দেশের সব ইবতেদায়ি মাদ্রাসায় পঞ্চম শ্রেণির বৃত্তি পরীক্ষা ডিসেম্বরেই
|| নিজস্ব প্রতিনিধি ||১৬ বছর পর আবারও দেশের সব ইবতেদায়ি মাদ্রাসায় পঞ্চম শ্রেণির শিক্ষার্থীদের জন্য বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হতে যাচ্ছে। আগামী ২১, ২২, ২৩, ২৪ ও ২৮ ডিসেম্বর এ পরীক্ষা অনুষ্ঠিত হবে। এতে অংশ নিতে পারবে শুধুমাত্র বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ডের কোডভুক্ত স্বতন্ত্র ও সংযুক্ত ইবতেদায়ি মাদ্রাসার শিক্ষার্থীরা।বুধবার (৬ আগস্ট) বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর মোহাম্মদ কামরুল আহসান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।বিজ্ঞপ্তিতে বলা হয়, এবারের ইবতেদায়ি বৃত্তি পরীক্ষা পাঁচটি বিষয়ের ওপর অনুষ্ঠিত হবে:কুরআন মাজিদ ও আকাইদ-ফিকহআরবি (প্রথম ও দ্বিতীয় পত্র)বাংলাইংরেজিগণিত ও বিজ্ঞানএর মধ্যে কুরআন মাজিদ ও আকাইদ-ফিকহ, আরবি প্রথম ও দ্বিতীয় পত্র এবং গণিত ও বিজ্ঞান বিষয়ে প্রশ্নপত্র হবে সম্মিলিত। প্রতিটি বিষয়ে থাকবে ১০০ নম্বর করে, অর...










