওয়াজ ও সেলিম মোরশেদ।তাদের নাম বাদ দেয়ার বিষয়টি বুধবার (২৯ জানুয়ারি) বাংলা একাডেমির ভেরিফায়েড ফেসবুক পেজ থেকে জানা গেছে। এর আগে গত ২৩ জানুয়ারি ‘বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার ২০২৪’ এর জন্য ১০ জনের নাম ঘোষণা করা হয়।পরে সমালোচনার মুখে ২৫ জানুয়ারি তালিকাটি স্থগিত করা হয়। তখন বাংলা একাডেমির পক্ষ থেকে বলা হয়েছিল, নাম থাকা কারও কারও বিষয়ে ‘কিছু অভিযোগ আসায়’ তালিকাটি স্থগিত করা হলো। বাংলা একাডেমি ওই দিন তিন কার্যদিবসের মধ্যে পুনর্বিবেচনার পর পুরস্কারের তালিকাটি পুনঃপ্রকাশ করার সিদ্ধান্তের কথা জানায়।বুধবার রাতে মোহাম্মদ হাননান, ফারুক নওয়াজ ও সেলিম মোরশেদের নাম বাদ দেয়ার কথা জানানো হয়। মোহাম্মদ হাননানকে মুক্ত...
ইউআইইউ’তে ইসলামিক সেমিনার অনুষ্ঠিত
জাতীয়

ইউআইইউ’তে ইসলামিক সেমিনার অনুষ্ঠিত

|| নিজস্ব প্রতিবেদক ||ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি’তে (ইউআইইউ) “ইউআইইউ ইসলামিক সেমিনার ২০২৫” অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৮ জানুয়ারি) বিকাল সাড়ে ৫ টায় ইউআইইউ ক্যাম্পাসে এই সেমিনার অনুষ্ঠিত হয়।সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের মাননীয় উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন। বিশেষ অতিথি বক্তা হিসেবে উপস্থিত ছিলেন আস-সুন্নাহ ফাউন্ডেশনের চেয়ারম্যান শায়খ আহমাদুল্লাহ এবং ড্যাফোডিল ইসলামিক সেন্টারের পরিচালক প্রফেসর মোখতার আহমাদ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইউআইইউর ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মো: আবুল কাশেম মিয়া।ইউআইইউ’তে ইসলামিক সেমিনারে প্রধান অতিথির বক্তব্য দিচ্ছেন ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন।অনুষ্ঠানে প্রধান অতিথি ড. আ ফ ম খালিদ হোসেন তাঁর বক্তব্যে- ইসলামের সুমহান উদার নৈতিক আদর্শের আলোকে সম...