নতুন মন্ত্রিপরিষদের জাতীয় স্মৃতিসৌধ ও বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা
জাতীয় স্মৃতিসৌধ ও জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে তার নতুন মন্ত্রিসভার সদস্যরা। আওয়ামী লীগ সর্বোচ্চ রেকর্ড পঞ্চমবার এবং টানা চতুর্থবারের মতো সরকার গঠনের শপথ নেওয়ার পরদিন শুক্রবার (১২ জানুয়ারি) নতুন মন্ত্রিসভার সদস্যদের নিয়ে প্রথমে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা জানান দলটির সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এরপর তিনি মন্ত্রিপরিষদ সদস্যদের নিয়ে জাতীয় স্মৃতিসৌধে গিয়ে পুষ্পস্তবক অর্পণ করে মুক্তিযুদ্ধে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন।দ্বাদশ সংসদ নির্বাচনে নিরঙ্কুশ বিজয় অর্জনের চার দিন পর শেখ হাসিনা পঞ্চম মেয়াদে প্রধানমন্ত্রী হিসাবে শপথ নেন। বৃহস্পতিবার সন্ধ্যায় বঙ্গভবনের দরবার হলে শেখ হাসিনা ও তার নতুন মন্ত্রিসভার ২৫ মন্ত্রী এবং ১১ প্রতিমন্ত্রীকে শপথবাক্য পাঠ করান রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। শপথের পরদিন শুক্রবার ...
