সোমবার, এপ্রিল ৬

সর্বশেষ

স্পিকারের সহধর্মিণী দিলারা হাফিজের জানাজা সম্পন্ন: প্রধানমন্ত্রীর শ্রদ্ধা
জাতীয়, রাজধানী, সর্বশেষ

স্পিকারের সহধর্মিণী দিলারা হাফিজের জানাজা সম্পন্ন: প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

|| নিজস্ব প্রতিনিধি ||বাংলাদেশ জাতীয় সংসদের স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রমের সহধর্মিণী মিসেস দিলারা হাফিজের নামাজে জানাজা আজ সোমবার (৩০ মার্চ) দুপুর ১২টার দিকে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় সম্পন্ন হয়েছে। শোকাবহ এই জানাজায় অংশ নেন বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান।জানাজা শেষে মরহুমার কফিনে রাষ্ট্রপতির পক্ষে শ্রদ্ধা নিবেদনের পাশাপাশি প্রধানমন্ত্রী তারেক রহমান নিজে পুষ্পস্তবক অর্পণ করে গভীর শ্রদ্ধা জানান। একই সময়ে বিএনপির পক্ষ থেকে শ্রদ্ধা নিবেদন করেন দলের মহাসচিব ও স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এরপর পর্যায়ক্রমে স্পিকার, ডেপুটি স্পিকার ও চিফ হুইপসহ সরকারের বিভিন্ন পর্যায়ের মন্ত্রী, প্রতিমন্ত্রী, সংসদ সদস্য, বিরোধী দলীয় নেতৃবৃন্দ এবং সংসদ সচিবালয়ের উর্ধ্বতন কর্মকর্তারা জানাজায় অংশ নিয়ে শেষ শ্রদ্ধা জানান।পারিবারিক ও সংসদ সচিবাল...
রাজশাহী বিভাগে হামের সংক্রমণ ৩১ শতাংশ ছাড়াল; বাড়ছে শিশুদের ঝুঁকি ও মৃত্যু
জাতীয়, সর্বশেষ, সারাদেশ, স্বাস্থ্য

রাজশাহী বিভাগে হামের সংক্রমণ ৩১ শতাংশ ছাড়াল; বাড়ছে শিশুদের ঝুঁকি ও মৃত্যু

|| অপু দাস | জেলা প্রতিনিধি (রাজশাহী) ||রাজশাহী বিভাগজুড়ে অত্যন্ত সংক্রামক রোগ হাম দ্রুত বিস্তার লাভ করেছে, যা জনস্বাস্থ্যের জন্য বড় ধরনের হুমকি হিসেবে দেখা দিয়েছে। বিশেষ করে শিশুদের মধ্যে সংক্রমণ বাড়ায় পরিস্থিতি ক্রমেই জটিল হয়ে উঠছে। বিভিন্ন সরকারি হাসপাতালে আক্রান্ত শিশুদের সংখ্যা বাড়ছে এবং চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুর ঘটনাও উদ্বেগজনকভাবে বৃদ্ধি পাচ্ছে।স্বাস্থ্য বিভাগের সর্বশেষ তথ্য অনুযায়ী, বিভাগে হামের সংক্রমণের হার বেড়ে দাঁড়িয়েছে ৩১ দশমিক ৩০ শতাংশে। বিভিন্ন জেলা থেকে সংগৃহীত ২৪৬টি নমুনা পরীক্ষা করে ৭৭ জনের শরীরে হাম শনাক্ত হয়েছে। মার্চ মাসের মাঝামাঝি পর্যন্ত পাওয়া তথ্য বিশ্লেষণ করে এই হার নির্ধারণ করা হয়েছে।চাঁপাইনবাবগঞ্জ, রাজশাহী ও পাবনা জেলায় সংক্রমণের প্রকোপ সবচেয়ে বেশি দেখা যাচ্ছে। রোববার রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ৮০ জন, চাঁপাইনবাবগঞ্জ সদর হাসপাতালে ৭১ জন এবং পাবনা ...
খুলনা আইনজীবী সমিতি নির্বাচন: সব পদে জাতীয়তাবাদী ফোরামের জয়
সর্বশেষ, সারাদেশ

খুলনা আইনজীবী সমিতি নির্বাচন: সব পদে জাতীয়তাবাদী ফোরামের জয়

|| এস এম শাহরিয়ার | জেলা প্রতিনিধি (খুলনা) ||খুলনা জেলা আইনজীবী সমিতির নির্বাচনে বিএনপি সমর্থিত জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম মনোনীত প্যানেল সভাপতি ও সাধারণ সম্পাদকসহ সবকটি ১৪টি পদে নিরঙ্কুশ বিজয় অর্জন করেছে।রবিবার (২৯ মার্চ) দিনব্যাপী উৎসবমুখর ও শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। ভোট শেষে রাতে আনুষ্ঠানিকভাবে ফলাফল ঘোষণা করা হয়। নির্বাচনে মোট ১২০২ জন ভোটারের মধ্যে ১০৫৬ জন ভোটাধিকার প্রয়োগ করেন, যা আইনজীবীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের চিত্র তুলে ধরে।ফলাফলে সভাপতি পদে মোল্লা মোহাম্মদ মাসুম রশিদ এবং সাধারণ সম্পাদক পদে মোল্লা মশিউর রহমান নান্নু বিজয়ী হন। সহসভাপতি পদে নির্বাচিত হয়েছেন মহসিন চৌধুরী ও মোশারফ হোসেন। যুগ্ম সম্পাদক হিসেবে জয় পেয়েছেন এম এম তৌহিদুজ্জামান। লাইব্রেরি সম্পাদক পদে জয়দেব কুমার সরকার এবং সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন নুরুন নাহার নাজমুন নেছা ...
ক্রীড়া কার্ড ও ভাতা কার্যক্রম উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
খেলাধুলা, জাতীয়, রাজধানী, সর্বশেষ

ক্রীড়া কার্ড ও ভাতা কার্যক্রম উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

|| মোহাম্মদ রাজিবুল হাসান | নিজস্ব প্রতিবেদক (ঢাকা) ||দেশের ক্রীড়াঙ্গনে এক নতুন ও ঐতিহাসিক দিগন্তের সূচনা করে জাতীয় ক্রীড়াবিদদের জন্য বিশেষ ‘ক্রীড়া কার্ড’ ও মাসিক এক লাখ টাকা হারে ‘ক্রীড়া ভাতা’ কার্যক্রমের উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ সোমবার (৩০ মার্চ) বেলা সোয়া ১১টায় রাজধানীর তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ের শাপলা হলে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এই যুগান্তকারী কর্মসূচির শুভ উদ্বোধন করেন।‘ক্রীড়া হলে পেশা, পরিবার পাবে ভরসা’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে দেশের ইতিহাসে প্রথমবারের মতো জাতীয় পর্যায়ের ক্রীড়াবিদদের সুনির্দিষ্ট বেতন কাঠামোর আওতায় আনা হলো। এই কর্মসূচির প্রথম ধাপে ১২৯ জন নির্বাচিত ক্রীড়াবিদকে প্রতি মাসে এক লাখ টাকা করে ভাতা প্রদান করা হবে, যা পর্যায়ক্রমে ৫০০ জনে উন্নীত করার পরিকল্পনা রয়েছে সরকারের।ভাতার পাশাপাশি আন্তর্জাতিক পর্যায়ে গৌরব বয়ে আনা ক্রীড়...
৩০ মার্চ ফিলিস্তিনিদের ভূমি দিবস: ইসরায়েলি দখলদারিত্বের ৫০ বছর
আন্তর্জাতিক, সর্বশেষ

৩০ মার্চ ফিলিস্তিনিদের ভূমি দিবস: ইসরায়েলি দখলদারিত্বের ৫০ বছর

|| আন্তর্জাতিক ডেস্ক ||আজ ৩০ মার্চ, বিশ্বজুড়ে ফিলিস্তিনিরা পালন করছেন ঐতিহাসিক ‘ভূমি দিবস’ বা ‘ইওম আল-আরদ’। আজ থেকে ঠিক ৫০ বছর আগে ১৯৭৬ সালের এই দিনে ইসরায়েলি বাহিনীর হাতে ছয়জন নিরস্ত্র ফিলিস্তিনি নিহত এবং শতাধিক আহত হয়েছিলেন। উত্তর গ্যালিলি অঞ্চলে ফিলিস্তিনিদের প্রায় ২ হাজার হেক্টর জমি ইসরায়েল কর্তৃক অবৈধভাবে বাজেয়াপ্ত করার প্রতিবাদে আয়োজিত বিক্ষোভে সেই রক্তক্ষয়ী ঘটনা ঘটেছিল। সেই থেকে নিজেদের ভূমির অধিকার রক্ষার প্রতীক হিসেবে প্রতি বছর দিনটি পালন করে আসছে ফিলিস্তিনিরা।আল জাজিরার এক বিশেষ প্রতিবেদনে জানানো হয়েছে, ৫০ বছর পার হলেও ইসরায়েলের ভূমি দখলের নীতি আরও আগ্রাসী হয়েছে। বিশেষ করে ২০২৪ এবং ২০২৫ সালে অধিকৃত পশ্চিম তীরে রেকর্ড পরিমাণ বসতি নির্মাণের অনুমোদন দিয়েছে ইসরায়েলি সরকার, যা একটি স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র গঠনের সম্ভাবনাকে চরম হুমকির মুখে ফেলেছে।বর্তমান পরিস্থিতিতে ভূমি ...
বিশ্ববাজারে তেলের দাম ব্যারেলপ্রতি ১১৬ ডলার ছাড়াল
আন্তর্জাতিক, বাণিজ্য ও অর্থনীতি, সর্বশেষ

বিশ্ববাজারে তেলের দাম ব্যারেলপ্রতি ১১৬ ডলার ছাড়াল

|| আন্তর্জাতিক ডেস্ক ||যুক্তরাষ্ট্র, ইসরায়েল ও ইরানকে ঘিরে চলমান যুদ্ধ পরিস্থিতি ভয়াবহ রূপ নেওয়ায় বিশ্বজুড়ে তীব্র জ্বালানি সংকট ও অস্থিরতা দেখা দিয়েছে। এর সরাসরি প্রভাবে আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম লাফিয়ে বেড়ে ব্যারেলপ্রতি ১১৬ ডলার ছাড়িয়েছে, যা গত দুই সপ্তাহের মধ্যে সর্বোচ্চ।সোমবার (৩০ মার্চ) সকালে বৈশ্বিক মানদণ্ড ব্রেন্ট ক্রুড-এর দাম ৩ শতাংশের বেশি বেড়ে এই পর্যায়ে পৌঁছায়।বাজার বিশ্লেষকদের মতে, ইরান ও আমেরিকার মধ্যকার যুদ্ধ পরিস্থিতির অবনতি এবং সরবরাহ নিয়ে চরম অনিশ্চয়তাই এই মূল্যবৃদ্ধির প্রধান কারণ। বিশেষ করে ইরান সম্ভাব্য মার্কিন স্থল আগ্রাসন প্রতিহতের ঘোষণা দেওয়ায় এবং হরমুজ প্রণালিতে জাহাজ চলাচল সীমিত করায় বৈশ্বিক তেল ও প্রাকৃতিক গ্যাস সরবরাহের প্রায় এক-পঞ্চমাংশ ব্যাহত হচ্ছে। কয়েক দশকের মধ্যে এটি অন্যতম বড় জ্বালানি সংকট হিসেবে দেখা দিচ্ছে, যার প্রভাবে এশিয়ার শেয়ার ...
ঢাকার দু’টিসহ ৫ সিটিতে মেয়র পদে এনসিপির প্রার্থী ঘোষণা
রাজধানী, রাজনীতি, সর্বশেষ

ঢাকার দু’টিসহ ৫ সিটিতে মেয়র পদে এনসিপির প্রার্থী ঘোষণা

|| নিজস্ব প্রতিবেদক ||আসন্ন স্থানীয় সরকার নির্বাচনে ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশনসহ মোট পাঁচটি সিটিতে মেয়র প্রার্থীর নাম ঘোষণা করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। গতকাল রবিবার (২৯ মার্চ) রাতে রাজধানীর বাংলামোটরে দলটির অস্থায়ী কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই প্রার্থীদের নাম চূড়ান্ত করেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম।ঘোষিত তালিকা অনুযায়ী, ঢাকা উত্তর সিটি করপোরেশন নির্বাচনে মেয়র পদে লড়বেন দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম আদিব এবং ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে প্রার্থী করা হয়েছে দলের মুখপাত্র আসিফ মাহমুদ সজিব ভূঁইয়াকে। এছাড়া রাজশাহী সিটি করপোরেশনে মোবাশ্বের আলি, সিলেট সিটি করপোরেশনে অ্যাডভোকেট আব্দুল রহমান আফজাল এবং কুমিল্লা সিটি করপোরেশনে অ্যাডভোকেট মুরাদ মিয়াকে এনসিপির পক্ষে মনোনয়ন দেওয়া হয়েছে।সংবাদ সম্মেলনে নাহিদ ইসলাম স্পষ্ট জানান, স্থানীয় সরকার নির্বাচনে এনসিপি কোনো...
গণহত্যা দিবস ঘিরে খুলনায় স্মৃতি ও ইতিহাসচর্চা
সর্বশেষ, সারাদেশ

গণহত্যা দিবস ঘিরে খুলনায় স্মৃতি ও ইতিহাসচর্চা

|| এস এম শাহরিয়ার | জেলা প্রতিনিধি (খুলনা) ||২৫ মার্চ গণহত্যা দিবস উপলক্ষে মুক্তিযুদ্ধের স্মৃতি নতুন করে স্মরণ ও ভবিষ্যৎ প্রজন্মের কাছে ইতিহাস পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে খুলনায় অনুষ্ঠিত হয়েছে আলোচনা সভা ও স্মৃতিচারণ অনুষ্ঠান। খুলনা আঞ্চলিক তথ্য অফিস এ আয়োজন করে।রবিবার আয়োজিত এ সভায় প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা মো. আবু জাফর। তিনি বলেন, স্বাধীনতার ইতিহাস শুধু বইয়ে সীমাবদ্ধ না রেখে তরুণদের মাঝে ছড়িয়ে দিতে হবে। কারণ তারাই আগামী দিনের নেতৃত্ব দেবে।তিনি আরও বলেন, পাকিস্তান আমলে পূর্ব বাংলার মানুষের ওপর বিভিন্ন ক্ষেত্রে বৈষম্য চালানো হতো। সেই বাস্তবতা থেকেই মুক্তিযুদ্ধের চেতনা জন্ম নেয়। স্মৃতিচারণে তিনি তুলে ধরেন, খুলনার শিক্ষার্থীদের নিয়ে গঠিত মুক্তিযোদ্ধাদের একটি দল ভারতে প্রশিক্ষণ শেষে পাইকগাছার কপিলমুনিতে গেরিলা অভিযান চালায়, যেখানে শহীদ হন দুই যোদ্ধা। একইভাবে ...
বদলগাছীর দেউলিয়ায় মাটির নিচে মিলল ৩২৫ রাউন্ড রাইফেলের গুলি
অপরাধ, আইন ও আদালত, সর্বশেষ, সারাদেশ

বদলগাছীর দেউলিয়ায় মাটির নিচে মিলল ৩২৫ রাউন্ড রাইফেলের গুলি

|| সারোয়ার হোসেন অপু | জেলা প্রতিনিধি (নওগাঁ) ||নওগাঁর বদলগাছী উপজেলাধীন আধাইপুর ইউপির দেউলিয়া গ্রামের উত্তরপাড়া মাঠের ভিতর থেকে ৩২৫ রাউন্ড থ্রি-নট-থ্রি রাইফেলের গুলি উদ্ধার হওয়ার ঘটনায় এলাকাজুড়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। রবিবার (২৯ মার্চ) সকাল ৯টার দিকে উপজেলার আদায়পুর ইউনিয়নের দেউলিয়া গ্রামে এ ঘটনা ঘটে।স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, দেউলিয়া গ্রামের বাসিন্দা আনসার চৌধুরী তার জমিতে পটলের আবাদ শুরু করেন। এ সময় পাশের জমির মালিক জয়দুল খুঁটি স্থাপনের জন্য প্রায় এক ফুট গভীর গর্ত খনন করতে গেলে হঠাৎ শক্ত কিছুতে বাধা পান। পরে সন্দেহবশত আরও মাটি খনন করলে সেখানে বিপুল পরিমাণ রাইফেলের গুলি দেখতে পান। খবর পেয়ে বদলগাছি থানার অফিসার ইনচার্জ (তদন্ত) নজরুল ইসলাম সঙ্গীয় ফোর্স নিয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে গুলিগুলো জব্দ করেন।বদলগাছি থানার অফিসার ইনচার্জ (তদন্ত) নজরুল ইসলাম বলেন, প্...
খুলনা জেলা আইনজীবী সমিতির ভোটগ্রহণ শুরু; বাড়ছে উৎসবের আমেজ
অপরাধ, আইন ও আদালত, সর্বশেষ, সারাদেশ

খুলনা জেলা আইনজীবী সমিতির ভোটগ্রহণ শুরু; বাড়ছে উৎসবের আমেজ

|| এস এম শাহরিয়ার | জেলা প্রতিনিধি (খুলনা) ||উৎসবমুখর পরিবেশে চলছে খুলনা জেলা আইনজীবী সমিতি-এর বার্ষিক নির্বাচন। রবিবার (২৯ মার্চ) সকাল ৮টা থেকে ভোটগ্রহণ শুরু হয়ে বিকেল সাড়ে ৩টা পর্যন্ত বিরতিহীনভাবে চলবে।সকালের দিকে ভোটার উপস্থিতি কিছুটা কম থাকলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে আদালতপাড়ায় ভিড় বাড়তে থাকে। আইনজীবীদের অংশগ্রহণে প্রাণচাঞ্চল্য ফিরে আসে পুরো এলাকায়। ভোটারদের উৎসাহ দিতে বিভিন্ন প্যানেলের সমর্থক ও রাজনৈতিক নেতাদেরও কেন্দ্রের আশপাশে সক্রিয় থাকতে দেখা যায়।দুপুরের দিকে আদালত এলাকা ঘুরে দেখা যায়, মূল সড়কে বাঁশের ব্যারিকেড বসিয়ে নিয়ন্ত্রণ করা হয়েছে যান চলাচল। শুধু আইনজীবীদের চলাচলের সুযোগ রেখে নিরাপত্তা ও শৃঙ্খলা নিশ্চিত করা হয়েছে। রাস্তার দু’পাশে প্রার্থীদের সমর্থকদের জন্য অস্থায়ী টেন্ট স্থাপন করা হয়েছে। ফেস্টুন ও পোস্টারে পুরো এলাকা হয়ে উঠেছে নির্বাচনী রঙে রঙিন।আইনজীবী রফিকুল...