Wednesday, October 28

জাতীয়

একটি ভোটও কারচুপির চেষ্টা হলে কেন্দ্র বন্ধ: সিইসি
জাতীয়, সংবাদ

একটি ভোটও কারচুপির চেষ্টা হলে কেন্দ্র বন্ধ: সিইসি

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে একটি ভোটও কারচুপির চেষ্টা করা হলে তাৎক্ষণিকভাবে সংশ্লিষ্ট কেন্দ্রে ভোটগ্রহণ বন্ধ করে দেয়া হবে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল।শনিবার (২৩ ডিসেম্বর) বরিশাল জেলা প্রশাসকের কার্যালয়ের সভাকক্ষে আয়োজিত জাতীয় নির্বাচনে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের সঙ্গে এক মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন।সিইসি কাজী হাবিবুল আউয়াল সুষ্ঠু, অবাধ, নিরপেক্ষ ভোট করতে প্রার্থীদের সহযোগিতা চাওয়ার পাশাপাশি সংশ্লিষ্টদের কঠোরভাবে আচরণবিধি নিয়ন্ত্রণের নির্দেশ দেন। তিনি বলেন, একটা ভোটও কারচুপির চেষ্টা করা হলে ভোটগ্রহণ বন্ধ করে দেওয়া হবে।সিইসি আরও বলেন, নানা কারণে এবার ভোট নিয়ে বিতর্ক হয়েছে। বিভিন্ন দেশ কথা বলেছে আমাদের দেশ নিয়ে। অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ ভোট করার দাবি আছে বিদেশিদের। প্রার্থীদের সহায়তায় জাতীয় নির্বাচন সফল করতে চাই।প্রধার নির্বাচন কম...
অসহযোগ আন্দোলন সফল করার আহ্বান রিজভীর
জাতীয়, সংবাদ

অসহযোগ আন্দোলন সফল করার আহ্বান রিজভীর

পাতানো নির্বাচন বর্জন ও অসহযোগ আন্দোলন সফল করার আহ্বান জানিয়েছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী।বৃহস্পতিবার (২১ ডিসেম্বর) সকালে অসহযোগ আন্দোলনের পক্ষে জনমত তৈরির উদ্দেশ্যে রাজধানীর এলিফ্যান্ট রোড ও বেইলি রোড এলাকায় লিফলেট বিতরণ শেষে তিনি এ আহ্বান জানান।আওয়ামী লীগ প্রধান ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা বুধবার (২০ ডিসেম্বর) সিলেটে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানকে নিয়ে যে বক্তব্য দিয়েছেন তার তীব্র সমালোচনা করেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব বলেন, তিনি যে ভাষায় কথা বলেছেন তা হলো সন্ত্রাসীদের ভাষা। আপনার এত সাহস থাকলে নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন দেন না কেন? কারণ জনগণ ভোট দেওয়ার সুযোগ পেলে আপনাদের প্রার্থীদের জামানত হারাবে।রিজভী বলেন, রাষ্ট্র শক্তিকে ব্যবহার করে ডামি নির্বাচন, নিজেরা নিজেরা নির্বাচন আয়োজন নিয়ে ব...
ভোটের পক্ষে দেশের মানুষ, হরতাল চায় না: প্রধানমন্ত্রী
জাতীয়, সংবাদ

ভোটের পক্ষে দেশের মানুষ, হরতাল চায় না: প্রধানমন্ত্রী

দেশের মানুষ হরতাল চায় না, ভোট দিতে চায় বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, মানুষ ভোটের পক্ষে, তারা মাঠে নেমে নির্বাচনী প্রচারণায় আসতে চায়। আর মানুষ মেরে ভীতি সৃষ্টি করে নির্বাচন বানচাল করতে চায় বিএনপি।কিন্তু তাদের এ ধরনের সন্ত্রাসী কর্মকান্ড প্রশ্রয় দেয়া হবে না। যারা অগ্নিসন্ত্রাসে জড়িত ও মানুষ হত্যা করে তাদের ক্ষমা নেই।বুধবার (২০ ডিসেম্বর) দুপুরে সিলেটের হযরত শাহজালাল (রহ.) মাজার জিয়ারত শেষে উপস্থিত গণমাধ্যমকর্মীদের তিনি এসব কথা বলেন।আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনা বলেন, তারা নির্বাচন বানচাল করতে চায়, মানুষকে ভোট দিতে দেবে না। কিন্তু মানুষ ভোটের পক্ষে। মানুষতো তাদের হরতালে সাড়া দিচ্ছে না, মানুষ বরং ভোটের মিছিলে যোগ দিচ্ছে। তারপরেও কেন এই সন্ত্রাসী কর্মকাণ্ড? সেটাই আমার প্রশ্ন।শেখ হাসিনা বলেন, আওয়ামী লীগ সরকার ক্ষমতায় এলে জনগণের উন্নয়ন হ...
শুক্রবার ঢাকায় বিক্ষোভ মিছিলের ডাক ইসলামী আন্দোলনের
জাতীয়, সংবাদ

শুক্রবার ঢাকায় বিক্ষোভ মিছিলের ডাক ইসলামী আন্দোলনের

একতরফা নির্বাচন ও নতুন শিক্ষা কারিকুলাম বাতিলের দাবিতে আগামী শুক্রবার (২২ ডিসেম্বর) রাজধানীতে বিক্ষোভ মিছিল করবে ইসলামী আন্দোলন বাংলাদেশ।মঙ্গলবার (১৯ ডিসেম্বর) বিকেলে পুরানা পল্টনে দলীয় কার্যালয়ে চলমান রাজনৈতিক পরিস্থিতি পর্যালোচনা সভায় সভাপতির বক্তব্যে ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির ও পীর সাহেব চরমোনাই মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম এ কর্মসূচির ঘোষণা দেন।ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির বলেন, সরকার দেশের সম্পদ নষ্ট করে তামাশার নির্বাচনের নামে জনগণকে ধোঁকা দিচ্ছে। দেশ-বিদেশের প্রবল আপত্তিকে আমলে না নিয়ে সরকার পাতানোর একতরফা নির্বাচনের নামে নাটক করছে। বিরোধী দলগুলোকে বাইরে রেখে খালি মাঠে গোল দিচ্ছে।দলটির আমির আরো বলেন, সরকার নির্বাচনের আগে ঠিক করছে কে বিরোধী দল হবে। এভাবে নির্বাচনের নামে জাতিকে ধোঁকা দিচ্ছে অবৈধ সরকার।পীর সাহেব চরমোনাই বলেন, সরকারের একগুয়েমির কারণে দেশ ভয়াবহ ...
আজ সিলেট থেকে শেখ হাসিনার আনুষ্ঠানিক নির্বাচনী প্রচারণা শুরু
জাতীয়, সংবাদ

আজ সিলেট থেকে শেখ হাসিনার আনুষ্ঠানিক নির্বাচনী প্রচারণা শুরু

আজ বুধবার (২০ ডিসেম্বর) সিলেট থেকে আনুষ্ঠানিকভাবে নির্বাচনী প্রচার-প্রচারণা শুরু করবেন আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা। এরপর তিনি নির্বাচনের আগ পর্যন্ত ধারাবাহিকভাবে সরাসরি দেশের বিভিন্ন জেলা সফর করবেন এবং ভার্চুয়ালি বিভিন্ন জেলায় সংযুক্ত হয়ে নির্বাচনী জনসভায় বক্তব্য দেবেন।আজ সিলেট সফরের শুরুতে হযরত শাহজালাল ও হযরত শাহ পরানের মাজার জিয়ারতের করবেন শেখ হাসিনা। এরপর সিলেটের আলিয়া মাদ্রাসা মাঠে নির্বাচনী জনসভায় যোগ দেবেন আওয়ামী লীগ প্রধান এবং সে জনসভা থেকেই আনুষ্ঠানিকভাবে আওয়ামী লীগের নির্বাচনী প্রচারণা শুরু করবেন।আওয়ামী লীগের উপ-দপ্তর সম্পাদক সায়েম খান গণমাধ্যমকে জানান, আগামী ২১ ডিসেম্বর বিকাল তিনটায় রংপুর বিভাগের পঞ্চগড় ও লালমনিরহাট, রাজশাহী বিভাগের নাটোর ও পাবনা এবং চট্টগ্রাম বিভাগের খাগড়াছড়িতে ভার্চুয়ালি নির্বাচনী জনসভায় বক্তব্য দেবেন আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা।আগামী ২৯ ডিসেম্বর...
নির্বাচনী প্রচারণায় মাঠে নেমেছেন বেলকুচি-চৌহালীর নৌকার মাঝি মমিন মন্ডল
জাতীয়, সংবাদ

নির্বাচনী প্রচারণায় মাঠে নেমেছেন বেলকুচি-চৌহালীর নৌকার মাঝি মমিন মন্ডল

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে গতকাল (১৮ ডিসেম্বর) দলীয় নৌকা প্রতীক বরাদ্দ পেয়েই প্রচারণায় নেমেছেন বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত সিরাজগঞ্জ-৫ সংসদীয় আসনের প্রার্থী ও বেলকুচি উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব আব্দুল মমিন মন্ডল। বর্তমানে তিনি এ আসনের সাংসদ। ২০১৮ সনের একাদশ জাতীয় সংসদ নির্বাচনে নৌকার কাণ্ডারী হয়ে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন তিনি।সোমবার প্রতীক বরাদ্দ পেয়ে আসনটির স্বতন্ত্রপ্রার্থী-সহ প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের অভিনন্দন জানান নৌকার প্রার্থী মমিন মন্ডল। তিনি গণমাধ্যমকর্মীদের বলেন, দলীয় নেতা-কর্মীদের সাথে নিয়ে আমি এই মুহূর্ত থেকে আমার প্রচারণা শুরু করলাম। আগামী ৭ জানুয়ারি অনুষ্ঠিত নির্বাচনে উন্নয়নের প্রতীক নৌকার বিজয় সুনিশ্চিত করতে আওয়ামী লীগের নেতা কর্মীরা ঐক্যবদ্ধ হয়ে কাজ করছে।.তিনি আরো বলেন, দুর্নীতিমুক্ত ও জবাবদিহিতামূলক-স্বচ্ছ দেশ গড়ে তোলাই হচ্ছে আমাদের লক্ষ্য। ...
রাজধানীতে মোহনগঞ্জ এক্সপ্রেসের ৩টি বগিতে আগুন, মা–শিশুসহ ৪জন নিহত
জাতীয়, সংবাদ

রাজধানীতে মোহনগঞ্জ এক্সপ্রেসের ৩টি বগিতে আগুন, মা–শিশুসহ ৪জন নিহত

রাজধানীর তেজগাঁওয়ে নেত্রকোনা থেকে ছেড়ে আসা মোহনগঞ্জ এক্সপ্রেস ট্রেনের ৩টি বগিতে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। আগুনে মা-শিশুসহ ট্রেনের চার যাত্রী নিহত হয়েছেন। আজ মঙ্গলবার (১৯ ডিসেম্বর) ভোর পাঁচটার পর এ ঘটনা ঘটেছে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদফতরের কর্মকর্তা শাজাহান শিকদার বিষয়টি নিশ্চিত করে জানান, আজ ভোর ৫টা ৪ মিনিটে আগুনের খবর পায় ফায়ার সার্ভিস। পরে তিনটি ইউনিট গিয়ে সকাল ৬ট ৪৫ মিনিটে আগুন নেভায়।তেজগাঁও থানার ওসি মোহাম্মদ মহসীন যাত্রীদের বরাত দিয়ে জানান, নেত্রকোনা থেকে ছেড়ে আসা ট্রেনটি ঢাকার বিমানবন্দর স্টেশন পার হয়ে খিলক্ষেতে এলে যাত্রীরা বগিগুলোয় আগুন দেখতে পান। তারা চিৎকার করতে শুরু করেন। পরে চালক ট্রেনটি তেজগাঁও স্টেশনে থামান।আগুন নেভানো ও মরদেহ উদ্ধারের পর ট্রেনটি কমলাপুর রেলস্টেশনে পাঠানো হয়েছে বলেও জানায় পুলিশ।নিহতদের মরদেহ উদ্ধার করে ঢাকা ম...
সিরাজগঞ্জের ৬টি আসনে ২৯ প্রার্থীর মাঝে প্রতীক বরাদ্দ
জাতীয়, সংবাদ

সিরাজগঞ্জের ৬টি আসনে ২৯ প্রার্থীর মাঝে প্রতীক বরাদ্দ

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে সিরাজগঞ্জের ৬টি সংসদীয় আসনের আওয়ামীলীগসহ বিভিন্ন রাজনৈতিক দল মনোনীত ও স্বতন্ত্র ২৯ জন প্রার্থীর মাঝে প্রতীক বরাদ্দ দেয়া হয়েছে।সোমবার (১৮ ডিসেম্বর) সকালে জেলা প্রশাসক কার্যালয়ের শহীদ শামসুদ্দিন সম্মেলন কক্ষে জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসার মীর মোহাম্মদ মাহবুবুর রহমান প্রার্থীদের মাঝে এ প্রতীক বরাদ্দ দেন।সিরাজগঞ্জ-১ (কাজিপুর-সদরের একাংশ) প্রকৌশলী তানভীর শাকিল জয় এমপি (নৌকা), জহুরুল ইসলাম (লাঙ্গল), সাইফুল ইসলাম (মশাল), সবুজ আলী (নোঙ্গর)।সিরাজগঞ্জ-২ (সদর-কামারখন্দ) ড. জান্নাত আরা হেনরী (নৌকা), আমিনুল ইসলাম (লাঙ্গল), আব্দুর রুবেল সরকার (গোলাপ ফুল), সাদাকাত হোসেন খান বাবুল (হাতুড়ী), সোহেল রানা (সোনালী আঁশ)।সিরাজগঞ্জ-৩ (তাড়াশ-রায়গঞ্জ) ডাঃ আব্দুল আজিজ এমপি (নৌকা), জাকির হোসেন (লাঙ্গল), গোলাম মোস্তফা (নোঙ্গর)।সিরাজগঞ্জ-৪ (উল্লাপাড়া) সাবেক এমপি শফিকুল ...
কুয়েতের আমিরের মৃত্যুতে সোমবার বাংলাদেশে রাষ্ট্রীয় শোক ঘোষণা
জাতীয়, সংবাদ

কুয়েতের আমিরের মৃত্যুতে সোমবার বাংলাদেশে রাষ্ট্রীয় শোক ঘোষণা

কুয়েতের আমির শেখ নাওয়াফ আল-আহমদ আল-জাবের আল-সাবাহর মৃত্যুতে একদিনের রাষ্ট্রীয় শোক পালনের ঘোষণা দিয়েছে বাংলাদেশ সরকার। আগামী সোমবার রাষ্ট্রীয়ভাবে এই শোক পালন করা হবে।শনিবার (১৬ ডিসেম্বর) মন্ত্রিপরিষদ বিভাগের এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।প্রজ্ঞাপনে জানানো হয়, কুয়েতের আমির শেখ নাওয়াফ আল-আহমদ আল-জাবের আল-সাবাহর মৃত্যুতে সোমবার (১৮ ডিসেম্বর) রাষ্ট্রীয়ভাবে একদিনের শোক পালন করা হবে।এ উপলক্ষে ১৮ ডিসেম্বর বাংলাদেশের সকল সরকারি, আধা সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান এবং শিক্ষাপ্রতিষ্ঠানসহ সকল সরকারি বেসরকারি ভবন এবং বিদেশস্থ বাংলাদেশ মিশনসমূহে জাতীয় পতাকা অর্ধনমিত থাকবে।এতে আরো উল্লেখ করা হয়, কুয়েতের আমিরের আত্মার মাগফিরাতের জন্য আগামী সোমবার বাংলাদেশের সকল মসজিদে বিশেষ দোয়া অনুষ্ঠিত হবে। অন্যান্য ধর্মীয় প্রতিষ্ঠানে তাঁর আত্মার শান্তির জন্য বিশেষ প্রার্থনার আয়োজন করা হবে।এর আগে...
রাজধানীর মগবাজারে ট্রেনে কাটা পড়ে নিরাপত্তাকর্মীর মৃত্যু
জাতীয়, সংবাদ

রাজধানীর মগবাজারে ট্রেনে কাটা পড়ে নিরাপত্তাকর্মীর মৃত্যু

রাজধানীর মগবাজার ওয়্যারলেস গেট এলাকায় ট্রেনে কাটা পড়ে আহত এক নিরাপত্তাকর্মী হাসপাতালে মারা গেছেন। শনিবার (১৬ ডিসেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে তাঁর মৃত্যু হয়।নিহত ব্যক্তির নাম রেজাউল করিম (৫৫)। তিনি রাজধানীতে ডাচবাংলা ব্যাংকের নিরাপত্তাকর্মী হিসেবে কর্মরত ছিলেন। রেজাউলের গ্রামের বাড়ি বরিশাল। তাঁর দুই ছেলে ও এক মেয়ে রয়েছে।ঢাকা রেলওয়ে থানার (জিআরপি) ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফেরদৌস আহমেদ বিশ্বাস গণমাধ্যমকে জানান, রেজাউল শনিবার ফজরের নামাজ পড়ার পর মগবাজারের ওয়্যারলেস গেট এলাকায় ট্রেনে কাটা পড়ে গুরুতর আহত হন। এ অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসা হয়। পরে বেলা সাড়ে ১১টার দিকে সেখানেই চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। অসাবধানতার জেরে এ দুর্ঘটনা বলে ধারণা করা হচ্ছে।...