Tuesday, August 4

সর্বশেষ

সাড়ে ৭ বছর পর মাকে কাছে পেয়ে জড়িয়ে ধরলেন তারেক রহমান
রাজনীতি, সর্বশেষ

সাড়ে ৭ বছর পর মাকে কাছে পেয়ে জড়িয়ে ধরলেন তারেক রহমান

|| নিউজ ডেস্ক ||বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া বুধবার (৮ জানুয়ারি) স্থানীয় সময় সকালে লন্ডনের হি‌থ্রো বিমানবন্দরে পৌঁছেছেন। সেখানেই সাড়ে সাত বছর পর দেখা হলো ছেলে তারেক রহমানের সঙ্গে। দীর্ঘদিন পর মাকে কাছে পেয়ে জড়িয়ে ধরলেন ছেলে।দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও খালেদা জিয়ার পুত্র তারেক রহমান, পুত্রবধু ডা. জোবাইদা রহমান বিমানবন্দরে তাকে স্বাগত জানান। এ সময় জিয়া প‌রিবারের তৃতীয় প্রজন্মের সদস্যরাও উপ‌স্থিত ছিলেন।যুক্তরাজ্য বিএন‌পির সভাপ‌তি এম এ মালেক, সাধারণ সম্পাদক কায়সর আহমেদ ও জিয়াউর রহমান ফাউন্ডেশনের পক্ষে কামাল উদ্দিন বিমানবন্দরে সাবেক এই প্রধানমন্ত্রীকে অভ্যর্থনা জানান।এর আগে, মঙ্গলবার (৭ জানুয়ারি) রাত সাড়ে ১১টার দিকে ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে কাতারের আমিরের পাঠানো বিশেষ এয়ার অ্যাম্বুলেন্সে ঢাকা ছাড়েন খালেদা জিয়া। বুধবার (৮ জানুয়ারি) ভোর রাত...
বেলকুচিতে শিবিরের কমিটি গঠন: সভাপতি ইউসুফ, সেক্রেটারি আরিয়ান
রাজনীতি, সর্বশেষ, সারাদেশ

বেলকুচিতে শিবিরের কমিটি গঠন: সভাপতি ইউসুফ, সেক্রেটারি আরিয়ান

|| ভি কে জয় | বেলকুচি (সিরাজগঞ্জ) প্রতিনিধি ||বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির সিরাজগঞ্জের বেলকুচি উপজেলা শাখার ২০২৫ সেশনের কমিটি নির্বাচন সম্পন্ন হয়েছে। উপজেলার সাথীদের প্রত্যক্ষ ভোটে সভাপতি নির্বাচিত হয়েছেন হাফেজ ইউসুফ আলী বাবু ও সেক্রেটারি আরিয়ান ইসলাম। বুধবার (৮ জানুয়ারি) দুপুরের দিকে সংগঠনের পক্ষ থেকে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।বেলকুচি পৌর সদরের জীনিয়াস ল্যাবরেটরি স্কুল এন্ড কলেজের হল রুমে এ কমিটি গঠন সম্পন্ন হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের সিরাজগঞ্জ জেলা সেক্রেটারি আব্দুল আজিজ।এসময় বেলকুচি উপজেলা জামায়াতের আমির আরিফুল ইসলাম সোহেল,  পৌর আমির ছারোয়ার হোসেন ও ছাত্র শিবিরের জেলা এইচআরডি সম্পাদক শরিফুল ইসলাম-সহ দলীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।বেলকুচি উপজেলা ইসলামী ছাত্রশিবিরের নবনির্বাচিত সভাপতি হাফেজ ইউসুফ আলী বাবু গত সেশনে উপজেলা সে...
হত্যা মামলার আসামী যুবলীগ নেতা আলহাজ শেখ গ্রেপ্তার
অপরাধ, আইন ও আদালত, রাজনীতি, সর্বশেষ, সারাদেশ

হত্যা মামলার আসামী যুবলীগ নেতা আলহাজ শেখ গ্রেপ্তার

|| মোস্তফা আল মাসুদ | বগুড়া ||বগুড়া জেলা আওয়ামী যুবলীগের সিনিয়র সহ-সভাপতি ও পৌরসভার ৯নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর আলহাজ শেখকে যৌথ অভিযানে গ্রেপ্তার করেছে সদর থানা পুলিশ ও জেলা গোয়েন্দা শাখা (ডিবি)। মঙ্গলবার (৭ জানুয়ারি) দিবাগত রাতে শহরের সূত্রাপুর ঈদগাহ মাঠ এলাকায় নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়। আজ দুপুরে আলোকিত দৈনিককে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) এস এম মঈনুদ্দীন।ওসি মঈনুদ্দীন বলেন, যুবলীগ নেতা আলহাজের নামে হত্যাসহ একাধিক মামলা রয়েছে। তিনি জুলাই বিপ্লবে আওয়ামী লীগ সরকার পতনের পর থেকেই আত্মগোপনে ছিলেন।আলহাজ শেখ তার নিজ বাড়িতেই আত্মগোপনে আছেন এমন গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার দিবাগত রাতে সদর থানা ও জেলা গোয়েন্দা শাখার তিন ঘণ্টার যৌথ অভিযানে তাকে গ্রেপ্তার করা হয়।...
শেরপুরে চাঁদাবাজি বন্ধের দাবিতে ইউএনও অফিস ঘেরাও
অপরাধ, আইন ও আদালত, সর্বশেষ, সারাদেশ

শেরপুরে চাঁদাবাজি বন্ধের দাবিতে ইউএনও অফিস ঘেরাও

|| মোস্তফা আল মাসুদ | বগুড়া ||বগুড়ার শেরপুরে চাঁদাবাজি বন্ধের দাবিতে উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কার্যালয় ঘেরাও করে বিক্ষোভ করেছেন ব্যাটারি চালিত অটোরিকশা চালকরা। মঙ্গলবার (৭ জানুয়ারি) বারোটার দিকে ঢাকা-বগুড়া মহাসড়ক অবরোধ করে ঘন্টাব্যাপি ওই কর্মসূচি পালন করা হয়।এসময় মহাসড়কের উভয়পাশে অসংখ্য যানবাহন আটকা পড়ে তিন কিলোমিটার এলাকাজুড়ে তীব্র যানজটের সৃষ্টি হয়। ফলে দূরপাল্লাগামী যাত্রীদের চরম দুর্ভোগ পোহাতে হয়।কর্মসূচিতে অংশ নেওয়া বেশ কয়েকজন অটোরিকশা চালক জানান, বিগত ৫ আগস্ট ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে আওয়ামীলীগের নেতৃত্বাধীন সরকারের পতন ঘটে। এরপর এই উপজেলায় চলাচলকারি প্রায় চার হাজার অটোরিকশা থেকে চাঁদা আদায় বন্ধ হয়ে যায়। এছাড়া অন্যান্য পরিবহন থেকেও চাঁদা আদায় বন্ধ হয়। ফলে পরিবহন চালকদের মধ্যে স্বস্থি ফিরে আসে। এভাবে সাড়ে চার মাস চাঁদা আদায় বন্ধ থাকে। কিন্তু বর্তমানে এই সেক্টরটি হাত...
৫ পয়েন্ট কাটা গেল পাকিস্তানের, লাভ বাংলাদেশের
খেলাধুলা, সর্বশেষ

৫ পয়েন্ট কাটা গেল পাকিস্তানের, লাভ বাংলাদেশের

|| স্পোর্টস ডেস্ক ||দক্ষিণ আফ্রিকা সফরে টেস্ট সিরিজে ধবলধোলাই হয়েছে পাকিস্তান। সিরিজ শেষের পরদিনই বাবর-রিজওয়ানরা শুনলেন দুঃসংবাদ। মন্থর ওভার রেটের কারণে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে দলটির ৫ পয়েন্ট কেটে নেয়া হয়েছে। একইসঙ্গে সব খেলোয়াড়ের ম্যাচ ফির ২৫ শতাংশ করে জরিমানা করা হয়েছে। ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা-আইসিসি মঙ্গলবার এই শাস্তির কথা জানিয়েছে।কেপটাউন টেস্টে সোমবার দক্ষিণ আফ্রিকার কাছে ১০ উইকেটে হেরেছে পাকিস্তান। আইসিসি জানিয়েছে, ম্যাচে নির্ধারিত সময়ে কাঙ্ক্ষিত ওভার রেটের চেয়ে পাঁচ ওভার পিছিয়ে ছিল শান মাসুদের দল। খেলা শেষে আম্পায়াররা ম্যাচ রেফারি রিচি রিচার্ডসনের কাছে অভিযোগ করেন। অধিনায়ক মাসুদ ম্যাচ রেফারির কাছে দোষ স্বীকার করায় আনুষ্ঠানিক শুনানির প্রয়োজন পড়েনি। আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ প্লেয়িং কন্ডিশনের ১৬.১১.২ ধারায় বলা হয়েছে, কোনো দল নির্ধারিত সময়ে কাঙ্ক্ষিত ওভার রেটের চে...
খালেদা জিয়া গণতন্ত্র প্রতিষ্ঠার বার্তা দিয়ে গেছেন: মির্জা ফখরুল
রাজনীতি, সর্বশেষ

খালেদা জিয়া গণতন্ত্র প্রতিষ্ঠার বার্তা দিয়ে গেছেন: মির্জা ফখরুল

|| নিজস্ব প্রতিবেদক ||উন্নত চিকিৎসার জন্য লন্ডনের উদ্দেশে এয়ার অ্যাম্বুলেন্সে ঢাকা ছাড়ার আগে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া দেশে গণতন্ত্র প্রতিষ্ঠার বার্তা দিয়ে গেছেন বলে জানিয়েছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, গণতন্ত্রকে যেন আমরা সবাই মিলে প্রতিষ্ঠা করি, বেগম খালেদা জিয়া এই বার্তা দিয়েছেন।মঙ্গলবার (৭ জানুয়ারি) রাত ১১টা ৪৬ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে কাতার আমিরের পাঠানো এয়ার অ্যাম্বুলেন্সটি খালেদা জিয়াকে নিয়ে উড্ডয়নের পর সাংবাদিকদের এ কথা জানান বিএনপি মহাসচিব।মির্জা ফখরুল বলেন, যাওয়ার সময় তিনি (খালেদা জিয়া) আবারও দেশবাসীকে বলেছেন যে, তারা যেন আমার জন্য দোয়া করেন, আমিও আল্লাহর কাছে এই দোয়া চাই দেশবাসীকে যেন ভালো রাখেন, তাদের কল্যাণ করেন। মির্জা ফখরুল বলেন, ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের নির্যাতনে মিথ্যা মামলা...
‘জুলাই ঘোষণাপত্র’ নিয়ে দেশব্যাপী কর্মসূচি শুরু আজ
জাতীয়, সর্বশেষ

‘জুলাই ঘোষণাপত্র’ নিয়ে দেশব্যাপী কর্মসূচি শুরু আজ

|| নিজস্ব প্রতিবেদক ||বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটি আজ থেকে তাদের ‘জুলাই ঘোষণাপত্র’ নিয়ে দেশব্যাপী লিফলেট বিতরণ ও জনসংযোগ কর্মসূচি শুরু করছে। আগামী ৭ দিন সারাদেশের বিভিন্ন জেলায় এই কর্মসূচি চলবে। ৭ জানুয়ারি রাতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সেল সম্পাদক (দফতর সেল) জাহিদ আহসান এই তথ্য নিশ্চিত করেছেন।জাহিদ আহসান জানান, বুধবার থেকে শুরু হওয়া এই কর্মসূচি ১৪ জানুয়ারি (মঙ্গলবার) পর্যন্ত চলবে। এই সাতদিন বিভিন্ন জেলা ও মহানগরে লিফলেট বিতরণ এবং জনসংযোগ করা হবে। ঢাকা মহানগরে পুরো সপ্তাহজুড়ে এই কর্মসূচি চলমান থাকবে।তিনি আরও বলেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটির নেতাকর্মীরা কেন্দ্রীয় নির্দেশনা অনুযায়ী দেশের বিভিন্ন জেলায় লিফলেট বিতরণ করবেন এবং জনসংযোগ করবেন। কেন্দ্রীয় নেতারাও এই কর্মসূচিতে অংশগ্রহণ করবেন।জেলাভিত্তিক কর্মসূচির তালিকাবুধবার (৮ জানুয়ারি):...
রায়পুরায় প্রধান উপদেষ্টার ত্রাণ ভান্ডার হতে শীতবস্ত্র বিতরণ
সর্বশেষ, সারাদেশ

রায়পুরায় প্রধান উপদেষ্টার ত্রাণ ভান্ডার হতে শীতবস্ত্র বিতরণ

|| সাদ্দাম উদ্দিন রাজ | নরসিংদী জেলা প্রতিনিধি ||চলতি শীত মৌসুমে সারা দেশে শীতের তীব্র প্রকোপ বেড়েছে। বেশ কয়েক দিন থেকে নরসিংদীর রায়পুরাসহ সারা দেশে তীব্র শীত বয়ে যাচ্ছে। এই শীতে শীতার্ত মানুষের পাশে দাঁড়িয়েছে উপজেলা প্রশাসন।মঙ্গলবার (৭ জানুয়ারি) দুপুরে নরসিংদীর রায়পুরা উপজেলায় প্রধান উপদেষ্টার ত্রাণ ভান্ডার হতে মানবিক সহায়তা কর্মসূচির আওতায় শীতার্ত দুঃস্থ, দরিদ্র, অসহায় মানুষ ও বিভিন্ন এতিমখানায় এতিম শিশুর মাঝে উপজেলা প্রশাসনের পক্ষ ৫০০ শত কম্বল দেওয়া হয়।উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো: মাসুদ রানার উদ্যোগে এসব কম্বল বিতরণ করা হয়। শীতবস্ত্র বিতরণকালে উপস্থিত ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা প্রকৌশলী জাহাঙ্গীর আলম।...
তিতুমীর কলেজের প্রধান ফটকে ঝুলছে বিশ্ববিদ্যালয় লেখা ব্যানার
রাজধানী, শিক্ষাঙ্গন, সর্বশেষ

তিতুমীর কলেজের প্রধান ফটকে ঝুলছে বিশ্ববিদ্যালয় লেখা ব্যানার

|| নিজস্ব প্রতিবেদক ||সরকারি তিতুমীর কলেজের শিক্ষার্থীরা তাদের কলেজটিকে দ্রুত বিশ্ববিদ্যালয়ে রূপান্তরের দাবি জানিয়ে আন্দোলন শুরু করেছেন। মঙ্গলবার (৭ জানুয়ারি) সকালে কলেজের প্রধান ফটকে 'তিতুমীর বিশ্ববিদ্যালয়' লেখা একটি ব্যানার টাঙিয়ে তারা তাদের দাবির প্রতি জোর দিয়েছেন।ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) অধিভুক্ত ৭টি সরকারি কলেজের মধ্যে অন্যতম সরকারি তিতুমীর কলেজ। দীর্ঘদিন ধরেই এসব কলেজের শিক্ষার্থীরা তাদের প্রতিষ্ঠানে স্বতন্ত্র বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার দাবি জানিয়ে আসছে। তবে, সরকারি তিতুমীর কলেজের শিক্ষার্থীরা আরও এক ধাপ এগিয়ে গিয়ে তাদের কলেজটিকে বিশ্ববিদ্যালয়ে রূপান্তরের দাবি তুলেছেন।শিক্ষার্থীরা একাধিকবার সড়ক ও রেলপথ অবরোধসহ নানা কর্মসূচি পালন করেছেন তাদের এই দাবির পক্ষে। গত ৩ ডিসেম্বর, শিক্ষামন্ত্রণালয় একটি ৫ সদস্যবিশিষ্ট কমিটি গঠন করেছে, যাতে তিতুমীর কলেজকে বিশ্ববিদ্যালয়ে রূপান্তরিত ...
পুঁজিবাজারে নতুন নীতিমালা নয়, সংস্কার হবে: অর্থ উপদেষ্টা
বাণিজ্য ও অর্থনীতি, সর্বশেষ

পুঁজিবাজারে নতুন নীতিমালা নয়, সংস্কার হবে: অর্থ উপদেষ্টা

|| নিউজ ডেস্ক ||পুঁজিবাজারের সংকট মোকাবিলায় নতুন কোনো নীতিমালা গ্রহণ করা হবে না, বরং বর্তমান পরিস্থিতি উন্নয়নের জন্য সংস্কারের মাধ্যমে পরিবর্তন আনা হবে বলে জানিয়েছেন অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ।মঙ্গলবার (৭ জানুয়ারি) রাজধানীর নিকুঞ্জে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) অংশীজনদের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, পুঁজিবাজারের সংস্কারের মাধ্যমে তাৎক্ষণিক, মধ্য ও দীর্ঘমেয়াদি পরিকল্পনা গ্রহণ করা হবে।এর আগে, দায়িত্ব গ্রহণের পর অন্তর্বর্তী সরকার পুঁজিবাজারের উন্নয়নে বিভিন্ন পরিকল্পনা হাতে নেওয়ার কথা জানিয়েছিল। এরপর ধীরে ধীরে পুঁজিবাজার ঘুরে দাঁড়াতে শুরু করেছিল, ঢাকা স্টক এক্সচেঞ্জের সূচক এবং লেনদেন বৃদ্ধি পেতে শুরু করেছিল।তবে ২৭টি প্রতিষ্ঠানকে জেড ক্যাটেগরিতে পাঠানোর পর এবং বিনিয়োগকারীদের আন্দোলনের ফলে বাজারে লেনদেন কমে গিয়ে বর্তমানে তিন থেকে সাড়ে তিনশ কোটি টা...