বুধবার, মার্চ ৪

জাতীয়

১৮তম শিক্ষক নিবন্ধনের চূড়ান্ত ফল প্রকাশ, ৬০৫২১ জন উত্তীর্ণ
জাতীয়, সর্বশেষ

১৮তম শিক্ষক নিবন্ধনের চূড়ান্ত ফল প্রকাশ, ৬০৫২১ জন উত্তীর্ণ

|| নিউজ ডেস্ক ||১৮তম শিক্ষক নিবন্ধনের চূড়ান্ত ফল প্রকাশ করা হয়েছে। এতে চূড়ান্তভাবে উত্তীর্ণ হয়েছেন ৬০ হাজার ৫২১ জন প্রার্থী। বুধবার (৪ জুন) বিকেল সাড়ে ৫টার দিকে এ ফল প্রকাশ করা হয়। লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের ভাইবার পর আজ এই চূড়ান্ত ফল প্রকাশ করা হলো।
২০ দফা দাবিতে শিক্ষা উপদেষ্টার সাথে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ-এর মতবিনিময় ও স্মারকলিপি
জাতীয়, সর্বশেষ

২০ দফা দাবিতে শিক্ষা উপদেষ্টার সাথে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ-এর মতবিনিময় ও স্মারকলিপি

|| জলিলুর রহমান | ঢাবি প্রতিনিধি ||শিক্ষাখাতে প্রস্তাবিত বাজেটের ২০ শতাংশ ও গবেষণাবান্ধব শিক্ষা বাজেট দাবি এবং মোট জিডিপির ৬ শতাংশ বরাদ্দসহ ২০ দফা দাবি নিয়ে শিক্ষা উপদেষ্টার সঙ্গে মতবিনিময় ও স্মারকলিপি প্রদান করেছে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ।বৃহস্পতিবার (২৯ মে) ২০২৫ বিকেল ৩টায় সচিবালয়ে শিক্ষা মন্ত্রণালয়ে শিক্ষা উপদেষ্টা অধ্যাপক ড. চৌধুরী রফিকুল আবরার-এর সঙ্গে সংগঠনের কেন্দ্রীয় নেতৃবৃন্দের একটি প্রতিনিধি দল এ মতবিনিময় করেন। দেশের সর্বস্তরের শিক্ষার্থীদের পক্ষ থেকে ২০২৫-২৬ অর্থবছরের শিক্ষা বাজেটের প্রস্তাবনা তুলে ধরেন সংগঠনের সেক্রেটারি জেনারেল শেখ মাহবুবুর রহমান নাহিয়ান।মতবিনিময়কালে কেন্দ্রীয় নেতৃবৃন্দ বলেন, শুধুমাত্র অবকাঠামোগত উন্নয়নের ওপর গুরুত্ব না দিয়ে গবেষণা, বিজ্ঞানভিত্তিক, কর্মমুখী ও নৈতিক শিক্ষাব্যবস্থা বাস্তবায়নে শিক্ষাখাতে বরাদ্দ বাড়াতে হবে। নেতৃবৃন্দ জাতী...
রাজধানীতে ‘শিক্ষায় কেমন বাজেট চাই’ শীর্ষক জাতীয় গোলটেবিল বৈঠক
জাতীয়, রাজধানী, সর্বশেষ

রাজধানীতে ‘শিক্ষায় কেমন বাজেট চাই’ শীর্ষক জাতীয় গোলটেবিল বৈঠক

|| নিজস্ব প্রতিবেদক ||রাজধানী ঢাকায় বাংলাদেশের শিক্ষার উন্নয়নে কমিশন গঠন ও বাজেট বাড়ানোর দাবিতে ‘শিক্ষায় কেমন বাজেট চাই’ শীর্ষক জাতীয় গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৮ মে) ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির পৃষ্ঠপোষকতায় দৈনিক ইত্তেফাক ভবনে এই অনুষ্ঠানের আয়োজন করে বাংলাদেশ ছাত্রকল্যাণ ট্রাস্ট।আয়োজিত এ জাতীয় গোলটেবিল বৈঠকে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য প্রফেসর ড. আনোয়ারউল্লাহ চৌধুরী।বাংলাদেশ ছাত্রকল্যাণ ট্রাস্টের ব্যবস্থাপনা পরিচালক প্রিন্সিপাল নুরে আলম তালুকদারের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন উন্মুক্ত বিশ্ববিদ্যারয়ের প্রতিষ্ঠাতা উপাচার্য প্রফেসর ড. এম শমশের আলী, ইস্টার্ন ইউনিভার্সিটির উপাচার্য প্রফেসর ড. ফরিদ আহমেদ সোবহানী, দৈনিক ইত্তেফাকের মার্কেটিং পরিচালক আবুল খায়ের চৌধুরী, ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনি...
বড়াইবাড়ি সীমান্তে ১৪ জনকে পুশইনের চেষ্টা, বিজিবি-বিএসএফ মুখোমুখি
জাতীয়, সর্বশেষ, সারাদেশ

বড়াইবাড়ি সীমান্তে ১৪ জনকে পুশইনের চেষ্টা, বিজিবি-বিএসএফ মুখোমুখি

|| কুড়িগ্রাম জেলা প্রতিনিধি ||কুড়িগ্রামের রৌমারী উপজেলার বড়াইবাড়ি সীমান্তে ১৪ জন নারী-পুরুষকে অবৈধভাবে বাংলাদেশে পুশইন করার চেষ্টাকে কেন্দ্র করে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)-এর মধ্যে উত্তেজনাকর পরিস্থিতি সৃষ্টি হয়েছে।মঙ্গলবার (২৭ মে) ভোর ৪টার দিকে সীমান্তের আন্তর্জাতিক মেইন পিলার নং ১০৬৭-এর কাছে নোম্যান্সল্যান্ড এলাকায় এই ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা যায়, বিএসএফ সদস্যরা ৯ জন পুরুষ ও ৫ জন নারীকে বাংলাদেশে পুশইন করার চেষ্টা করলে বিজিবি সদস্যরা বাধা দেয়। এ সময় দুই বাহিনীর মধ্যে সাময়িক উত্তেজনা সৃষ্টি হয়।স্থানীয়দের দাবি, সকাল ৬টার দিকে বিএসএফের পক্ষ থেকে চার রাউন্ড গুলি ছোড়া হয়। তবে বিজিবি এই গুলিবর্ষণের ঘটনা অস্বীকার করেছে। বড়াইবাড়ি বিজিবি ক্যাম্পের সদস্যরা বর্তমানে সীমান্তে কঠোর অবস্থানে রয়েছেন।পুশইনকৃত ব্যক্তিরা এখনো শূন্যরেখা...
ঈদযাত্রায় ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে ডাকাত আতঙ্ক: যাত্রীদের নিরাপত্তা দাবি
অপরাধ, আইন ও আদালত, জাতীয়, বিশেষ সংবাদ, সর্বশেষ

ঈদযাত্রায় ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে ডাকাত আতঙ্ক: যাত্রীদের নিরাপত্তা দাবি

|| নিজস্ব প্রতিবেদক ||আর কয়েকদিন পরই ঈদুল আজহা। ঈদযাত্রায় প্রতি বছর ঢাকা-টাঙ্গাইল-যমুনা সেতু মহাসড়ক দিয়ে নাড়ির টানে বাড়ি ফেরে কয়েক লাখ মানুষ। এবারও এ মহাসড়ক দিয়ে ঈদে ঘরে ফিরবেন তারা। তবে ঈদযাত্রার আগে মহাসড়কে চলন্ত বাসে ডাকাতির ঘটনার পাশাপাশি নারী যাত্রীদের শ্লীলতাহানির মতো ঘটনাও ঘটছে। ফলে রাত বাড়ার সঙ্গে সঙ্গে এই মহাসড়কে নেমে আসছে আতঙ্ক। এই মহাসড়ক দিয়ে যাতায়াতকারীদের মধ্যে এখন ডাকাত আতঙ্ক বিরাজ করছে। তবে পুলিশ বলছে মহাসড়কে টহল কার্যক্রমসহ নিরাপত্তা বৃদ্ধি করা হয়েছে।সর্বশেষ মঙ্গলবার (২০ মে) রাতে মহাসড়কে আল ইমরান পরিবহনের একটি যাত্রীবাহী বাসে ডাকাতির ঘটনা ঘটে। এ সময় ডাকাতরা দেশীয় অস্ত্রের মুখে যাত্রীদের জিম্মি করে লুটপাট করে। ঘটে শ্লীলতাহানির ঘটনাও। এ ঘটনার পর থেকে যাত্রী ও চালকদের মধ্যে আরও আতঙ্ক বেড়ে যায়।সড়ক বিভাগ সূত্রে জানা যায়, ঢাকা-টাঙ্গাইল-যমুনা সেতু মহাসড়ক দিয়ে প্রতিদিন ...
বকেয়া বেতনের দাবিতে প্রধান উপদেষ্টা বরাবর স্মারকলিপি দিল ইফা’র শিক্ষকরা
জাতীয়, সর্বশেষ

বকেয়া বেতনের দাবিতে প্রধান উপদেষ্টা বরাবর স্মারকলিপি দিল ইফা’র শিক্ষকরা

|| নিজস্ব প্রতিবেদক ||সরকারের ধর্ম মন্ত্রণালয়ের আওতাধীন ইসলামিক ফাউন্ডেশন কর্তৃক দেশব্যাপী পরিচালিত হচ্ছে এক হাজার দশটি দারুল আরকাম ইবতেদায়ী মাদরাসা প্রকল্প। প্রকল্পটি দ্বিতীয় পর্যায়ে অনুমোদনে বিলম্ব হওয়ায় গত জানুয়ারি থেকে গত ৫ মাস যাবত বেতন-ভাতা পাচ্ছেন না এর কর্মকর্তা-কর্মচারী, শিক্ষক-শিক্ষিকা ও অফিস সহায়ক কর্মীগণ। এসব শিক্ষক-শিক্ষিকারা অর্থ সঙ্কটের দরুণ দুর্বিসহ জীবন যাপন করছেন। আসন্ন ঈদুল আযহার আগেই এসব মাদরাসার শিক্ষক শিক্ষিকা ও অফিস সহায়ক কর্মীদের বেতন ভাতা বোনাস পরিশোধের দাবিতে দেশব্যাপী জেলা প্রশাসকগণের মাধ্যমে প্রধান উপদেষ্টা বরাবর স্মারকলিপি প্রদান করা হয়েছে। রবিবার (২৫ মে) বাংলাদেশ দারুল আরকাম শিক্ষক কল্যাণ সমিতির উদ্যোগে এই স্মারকলিপি প্রদান করা হয়।স্মারকলিপিতে বলা হয়, গত রমজানের ঈদে তাদের পরিবারে খুশির ছোঁয়া লাগেনি। আসন্ন কোরবানির ঈদের পূর্বে বেতন-ভাতা না পেলে...
প্রধান উপদেষ্টার তেজগাঁও কার্যালয়ে উপদেষ্টা পরিষদের বৈঠক অনুষ্ঠিত
জাতীয়, সর্বশেষ

প্রধান উপদেষ্টার তেজগাঁও কার্যালয়ে উপদেষ্টা পরিষদের বৈঠক অনুষ্ঠিত

|| নিউজ ডেস্ক ||গুরুত্বপূর্ণ বিষয়ে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদের বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২২ মে) প্রধান উপদেষ্টার তেজগাঁও কার্যালয়ে অনুষ্ঠিত বৈঠকে সভাপতিত্ব করেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস।প্রধান উপদেষ্টার উপ-প্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার এ তথ্য জানিয়েছেন। উপদেষ্টা পরিষদের সদস্যদের উপস্থিতিতে বৈঠকে বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা হয়।...
অবরোধ কর্মসূচি অব্যহত, দাবি আদায় করে ঘরে ফিরবে নগরবাসী
জাতীয়, রাজধানী, সর্বশেষ

অবরোধ কর্মসূচি অব্যহত, দাবি আদায় করে ঘরে ফিরবে নগরবাসী

|| নিউজ ডেস্ক ||ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র হিসেবে বিএনপি নেতা ইশরাক হোসেনকে দায়িত্ব দেওয়ার দাবিতে নগর ভবনের সামনে অবরোধ কর্মসূচি অব্যহত রয়েছে। রবিবার (১৮ মে) সকাল থেকে ঢাকাবাসী ব্যানারে এ কর্মসূচি শুরু হয়। গত চারদিন ধরে চলছে এই অবরোধ কর্মসূচি।আন্দোলনকারীদের দাবি, আদালতের রায় এবং নির্বাচন কমিশনের গেজেট অনুযায়ী ইশরাক হোসেনই ঢাকার দক্ষিণ অংশের নির্বাচিত মেয়র। তাদের অভিযোগ, স্থানীয় সরকার মন্ত্রণালয় ইচ্ছাকৃতভাবে আদালতের রায় কার্যকর করছে না।বিশেষ করে মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদকে ঘিরে উঠেছে প্রশ্ন। আন্দোলনকারীরা বলছেন, তিনি দায়িত্বপ্রাপ্ত না হয়েও রায়ের বাস্তবায়নে প্রতিবন্ধকতা সৃষ্টি করছেন।বিক্ষোভকারীরা আরও বলেন, ‘আমরা চাই, নাগরিক সেবার স্বার্থে নগর ভবনে বৈধ মেয়র হিসেবে ইশরাক হোসেন দায়িত্ব পালন করুন। এটা তার সাংবিধানিক ও আইনি অধিকার।’তারা স্পষ্ট করে দিয়ে...
নারী-পুরুষের সমতা নিশ্চিতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ: প্রধান উপদেষ্টা
জাতীয়

নারী-পুরুষের সমতা নিশ্চিতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ: প্রধান উপদেষ্টা

|| নিউজ ডেস্ক ||অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, চব্বিশের জুলাই গণ-অভ্যুত্থানের চেতনাকে ধারণ করে বর্তমান সরকার ডিজিটাল রূপান্তরের সকল ক্ষেত্রে নারী-পুরুষের সমান সুযোগ ও অধিকার নিশ্চিত করতে প্রতিশ্রুতিবদ্ধ। খবর বাসসের।আজ শনিবার (১৭ মে) ‘বিশ্ব টেলিযোগাযোগ ও তথ্য সংঘ দিবস’ উপলক্ষে গতকাল শুক্রবার (১৬ মে) দেওয়া এক বাণীতে প্রধান উপদেষ্টা এ কথা বলেছেন। এবার ‘জেন্ডার ইক্যুয়ালিটি ইন ডিজিটাল ট্রান্সফরমেশন’ বা ‘ডিজিটাল রূপান্তরে নারী-পুরুষের সমতায়ন’ প্রতিপাদ্যে দিবসটি পালিত হচ্ছে।গতকাল ওই বাণীতে তিনি বলেন, টেলিযোগাযোগ সেবা ও তথ্যপ্রযুক্তি ব্যবহারসহ ডিজিটাল রূপান্তরে নারী-পুরুষের সমান অংশগ্রহণ একটি বৈষম্যমুক্ত ও আধুনিক সমাজ গড়ার পূর্বশর্ত।প্রধান উপদেষ্টা ড. ইউনূস আরও বলেন, অন্তর্বর্তীকালীন সরকার দেশের টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি খাতের উন্নয়নে খুবই আ...
বাংলাদেশকে মরুভূমি বানানোর চক্রান্ত রুখতে হবে : জাতীয় বিপ্লবী পরিষদ
জাতীয়, রাজধানী, রাজনীতি, সর্বশেষ

বাংলাদেশকে মরুভূমি বানানোর চক্রান্ত রুখতে হবে : জাতীয় বিপ্লবী পরিষদ

|| নিজস্ব প্রতিবেদক ||ফারাক্কা, গজলডোবা ও টিপাইমুখসহ ভারতের নির্মিত সব বাঁধের ফলে গত ৫৪ বছরে বাংলাদেশ যে বিপর্যয়ের মুখোমুখি হয়েছে, তার শ্বেতপত্র প্রকাশ করতে হবে। দেশের স্বার্থবিরোধী হাসিনা–মোদি ও হাসিনা–মনমোহন চুক্তি বাতিল করতে হবে।বৃহস্পতিবার (১৬ মে) জাতীয় প্রেস ক্লাবের সামনে জাতীয় বিপ্লবী পরিষদ আয়োজিত ঐতিহাসিক ফারাক্কা দিবস উপলক্ষ্যে এক সমাবেশে এ দাবি জানান বক্তারা।সমাবেশে বক্তারা বলেন, সীমান্তে নির্বিচারে বাংলাদেশি নাগরিকদের হত্যার বিচার আন্তর্জাতিক আদালতে নিতে হবে। পাশাপাশি আন্তঃনদী সংযোগ প্রকল্পের মাধ্যমে পানির প্রবাহ রুদ্ধ করে বাংলাদেশকে মরুভূমিতে পরিণত করার চক্রান্ত প্রতিহত করতে হবে। ‘বাংলাদেশ-চীন-পাকিস্তান পানি মৈত্রী জোট’ গঠন করে আঞ্চলিক পানি নিরাপত্তা জোরদার করতে হবে।সমাবেশে বক্তারা দাবি জানিয়ে বলেন, টিপাইমুখ বাঁধের বিরুদ্ধে সোচ্চার হওয়ায় সাবেক এমপি ইলিয়াস আলীকে ভ...