Tuesday, October 20

সর্বশেষ

চিলমারীতে ৫২ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি গ্রেফতার
অপরাধ, আইন ও আদালত, সর্বশেষ, সারাদেশ

চিলমারীতে ৫২ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি গ্রেফতার

|| জাহিদ খান | জেলা প্রতিনিধি (কুড়িগ্রাম) ||কুড়িগ্রাম জেলার চিলমারী উপজেলায় ৫২ পিস ইয়াবাসহ ৪ জন মাদক কারবারিকে হাতেনাতে গ্রেফতার করেছে পুলিশ।বুধবার (১৯ মার্চ) রাত আনুমানিক ১২টা ১০ মিনিটের দিকে চিলমারী থানার একটি চৌকস টিম অভিযান চালিয়ে ৩নং থানাহাট ইউনিয়নের বড় কোষ্টারী এলাকা থেকে তাদের গ্রেফতার করে। গ্রেফতারকৃতরা হলেন রমনা গুড়াতি পাড়ার মোঃ হালিম বাদশা (৩৮), বহরের ভিটা এলাকার মোঃ রেজাউল করিম (২৮), রাজার ভিটা এলাকার মোঃ রায়হান মিয়া (২২) এবং সবুজ পাড়া এলাকার মোঃ মহেদী হাসান চৌধুরী (৩৩)।কুড়িগ্রাম জেলা পুলিশের মিডিয়া অফিসার ও ওসি ডিবি মোঃ মোজাফফর হোসেন জানান, চিলমারী থানার আওতাধীন এলাকায় মাদক বিরোধী অভিযানের অংশ হিসেবে এই সফল অভিযান চালানো হয়। তিনি আরও জানান, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।তিনি জোর দিয়ে বলেন, কুড়িগ্রাম জেলা থেকে মাদক...
সিরাজগঞ্জে ধর্ষকদের সর্বোচ্চ দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন
অপরাধ, আইন ও আদালত, সর্বশেষ, সারাদেশ

সিরাজগঞ্জে ধর্ষকদের সর্বোচ্চ দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন

|| রফিকুল ইসলাম খান | সিরাজগঞ্জ ||সিরাজগঞ্জে নারী ও শিশু  ধর্ষকদের সর্বোচ্চ দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বুধবার  (১৯ মার্চ) সকালে সিরাজগঞ্জ শহরের চৌরাস্তায় এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।জাতীয় পর্যায়ের বেসরকারী উন্নয়ন সংস্থা ন্যাশনাল ডেভেলপমেন্ট প্রোগ্রাম (এনডিপি)র আয়োজনে এবং মানবাধিকার সংস্কৃতি  ফাউন্ডেশন (এমএসএফ) এর সহযোগিতায় ডিফেন্ডিং হিউম্যান রাইটস থ্রো নেটওয়ার্ক স্টেন্দেনিং (ডিএইচআরএনএস) প্রজেক্টের আওতায় সড়কে এইচআরডি নেটওয়ার্কের সকল সদস্যদের নিয়ে এই মানববন্ধন করা হয়।শিশু আছিয়া খাতুনসহ সিরাজগঞ্জ জেলার রায়গঞ্জ উপজেলার ৮ বছরের শিশু এবং একই মাসে শাহজাদপুর উপজেলার ৪ বছরের শিশু আপন মামাতো ভাই কর্তৃক ধর্ষণের শিকার হয়। এই শিশু ধর্ষণের প্রতিবাদে এবং ধর্ষকদের দৃষ্টান্তমূলক বিচারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হ...
চিলমারীতে ছাত্র আন্দোলনে হামলা: সাবেক ইউপি সদস্য ও আওয়ামী নেতা গ্রেপ্তার
অপরাধ, আইন ও আদালত, রাজনীতি, সর্বশেষ, সারাদেশ

চিলমারীতে ছাত্র আন্দোলনে হামলা: সাবেক ইউপি সদস্য ও আওয়ামী নেতা গ্রেপ্তার

|| জাহিদ খান | জেলা প্রতিনিধি (কুড়িগ্রাম) ||কুড়িগ্রামের চিলমারীতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় শিক্ষার্থীদের ওপর হামলা ও হত্যা চেষ্টার ঘটনায় সাবেক ইউপি সদস্য এবং আওয়ামী লীগ নেতা ফয়জার রহমান (৬০) কে গ্রেপ্তার করেছে পুলিশ।গত বছরের ২ আগস্ট চিলমারীর রমনা ইউনিয়নে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে আওয়ামী লীগের নেতাকর্মীরা শিক্ষার্থীদের ওপর অতর্কিত হামলা চালায়। এতে বেশ কয়েকজন শিক্ষার্থী গুরুতর আহত হন।পরে আহতদের মধ্যে সাহেব আলী নামে এক শিক্ষার্থী বাদী হয়ে চিলমারী থানায় একটি মামলা দায়ের করেন। মামলায় নাম উল্লেখ করে ৫০ জন এবং অজ্ঞাত আরও ২০০ জনকে আসামি করা হয়।বুধবার (১৯ মার্চ) দুপুরে চিলমারী থানার অফিসার ইনচার্জ (ওসি) মুশাহেদ খান জানান, অভিযুক্ত সাবেক ইউপি সদস্য ও আওয়ামী লীগ নেতা ফয়জার রহমানকে গ্রেপ্তার করা হয়েছে।ওসি আরও জানান, গ্রেপ্তারকৃত আসামিকে আদালতের মাধ্যমে জেল-হাজতে পা...
খুলনার পিকচার প্যালেস মোড়ে ভয়াবহ অগ্নিকাণ্ড
অপরাধ, আইন ও আদালত, সর্বশেষ, সারাদেশ

খুলনার পিকচার প্যালেস মোড়ে ভয়াবহ অগ্নিকাণ্ড

|| মো: রিয়াদ হাসান (খুলনা) ||খুলনা নগরীর পিকচার প্যালেস মোড়ে অবস্থিত অস্থায়ী ঈদ মার্কেটে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বুধবার (১৯ মার্চ) ভোর সাড়ে ৫টার দিকে হঠাৎ আগুনের সূত্রপাত হয়। স্থানীয় ব্যবসায়ী ও প্রত্যক্ষদর্শীদের মতে, মুহূর্তের মধ্যেই আগুন চারপাশে ছড়িয়ে পড়ে এবং পুরো মার্কেট পুড়ে ছাই হয়ে যায়।৪৪টি দোকান পুড়ে সম্পূর্ণ ক্ষতিগ্রস্তস্থানীয় সূত্রে জানা যায়, এক বছর আগে ভেঙে ফেলা পিকচার প্যালেস সিনেমা হলের জমিতে ৪৪টি অস্থায়ী দোকান গড়ে ওঠে। এসব দোকানের মধ্যে কাপড়, কসমেটিকস, জুয়েলারি, প্লাস্টিক সামগ্রী এবং ক্রোকারিজের ব্যবসা ছিল। ঈদুল ফিতর উপলক্ষে দোকানিরা নতুন পণ্য তুলছিলেন, যা আগুনে সম্পূর্ণ নষ্ট হয়ে গেছে।ফায়ার সার্ভিসের ৯টি ইউনিটের নিরলস প্রচেষ্টাখবর পেয়ে খুলনা ফায়ার সার্ভিসের ৯টি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে। ফায়ার সার্ভিসের এক কর্ম...
৩০% কোটা বাতিলসহ ৬দফা দাবিতে বগুড়া পলিটেকনিকে বিক্ষোভ
শিক্ষাঙ্গন, সর্বশেষ, সারাদেশ

৩০% কোটা বাতিলসহ ৬দফা দাবিতে বগুড়া পলিটেকনিকে বিক্ষোভ

|| মোস্তফা আল মাসুদ | জেলা প্রতিনিধি (বগুড়া) ||৩০% কোটা বাতিলসহ ৬ দফা দাবিতে বিক্ষোভ করেছে বগুড়া পলিটেকনিক শিক্ষার্থীরা। বুধবার (১৯ মার্চ) দুপুরে শহরের প্রধান সড়কগুলোয় তারা মিছিল করেন। পরে জেলা প্রশাসকের কার্যালয়ে দাবিদাওয়া সম্বলিত স্মারকলিপি জমা দেন তারা।পলিটেকনিক শিক্ষার্থীদের কাছে থেকে জানা যায়, পিএসসির অধীনে কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে দেশের বিভিন্ন পলিটেকনিক ইনস্টিটিউট এবং টেকনিক্যাল স্কুল ও কলেজের জুনিয়র ইন্সট্রাক্টর (টেক) বা ফিজিক্যাল এডুকেশন ইন্সট্রাক্টর (দশম গ্রেড) পদে নিয়োগ প্রশ্নে হাইকোর্টে একটি রিট করা হয়েছিল। সেটি নিয়ে দীর্ঘদিন ধরে হাইকোর্ট শুনানী চলে। সম্প্রতি এই এতে জুনিয়র ইন্সট্রাক্টর পদে ৩০ শতাংশ ক্রাফট পদে নিয়োগ নিয়োগে আইন পাশ হয়। কারণ ক্রাফট পদে ননটেক বা সাধারণ শিক্ষা থেকে নিয়োগ পান প্রার্থীরা। কিন্তু পলিটেকনিক শিক্ষার্থীরা চান তাদের ইন্সট্রাক্টর পদে ডিপ্লোমা প...
হিমবাহ সংরক্ষণ প্রতিপাদ্যে ফুলবাড়ীতে বিশ্ব পানি দিবস ২০২৫ উদযাপন
আবহাওয়া ও পরিবেশ, সর্বশেষ, সারাদেশ

হিমবাহ সংরক্ষণ প্রতিপাদ্যে ফুলবাড়ীতে বিশ্ব পানি দিবস ২০২৫ উদযাপন

|| জাহিদ খান | জেলা প্রতিনিধি (কুড়িগ্রাম) ||"হিমবাহ সংরক্ষণ" প্রতিপাদ্য নিয়ে কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার শিমুলবাড়ী ইউনিয়নের ফকিরপাড়ায় বিশ্ব পানি দিবস ২০২৫ উদযাপন করা হয়েছে। অদ্য বুধবার (১৯ মার্চ) একশনএইড বাংলাদেশ ও উদয়াঙ্কুর সেবা সংস্থার (ইউএসএস) লোকাল রাইটস কর্মসূচি ৫২-এর উদ্যোগে আয়োজিত এই অনুষ্ঠানে আলোচনা সভা ও পুকুর পরিষ্কার কার্যক্রম অনুষ্ঠিত হয়।এবারের প্রতিপাদ্য "হিমবাহ সংরক্ষণ" — মূলত জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলা এবং নিরাপদ পানির ভবিষ্যৎ নিশ্চিত করার গুরুত্ব তুলে ধরে।এই আয়োজনে রিফ্লেকশন একশন সার্কেল সদস্যদের উদ্যোগে মোট ৩৪ জন নারী অংশ নেন। প্রধান আলোচক হিসেবে ছিলেন উদয়াঙ্কুর সেবা সংস্থার প্রকল্প সমন্বয়কারী রবিউল ইসলাম এবং কেস ওয়ার্কার রিম্পা রানী।তারা পানি সংরক্ষণ, নিরাপদ পানির অধিকার, জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলা এবং স্থানীয় জনগণের সম্পৃক্ততার গুরুত্ব তুলে ...
বেলকুচি বিএনপি নেতা আজিজল হকের দাফন সম্পন্ন বিভিন্ন মহলের শোক! 
রাজনীতি, সর্বশেষ, সারাদেশ

বেলকুচি বিএনপি নেতা আজিজল হকের দাফন সম্পন্ন বিভিন্ন মহলের শোক! 

|| আল-আমিন হোসেন | স্টাফ রিপোর্টার ||সিরাজগঞ্জ জেলার বেলকুচি উপজেলা বিএনপির সাবেক সহ সভাপতি আজিজল হক (৮০) সরকারের জানাযা শেষে পারিবারিক কবরস্থানে দাফন সম্পন্ন হয়েছে। বুধবার (১৯ মার্চ) সকাল সাড়র দশটায় স্থানীয় সোহাগপুর শ্যামকিশোর সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে মরহুমের জানাযা অনুষ্ঠিত হয়। জানাযায় বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির রাজশাহী বিভাগীয় সহ- সাংগঠনিক সম্পাদক আমিরুল ইসলাম খাঁন আলিমসহ বিএনপি এবং বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ ও বেলকুচির গণমাধ্যম কর্মীরা এবং অসংখ্য নেতাকর্মী উপস্থিত ছিলেন। এর আগে গতকাল মঙ্গলবার সন্ধ্যায় তিনি মুকুন্দগাতী নিজ বাসভবনে ইন্তেকাল করেন। তার মৃত্যুতে শোক জানিয়েছেন বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির রাজশাহী বিভাগীয় সহ- সাংগঠনিক সম্পাদক আমিরুল ইসলাম খাঁন আলিম, বেলকুচি উপজেলা বিএনপির সাবেক আহবায়ক নুরুল ইসলাম গোলাম, সদস্য সচিব বনি আমীন, সাবেক যুগ্ম ...
গাজায় ইসরায়েলি হামলায় ক্ষুব্ধ জাতিসংঘ মহাসচিব
আন্তর্জাতিক, সর্বশেষ

গাজায় ইসরায়েলি হামলায় ক্ষুব্ধ জাতিসংঘ মহাসচিব

|| আন্তর্জাতিক ডেস্ক ||গাজা উপত্যকায় ইসরায়েলি বিমান হামলায় এক রাতেই ৪০০ এরও বেশি ফিলিস্তিনি প্রাণ হারিয়েছেন। এই হামলার ফলে আন্তর্জাতিক মহলে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে, বিশেষত জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস এর প্রতি দৃষ্টি আকর্ষণ করেছেন। তিনি হামলার জন্য ক্ষোভ প্রকাশ করেছেন এবং যুদ্ধবিরতি লঙ্ঘনের ব্যাপারে উদ্বেগ জানিয়েছেন।গুতেরেস সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্সে এক পোস্টে বলেন, গাজায় ইসরায়েলি বিমান হামলায় তিনি গভীরভাবে ক্ষুব্ধ। তিনি অবিলম্বে যুদ্ধবিরতি মেনে চলার এবং মানবিক সহায়তা পুনঃস্থাপনের জন্য আহ্বান জানিয়েছেন। তার পাশাপাশি, তিনি গাজায় আটক থাকা সকল বন্দিকে নিঃশর্ত মুক্তি দেওয়ার জন্যও জোর দাবি জানিয়েছেন।এই পরিস্থিতির প্রেক্ষাপটে, বিশ্বের বিভিন্ন দেশ এবং মানবাধিকার সংস্থাগুলোও গাজায় ইসরায়েলি হামলার তীব্র নিন্দা জানিয়েছে। তারা গাজার জনগণের ওপর হামলা বন্ধ করার এবং মানবিক...
ধর্ষণ চেষ্টার অভিযোগে ধর্মীয় শিক্ষক আটক
অপরাধ, আইন ও আদালত, সর্বশেষ, সারাদেশ

ধর্ষণ চেষ্টার অভিযোগে ধর্মীয় শিক্ষক আটক

|| জেলা প্রতিনিধি (খুলনা) ||খুলনার পাইকগাছায় ৮ বছরের শিশুকে ধর্ষণ চেষ্টার (যৌন হয়রানি) অভিযোগে শেখ আবুল কাশেম (৫৫) নামে এক ধর্মীয় শিক্ষককে আটক করা হয়েছে। মঙ্গলবার (১৮ মার্চ) পাইকগাছায় এই ঘটনা ঘটে। এঘটনায় থানায় মামলা হয়েছে।পুলিশ ভিকটিম শিশুকে উদ্ধার করে ডাক্তারী পরীক্ষার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছে। আটক শেখ আবুল কাশেম উপজেলার কপিলমুনি ইউনিয়নের কাশিনগর গ্রামের মৃত তফেল উদ্দিন শেখের ছেলে।মামলার তদন্তকারী কর্মকর্তা উপ-পুলিশ পরিদর্শক সবুজ জানান, আবুল কাশেম কাশিমনগর সরদার পাড়া জামে মসজিদের আওতায় ইসলামিক ফাউন্ডেশনের মসজিদ ভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রমের ধর্মীয় শিক্ষক। সেখানে এলাকার প্রায় ৩৫ জন শিশু ধর্মীয় শিক্ষার্থী রয়েছে। প্রতিদিনের ন্যায় শিশুরা মঙ্গলবার সকাল ৭ টার দিকে ইসলামিক ফাউন্ডেশনের শিক্ষা কেন্দ্রে শিক্ষক আব্দুল কাশেম এর নিকট পড়তে যায়। এসময় শিক্ষক আবুল কাশেম...
ফুটবলার হামজা চৌধুরীকে নিয়ে কি লিখলেন মাশরাফি!
খেলাধুলা, সর্বশেষ

ফুটবলার হামজা চৌধুরীকে নিয়ে কি লিখলেন মাশরাফি!

|| স্পোর্টস ডেস্ক ||বাংলাদেশের ক্রীড়াঙ্গন এখন হামজাময়। টেকনাফ থেকে তেঁতুলিয়া পর্যন্ত শুধু হামজা আর হামজা। হবেই না কেন, বাংলাদেশের ফুটবল ইতিহাসে এত বড় সুপারস্টার কখনো খেলেননি। দক্ষিণ এশিয়াতেও বিরল ঘটনা। বিশ্বের সবচেয়ে জনপ্রিয় ইংলিশ প্রিমিয়ার লিগে খেলা ফুটবলার এ অঞ্চলের কোনো দেশের হয়ে খেলবেন তা স্বপ্নেও ভাবা যায়নি। সেই হামজা দেওয়ান চৌধুরী লাল-সবুজের জার্সি গায়ে জড়িয়ে খেলতে বাংলাদেশে এসেছেন। এ তারকা ফুটবলার বাংলাদেশে নতুন ইনিংস শুরু করতে যাওয়ায় নানা অঙ্গনের মানুষ তাকে শুভকামনা জানাচ্ছেন। এবার এ তালিকায় যুক্ত হয়েছেন বাংলাদেশ ক্রিকেটের সাবেক অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা।টাইগারদের সাবেক অধিনায়কের সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে দেয়া পোস্ট তুলে ধরা হল- আপনার আগমনে প্রথম প্রেমের সেই রোমাঞ্চ যেন আবার টের পাচ্ছি, যে প্রেমের নাম ফুটবল! আমাদের ছেলেবেলায়, শৈশব-কৈশোরে ফুটবল ঘিরে যে উন্মাদনা ছিল, ক...