বেলকুচিতে বিনা প্রতিদ্বন্দ্বিতায় মুকুন্দগাঁতী বাজার বণিক সমিতির সভাপতি নির্বাচিত বাবু
|| আল-আমিন হোসেন | সিরাজগঞ্জ প্রতিনিধি ||বিনা প্রতিদ্বন্দ্বিতায় সিরাজগঞ্জের বেলকুচির মুকুন্দগাঁতী বাজার বণিক সমবায় সমিতি লিমিটেডের সভাপতি হলেন মনোয়ার চৌধুরী বাবু। সভাপতি পদে মনোনয়নপত্র দাখিল করেন দুইজন। একজনের মনোনয়নপত্র নিয়ে নির্বাচিত কমিটি নিম্ন আদালতে মামলা করেন। মামলা আদালত নামঞ্জুর করেন। এরপর উক্ত কমিটি হাইকোর্টে রিট পিটিশন দাখিল করেন। সেক্ষেত্রেও হাইকোর্ট রিট পিটিশন খারিজ করে দেন। এমতাবস্থায় এই পদে অন্য কোন প্রার্থী না থাকায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হতে যাচ্ছেন মনোয়ার চৌধুরী বাবু। মামলা সূত্রে জানা যায়।মুকন্দগাঁতী বাজার বণিক সমবায় সমিতি লিমিটেড এর নির্বাচন পরিচালনা কমিটির সভাপতি কামারখন্দ উপজেলা সমবায় অফিসার দীনবন্ধু মৃধা এক লিখিত প্রেস বিজ্ঞপ্তিতে জানান, মুকন্দগাঁতী বাজার বণিক সমবায় সমিতি লিমিটেড এর ত্রি-বাষিক নির্বাচন আগামী ১৩ জানুয়ারি অনুষ্ঠিতব্য ব্যবস্থাপনা ...










