বৃহস্পতিবার, মার্চ ৫

জাতীয়

যমুনা রেল সেতুতে যাত্রীবাহী ট্রেন চলবে আজ
জাতীয়, সর্বশেষ

যমুনা রেল সেতুতে যাত্রীবাহী ট্রেন চলবে আজ

|| নিউজ ডেস্ক ||নবনির্মিত যমুনা রেলসেতুতে আজ বুধবার (১২ ফেব্রুয়ারি) থেকে শুরু হচ্ছে যাত্রীবাহী ট্রেন চলাচল। এর মাধ্যমে আজ থেকে যমুনা বহুমুখী সেতুতে বন্ধ হয়ে যাচ্ছে ট্রেন চলাচল।বিষয়টি নিশ্চিত করে যমুনা রেলসেতু প্রকল্পের পরিচালক আল ফাত্তাহ মো. মাসউদুরর রহমান গণমাধ্যমকে বলেন, নতুন তৈরি যমুনা রেলসেতুতে বুধবার থেকে নিয়মিত ট্রেন চলবে।রাজশাহী থেকে ছেড়ে আসা সিল্কসিটি এক্সপ্রেস ট্রেনটি প্রথম পাড়ি দেবে যমুনা বহুমুখী সেতু থেকে উত্তর পাশে অবস্থিত নতুন এই সেতু দিয়ে। বুধবার বেলা সোয়া ১১টার দিকে ট্রেনটির সেতু অতিক্রম করার কথা। পর্যায়ক্রমে সিডিউল অনুযায়ী বাকি ট্রেনগুলো যাবে।তিনি আরও বলেন, ৪ দশমিক ৮ কিলোমিটার দীর্ঘ যমুনা রেল সেতুতে দুটি লাইন থাকলেও প্রথমে একটি লাইন দিয়েই উভয় দিকে ট্রেন চলাচল করবে। ঢাকা থেকে যেতে ডান পাশের লাইন, অর্থাৎ সেতুর উত্তর পাশের লাইনটি দিয়ে ট্রেন চলবে। আপাতত একটি লাই...
মন্ত্রণালয় থেকে সুখবর পেতে যাচ্ছেন ১-১২তম শিক্ষক নিবন্ধনধারীরা!
জাতীয়, সর্বশেষ

মন্ত্রণালয় থেকে সুখবর পেতে যাচ্ছেন ১-১২তম শিক্ষক নিবন্ধনধারীরা!

|| নিউজ ডেস্ক ||শিক্ষক পদে নিয়োগের দাবিতে আন্দোলনরত ১ থেকে ১২তম নিবন্ধনধারীদের বিষয়ে আগামী সপ্তাহে সভায় বসবে শিক্ষা মন্ত্রণালয় এবং শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ)। দ্রুতই এ বিষয়ে সিদ্ধান্ত আসবে। আন্দোলনকারীদের প্রতিনিধিদলকে এমনটাই জানিয়েছেন শিক্ষা মন্ত্রণালয়ের যুগ্ম সচিব মোহাম্মদ বরাদ হোসেন চৌধুরী। এর আগে নিয়োগপ্রত্যাশীদের আট সদস্যের প্রতিনিধিদল এ বিষয়ে আলোচনার জন্য সচিবালয়ের যান।মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) বিকেলে সাংবাদিকদোর এ তথ্য জানিয়েছেন ১২তম আন্দোলনকারীদের সমন্বয়ক আল মুমিন।এর আগে ওইদিন দুপুরে শাহবাগ থানা পুলিশের একটি গাড়িতে ৮ সদস্যের প্রতিনিধিদল সচিবালয়ে যান। সকাল থেকেই রাজধানীর শাহবাগে শিক্ষক নিবন্ধন সনদধারীরা অবস্থান কর্মসূচি পালন করে।এর আগে সোমবার (১০ ফেব্রুয়ারি) দুপুরে শাহবাগে আন্দোলনকারীরা সড়ক অবরোধ করলে বেলা যান চলাচল বন্ধ হয়ে যায়। পৌনে ২টার দ...
ডিসেম্বর ধরেই জাতীয় নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে কমিশন : ইসি সানাউল্লাহ
জাতীয়, সর্বশেষ

ডিসেম্বর ধরেই জাতীয় নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে কমিশন : ইসি সানাউল্লাহ

|| নিউজ ডেস্ক ||ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রস্তুতি চলতি বছরের ডিসেম্বর মাস ধরে নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার আবুল ফজল মো. সানাউল্লাহ।মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের সঙ্গে ইউএনডিপির প্রতিনিধিসহ ১৮টি উন্নয়ন সহযোগী দেশের রাষ্ট্রদূতের বৈঠক শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।ইসি সানাউল্লাহ বলেন, স্থানীয় ও জাতীয় নির্বাচন একসঙ্গে সম্ভব নয়। স্থানীয় নির্বাচন আগে করতে হলে, জাতীয় নির্বাচন পিছিয়ে যাবে। কমিশনের অগ্রাধিকার জাতীয় নির্বাচন।তিনি জানান, নির্বাচন কবে হবে, সেটা সরকারের সিদ্ধান্ত। সবচেয়ে কাছাকাছি সময় হাতে নিয়েই প্রস্তুতি নিচ্ছে কমিশন।জাতীয় নির্বাচনের আগে স্থানীয় নির্বাচন করার বিষয়ে সরকারের অনুরোধ এলে তখন ইসি বিষয়টি সম্ভব কী না বিবেচনা করতে পারে বলে মনে করেন তিনি।এর আগে বেলা ১১টায় রাজধানীর আগারগাঁওয়ে নির্বা...
আগামী সংসদ নির্বাচন নিয়ে ইউএনডিপি প্রতিনিধির মন্তব্য
জাতীয়, সর্বশেষ

আগামী সংসদ নির্বাচন নিয়ে ইউএনডিপি প্রতিনিধির মন্তব্য

|| নিউজ ডেস্ক ||ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে ভবিষ্যৎ মন্তব্য করেছেন জাতিসংঘ উন্নয়ন কর্মসূচির (ইউএনডিপি) বাংলাদেশের আবাসিক প্রতিনিধি স্টেফান লিলার।তিনি আগামী এই নির্বাচনটি বাংলাদেশের ইতিহাসের সবচেয়ে ভালো নির্বাচন হবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন।মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন ভবনে ‍উন্নয়ন সহযোগীদের জন্য আয়োজিত এক ব্রিফিং শেষে এ কথা বলেন তিনি।ইউরোপীয় ইউনিয়ন, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, জাপান, চীন, দক্ষিণ কোরিয়াসহ ১৮টি দেশের রাষ্ট্রদূত ও তাদের প্রতিনিধিরা নির্বাচন ভবনে আয়োজিত এ ব্রিফিংয়ে উপস্থিত ছিলেন।স্টেফান লিলার বলেন, ‘আমরা একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচন আয়োজনের জন্য নির্বাচন কমিশনকে সমর্থন করছি। আশা করি বাংলাদেশের ইতিহাসে সেরা নির্বাচন হবে এবং সেটিই আমাদের আকাঙ্ক্ষা।’পরবর্তী সাধারণ নির্বাচন কবে হবে সেটি ‘অন্তর্বর্তী সরকার এবং নির্বাচন কমিশনের সিদ...
সিরাজগঞ্জে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ, অভিযানের নামে চলছে ছিনতাই!
জাতীয়

সিরাজগঞ্জে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ, অভিযানের নামে চলছে ছিনতাই!

|| আল-আমিন হোসেন | স্টাফ রিপোর্টার ||“সিরাজগঞ্জ মাদকদ্রব্য নিয়ন্ত্রণের সোর্স দিয়ে চলে তল্লাসি” শিরোনামে কয়েকদিন আগে খবরের কাগজে একটি সংবাদ প্রকাশিত হয়। সেখানে দেখা যায় হাঁটিকুমরুল গোলচত্বর এলাকায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণের কর্মকর্তারা গাড়ি থামিয়ে দাঁড়িয়ে থেকে কথিত সোর্সদের গায়ে রিফ্লেক্টিভ ভেস্ট (বিশেষ পোশাক)পড়িয়ে বিভিন্ন যাত্রীবাহী বাসের যাত্রীদের ব্যাগসহ শরীর তল্লাসি করাচ্ছেন। ‘কোনো সোর্স দপ্তরের পোশাক পরে কারও ব্যাগ, সম্পত্তি বা শরীর তল্লাশি করতে পারবেন না। এটা আইন পরিপন্থি। পুরোপুরি অবৈধ।'খবরটি প্রকাশিত হওয়ার পর থেকে অধিদপ্তরের কর্মকাণ্ড নিয়ে জেলায় চলে ব্যাপক আলোচনা ও সমালোচনা।এরই মধ্যে বেরিয়ে আসতে শুরু করেছে সিরাজগঞ্জ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অসাধু কর্মকর্তাদের আইন বহির্ভূত অনৈতিক সব কর্মকাণ্ড। মাদক নিয়ন্ত্রণের বদলে স্বর্ণ, অলংকার ছিনিয়ে নেওয়ার অভিযোগ রয়েছে দপ্তরের অসাধু ...
দুর্নীতিগ্রস্ত দেশের তালিকায় বাংলাদেশ ১৪তম
জাতীয়, সর্বশেষ

দুর্নীতিগ্রস্ত দেশের তালিকায় বাংলাদেশ ১৪তম

|| নিউজ ডেস্ক ||দুর্নীতির ধারণা সূচকে আবারও দুঃসংবাদ পেল বাংলাদেশ। এই সূচকে বাংলাদেশের আরও অবনতি হয়েছে। বিশ্বে বাংলাদেশের বর্তমান অবস্থান ১৫১তম। এর আগে গত বছর এই অবস্থান ছিল ১৪৯তম। সর্বনিম্ন স্কোর পাওয়া দেশগুলো মধ্যে বাংলাদেশের অবস্থান ১৪তম। অর্থাৎ দুর্নীতিগ্রস্ত দেশের তালিকায় বাংলাদেশ এখন ১৪তম অবস্থানে রয়েছে।মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) এক সংবাদ সম্মেলনে এই তথ্য জানান ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের (টিআইবি) নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান। বার্লিনভিত্তিক ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল (টিআই) পরিচালিত 'দুর্নীতির ধারণা সূচক (সিপিআই) ২০২৪'-এর বৈশ্বিক প্রকাশ উপলক্ষে ধানমন্ডিতে টিআইবি কার্যালয়ে এই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন টিআইবির উপদেষ্টা (নির্বাহী ব্যবস্থাপনা) অধ্যাপক সুমাইয়া খায়ের, পরিচালক (আউটরিচ অ্যান্ড কমিউনিকেশন) মোহাম্মদ তৌহিদু...
যে ১৮ দেশের রাষ্ট্রদূতের সঙ্গে ইসির বৈঠক আজ
জাতীয়, সর্বশেষ

যে ১৮ দেশের রাষ্ট্রদূতের সঙ্গে ইসির বৈঠক আজ

|| নিউজ ডেস্ক ||জাতিসংঘ উন্নয়ন কর্মসূচিসহ ১৮ উন্নয়ন সহযোগী দেশের রাষ্ট্রদূতদের সঙ্গে বৈঠকে বসতে যাচ্ছে নির্বাচন কমিশন (ইসি)।আজ মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে এ বৈঠক অনুষ্ঠিত হবে।ইসি জানায়, মঙ্গলবার বেলা ১১টায় নির্বাচন কমিশন সচিবালয়ের সম্মেলন কক্ষে নির্বাচন কমিশনের সঙ্গে ইউএনডিপিসহ ১৮টি উন্নয়ন সহযোগী দেশের রাষ্ট্রদূতদের সভা অনুষ্ঠিত হবে।বৈঠকে সভাপতিত্ব করবেন প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দীন। সভায় অন্যান্য চার নির্বাচন কমিশনার ও ইসি সচিব উপস্থিত থাকবেন।সভায় ইতালি, স্পেন, জার্মানি, নরওয়ে, সুইডেন, কোরিয়া ও তুরস্কের রাষ্ট্রদূতের অংশ নেওয়ার কথা রয়েছে।এ ছাড়া জাপান দূতাবাসের দুজন, সুইজারল্যান্ড দূতাবাসের দুজন, ব্রিটিশ হাইকমিশনের একজন, কানাডা হাইকমিশনের একজন, অস্ট্রেলিয়া হাইকমিশনের একজন, চায়না দূতাবাসের একজন, নেদারল্যান্ডস দূতাবাস...
জুলাই অভ্যুত্থানের শহীদগণ ‘জুলাই শহীদ’ এবং আহতগণ ‘জুলাই যোদ্ধা’
জাতীয়, সর্বশেষ

জুলাই অভ্যুত্থানের শহীদগণ ‘জুলাই শহীদ’ এবং আহতগণ ‘জুলাই যোদ্ধা’

|| নিউজ ডেস্ক ||জুলাই গণঅভ্যুত্থানে আহত ও শহীদ পরিবারকে রাষ্ট্রীয়ভাবে আর্থিক সহায়তা প্রদান শুরু করেছে অন্তর্বর্তী সরকার। সোমবার (১০ ফেব্রুয়ারি) রাজধানীর তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে ২১টি শহীদ পরিবার ও ৭ জন আহতের মধ্যে চেক হস্তান্তরের মধ্য দিয়ে এ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।এসময় তিনটি শহীদ পরিবার ও তিনজন যোদ্ধা বক্তব্য রাখেন। তারা হত্যাকাণ্ডের বিচার, রাষ্ট্রীয় সম্মাননা প্রাপ্তি, আর্থিক সহযোগিতা ও পুনর্বাসনসহ বিভিন্ন বিষয় তুলে ধরেন। জুলাইয়ের অভিজ্ঞতা বর্ণনা করতে গিয়ে এসময় তারা কান্নায় ভেঙে পড়েন।সরকারের সিদ্ধান্ত অনুযায়ী, জুলাই অভ্যুত্থানের শহীদগণ ‘জুলাই শহীদ’ নামে অভিহিত হবেন এবং আহতগণ ‘জুলাই যোদ্ধা’ নামে অভিহিত হবেন এবং পরিচয়পত্র পাবেন।প্রতিটি শহীদ পরিবার এককালীন ৩০ লাখ টাকা আর্থিক সহায়তা পাবে। এর মধ্যে ২০২৪-২০২৫ অর্থবছরে জা...
দায়িত্ব পালনে নিরপেক্ষ থাকার আশ্বাস সিইসি’র
জাতীয়, সর্বশেষ

দায়িত্ব পালনে নিরপেক্ষ থাকার আশ্বাস সিইসি’র

|| নিউজ ডেস্ক ||যে প্রতিশ্রুতি নিয়ে নির্বাচন কমিশন দায়িত্ব নিয়েছে তা যথাযথভাবে পালন করা হবে বলে আশ্বাস দিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন। দায়িত্ব পালনে তারা নিরপেক্ষ থাকবেন, কোনো রাজনৈতিক দলের পক্ষে বা বিপক্ষে যাবেন না বলে জানান তিনি। তবে নির্বাচন কমিশনের ওপর কোনো রাজনৈতিক নিয়ন্ত্রণ চান না বলেও সাফ জানিয়ে দিয়েছেন সিইসি।রবিবার (৯ ফেব্রুয়ারি) দুপুরে নির্বাচন কমিশন ভবনে এক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। ইসি বিটের সাংবাদিকদের সংগঠন রিপোর্টার্স ফোরাম ফর ইলেকশন অ্যান্ড ডেমোক্রেসির (আরএফইডি) বার্ষিক সাধারণ সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন তিনি।নির্বাচন কমিশন কোনো রাজনীতিতে ঢুকতে চায় না জানিয়ে নাসির উদ্দিন বলেন, কোনো দলের পক্ষে বা বিপক্ষে দাঁড়াতে চাই না। সবাইকে সঙ্গে নিয়ে আমরা নিরপেক্ষ ভূমিকায় থাকতে চাই।এ সময় প্রধান নির্বাচন কমিশনার...
‘অপারেশন ডেভিল হান্ট’ কতদিন চলবে, জানালেন স্বরাষ্ট্র উপদেষ্টা
অপরাধ, আইন ও আদালত, জাতীয়, সর্বশেষ

‘অপারেশন ডেভিল হান্ট’ কতদিন চলবে, জানালেন স্বরাষ্ট্র উপদেষ্টা

|| নিউজ ডেস্ক ||সারাদেশে ‘অপারেশন ডেভিল হান্ট’ কতদিন চলবে? এ প্রসঙ্গে কথা বলেছেন অন্তর্বর্তী সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী। তিনি বলেন, ডেভিল যতদিন শেষ না হবে ততদিন পর্যন্ত অপারেশন চলবে।রবিবার (৯ ফেব্রুয়ারি) সকালে রাজধানীর ফার্মগেটে মৃত্তিকা সম্পদ ইনস্টিটিউটের নতুন মৃত্তিকা ভবন উদ্বোধনী অনুষ্ঠান শেষে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।যারা দেশকে অস্থিতিশীল করবে তাদের টার্গেট করে ডেভিল হান্ট অপারেশন চলবে বলে জানিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, গাজীপুরে যারা ছাত্র-জনতার ওপর হামলার ঘটনা ঘটিয়েছে তাদের অনেককেই আইনের আওতায় আনা হয়েছে। তাড়াতাড়ি বাকিদেরও আনা হবে।গত শুক্রবার (৭ ফেব্রুয়ারি) রাতে গাজীপুরে পতিত ফ্যাসিস্ট সরকারের মন্ত্রী আ ক ম মোজাম্মেল হকের বাড়িতে শিক্ষার্থীদের ওপর সন্ত্রাসী হামলার পর নড়েচড়ে বসে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। ঘোষণা দেয় ‘অপ...