বুধবার, মার্চ ৪

জাতীয়

এসএসসির ফল প্রকাশ, পাশের হার ৬৮.৪৫
জাতীয়, শিক্ষাঙ্গন, সর্বশেষ

এসএসসির ফল প্রকাশ, পাশের হার ৬৮.৪৫

|| নিউজ ডেস্ক ||এসএসসি ও সমমান পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়েছে। আজ বৃহস্পতিবার (১০ জুলাি) দুপুর দুইটায় এই ফলাফল প্রকাশ করা হয়। এবারের পাশের গড় হার ৬৮.৮৫।বৃহস্পতিবার ঢাকা শিক্ষা বোর্ডের সভাকক্ষে চলতি বছরের এসএসসি ও সমমানের পরীক্ষার ফলাফলের পরিসংখ্যান তুলে ধরেন বাংলাদেশ আন্তঃশিক্ষা সমন্বয় কমিটির সভাপতি অধ্যাপক ড. খন্দোকার এহসানুল কবীর।পরিসংখ্যান অনুযায়ী, মোট পাস করেছেন ১৩ লাখ ৩ হাজার ৪২৬ শিক্ষার্থী। জিপিএ-৫ পেয়েছেন ১ লাখ ৩৯ হাজার ৩২ জন।শিক্ষা মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, এবার ৯টি সাধারণ শিক্ষা বোর্ড, মাদরাসা ও কারিগরি বোর্ডের অধীনে মোট পরীক্ষার্থী ছিল ১৯ লাখ ২৮ হাজার ৯৭০ জন। এর মধ্যে ছাত্রী ৯ লাখ ৬৭ হাজার ৭৩৯ জন এবং ছাত্র ৯ লাখ ৬১ হাজার ২৩১ জন।সারা দেশের ৩ হাজার ৭১৫টি কেন্দ্রে এসএসসি ও সমমান পরীক্ষা অনুষ্ঠিত হয়। গত ১০ এপ্রিল পরীক্ষা শুরু হয়ে শেষ হয় ১৩ মে। মাত্র দুই মাসের...
কিছুক্ষণের মধ্যেই প্রকাশ হবে এসএসসি’র রেজাল্ট; অনলাইনে দেখার নিয়ম
জাতীয়, শিক্ষাঙ্গন, সর্বশেষ

কিছুক্ষণের মধ্যেই প্রকাশ হবে এসএসসি’র রেজাল্ট; অনলাইনে দেখার নিয়ম

|| নিউজ ডেস্ক ||আর মাত্র কিছুক্ষণ সময়ের অপেক্ষা। তারপরই প্রকাশ হচ্ছে এসএসসি রেজাল্ট ২০২৫। দুপুরে চলতি বছরের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি), দাখিল, এসএসসি (ভোকেশনাল) ও দাখিল (ভোকেশনাল) পরীক্ষার ফলাফল প্রকাশ হবে।ফলাফল শিক্ষা বোর্ডগুলোর ওয়েবসাইটে, সংশ্লিষ্ট পরীক্ষা কেন্দ্র বা শিক্ষাপ্রতিষ্ঠান এবং এসএমএসের মাধ্যমে প্রকাশ করা হবে।এসএসসির ফল ২০২৫ জানার উপায়শিক্ষা বোর্ডের নির্ধারিত ওয়েবসাইট www.educationboardresults.gov.bd-তে গিয়ে নির্দিষ্ট তথ্য দিয়ে জানা যাবে ফলাফল।এছাড়া ফল জানা যাবে এসএমএসের মাধ্যমে। সে ক্ষেত্রে মোবাইলের মেসেজ অপশনে গিয়ে SSC লিখে স্পেস দিয়ে ইংরেজিতে বোর্ডের প্রথম তিন অক্ষর লিখে স্পেস দিয়ে রোল নম্বর দিতে হবে। এরপর স্পেস দিয়ে পরীক্ষার বছর লিখে 16222 নম্বরে পাঠাতে হবে। (উদাহরণ-SSC Dha ROLL YEAR)। ফিরতি মেসেজে ফল জানিয়ে দেওয়া হবে।তবে মাদরাসার শিক্ষার্থী...
বিবিসি’র অডিও যাচাই; আন্দোলনকারীদের ওপর গুলির নির্দেশ দিয়েছিলেন হাসিনা
জাতীয়, সর্বশেষ

বিবিসি’র অডিও যাচাই; আন্দোলনকারীদের ওপর গুলির নির্দেশ দিয়েছিলেন হাসিনা

|| রাজিব মিয়া | নিজস্ব প্রতিনিধি ||জুলাই আন্দোলনকারীদের ওপর প্রাণঘাতী অস্ত্র প্রয়োগের অনুমতি দিয়েছিলেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির অনুসন্ধানী এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।বিবিসির অনুসন্ধানী ইউনিট বিবিসি আই ইনভেস্টিগেশন বলেছে, ফাঁস হওয়া একটি ফোনালাপের অডিও যাচাই করেছে তারা। সেখানে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বলতে শোনা যায়, ‘যেখানেই ওদের (বিক্ষোভকারী) পাওয়া যাবে, গুলি করা হবে।’ বুধবার (৯ জুলাই) এ প্রতিবেদন প্রকাশ করেছে বিবিসি।ফাঁস হওয়া ওই অডিও অনুযায়ী, প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিরাপত্তা বাহিনীগুলোকে সরকারবিরোধী বিক্ষোভকারীদের বিরুদ্ধে প্রাণঘাতী অস্ত্র ব্যবহারের অনুমতি দেন। তিনি বলেন, তারা (বাহিনীর সদস্যরা) যেখানে আন্দোলনকারীদের পাবে, সেখানে গুলি করতে পারবে। সরকারি এক ঊর্ধ্বতন কর্মকর্তার সঙ্গে এই কথোপকথনের অডিওটিকে এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রম...
গত তিন নির্বাচনকে বৈধ বলা পর্যবেক্ষকরা সুযোগ পাচ্ছে না এবার; সিইসি
জাতীয়, সর্বশেষ

গত তিন নির্বাচনকে বৈধ বলা পর্যবেক্ষকরা সুযোগ পাচ্ছে না এবার; সিইসি

|| রাজিব মিয়া | নিজস্ব প্রতিনিধি ||আওয়ামী লীগ সরকারের আমলে অনুষ্ঠিত তিনটি জাতীয় সংসদ নির্বাচনকে ‘অবাধ ও সুষ্ঠু’ বলে বৈধতা দিয়েছে, এমন বিদেশি পর্যবেক্ষক সংস্থাকে আগামী সংসদ নির্বাচন পর্যবেক্ষণ করার সুযোগ দিতে চায় না নির্বাচন কমিশন (ইসি)।মঙ্গলবার (৮ জুলাই) রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন ভবনে বাংলাদেশে নিযুক্ত কানাডার হাইকমিশনার অজিত সিংয়ের সঙ্গে বৈঠকের পর প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন এসব কথা বলেন।নাসির উদ্দিন বলেন, ‘আমরা এরই মধ্যে ইউরোপীয় ইউনিয়নকে নির্বাচন পর্যবেক্ষণ করার জন্য চিঠি দিয়েছি। আগামী নির্বাচনে অনেক বিদেশি পর্যবেক্ষক আসবে, যাদের অতীতে নির্বাচন পর্যবেক্ষণ করার অভিজ্ঞতা রয়েছে।’তবে গত তিন নির্বাচন ভালো হয়েছে বলে যেসব বিদেশি পর্যবেক্ষক সার্টিফিকেট দিয়েছে, তাদের এবার মেনে নেওয়া হবে না জানান সিইসি।প্রধান নির্বাচন কমিশনার বলেন, তারা নির্বাচনের জ...
ধান ও চাল সংগ্রহের ক্ষেত্রে খুলনা বিভাগের সুনাম রয়েছে -খাদ্য উপদেষ্টা
জাতীয়, সর্বশেষ, সারাদেশ

ধান ও চাল সংগ্রহের ক্ষেত্রে খুলনা বিভাগের সুনাম রয়েছে -খাদ্য উপদেষ্টা

|| শেখ শাহরিয়ার | খুলনা প্রতিনিধি ||খাদ্য ও ভূমি মন্ত্রণালয়ের উপদেষ্টা আলী ইমাম মজুমদার বলেছেন, ধান ও চাল সংগ্রহের ক্ষেত্রে খুলনা বিভাগের সুনাম রয়েছে। খাদ্য নিরাপত্তার মূল সৈনিক হলো কৃষক। তারা যেন তাদের উৎপাদিত পণ্য সঠিক দামে বিক্রয় করতে পারে সেই দিকে নজর দিতে হবে। দেশে বোর ধানের বাম্পার ফলন হয়েছে।শনিবার (৫ জুলাই) দুপুরে যশোর সার্কিট হাউজের সম্মেলনকক্ষে খুলনা বিভাগের খাদ্যশস্য সংগ্রহ, মজুদ ও মূল্য পরিস্থিতি নিয়ে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।উপদেষ্টা বলেন, খাদ্যপণ্য স্থিতিশীল রাখতে প্রতিনিয়ত বাজার মনিটরিং করতে হবে। গত বছরের তুলনায় এবছর তিন লাখ টান বেশি মজুদ রয়েছে। উৎপাদনের জন্য প্রয়োজনীয় উপকরণ বীজ, সার যেন সহজে কৃষকেরা পায় সেদিকে নজার দিতে সংশ্লিষ্টদের নির্দেশনা দেন প্রধান অতিথি।তিনি আরও বলেন, সরকার ওএমএস ও টিসিবির মাধ্যমে খাদ্য বিতরণ এই মাসের মাঝাম...
রাষ্ট্র গঠনের এমন সুযোগ হেলায় হারানো যাবে না: আলী রীয়াজ
জাতীয়, সর্বশেষ

রাষ্ট্র গঠনের এমন সুযোগ হেলায় হারানো যাবে না: আলী রীয়াজ

|| নিউজ ডেস্ক ||জাতীয় ঐকমত্য কমিশনের সহ-সভাপতি অধ্যাপক ড. আলী রীয়াজ বলেছেন, অনেক অন্যায়, অত্যাচার ও নিপীড়নের মধ্য দিয়ে রাষ্ট্র গঠনের যে সুযোগ আমরা পেয়েছি, এ সুযোগ হেলায় হারানো যাবে না। ৫৩ বছরে এমন সুযোগ আর আসেনি।রাষ্ট্র সংস্কারের বিভিন্ন বিষয়ে একমত হয়ে জুলাই সনদ তৈরির লক্ষ্যে আজ দ্বিতীয় দফার নবম দিনের মতো দেশের রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনায় বসেছে জাতীয় ঐকমত্য কমিশন। বৃহস্পতিবার (৩ জুলাই) সকাল ১১টায় রাজধানীর ফরেন সার্ভিস একাডেমির দোয়েল হলে এ আলোচনার আনুষ্ঠানিক সূচনা হয়।আলোচনায় সভাপতিত্ব করছেন জাতীয় ঐকমত্য কমিশনের সহ-সভাপতি অধ্যাপক ড. আলী রীয়াজ।আলোচনার শুরুতে সূচনা বক্তব্য দেওয়ার সময় ড. আলী রীয়াজ বলেন, আমরা কি পরিস্থিতির মধ্যে দিয়ে, অন্যদের কি পরিমাণ আত্মত্যাগের মধ্য দিয়ে আজকের এ পর্যায়ে এসেছি সেটা আমাদের প্রত্যেকেরই স্মরণ রাখতে হবে। হাজারো মানুষের আত্মত্যাগই যেন হয় আমাদের দিক-ন...
৫ আগস্ট ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’-এ সাধারণ ছুটি ঘোষণা
জাতীয়, সর্বশেষ

৫ আগস্ট ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’-এ সাধারণ ছুটি ঘোষণা

|| নিউজ ডেস্ক ||প্রতি বছর ৫ আগস্টকে ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ হিসেবে ঘোষণা করেছে অন্তর্বর্তীকালীন সরকার। এ দিন সারাদেশে সাধারণ ছুটি থাকবে। বুধবার (২ জুলাই) মন্ত্রিপরিষদ বিভাগের অতিরিক্ত সচিব মোহাম্মদ খালেদ হাসানের স্বাক্ষরিত জারিকৃত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।প্রজ্ঞাপনে বলা হয়, ৫ আগস্ট ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ হিসেবে পালিত হবে এবং এ দিনটি জাতীয় ও আন্তর্জাতিক দিবস পালন সংক্রান্ত পূর্ববর্তী পরিপত্র অনুযায়ী ‘ক’ শ্রেণিভুক্ত দিবস হিসেবে অন্তর্ভুক্ত করা হয়েছে।এ সিদ্ধান্ত রাষ্ট্রপতির আদেশক্রমে কার্যকর হয়েছে।উল্লেখ্য, জুলাই গণঅভ্যুত্থান বাংলাদেশের গণতান্ত্রিক আন্দোলনের একটি গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে বিবেচিত হয়ে আসছে।দিবসটি সরকারিভাবে স্বীকৃতি পাওয়ায় এখন থেকে রাষ্ট্রীয়ভাবে উদযাপন এবং স্মরণ করা হবে এ আন্দোলনের তাৎপর্য ও ইতিহাস।...
দুপুরের মধ্যে ৭ জেলায় ৬০ কিলোমিটার বেগে ঝড়ের পূর্বাভাস
আবহাওয়া ও পরিবেশ, জাতীয়, সর্বশেষ

দুপুরের মধ্যে ৭ জেলায় ৬০ কিলোমিটার বেগে ঝড়ের পূর্বাভাস

|| নিউজ ডেস্ক ||দেশের সাতটি জেলার ওপর দিয়ে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে ঝড় বয়ে যেতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদফতর। আজ বুধবার (২ জুলাই) ভোর ৫টা থেকে দুপুর ১টার মধ্যে এ ঝড়ের আশঙ্কা রয়েছে।আবহাওয়াবিদ মো. শাহীনুল ইসলাম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ঝড়ের গতিবেগ থাকবে দক্ষিণ বা দক্ষিণ-পূর্ব দিক থেকে। এ সময় বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টির সম্ভাবনাও রয়েছে।যে সাতটি অঞ্চলে ঝড় হতে পারে সেগুলো হলো— খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, চট্টগ্রাম, কক্সবাজার ও সিলেট।এদিকে এসব এলাকায় অস্থায়ীভাবে দমকা অথবা ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে বলে জানায় অধিদফতর। এছাড়া নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্কসংকেত দেখাতে বলা হয়েছে।...
প্রধান উপদেষ্টার সঙ্গে মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর ফোনালাপ
জাতীয়, সর্বশেষ

প্রধান উপদেষ্টার সঙ্গে মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর ফোনালাপ

|| নিউজ ডেস্ক ||অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে টেলিফোনে কথা বলেছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও।সোমবার (৩০ জুন )সন্ধ্যা সাড়ে ৭টায় টেলিফোনে কথা বলেন তারা।প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম এ তথ্য জানিয়েছেন।তিনি জানান, “প্রায় ১৫ মিনিটব্যাপী এই আলোচনাটি ছিল উষ্ণ, সৌহার্দ্যপূর্ণ এবং গঠনমূলক, যা দুই দেশের চমৎকার দ্বিপাক্ষিক সম্পর্ককে প্রতিফলিত করে।...
পুনর্গঠন হচ্ছে ইসি
জাতীয়, সর্বশেষ

পুনর্গঠন হচ্ছে ইসি

|| নিউজ ডেস্ক ||নির্বাচন কমিশন (ইসি) পুনর্গঠন হতে যাচ্ছে। বেশ কয়েকদিন যাবৎ জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)সহ অনেকগুলো রাজনৈতিক দল ইসি পুনর্গঠনের দাবি জানিয়ে আসছে।দলগুলোর দাবির মুখে ইসি পুনর্গঠন হচ্ছে বলে একাধিক সূত্র জানিয়েছে। গত বৃহস্পতিবার শেষ কর্মদিবসে ইসি পুনর্গঠনের সেই বার্তা প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনকে জানিয়ে দিয়েছেন বলে জানা গেছে। সেই বার্তা পেয়ে সিইসি গতকাল অফিস করেননি। তবে ইসি সচিব বলেছেন, তিনি চিকিৎসাধীন।গত বৃহস্পতিবার প্রধান উপদেষ্টার সঙ্গে সিইসির বৈঠক হওয়ার পরে অনেকের ধারণা ছিল গতকাল নির্বাচন কমিশনে বৈঠক হবে এবং ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠানের বিষয়ে সুস্পষ্ট কোনো আলোচনা হবে। কিন্তু তা হয়নি। এমনকি সিইসি নির্বাচন ভবনেও আসেননি। যদিও অন্যান্য নির্বাচন কমিশনার অফিসেই ছিলেন।ইসির কর্মকর্তা ও মিডিয়...