বৃহস্পতিবার, মার্চ ৫

জাতীয়

চার দিনের সফরে জাতিসংঘ মহাসচিব ঢাকায় আসছেন আজ
জাতীয়, সর্বশেষ

চার দিনের সফরে জাতিসংঘ মহাসচিব ঢাকায় আসছেন আজ

|| নিউজ ডেস্ক ||জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস চার দিনের সরকারি সফরে আজ বৃহস্পতিবার (১৩ মার্চ), ঢাকায় আসছেন। প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের আমন্ত্রণে তার এই সফর। গুতেরেসকে বহনকারী এমিরেটস এয়ারলাইন্সের ফ্লাইট (ইকে-৫৮৬) বিকেল ৫টায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছাবে।ঢাকায় পৌঁছানোর পর, পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা মো. তৌহিদ হোসেন তাকে অভ্যর্থনা জানাবেন। এরপর গুতেরেস ইন্টারকন্টিনেন্টাল হোটেলে যাবেন। শুক্রবার সকালে, গুতেরেস পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা তৌহিদ হোসেন এবং রোহিঙ্গা বিষয়ক প্রধান উপদেষ্টা ড. খলিলুর রহমানের সাথে সাক্ষাৎ করবেন। পরে, তিনি প্রধান উপদেষ্টা ড. ইউনূসের সঙ্গে দেখা করবেন।বিকেলে, গুতেরেস কক্সবাজারে রোহিঙ্গা শিবির পরিদর্শন করবেন। সেখানে তিনি দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ উপদেষ্টা ফারুক ই আজমের কাছ থেকে অভ্যর্থনা গ্রহণ করবেন। তিনি রোহিঙ্গাদের সাথে ই...
নাগেশ্বরীতে চরাঞ্চলের নারীদের সেলাই মেশিন বিতরণ ও মতবিনিময় সভা
জাতীয়, সর্বশেষ, সারাদেশ

নাগেশ্বরীতে চরাঞ্চলের নারীদের সেলাই মেশিন বিতরণ ও মতবিনিময় সভা

|| মোঃ রফিকুল ইসলাম নাগেশ্বরী (কুড়িগ্রাম) প্রতিনিধি ||কুড়িগ্রাম জেলার নাগেশ্বরী উপজেলায় চরাঞ্চলের নারীদের জীবনমান উন্নয়নের লক্ষ্যে প্রশিক্ষণপ্রাপ্ত নারীদের সাথে মতবিনিময় ও সেলাই মেশিন বিতরণ করা হয়েছে। আজ বুধবার (১২ মার্চ) বিকেল সাড়ে ৩ টায় নাগেশ্বরী উপজেলা প্রশাসনের আয়োজনে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়।অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অন্তর্বর্তী সরকারের দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফারুক ই আজম, বীর প্রতীক। তিনি তাঁর বক্তব্যে বলেন, "চরাঞ্চলের নারীদের আত্মকর্মসংস্থান নিশ্চিত করতে এই ধরনের উদ্যোগ অত্যন্ত গুরুত্বপূর্ণ। সেলাই মেশিন বিতরণের মাধ্যমে নারীরা নিজে স্বাবলম্বী হতে পারবে এবং পরিবারেও আর্থিক সহায়তা প্রদান করতে সক্ষম হবে। নারীদের উদ্যোক্তা হওয়ার ক্ষেত্রে তাদেরকেই এগিয়ে আসার আহ্বান জানান তিনি।উপদেষ্টা আরও বলেন, নিজেদের ইচ্ছাশক্তিকে জাগ্রত করে ...
ঈদে ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু ১৪ মার্চ
জাতীয়, সর্বশেষ

ঈদে ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু ১৪ মার্চ

|| নিউজ ডেস্ক ||আগামী ১ এপ্রিল পবিত্র ঈদুল ফিতরের দিন ধরে ট্রেনের অগ্রিম টিকিট বিক্রির সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ রেলওয়ে কর্তৃপক্ষ। আগামী ১৪ মার্চ থেকে অগ্রিম টিকিট বিক্রি শুরু হবে।আন্তঃনগর ট্রেনের ৭ দিনের অগ্রিম টিকিট বিশেষ ব্যবস্থায় বিক্রি করা হবে। যাত্রীদের সুবিধার্থে শতভাগ টিকিট অনলাইনে বিক্রি করা হবে।রবিবার (৯ মার্চ) বিকেলে রাজধানীর বিদ্যুৎ ভবনে আয়োজিত আন্তঃমন্ত্রণালয় সভায় এসব তথ্য জানান রেলওয়ের মহাপরিচালক আফজাল হোসেন।রেলওয়ের সিদ্ধান্ত অনুযায়ী, ঈদের আগে আন্তঃনগর ট্রেনের ২৪ মার্চের টিকিট বিক্রি করা হবে ১৪ মার্চ; ২৫ মার্চের টিকিট বিক্রি করা হবে ১৫ মার্চ; ২৬ মার্চের টিকিট বিক্রি করা হবে ১৬ মার্চ; ২৭ মার্চের টিকিট বিক্রি করা হবে ১৭ মার্চ; ২৮ মার্চের টিকিট বিক্রি করা হবে ১৮ মার্চ; ২৯ মার্চের টিকিট বিক্রি করা হবে ১৯ মার্চ এবং ৩০ মার্চের টিকিট বিক্রি করা হবে ২০ মার্চ।রে...
বিএসইসি ভবনে হামলায় দ্রুত আইনি পদক্ষেপ চান প্রশাসনিক কর্মকর্তারা
অপরাধ, আইন ও আদালত, জাতীয়, সর্বশেষ

বিএসইসি ভবনে হামলায় দ্রুত আইনি পদক্ষেপ চান প্রশাসনিক কর্মকর্তারা

|| নিউজ ডেস্ক ||সম্প্রতি বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) ভবনে একদল উচ্ছৃঙ্খল ব্যক্তি হামলা চালায়। হামলাকারীরা বিএসইসির চেয়ারম্যান ও অন্যান্য কর্মকর্তাদের প্রায় চার ঘণ্টা অবরুদ্ধ করে রাখে এবং শারীরিকভাবে লাঞ্ছিত করে। এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে অবিলম্বে আইনি পদক্ষেপ নেওয়ার দাবি জানিয়েছে বাংলাদেশ অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস অ্যাসোসিয়েশন।শনিবার (৮ মার্চ) এক বিবৃতিতে সংগঠনটি এই দাবি জানায়। এতে বলা হয়, বুধবারের হামলার পর আইনশৃঙ্খলা বাহিনী ঘটনাস্থলে পৌঁছায় এবং অবরুদ্ধ কর্মকর্তাদের উদ্ধার করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।বাংলাদেশ অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস অ্যাসোসিয়েশন হামলাকারীদের তীব্র নিন্দা জানিয়ে তাদের বিরুদ্ধে দ্রুত আইনগত ব্যবস্থা নেওয়ার আহ্বান জানায়। সংগঠনটি মনে করে, এমন উচ্ছৃঙ্খল আচরণ শুধু আইনবিরোধী নয়, প্রশাসনিক কার্যক্রমের জন্যও মারাত্মক হুমকি।অ্যাসোসিয়েশনে...
এমপিওভুক্ত হচ্ছে দেড় হাজার ইবতেদায়ি মাদ্রাসা
জাতীয়, সর্বশেষ

এমপিওভুক্ত হচ্ছে দেড় হাজার ইবতেদায়ি মাদ্রাসা

|| নিউজ ডেস্ক ||স্বতন্ত্র ইবতেদায়ি মাদ্রাসা এমপিওভুক্ত (মান্থলি পেমেন্ট অর্ডার) করার প্রস্তাব চূড়ান্ত করেছে শিক্ষা মন্ত্রণালয়। প্রথম ধাপে এমপিওভুক্ত হচ্ছে দেড় হাজারের বেশি মাদ্রাসা। এরপর বাকি মাদ্রাসাগুলো ধাপে ধাপে এমপিওভুক্ত করা হবে। শিক্ষা মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট সূত্রে এসব তথ্য জানা গেছে।শিক্ষা মন্ত্রণালয়ের কারিগরি ও মাদ্রাসা বিভাগের যুগ্ম সচিব (মাদ্রাসা অনুবিভাগ) এস এম মাসুদুল হক এ প্রসঙ্গে বলেন, বুধবার (৫ মার্চ) দেড় হাজারের বেশি ইবতেদায়ি মাদ্রাসা এমপিওভুক্ত করার প্রস্তাব অনুমোদন দিয়েছেন বিদায়ী শিক্ষা উপদেষ্টা। এখন নিয়ম অনুযায়ী এ প্রস্তাব প্রধান উপদেষ্টার কাছে পাঠানো হবে। সেখানে অনুমোদন পেলে মাদ্রাসাগুলো এমপিওভুক্তির কাজ শুরু হবে।কবে নাগাদ এমপিওভুক্ত করার কার্যক্রম শেষ হবে জানতে চাইলে মাসুদুল হক বলেন, ‘আশা করছি, সব প্রক্রিয়া শেষে আগামী মে মাস থেকে এসব মাদ্রাসার শিক্ষক-কর্মচা...
নারীদের সুরক্ষায় আইন করা হচ্ছে: প্রধান উপদেষ্টা
জাতীয়, সর্বশেষ

নারীদের সুরক্ষায় আইন করা হচ্ছে: প্রধান উপদেষ্টা

|| নিউজ ডেস্ক ||আন্তর্জাতিক নারী দিবসে দেশের অদম্য নারীদের হাতে সম্মাননা তুলে দিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। শনিবার (৮ মার্চ) সকালে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে তিনি এই পুরস্কার তুলে দেন।পুরস্কারপ্রাপ্ত অদম্য নারীরা হলেন—অর্থনীতিতে অবদানের জন্য শরিফা সুলতানা, শিক্ষা ও চাকরিতে অবদানের জন্য হালিমা বেগম, সফল জননী মেরিনা বেসরা, জীবনসংগ্রামে জয়ী লিপি বেগম, সমাজ উন্নয়নে অসামান্য অবদানের জন্য মো. মুহিন (মোহনা) ও বিশেষ বিবেচনায় বাংলাদেশ নারী ক্রিকেট দল।অনুষ্ঠানে প্রধান উপদেষ্টা বলেন, ‘নারীর প্রতি সহিংসতা রোধ করা সরকারের অন্যতম অগ্রাধিকার। অনেক সময় নারীরা নির্যাতনের শিকার হলেও তারা বুঝতে পারেন না, কোথায় অভিযোগ জানাবেন। নারীরা যেন তাদের অভিযোগ জানাতে পারেন, সে জন্য হটলাইন চালু করা হয়েছে।’তিনি বলেন, ‘আইনি সহায়তা প্রদানের জন্য আমরা প...
এবার ৮ জন পাচ্ছেন স্বাধীনতা পদক
জাতীয়, সর্বশেষ

এবার ৮ জন পাচ্ছেন স্বাধীনতা পদক

|| নিউজ ডেস্ক ||জাতীয় পর্যায়ে গৌরবোজ্জ্বল ও কৃতিত্বপূর্ণ অবদানের জন্য এ বছর আট বিশিষ্টজনকে স্বাধীনতা পদকের জন্য মনোনীত করেছে সরকার।বৃহস্পতিবার (৬ মার্চ) সরকারের একটি উচ্চপর্যায়ের সূত্র গণমাধ্যমকে এ তথ্য জানিয়েছে। শিগগিরই আনুষ্ঠানিকভাবে পুরস্কারপ্রাপ্ত ব্যক্তিদের নাম ঘোষণা করা হবে বলে ওই সূত্র জানিয়েছে।২০২৫ সালে স্বাধীনতা পুরস্কারের জন্য মনোনীত বিশিষ্টজনদের মধ্যে আছেন মুক্তিযুদ্ধের প্রধান সেনাপতি এম এ জি ওসমানী, বিজ্ঞানী অধ্যাপক জামাল নজরুল ইসলাম, ব্র্যাকের প্রতিষ্ঠাতা স্যার ফজলে হাসান আবেদ, লেখক ও বুদ্ধিজীবী বদরুদ্দীন উমর, কবি আল মাহমুদ, কেন্দ্রীয় শহীদ মিনারের অন্যতম নকশাকার নভেরা আহমেদ, পপসম্রাট আজম খান ও আবরার ফাহাদ।আবরার ফাহাদ বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) শিক্ষার্থী ছিলেন। ২০১৯ সালের অক্টোবরে বর্তমানে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের নেতাকর্মীদের নির্যাতনে তিনি নিহত ...
রাজধানীর জলাবদ্ধতা নিরসনে খাল খননের বিকল্প নেই: রিজওয়ানা
আবহাওয়া ও পরিবেশ, জাতীয়, রাজধানী, সর্বশেষ

রাজধানীর জলাবদ্ধতা নিরসনে খাল খননের বিকল্প নেই: রিজওয়ানা

|| নিউজ ডেস্ক ||রাজধানী ঢাকার জলাবদ্ধতা নিরসনে শহরের খালগুলো খননের বিকল্প নেই বলে জানিয়েছেন পানি সম্পদ এবং পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান।বুধবার (৫ মার্চ) সকাল ৭টায় ঢাকা উত্তর সিটি করপোরেশনের আওতাধীন মিরপুরে বাউনিয়া ও উত্তরার খিদির খাল পরিদর্শনে গিয়ে তিনি এ কথা বলেন।রিজওয়ানা হাসান বলেন, ‘একটু বৃষ্টি হলেই ঢাকার ধানমন্ডিসহ বিভিন্ন এলাকা পানিতে তলিয়ে যায়। এ অবস্থা থেকে উত্তরণে আমাদেরকে ঢাকার খালগুলোতে পানির প্রবাহ ফিরিয়ে আনতে হবে এবং এজন্য খাল খনন কার্যক্রম চলমান থাকবে। শহরের জীববৈচিত্র্য ঠিক রাখতে খালগুলোকে আমাদের বাঁচিয়ে রাখতেই হবে।তিনি বলেন, ‘ঢাকা শহরের জলাবদ্ধতা নিরসনে ডিএনসিসির ৬টি খাল খননের কার্যক্রম ইতোমধ্যে শুরু হয়েছে এবং আরো ১৩টি সহ মোট ১৯টি খাল খননের কার্যক্রম এ বছরের মধ্যেই বাস্তবায়ন করা হবে।’তিনি বলেন, ‘দিন দিন ঢাকা শ...
আবারও ভূমিকম্পে কাপলো ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকা
আবহাওয়া ও পরিবেশ, জাতীয়, সর্বশেষ

আবারও ভূমিকম্পে কাপলো ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকা

|| নিউজ ডেস্ক ||রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকা আবারও ভূমিকম্পে কেঁপে উঠেছে। বুধবার (৫ মার্চ) বেলা ১১টা ৩৬ মিনিটে এ ভূমিকম্প অনুভূত হয়।আবহাওয়া অধিদপ্তরের ভূমিকম্প পর্যবেক্ষণ ও গবেষণা কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা রুবায়েত কবীর গণমাধ্যমকে এই তথ্য নিশ্চিত করেন। তিনি বলেন, আজ বেলা ১১টা ৩৬ মিনিটে এই ভূমিকম্প অনুভূত হয়।রুবায়েত কবীর আরও বলেন, উৎপত্তিস্থল ভারত ও মিয়ানমারের সীমান্তবর্তী এলাকা। ঢাকা থেকে উৎপত্তিস্থলের দূরত্ব ৪৪৯ কিলোমিটার। উৎপত্তিস্থলে ভূমিকম্পের মাত্রা ছিল ৫ দশমিক ৬। এটি মাঝারি মাত্রার ভূমিকম্প হিসেবে বিবেচিত।ভূমিকম্পে তাৎক্ষণিকভাবে কোনো ক্ষতির তথ্য পাওয়া যায়নি। এ নিয়ে গত ১০ দিনে চারবার দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত হলো।...
উপদেষ্টা হিসেবে শপথ নিলেন সি আর আবরার, পাবেন শিক্ষা মন্ত্রণালয়
জাতীয়, সর্বশেষ

উপদেষ্টা হিসেবে শপথ নিলেন সি আর আবরার, পাবেন শিক্ষা মন্ত্রণালয়

|| নিউজ ডেস্ক ||অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদের নতুন সদস্য হিসেবে শপথ নিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের সাবেক অধ্যাপক চৌধুরী রফিকুল (সি আর) আবরার। তাকে শপথবাক্য পাঠ করান রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন।বুধবার (৫ মার্চ) বেলা ১১টা ৮ মিনিটে বঙ্গভবনের দরবার হলে এই শপথ অনুষ্ঠানের আয়োজন করা হয়।সি আর আবরার শিক্ষা মন্ত্রণালয়ের দায়িত্ব পেতে যাচ্ছেন। বর্তমানে এই মন্ত্রণালয়ের দায়িত্বে রয়েছেন অধ্যাপক ওয়াহিদ উদ্দিন মাহমুদ। সি আর আবরার শিক্ষা উপদেষ্টার দায়িত্ব পাওয়ার পর ওয়াহিদউদ্দিন মাহমুদ শুধু পরিকল্পনা উপদেষ্টার দায়িত্ব পালন করবেন।এ বিষয়ে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম মঙ্গলবার (৪ মার্চ) এক সংবাদ ব্রিফিংয়ে বলেছিলেন, তারা আশা করছেন, সি আর আবরার শিক্ষা মন্ত্রণালয়ের দায়িত্ব গ্রহণ করবেন। ওয়াহিদউদ্দিন মাহমুদ অনেক দিন ধরেই একই সঙ্গে দুটি মন্ত্রণালয়ের দায়িত্বে থ...