ঢাকা-জয়দেবপুর রুটে ৪ জোড়া কমিউটার ট্রেন উদ্বোধন
|| নিউজ ডেস্ক ||রাজধানী ঢাকার সঙ্গে গাজীপুরবাসীর যোগাযোগ আরও সহজ করতে ঢাকা-জয়দেবপুর-ঢাকা রুটে নতুন ৪ জোড়া কমিউটার ট্রেন উদ্বোধন করা হয়েছে।রবিবার (১৫ ডিসেম্বর) সকালে রেলপথ মন্ত্রণালয়, বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় এবং সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান জয়দেবপুর রেলস্টেশনে পতাকা নাড়িয়ে এই ট্রেন সেবার উদ্বোধন করেন।এ সময় উপদেষ্টা বলেন, যাত্রীদের রেলে যাতায়াত ব্যবস্থা উন্নত করতে আগামী ২৬ মার্চ থেকে ঢাকা-নরসিংদী রোডসহ কয়েকটি স্থানে কমিউটার ট্রেন বাড়ানো হবে।উদ্বোধন করা ট্রেনগুলো হলো- তুরাগ কমিউটার-১, তুরাগ কমিউটার-২, তুরাগ কমিউটার-৩ ও তুরাগ কমিউটার-৪ এবং জয়দেবপুর কমিউটার-১, জয়দেবপুর কমিউটার-২, জয়দেবপুর কমিউটার-৩ ও জয়দেবপুর কমিউটার-৪।ঢাকা বিমানবন্দর, তেজগাঁও, বনানী, টঙ্গী ও ধীরাশ্রম স্টেশনে বিরতি দেবে এসব ট্রেন। এ ছাড়া সপ্তাহে তু...










