বৃহস্পতিবার, মার্চ ৫

জাতীয়

উপদেষ্টা নাহিদ ইসলাম
জাতীয়, সর্বশেষ

উপদেষ্টা নাহিদ ইসলাম

|| নিউজ ডেস্ক ||অন্তর্বর্তীকালীন সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় এবং ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের উপদেষ্টার পদ থেকে পদত্যাগ করেছেন নাহিদ ইসলাম। নতুন রাজনৈতিক দল গঠনের লক্ষ্যে তার এ পদত্যাগ বলে জানা গেছে।মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) দুপুরে প্রধান উপদেষ্টার কার্যালয় সূত্রে এ তথ্য জানা গেছে।গত কয়েকদিন ধরেই গুঞ্জন চলছিল নাহিদ ইসলামের নেতৃত্বে নতুন রাজনৈতিক দল আসছে। উপদেষ্টা নাহিদও বেশ কয়েকবার জানিয়েছিলেন, পদত্যাগ করেই তিনি নতুন দলে যোগ দেবেন।মঙ্গলবার তার পদত্যাগের মধ্য দিয়ে সে পথ অনেকটা সুগম হলো। আগামী শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) ছাত্রদের পক্ষ থেকে নতুন রাজনৈতিক দল আত্মপ্রকাশের আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হবে।রাজধানীর মানিকমিয়া অ্যাভিনিউয়ে সংবাদ সম্মেলনের মাধ্যমে জাতীয় নাগরিক কমিটি ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের উদ্যোগে নতুন রাজনৈতিক দলের আত্মপ্রকাশ ঘটবে। নতুন এ দল...
আইনশৃঙ্খলা উন্নতির অভিযানে কারও গাফিলতি পেলে ব্যবস্থা: স্বরাষ্ট্র উপদেষ্টা
জাতীয়

আইনশৃঙ্খলা উন্নতির অভিযানে কারও গাফিলতি পেলে ব্যবস্থা: স্বরাষ্ট্র উপদেষ্টা

|| নিউজ ডেস্ক ||চুরি, ডাকাতি, ছিনতাই রোধে গতরাত থেকে শুরু হওয়া অভিযান পরিচালনায় কোনো বাহিনীর কোনো সদস্যের গাফিলতি পেলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী। জাতীয় শহীদ সেনা দিবস উপলক্ষ্যে মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) সকাল ৯টায় রাজধানীর বনানীতে সামরিক কবরস্থানে পিলখানায় শহীদ সামরিক কর্মকর্তা ও সদস্যদের কবরে পুষ্পস্তবক অর্পণ শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।অভিযানে ব্যর্থতা পেলে কাউকে ছাড় দেওয়া হবে না জানিয়ে জাহাঙ্গীর আলম বলেন, এখানে কাউকে ছাড় দেওয়া হবে না, সে পুলিশ হোক, বিজিবি হোক, র‌্যাব হোক, আনসার বা কারা অধিদফতর হোক। ঠিক মতো কাজ না করলে তাদের আমরা আইনের আওতায় নিয়ে আসব।দেশের সার্বিক পরিস্থিতি, গতরাত থেকে শুরু হওয়া অভিযান ও এর সফলতা কতটুকু– জানতে চাইলে উপদেষ্টা বলেন, আমি তো ভাবছিলাম...
রমজানে অফিস সূচি নির্ধারণ
জাতীয়, সর্বশেষ

রমজানে অফিস সূচি নির্ধারণ

|| নিউজ ডেস্ক ||আসন্ন রমজান মাসে সরকারি, আধা–সরকারি, স্বায়ত্তশাসিত ও আধা–স্বায়ত্তশাসিত অফিসের জন্য সকাল ৯টা থেকে বিকেল সাড়ে ৩টা পর্যন্ত অফিস সময় নির্ধারণ করে দিয়েছে সরকার।দুপুর সোয়া ১টা থেকে দেড়টা পর্যন্ত থাকবে জোহরের নামাজের বিরতি।রোজায় অফিস সূচি নির্ধারণ করে সোমবার (২৪ ফেব্রুয়ারি) পরিপত্র জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়। বর্তমানে সকাল ৯টায় অফিস শুরু হয়ে বিকেল ৫টা পর্যন্ত চলছে।চাঁদ দেখা সাপেক্ষে বাংলাদেশে আগামী ২ মার্চ থেকে রোজা শুরু হতে পারে। রোজা শুরুর দিন থেকে সরকারি অফিসে নতুন সূচি শুরু হবে।পরিপত্রে জানানো হয়েছে, রোজার মাসে সকাল ৯টা থেকে সাড়ে ৩টা পর্যন্ত অফিসের এই সময়ের মধ্যে দুপুর সোয়া ১টা থেকে দেড়টা পর্যন্ত জোহরের নামাজের বিরতি থাকবে।তবে ব্যাংক, বিমা, হাসপাতাল, ডাকঘর, রেলওয়ে ও অন্যান্য স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান নিজস্ব পদ্ধতিতে অফিস সূচি নির্ধারণ করবে।...
ছিনতাইরোধে মাঠে নামবে পুলিশের ৩টি বিশেষায়িত ইউনিট : আইজিপি
অপরাধ, আইন ও আদালত, জাতীয়, সর্বশেষ, সারাদেশ

ছিনতাইরোধে মাঠে নামবে পুলিশের ৩টি বিশেষায়িত ইউনিট : আইজিপি

|| নিউজ ডেস্ক ||ছিনতাইরোধে পুলিশের তিনটি বিশেষায়িত ইউনিট শিগগিরই মাঠে নামবে বলে জানিয়েছেন বাংলাদেশ পুলিশের আইজি বাহারুল আলম।সোমবার (২৪ ফেব্রুয়ারি) সকালে রাজশাহীর প্রাইমারি ট্রেনিং সেন্টারে দেশের পরিবর্তিত পরিস্থিতিতে মানবাধিকার ও পরিবেশের ওপর গুরুত্বসহ আইন প্রয়োগ বিষয়ক কর্মশালায় যোগদানকালে তিনি এসব কথা বলেন।তিনি বলেন, রাত্রিকালে ছিনতাই বেড়েছে। দিনেও ছিনতাই বেড়েছে। আমরা বিষয়টি নোটিশে নিয়েছি। বিশেষ একটি ব্যবস্থা নেওয়ার সিদ্ধান্ত নিয়েছি। ঢাকা মেট্রোপলিটন পুলিশ, র‍্যাব ও এন্টি টেরোরিজম ইউনিট যৌথ পেট্রোলিং করবে। আজ থেকে এটি বাস্তবায়িত হবে আশা করি। আমরা দেখি এভাবে উন্নতি হয় কি না। না হলে আমাদের অন্য কৌশলে যেতে হবে।তিনি আরও বলেন, অপারেশন ডেভিল হান্ট মূলত যারা সমাজবিরোধী সন্ত্রাস করে তাদের বিরুদ্ধে। আমরা শুরু করেছিলাম বেশ কয়েকদিন আগেই। যৌথবাহিনীতে একটা সাইজেবল কম্পোনেন্ট থাকে। ...
২৫ ফেব্রুয়ারিকে ‘জাতীয় শহীদ সেনা দিবস’ ঘোষণা করে পরিপত্র জারি
জাতীয়, সর্বশেষ

২৫ ফেব্রুয়ারিকে ‘জাতীয় শহীদ সেনা দিবস’ ঘোষণা করে পরিপত্র জারি

|| নিউজ ডেস্ক ||২৫ ফেব্রুয়ারিকে ‘জাতীয় শহীদ সেনা দিবস’ ঘোষণা করে পরিপত্র জারি করেছে সরকার। ২০০৯ সালের ২৫ ফেব্রুয়ারি রাজধানীর পিলখানা নৃশংস হত্যাকাণ্ডে ৫৭ সেনা কর্মকর্তাসহ ৭৪ জন নিহত হন। এ দিনটি রাষ্ট্রীয়ভাবে পালন করার সিদ্ধান্ত নেয় সরকার।রবিবার (২৩ ফেব্রুয়ারি) মন্ত্রিপরিষদ বিভাগের উপসচিব তানিয়া আফরোজ স্বাক্ষরিত এক পরিপত্রের মাধ্যমে এ তথ্য জানানো হয়।পরিপত্রে বলা হয়, সরকার প্রতি বছর ২৫ ফেব্রুয়ারি ‘জাতীয় শহীদ সেনা দিবস’ হিসেবে ঘোষণা করেছে এবং ওই তারিখকে ‘জাতীয় শহীদ সেনা দিবস’ (সরকারি ছুটি ব্যতীত) হিসেবে পালনের নিমিত্ত জাতীয় ও আন্তর্জাতিক দিবস পালনসংক্রান্ত মন্ত্রিপরিষদ বিভাগের ২১ অক্টোবর ২০২৪ তারিখের ০৪.০০.০০০০.৪১৬.২৩.০০২.১৭.৬১৪ সংখ্যক পরিপত্রের ‘গ’ শ্রেণিভুক্ত দিবস হিসেবে অন্তর্ভুক্তকরণের সিদ্ধান্ত গ্রহণ করেছে।সকালে মন্ত্রিপরিষদ সচিব ড. শেখ আব্দুর রশীদ গণমাধ্যমকে বলেছিলেন, ২৫...
জুলাই হত্যার দ্রুত বিচার চান শহীদ পরিবারের সদস্যরা
জাতীয়, সর্বশেষ

জুলাই হত্যার দ্রুত বিচার চান শহীদ পরিবারের সদস্যরা

|| নিজস্ব প্রতিবেদক ||জুলাই বিপ্লবে গণহত্যার দ্রুত বিচার দাবি করেছেন শহীদ পরিবারের সদস্যরা। তারা বলছেন, একদল রাজনৈতিক দল গঠন করে ক্ষমতায় যাওয়ার চেষ্টা করছে। আরেক দল ক্ষমতায় যাওয়ার জন্য নির্বাচন চাচ্ছে। যাদের রক্তের ওপর দিয়ে দেশ নতুন করে স্বাধীন হলো, তাদের হত্যার বিচারের কথা কেউ বলছেন না।শনিবার (২২ ফেব্রুয়ারি) রাজধানীর জাতীয় প্রেসক্লাবের সামনে ‘জুলাই ২৪ শহীদ পরিবার সোসাইটি’ নামের নতুন সংগঠনের আত্মপ্রকাশ অনুষ্ঠানে শহীদ পরিবারের সদস্যরা এ কথাগুলো বলেন। তিনজন উপদেষ্টা নিয়ে ৩০ সদস্যবিশিষ্ট নির্বাহী পরিষদ কমিটি গঠন করা হয়।যাত্রাবাড়ী এলাকায় পুলিশের গুলিতে নিহত মো. সিয়ামের ভাই মো. রাশেদ অনুষ্ঠানে বলেন, ‘এই সরকারের কাছে বেশি কিছু চাই না, ভাই হত্যার বিচার চাই। দেশে কোনো নির্বাচন দেওয়ার আগে ভাই হত্যার বিচার করুন।’শহীদ পরিবারের সদস্যরা বলেন, অন্তর্বর্তী সরকার তাদের সরকার। কি...
‘রমজান ও গরমে লোডশেডিং হবে না’ : বিদ্যুৎ ও জ্বালানি উপদেষ্টা
জাতীয়, সর্বশেষ

‘রমজান ও গরমে লোডশেডিং হবে না’ : বিদ্যুৎ ও জ্বালানি উপদেষ্টা

|| নিউজ ডেস্ক ||আসছে রমজান ও গরমে লোডশেডিং হবে না বলে জানিয়েছেন বিদ্যুৎ ও জ্বালানি উপদেষ্টা ফাওজুল কবির খান।তিনি বলেছেন, আসছে রমজান ও গরমে কোনো লোডশেডিং হবে না। এসির তাপমাত্রা ২৫ ডিগ্রির নিচে নামানো যাবে না। গরমে কেন স্যুট পড়তে হবে? স্যুট পড়ে এসির তাপমাত্রা কম রাখার প্রবণতা থেকে বের হতে হবে।শনিবার (২২ ফেব্রুয়ারি) দুপুরে রাজধানীর উত্তরায় বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতি (বিজিএমইএ) ভবনে নবায়নযোগ্য বিদ্যুৎ উৎপাদন নিয়ে আয়োজিত সেমিনারে তিনি এ কথা বলেন।ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট কোম্পানি লিমিটেড (ইডকল) ব্যর্থ প্রতিষ্ঠানে পরিণত হয়েছে মন্তব্য করে উপদেষ্টা বলেন, এর লোকজন কাজ না করে ঢাকায় বসে সভা সেমিনার নিয়ে ব্যস্ত।জ্বালানি উপদেষ্টা বলেন, ভবিষ্যতে যারা নতুন করে লাইনের গ্যাস চাইবে তাদের বাড়তি দাম দিতে হবে।আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) ব্যাপক চাপ থাকা স...
সাফজয়ী নারী ফুটবল দলসহ ১৮ ব্যক্তিকে একুশে পদক দিলেন প্রধান উপদেষ্টা
জাতীয়, সর্বশেষ

সাফজয়ী নারী ফুটবল দলসহ ১৮ ব্যক্তিকে একুশে পদক দিলেন প্রধান উপদেষ্টা

|| নিউজ ডেস্ক ||সাফজয়ী নারী ফুটবল দলসহ ১৮ জন বিশিষ্ট ব্যক্তির হাতে একুশে পদক তুলে দিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস।বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারি) বেলা ১১টার দিকে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে এ প্রদান তুলে দেন তিনি।চলতি বছর একুশে পদকপ্রাপ্তদের মধ্যে চলচ্চিত্রে আজিজুর রহমান (মরণোত্তর), সংগীতে ওস্তাদ নীরদ বরণ বড়ুয়া (মরণোত্তর) ও ফেরদৌস আরা, আলোকচিত্রে নাসির আলী মামুন এবং চিত্রকলায় রোকেয়া সুলতানা রয়েছেন।সাংবাদিকতায় মাহফুজ উল্লাহ (মরণোত্তর), গবেষণায় মঈদুল হাসান, শিক্ষায় ড. নিয়াজ জামান, বিজ্ঞান ও প্রযুক্তিতে মেহদী হাসান খান (দলনেতা), রিফাত নবী (দলগত), মো. তানবিন ইসলাম সিয়াম (দলগত) ও শাবাব মুস্তাফা (দলগত) সম্মানজনক পদক লাভ করেন।এ ছাড়া সমাজসেবায় মোহাম্মদ ইউসুফ চৌধুরী (মরণোত্তর), ভাষা ও সাহিত্যে হেলাল হাফিজ (মরণোত্তর) ও শহীদুল জহির (...
২৭তম বিসিএসের ১১৩৭ জনের চাকরি ফেরত দিতে আদালতের নির্দেশ
অপরাধ, আইন ও আদালত, জাতীয়, সর্বশেষ

২৭তম বিসিএসের ১১৩৭ জনের চাকরি ফেরত দিতে আদালতের নির্দেশ

|| নিউজ ডেস্ক ||প্রায় দেড় যুগ আগের ২৭তম বিসিএসে নিয়োগবঞ্চিত ১ হাজার ১৩৭ জনের চাকরি ফেরত দিতে নির্দেশ দিয়েছেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ।বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারি) এ বিষয়ে আপিল শুনানি শেষে প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বে পাঁচ বিচারপতির আপিল বেঞ্চ এ রায় দেন।২০১০ সালের ১১ জুলাই ২৭তম বিসিএসে প্রথমবারের মৌখিক পরীক্ষা বাতিলের সিদ্ধান্ত বৈধ ঘোষণা করে হাইকোর্টের দেয়া রায় বহাল রেখে রায় দেন আপিল বিভাগ। পরে গত বছরের ৭ নভেম্বর ২৭তম বিসিএসে নিয়োগবঞ্চিত ১ হাজার ১৩৭ জনের পক্ষে করা আপিল শুনবেন বলে জানান সর্বোচ্চ আদালত। পরবর্তীতে রায় পুনর্বিবেচনা চেয়ে ১ হাজার ১৩৭ জনের পক্ষে ১৪০ জন ২০২৪ সালে পৃথক আবেদন করেন।আবেদনকারীদের আইনজীবী সালাহ উদ্দিন দোলন গণমাধ্যমক বলেন, এক–এগারোর সরকারের সময় ২৭তম বিসিএসে দ্বিতীয়বারের মতো মৌখিক পরীক্ষার সিদ্ধান্ত নেয়া হয়। ১ হাজার ১৩৭ জন চূড়ান্ত স...
‘তৌহিদি জনতা’ বলায় উপদেষ্টা মাহফুজের দুঃখ প্রকাশ
জাতীয়, সর্বশেষ

‘তৌহিদি জনতা’ বলায় উপদেষ্টা মাহফুজের দুঃখ প্রকাশ

|| নিউজ ডেস্ক ||ফেসবুকে দেওয়া একটি স্ট্যাটাসে ‘তৌহিদি জনতা’ লেখার কারণে দুঃখ প্রকাশ করেছেন অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা ও জুলাই বিপ্লবের অন্যতম সমন্বয়ক মাহফুজ আলম।বুধবার (১৯ ফেব্রুয়ারি) ভোরে দেওয়া এক স্ট্যাটাসে এই দুঃখ প্রকাশ করেন মাহফুজ।ফেসবুক স্ট্যাটাসে ‘তৌহিদি জনতা’ প্রসঙ্গে মাহফুজ লিখেছেন, ‘আমার কোনো কোনো বক্তব্য হয়ত কারো কারো মনে কষ্ট দিয়েছে, বিশেষ করে তৌহিদি জনতা বলাটা। আপনারা যারা আমার বক্তব্যের কারণে নারাজ- নাখোশ হয়েছেন, আমি আপনাদের কাছে আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি। এছাড়া গত কয়েক মাসে অন্য কোনো বক্তব্যে কেউ আঘাত পেলে বা সেটাকে বিভাজনমূলক ভাবলে, সেক্ষেত্রেও আমি আমার বক্তব্য পুনর্বিবেচনার পক্ষে। ভারসাম্যপূর্ণ, বিভাজন ও ট্যাগিং বিরোধী অবস্থান গ্রহণ করাটা জনগণের মধ্যকার ঐক্যের জন্য জরুরি। আমরা জালিম বা মজলুম কোনোটাই হতে চাই না।’উপদেষ্টা মাহফুজ আরও লিখেন, ‘এ অভ্যুত্থান ...