ইসরায়েলি জিম্মির নতুন ভিডিও প্রকাশ, চাপে নেতানিয়াহু
|| আন্তর্জাতিক ডেস্ক ||ফিলিস্তিনের মুক্তিকামী সংগঠন হামাস তাদের হাতে জিম্মি এক ইসরায়েলি তরুণীর সাড়ে ৩ মিনিটের ভিডিও প্রকাশ করেছে।ফিলিস্তিনের গাজায় জিম্মি থাকা লিরি আলবাগ নামে ওই ইসরায়েলি তরুণীর ভিডিও প্রকাশ করেছে হামাসের সশস্ত্র শাখা। খবর টাইমস অব ইসরায়েলের।শনিবার (৪ জানুয়ারি) নতুন এই ভিডিওটি প্রকাশ করা হয়। ভিডিওটি ঠিক কবে ধারণ করা হয়েছে, তা যাচাই করা যায়নি।২০২৩ সালের ৭ অক্টোবর হামাস কর্তৃক গাজায় নিয়ে যাওয়া ইসরাইলি জিম্মিদের ভিডিও প্রকাশের সর্বশেষ ঘটনা এটি।ভিডিওতে ১৯ বছর বয়সি লিরি বলেছেন, তাকে ৪৫০ দিনেরও বেশি সময় ধরে আটকে রাখা হয়েছে। সাড়ে তিন মিনিটের ভিডিওটির তারিখ ছিল না। তবে ভিডিওটি সাম্প্রতিক সময়ের বলেই মনে করা হচ্ছে।কাতারের দোহায় শুক্রবার থেকে যুদ্ধবিরতি এবং জিম্মি মুক্তি নিয়ে হামাস ও ইসরাইলের মধ্যে পুনরায় আলোচনা শুরু হয়েছে। এমন সময়ে জিম্মির ভিডিও প্রকাশ কর...










