ইসলামী ছাত্র আন্দোলন ঢাকা আলিয়ার সভাপতি ফাহিম সেক্রেটারি গালিব
|| ঢাকা আলিয়া মাদ্রাসা প্রতিনিধি ||ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ, সরকারি মাদরাসা-ই-আলিয়া ঢাকা শাখার সম্মেলন-২০২৫ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) রাজধানীর সরকারি মাদরাসা-ই-আলিয়ার ছাত্র মিলনায়তনে এই সম্মেলন অনুষ্ঠিত হয়।সংগঠনের এই মাদ্রাসা শাখা সভাপতি মুহাম্মাদ কামরুল ইসলামের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক হাসানাত আবদুল্লাহ-এর সঞ্চালনায় সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের আলিয়া মাদ্রাসা বিষয়ক সম্পাদক মোঃ রশীদ আহমাদ রায়হান।সম্মেলন শেষে উপমহাদেশের প্রাচীন দ্বীনি বিদ্যাপীঠ সরকারী মাদ্রাসা-ই-আলিয়া ঢাকার ইসলামী ছাত্র আন্দোলনের ২০২৫ সেশনের কমিটি গঠন করা হয়।ইসলামী ছাত্র আন্দোলন ঢাকা আলিয়া মাদ্রাসা শাখার সভাপতি নির্বাচিত হন আল হাদীস এন্ড ইসলামিক স্টাডিজ বিভাগের অনার্স ৪র্থ বর্ষের মেধাবী শিক্ষার্থী মোঃ আজিজুল হক ফাহিম এবং সেক্রেট...










