মঙ্গলবার, মার্চ ৩

জাতীয়

রাষ্ট্রপতি সাজেক যাচ্ছেন আজ, খোলা থাকবে কটেজ-রেস্তোরাঁ
জাতীয়, সংবাদ

রাষ্ট্রপতি সাজেক যাচ্ছেন আজ, খোলা থাকবে কটেজ-রেস্তোরাঁ

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন আজ ৩ দিনের অবকাশযাপনে রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেক ভ্যালি পর্যটনকেন্দ্রে সফরে যাচ্ছেন। তিনি ১২ ফেব্রুয়ারি পর্যন্ত অবস্থান করবেন সেখানে। তবে এই সময় সাধারণ পর্যটকদের জন্য খোলা থাকবে সব রিসোর্ট-কটেজ-রেস্টুরেন্ট।জেলা প্রশাসক মোহাম্মদ মোশারফ হোসেন বলেন, ‘রাষ্ট্রপতির সফর উপলক্ষে সাজেকে কটেজ, রেস্টুরেন্ট কোনোটাই বন্ধ থাকবে না। রাষ্ট্রপতির এ সফরকে ঘিরে সাজেকে নিশ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থাসহ প্রয়োজনীয় সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে বলে নিশ্চিত করেছেন তিনি।তিনি বলেন, রাষ্ট্রপতির সফরকালে সাজেকে কটেজ, রিসোর্ট, রেস্টুরেন্ট পর্যটকদের জন্য উন্মুক্ত থাকবে। ভ্রমণকারী অন্য পর্যটকদের সঙ্গেই সাজেকের প্রকৃতি উপভোগ করবেন রাষ্ট্রপতি। এর আগে গত বছর ১৮-২২ ডিসেম্বর রাষ্ট্রপতির সাজেক সফর করার কথা ছিল। কিন্তু অনিবার্য কারণে পরে তা স্থগিত করা হয়।...
ইজতেমার দ্বিতীয় পর্বে আরো ১ মুসল্লিসহ মৃত্যুর সংখ্যা ৫
জাতীয়, ধর্ম ও দর্শন, সংবাদ

ইজতেমার দ্বিতীয় পর্বে আরো ১ মুসল্লিসহ মৃত্যুর সংখ্যা ৫

টঙ্গীতে আয়োজিত বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্বে আরো এক মুসল্লির মৃত্যু হয়েছে। এ নিয়ে ইজতেমার দ্বিতীয় পর্বে ময়দানে মোট পাঁচজন মুসল্লি মারা গেছেন।সবশেষ শুক্রবার সন্ধ্যায় হৃদরোগে রোগে আক্রান্ত হয়ে মারা যান জালাল মন্ডল (৬০)। তিনি সিরাজগঞ্জের কাজিপাড়া থানার বড়াইখোলা গ্রামের বাসিন্দা।বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্বের মিডিয়া সমন্বয়কারী মোহাম্মদ সায়েম এ তথ্য নিশ্চিত করে জানান, নিহত অন্যদের মধ্যে গত বৃহস্পতিবার দুপুর ২টা ৫০ মিনিটে শেরপুর সদর উপজেলার রামকৃষ্ণপুর গ্রামের মোহাম্মদ আবুল কালাম (৬৫), একই দিন বিকেল ৩টা ৪০ মিনিটে নেত্রকোণার কেন্দুয়া থানার কুতুবপুর গ্রামের হেলিম মিয়া (৬৫) ও বৃহস্পতিবার বিকেল ৪টা ২০ মিনিটে দিনাজপুরের নবাবগঞ্জ থানার শিবনগর এলাকার জহির উদ্দিন (৭০) এবং রাত ৮টা ৫০মিনিটে জামালপুরের ইসলামপুর থানার গোয়ালের চর এলাকার নবীর উদ্দি (৬৫) মারা যান।তিনি আরও জানান, বিশ্ব ইজতেমা মাঠে তাদের...
উচ্চশিক্ষা কার্যক্রম ঢেলে সাজানোর আহ্বান রাষ্ট্রপতির
জাতীয়, সংবাদ

উচ্চশিক্ষা কার্যক্রম ঢেলে সাজানোর আহ্বান রাষ্ট্রপতির

বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে উচ্চশিক্ষা কার্যক্রম ঢেলে সাজাতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি মোঃ সাহাবুদ্দিন।বুধবার (৭ ফেব্রুয়ারি) দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ এস এম মাকসুদ কামালের নেতৃত্বে একটি প্রতিনিধি দল বঙ্গভবনে সাক্ষাৎ করতে গেলে রাষ্ট্রপ্রধান এই আহ্বান জানান।সাক্ষাৎকালে উপাচার্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের সার্বিক বিষয়ে রাষ্ট্রপতিকে অবহিত করেন। খবর: বাসস।রাষ্ট্রপতির প্রেস সচিব মো. জয়নাল আবেদীন জানান, এ সময় বিশ্ববিদ্যালয়ের আচার্য সাহাবুদ্দিন বলেন, উচ্চশিক্ষাকে অর্থবহ করতে হলে গবেষণার প্রতি জোর দিতে হবে।তথ্যপ্রযুক্তির বৈপ্লবিক উন্নয়নের ফলে বিশ্ব পরিস্থিতি দ্রুত পরিবর্তিত হচ্ছে বলে তিনি উল্লেখ করেন।পরিবর্তনশীল বিশ্বের সাথে তাল মিলিয়ে চলতে শিক্ষার্থীদের যোগ্য ও দক্ষ হিসেবে গড়ে তোলার প্রতি গুরুত্বারোপ করেন রাষ্ট্রপতি।রাষ্ট্রপ্রধান...
মিয়ানমারের বিভিন্ন বাহিনীর আরও ৬৩ সদস্য বাংলাদেশে
জাতীয়, সংবাদ

মিয়ানমারের বিভিন্ন বাহিনীর আরও ৬৩ সদস্য বাংলাদেশে

অভ্যন্তরীণ বিদ্রোহীগোষ্ঠীর সঙ্গে গৃহযুদ্ধে মিয়ানমার জান্তা সরকারের বিভিন্ন বাহিনীর আরও ৬৩ সদস্য বাংলাদেশে ঢুকেছে। ফলে এখন পর্যন্ত অনুপ্রবেশকারী সদস্য সংখ্যা দাঁড়িয়েছে ৩২৭ জনে। তবে এসব সদস্যকে নিরস্ত্র করে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) হেফাজতে রাখা হয়েছে।বুধবার (৭ ফেব্রুয়ারি) দুপুরে বিজিবির জনসংযোগ কর্মকর্তা শরীফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, পালিয়ে আসাদের মধ্যে দেশটির সীমান্তরক্ষী বাহিনী বর্ডার গার্ড পুলিশ (বিজিপি), সেনা, পুলিশ, ইমিগ্রেশন সদস্য ও বেসামরিক নাগরিক রয়েছেন। তারা টেকনাফের হোয়াইক্যং সীমান্ত দিয়ে প্রবেশ করেছে।এর আগে বিভিন্ন সময় বাংলাদেশে আশ্রয় নেওয়া বিজিপির সদস্য সংখ্যা ছিল ১১৩। পরে আরও দুজনকে রিসিভ করলে সে সংখ্যা হয় ১১৫। এরপর একসঙ্গে আরও ১১৪ জন প্রবেশ করেন। এতে মোট সংখ্যা দাঁড়ায় ২২৯ জনে। পরে বিভিন্ন সময়ে আশ্রয় নেওয়া জান্তা সরকারের বিভিন্ন বাহিনীর সদস্যদ...
সব ধরনের দেশীয় খেলাধুলার চর্চা বাড়াতে হবে : প্রধানমন্ত্রী
জাতীয়, সংবাদ

সব ধরনের দেশীয় খেলাধুলার চর্চা বাড়াতে হবে : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, হাডুডু থেকে শুরু করে সব ধরনের দেশীয় খেলাধুলার চর্চা বাড়াতে হবে। আমাদের দেশীয় খেলাগুলো যেন হারিয়ে না যায়, তার জন্য সবাই মিলে উদ্যোগ নিতে হবে। মাধ্যমিক পর্যায়ে শুধু ক্রিকেট-ফুটবল না, সব ধরনের খেলাধুলার প্রতি বিশেষভাবে নজর দিতে হবে।বুধবার (৭ ফেব্রুয়ারি) সকালে গণভবন থেকে ভার্চুয়ালি রাজশাহীতে ৫২তম শীতকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতার চূড়ান্ত পর্বের উদ্বোধন অনুষ্ঠানে অংশ নিয়ে এসব কথা বলেন তিনি।প্রধানমন্ত্রী বলেন, আমাদের ছেলে-মেয়েরা মেধাবী। সুযোগ করে দিলে তারা আরো ভালো করতে পারবে। সব ধরনের খেলাকে আমাদের হাতে আনতে হবে। আমাদের কিছু দেশীয় খেলা, সেই ডাংগুলি থেকে শুরু করে, বিভিন্ন খেলাধুলা আগে প্রচলিত ছিল। সেগুলো আমাদের আবার চালু করা উচিত।তিনি আরও বলেন, আমাদের নিজস্ব দেশীয় খেলাগুলো, হাডুডু থেকে শুরু করে সবগুলো খেলা সক্রিয় রাখতে উদ্যোগ নিতে হবে। দেশীয় খেলা...
অবৈধভাবে আর একজনকেও বাংলাদেশে ঢুকতে দেওয়া হবে না : বিজিবি মহাপরিচালক
জাতীয়, সংবাদ

অবৈধভাবে আর একজনকেও বাংলাদেশে ঢুকতে দেওয়া হবে না : বিজিবি মহাপরিচালক

বিজিবি মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকী বলেছেন, অবৈধভাবে আর একজনকেও বাংলাদেশে ঢুকতে দেওয়া হবে না। বুধবার (৭ ফেব্রুয়ারি) বাংলাদেশ-মায়ানমার সীমান্ত পরিদর্শনকালে কক্সবাজারে তিনি এ কথা বলেছেন।বিজিবি মহাপরিচালক বলেন, সীমান্ত পরিস্থিতি সম্পূর্ণ বিজিবির নিয়ন্ত্রণে রয়েছে। প্রধানমন্ত্রীর নির্দেশনা মেনে ধৈর্য ধারণ করে, মানবিক থেকে এবং আন্তর্জাতিক সুসম্পর্ক বজায় রেখে পরিস্থিতি মোকাবিলার সর্বোচ্চ চেষ্টা করে যাচ্ছি। দেশ মাতৃকার সার্বভৌমত্ব রক্ষায় সীমান্তে যে কোনো পরিস্থিতি মোকাবিলায় বিজিবি সর্বোচ্চ ত্যাগ স্বীকারে প্রস্তুত রয়েছে।পরে তিনি মিয়ানমারের রাখাইন রাজ্যে চলমান সংঘর্ষে প্রাণ বাঁচাতে বাংলাদেশে আশ্রয় নেওয়া মিয়ানমার সীমান্তরক্ষী বাহিনী বর্ডার গার্ড পুলিশ (বিজিপি), মায়ানমার সেনাবাহিনী, ইমিগ্রেশন সদস্য, পুলিশ ও অন্যান্য সংস্থার সকল সদস্যদের খোঁজ খবর নেন।এর আগে বান্দর...
কাতারের হিফজুল কুরআন প্রতিযোগিতায় প্রথম বাংলাদেশি হাফেজ মুশফিক
জাতীয়, সংবাদ

কাতারের হিফজুল কুরআন প্রতিযোগিতায় প্রথম বাংলাদেশি হাফেজ মুশফিক

কাতারে অনুষ্ঠিত তিজান আন-নূর আন্তর্জাতিক হিফজুল কুরআন প্রতিযোগিতায় বাংলাদেশি হাফেজ মুশফিকুর রহমান ১ম স্থান অধিকার করার গৌরব অর্জন করেছেন। কক্সবাজারের কৃতি সন্তান হাফেজ মুশফিক কুরআন প্রতিযোগিতায় বিশ্বজয় করে তার বাবা-মা, শিক্ষক, মাদরাসা-সহ গোটা দেশের মুখ উজ্জ্বল করেছেন।কাতারের এই হিফজুল কুরআন প্রতিযোগিতায় শুধুমাত্র ৯-১৩ বছর বয়সী শিশুরা অংশগ্রহণ করতে পারে। সারা বিশ্ব থেকে প্রায় লক্ষাধিক হাফেজ এই প্রতিযোগিতায় ভার্চুয়ালি অংশগ্রহণ করেন। তাদের মধ্যে ১৬ জন হাফেজ সশরীরে কাতারে মূল অনুষ্ঠানে অংশগ্রহণের সুযোগ পান।এ বছরের ২৯ জানুয়ারি (সোমবার) প্রতিযোগিতার ফাইনাল পর্বটি অনুষ্ঠিত হয়। এই প্রতিযোগিতায় ১ম স্থান অর্জন করে ৫০,০০০ কাতারি রিয়াল পেয়েছে মুশফিক।বিশ্বজয়ী মুশফিকুর রাজধানীর যাত্রাবাড়ীর শায়েখ ক্বারি নাজমুল হাসান প্রতিষ্ঠিত ও পরিচালিত তাহফিজুল কুরআন ওয়াসসুন্নাহ মাদরাসার শিক্ষার্থী।এর আ...
এসএসসি পরীক্ষার্থীদের সুবিধায় কেন্দ্র পরিদর্শন নিয়ে নতুন সিদ্ধান্ত নিলেন শিক্ষামন্ত্রী
জাতীয়, সংবাদ

এসএসসি পরীক্ষার্থীদের সুবিধায় কেন্দ্র পরিদর্শন নিয়ে নতুন সিদ্ধান্ত নিলেন শিক্ষামন্ত্রী

আসন্ন এসএসসি ও সমমান পরীক্ষার কেন্দ্র পরিদর্শনে না যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী। পরীক্ষার্থীদের সুবিধার জন্য এ সময় কেন্দ্রে অহেতুক জনসমাগম ও এক ধরনের হয়রানিমূলক পরিস্থিতি এড়াতে তিনি এ সিদ্ধান্ত নেন। আজ সোমবার (৫ ফেব্রুয়ারি) শিক্ষা মন্ত্রণালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। ১৫ ফেব্রুয়ারি শুরু হবে এই পরীক্ষা।সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, শিক্ষামন্ত্রী মনে করেন পরীক্ষার কেন্দ্র পরিদর্শনের কারণে শিক্ষার্থীদের ওপর একধরনের হয়রানিমূলক পরিস্থিতি, মানসিক যন্ত্রণা ও জনদুর্ভোগ সৃষ্টি হয়। শিক্ষামন্ত্রী বলেন, পরীক্ষার সময় পরীক্ষার্থীরা এমনিতেই একটা মানসিক চাপের (ট্রমার) মধ্যে থাকে। কেন্দ্র পরিদর্শনের নামে ব্যাপক জনসমাগম এই মানসিক চাপ আরও বাড়িয়ে দেয়। এ ছাড়া পরীক্ষার্থীদের কেন্দ্রে প্রবেশে বিঘ্ন ঘটে। এই মানসিক যন্ত্রণা ও জনদুর্ভোগ লাঘবের জন্য এ বছর এসএসসি ও সমমান প...
দুই মামলায় জামিন পেলেন হেফাজত নেতা মাওলানা মামুনুল হক
জাতীয়, সংবাদ

দুই মামলায় জামিন পেলেন হেফাজত নেতা মাওলানা মামুনুল হক

হেফাজতে ইসলামের সাবেক কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব মাওলানা মামুনুল হকের নারায়ণগঞ্জের সোনারগাঁও থানায় দায়ের করা দুটি মামলায় জামিন বহাল রেখেছেন আপিল বিভাগ। আদালতে মামুনুল হকের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট জয়নুল আবেদীন। সঙ্গে ছিলেন অ্যাডভোকেট এ আর রায়হান। রাষ্ট্রপক্ষে ছিলেন, সহকারী অ্যাটর্নি জেনারেল সাইফুল আলম।সোমবার (৫ জানুয়ার) প্রধান বিচারপতি ওবায়দুল হাসানের নেতৃত্বে ৬ বিচারপতির আপিল বেঞ্চ এ আদেশ দেন।এর আগে গত বছরের ৯ মে বিচারপতি মো. হাবিবুল গনি ও বিচারপতি আহমেদ সোহেলের হাইকোর্ট বেঞ্চ দুই মামলায় জামিন দেন। এরপর রাষ্ট্রপক্ষের আবেদনের পরিপ্রেক্ষিতে ১০ মে এই দুই মামলায় জামিন স্থগিত করেন আপিল বিভাগের চেম্বার আদালত।তার ধারাবাহিকতায় ১০ জুলাই মামলাগুলো নিয়মিত বেঞ্চের কার্যতালিকায় ওঠে। এরপর আদালত শুনানি তিন মাসের জন্য মুলতবি করেন। পরবর্তীতে সোমবার ফের কার্যতালিকায় ওঠে। শুনানি শেষে আদালত ২২...
বাংলাদেশে পালিয়ে এলেন মিয়ানমারের ৯৫ সীমান্তরক্ষী
আন্তর্জাতিক, জাতীয়, সংবাদ

বাংলাদেশে পালিয়ে এলেন মিয়ানমারের ৯৫ সীমান্তরক্ষী

মিয়ানমারের অভ্যন্তরে চলমান সংঘর্ষে প্রাণহানি এড়াতে দেশটির বর্ডার গার্ড পুলিশের (বিজিপি) ৯৫ জন সদস্য অস্ত্রসহ পালিয়ে বাংলাদেশে প্রবেশ করেছেন।সোমবার (৫ ফেব্রুয়ারি) সকালে বিজিবির জনসংযোগ কর্মকর্তা মো. শরীফুল ইসলাম গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।তিনি জানান, মিয়ানমারের অভ্যন্তরে চলমান সংঘর্ষের জেরে এখন পর্যন্ত দেশটির সীমান্তরক্ষী বাহিনী বর্ডার গার্ড পুলিশের (বিজিপি) ৯৫ জন সদস্য অস্ত্রসহ বাংলাদেশে প্রবেশ করেছে। বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) তাদের নিরস্ত্রীকরণ করে নিরাপদ আশ্রয়ে নিয়েছে। এ ব্যাপারে পরবর্তী কার্যক্রম চলমান।এর আগে গতকাল রোববার বিজিবির এ কর্মকর্তা জানিয়েছিলেন, রোববার ভোর থেকে মিয়ানমারের সীমান্তরক্ষী বাহিনী বিজিপির সদস্যরা প্রাণ বাঁচাতে বাংলাদেশে আশ্রয় নেওয়া শুরু করেন। বান্দরবানের নাইক্ষ্যংছড়ির তুমব্রু সীমান্ত এলাকা দিয়ে তারা বাংলাদেশে প্রবেশ করেন।গত সপ্তাহ থেকে ...