মঙ্গলবার, মার্চ ৩

জাতীয়

সংসদের বিরোধী দল হতে চান জাপা চেয়ারম্যান জি এম কাদের
জাতীয়, সংবাদ

সংসদের বিরোধী দল হতে চান জাপা চেয়ারম্যান জি এম কাদের

দ্বাদশ জাতীয় সংসদে বিরোধী দলেই থাকতে চান জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান ও রংপুর সদর-৩ আসনে নবনির্বাচিত সংসদ সদস্য জি এম কাদের। আজ বুধবার (১০ জানুয়ারি) দুপুরে জাতীয় সংসদ ভবনে শপথ নেয়ার পর তিনি এ কথা জানান।সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘আমরা বিরোধী দলে ছিলাম এবং বিরোধী দলেই থাকতে চাই। আমরা জনকল্যাণমুখী, যেটা জনগণের ভালো হয়, সেটিই আমরা করতে চাই।’এর আগে এদিন সকাল ১০টায় জাতীয় সংসদ ভবনের শপথকক্ষে শপথ গ্রহণ করেন নির্বাচনে সংখ্যাগরিষ্ঠতা অর্জন করা আওয়ামী লীগের ২২২জন নবনির্বাচিত এমপি। পরে পর্যায়ক্রমে স্বতন্ত্র-সহ অন্যান্য এমপিরাও স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর নিকট শপথবাক্য পড়েন।...
ঢাকা-কক্সবাজার রুটে চালু হলো নতুন ট্রেন পর্যটক এক্সপ্রেস
জাতীয়, সংবাদ

ঢাকা-কক্সবাজার রুটে চালু হলো নতুন ট্রেন পর্যটক এক্সপ্রেস

ঢাকা-কক্সবাজার রুটের দ্বিতীয় আন্তঃনগর ট্রেন পর্যটক এক্সপ্রেস চালু হয়েছে। আজ বুধবার (১০ জানুয়ারি) প্রথম যাত্রায় ট্রেনটি কমলাপুরের ঢাকা রেলওয়ে স্টেশন থেকে ৭৮৫ জন যাত্রী নিয়ে কক্সবাজারের উদ্দেশ্যে ভোর ৬টা ১৫ মিনিটে যাত্রা করেছে।নতুন এই ট্রেনটির প্রথম যাত্রার বিষয়ে গণমাধ্যমকে নিশ্চিত করেছেন ঢাকা রেলওয়ে স্টেশনের স্টেশন মাস্টার শাহাদাৎ হোসেন। তিনি জানান, নতুন ট্রেন পর্যটক এক্সপ্রেস ভোর সোয়া ছয়টায় ঢাকা রেলওয়ে স্টেশন থেকে যথাসময়ে ছেড়ে গেছে।এর আগে বাংলাদেশ রেলওয়ে পূর্বাঞ্চলের চিফ অপারেটিং সুপারিনটেনডেন্ট মো. শহিদুল ইসলাম জানিয়েছিলেন, যাত্রীদের চাহিদার বিষয়টি মাথায় রেখে কক্সবাজার রুটে নতুন একজোড়া বিরতিহীন আন্তঃনগর ট্রেন পর্যটক এক্সপ্রেস ১০ জানুয়ারি থেকে চলাচল করবে। বিরতিহীন ট্রেনটি ঢাকা রেলওয়ে স্টেশন থেকে ছেড়ো বিমানবন্দর স্টেশনে থামার পর সরাসরি চট্টগ্রাম স্টেশনে থামবে। পরে ট্রেনটি সরাসরি কক্...
বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবসে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা
জাতীয়, সংবাদ

বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবসে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দিবসে তাঁর প্রতিকৃতিতে শ্রদ্ধা জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।বুধবার (১০ জানুয়ারি) সকালে ধানমন্ডিতে জাতির জনকের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান প্রধানমন্ত্রী। এরপর তিনি সেখানে কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন।পরে কেন্দ্রীয় নেতাদের সঙ্গে নিয়ে দলের পক্ষে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে আরও একটি পুষ্পার্ঘ্য অর্পণ করেন আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা। এরপর দলের অন্যান্য সহযোগী সংগঠনের নেতাকর্মীরা বঙ্গবন্ধুর প্রতি ফুল দিয়ে শ্রদ্ধা জানান।.জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দিবস আজ ১০ জানুয়ারি। পাকিস্তানের কারাগার থেকে মুক্তি লাভের পর ১৯৭২ সালের এই দিনে তিনি সদ্য স্বাধীন বাংলাদেশের মাটিতে প্রত্যাবর্তন করেন। দীর্ঘ ৯ মাস কারাভোগের পর তিনি পাকিস্তানের কারাগার মুক্তি লাভ করেন ১৯৭২ সালের ৮ জানুয়ারি। পরে পাকিস...
সিদ্ধান্ত বদল, জাতীয় পার্টির নির্বাচিত এমপিরাও শপথ নেবেন বুধবার
জাতীয়, সংবাদ

সিদ্ধান্ত বদল, জাতীয় পার্টির নির্বাচিত এমপিরাও শপথ নেবেন বুধবার

জাতীয় পার্টির নবনির্বাচিত ১১ এমপি বুধবারের শপথ গ্রহণ অনুষ্ঠানে না থাকার যে সিদ্ধান্তের কথা মঙ্গলবার সকাল থেকেই শোনা যাচ্ছিল, তা পরিবর্তন করেছেন। জাপার এ ১১ এমপি বুধবারেই শপথ নেবেন।সন্ধ্যার পর জাপা চেয়ারম্যান জি এম কাদেরের প্রেস সচিব খন্দকার দেলোয়ার জালালী জানিয়েছেন, সিদ্ধান্ত পরিবর্তন করা হয়েছে। বুধবার (১০ জানুয়ারি) অন্যান্য এমপিদের সঙ্গে জাতীয় পার্টির নির্বাচিত সংসদ সদস্যরাও শপথ নেবেন।...
জাতীয় পার্টির নির্বাচিতরা বুধবার শপথ নিচ্ছেন না
জাতীয়, সংবাদ

জাতীয় পার্টির নির্বাচিতরা বুধবার শপথ নিচ্ছেন না

দ্বাদশ সংসদ নির্বাচনে জাতীয় পার্টি থেকে নির্বাচিত সংসদ সদস্যরা আগামীকাল বুধবার (১০ জানুয়ারি) শপথ গ্রহণ করছেন না। দলটির নেতারা বলছেন, বৃহস্পতিবার তারা দলীয় বৈঠকে শপথ গ্রহণের বিষয়ে সিদ্ধান্ত নেবেন।এ বিষয়ে জানতে চাইলে জাতীয় পার্টির নবনির্বাচিত এক সংসদ সদস্য বলেন, আমরা আগামীকাল শপথ গ্রহণ করব না। পরশু দিন আমাদের দলীয় বৈঠক অনুষ্ঠিত হবে। এই বৈঠকে আমরা সিদ্ধান্ত নেব কবে আমরা শপথ নেব। আদৌও নেব কি না।তিনি এক প্রশ্নের জবাবে বলেন, আমরা যে ধরনের ভোটের পরিবেশ চেয়েছিলাম, তা পাইনি। যার কারণে আমাদের অনেক সদস্য ভোটের মাঠে লড়াই করতে পারেননি। জয় পাননি। এই কারণেই আমরা শপথ নিচ্ছি না।দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে জাতীয় পার্টি ১১টি আসনে জয় পেয়েছে। নবনির্বাচিত সংসদ সদস্যদের শপথগ্রহণ আগামীকাল বুধবার সকাল ১০টায় জাতীয় সংসদ ভবনের শপথকক্ষে অনুষ্ঠিত হবে। স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী এ শপথবাক্য পাঠ করাবেন।...
বৃহস্পতিবার নতুন মন্ত্রীপরিষদ গঠন : সন্ধ্যা ৭টায় শপথ
জাতীয়, সংবাদ

বৃহস্পতিবার নতুন মন্ত্রীপরিষদ গঠন : সন্ধ্যা ৭টায় শপথ

আগামী বৃহষ্পতিবার (১১ জানুয়ারি) সন্ধ্যা ৭ টায় নতুন মন্ত্রীপরিষদ গঠন করা হবে। ওই দিন বঙ্গভবনের দরবার হলে প্রধানমন্ত্রী ও মন্ত্রী, প্রতিমন্ত্রী ও উপমন্ত্রীদের শপথ বাক্য পাঠ করাবেন রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন।মঙ্গলবার (৯ জানুয়ারি) দুপুরে বঙ্গভবন ও প্রধানমন্ত্রীর কার্যালয় সূত্রে এ তথ্য জানা গেছে।মন্ত্রীপরিষদ বিভাগ বলছে, ওইদিন শপথ অনুষ্ঠানে তিন বাহনীর প্রধান, সচিব, সামরিক বেসামরিক কর্মকর্তা, রাষ্ট্রদূত, হাই কমিশনার ও মিশন প্রধানরা উপস্থিত থাকবেন।মন্ত্রীপরিষদ সচিব রাষ্ট্রপতির অনুমোদনক্রমে শপথ অনুষ্ঠান পরিচালনা করবেন।দেশের গণ্যমান্য ব্যক্তিবর্গকে অনুষ্ঠানে আমন্ত্রণ জানানো হবে। এছাড়া গণমাধ্যমের সম্পাদক ও সিনিয়র সাংবাদিকদেরকেও আমন্ত্রণ জানানো হবে।মন্ত্রীপরিষদের শপথের আগে বুধবার নবনির্বাচিত এমপিদের শপথ অনুষ্ঠিত হবে। দ্বাদশ সংসদ নির্বাচনে আওয়ামী লীগ ২২২টি আসনে জয়ী হয়েছে। ৬২টি আসন...
শেখ হাসিনাকে বিভিন্ন দেশের রাষ্ট্রদূতগণের অভিনন্দন
জাতীয়, সংবাদ

শেখ হাসিনাকে বিভিন্ন দেশের রাষ্ট্রদূতগণের অভিনন্দন

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ী হওয়ায় বিশ্বের ১৯টি দেশের রাষ্ট্রদূতগণ আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অভিনন্দন জানিয়েছেন।মঙ্গলবার (৯ জানুয়ারি) প্রধানমন্ত্রীর প্রেস উইং থেকে জানা যায়, জাপান, থাইল্যান্ড, ভিয়েতনাম, আর্জেন্টিনা, ইন্দোনেশিয়া, রিপাবলিক অব কোরিয়া, ব্রুনাই, মালয়েশিয়া, মিশর, আলজেরিয়া, কুয়েত, লিবিয়া, ইরান, ইরাক, ওমান, কাতার, সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, ফিলিস্তিন এসব দেশের রাষ্ট্রদূতগণ মঙ্গলবার (৯ জানুয়ারি) সকালে গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন।দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে বিজয়ী হওয়ায় শেখ হাসিনাকে নিজ নিজ দেশের পক্ষ থেকে ফুলের তোড়া দিয়ে অভিনন্দন জানান রাষ্ট্রদূতগণ।এসময় রাষ্ট্রদূতরা তাদের দেশের রাষ্ট্র ও সরকার প্রধানদের অভিনন্দন বার্তা প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে পৌঁছে দেন।এদিন ওআইসি...
নতুন সংসদ সদস্যরা শপথ নেবেন কাল
জাতীয়, সংবাদ

নতুন সংসদ সদস্যরা শপথ নেবেন কাল

দ্বাদশ জাতীয় সংসদের নবনির্বাচিত সংসদ সদস্যরা শপথ নেবেন আগামীকাল বুধবার (১০ জানুয়ারি)। কাল সকাল ১০টায় জাতীয় সংসদ ভবনের শপথকক্ষে শপথ বাক্য পড়াবেন স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী।মঙ্গলবার (৯ জানুয়ারি) দুপুরে চলতি একাদশ জাতীয় সংসদের চিফ হুইপ নুর-ই-আলম চৌধুরী ও স্পিকারের ব্যক্তিগত সচিব কামাল বিল্লাহ এ বিষয়টি জানিয়েছেন।৭ জানুয়ারি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ২৯৯ আসনে ভোটগ্রহণ করা হয়। নির্বাচনে ২২২টি আসনে বিজয়ী হয়েছে আওয়ামী লীগ, জাতীয় পার্টি জিতেছে ১১ আসনে, স্বতন্ত্র প্রার্থী জয় পায় ৬২ আসনে। আওয়ামী লীগের শরিক দল ওয়ার্কার্স পার্টি ও জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ) একটি করে দুটি আসনে জয় পেয়েছে। বাংলাদেশ কল্যাণ পার্টি জয়ী হয়েছে একটি আসনে।জানা গেছে, আজই নির্বাচন কমিশন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ফলাফল গেজেট আকারে প্রকাশ করবে। সংবিধানের বিধান অনুযায়ী, গেজেট প্রকাশের তিন দিনের মধ্য...
টানা চতুর্থবার জয়ের পর বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শেখ হাসিনার শ্রদ্ধা
জাতীয়, সংবাদ

টানা চতুর্থবার জয়ের পর বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শেখ হাসিনার শ্রদ্ধা

জাতীয় সংসদ নির্বাচনে টানা চতুর্থবার জয়লাভের পর ধানমন্ডিতে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা জানিয়েছেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মঙ্গলবার (৯ জানুয়ারি) সকালে তিনি বঙ্গবন্ধুর প্রতি শ্রদ্ধা নিবেদন করেন।.এরপর বনানী কবরস্থানে পঁচাত্তরের পনেরো আগস্ট নিহত স্বজনদের কবর জিয়ারত ও তাদের আত্মার মাগফিরাত কামনায় দোয়া করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।সোমবার (৮ জানুয়ারি) দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের পরদিন বিদেশি সাংবাদিক ও পর্যবেক্ষকদের পাশাপাশি দেশের জ্যেষ্ঠ সাংবাদিকদের সঙ্গে সৌজন্য বিনিময় করেন আওয়ামী লীগ প্রধান শেখ হাসিনা। এদিন তিনি গণভবনে আয়োজিত এ অনুষ্ঠানে বিদেশি সাংবাদিকদের নানা প্রশ্নের জবাব দেন।জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দিবস এবং সংসদ নির্বাচনে বিজয় উপলক্ষে বুধবার (১০ জানুয়ারি) সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশ করবে আওয়ামী লীগ। এতে সভাপতিত্ব ...
বিশাল ব্যবধানে জিতলেন সিলেট-৫ আসনের স্বতন্ত্রপ্রার্থী মাওলানা হুছামুদ্দীন চৌধুরী ফুলতলী
জাতীয়, সংবাদ

বিশাল ব্যবধানে জিতলেন সিলেট-৫ আসনের স্বতন্ত্রপ্রার্থী মাওলানা হুছামুদ্দীন চৌধুরী ফুলতলী

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে সিলেট-৫ (কানাইঘাট-জকিগঞ্জ) আসনে কেটলি প্রতীক নিয়ে বিশাল ভোটের ব্যবধানে বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন স্বতন্ত্রপ্রার্থী বাংলাদেশ আনজুমানে আল-ইসলাহ'র মুহতারাম কেন্দ্রীয় সভাপতি মাওলানা হুছামুদ্দীন চৌধুরী ফুলতলী। এ আসনে তার নিকটতম প্রতিদ্বন্দ্বী নৌকা প্রতীকের প্রার্থী মাসুক উদ্দীন আহমদকে চৌদ্দ হাজারের অধিক ভোটের ব্যবধানে হারিয়েছেন।কানাইঘাট ও জকিগঞ্জ উপজেলা নিয়ে গঠিত এ আসনের ১৫৮ টি কেন্দ্রে কেটলি প্রতীকের মাওলানা হুছামুদ্দীন চৌধুরী ফুলতলী পেয়েছেন ৪৭১৫৩ ভোট। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী নৌকা মার্কার প্রতিনিধি মাসুক উদ্দীন আহমদ পেয়েছেন ৩২৯৭৩ ভোট। মাওলানা হুছামুদ্দীন চৌধুরী ফুলতলী ১৪১৮০ ভোটের ব্যবধানে জয়লাভ করেছেন।...