Monday, August 3

সর্বশেষ

“কাঁদতে চাই আমি”_কবিতা
শিক্ষা ও সাহিত্য (প্রবন্ধ, গল্প, কবিতা, জীবনী), সর্বশেষ

“কাঁদতে চাই আমি”_কবিতা

|| আব্দুল হামিদ সরকার ||কাঁদতে চাই আমি -----কিন্তু জলশূন্য আখি, শুকিয়ে যাওয়া পলির মতোঅভিনয়ের সংলাপে করি চেষ্টাঅঝোরে কাঁদার জন্য ব্যাকরণ খুঁজিনাট্যশালার কর্মীরা যেমন কাঁদে।কাঁদতে চাই আমি -----কিন্তু কিছু হারালে তো কাঁদবো?কি ছিলো তাও তো জানি না?উপন্যাসের করুন কাহিনীতে কাঁদবোতবে তা যে কৃত্রিমতায় ভরা, তাহলে কাঁদবো কেন?কান্নাটাও অনেক চড়া দামে কেনাচোখের জল যত্রতত্র পড়বেই বা কেন?কাঁদতে চাই আমি ----কিন্তু পারছি না কাঁদতে, অরণ্যে ও বটের ছায়ায়কাঁদতে গিয়েছিলাম, চোখে ঝর্ণার নহর বইলো না।ফিরলাম অশ্রুহীন আখি নিয়ে,লোকালয়, জনপদে বললো সবে,কি আশ্চর্য লোকটি কাঁদতে চায়?কাঁদতে চাই আমি----কিন্তু কৃত্রিম জলে সিক্ত হয়ে নয়, নহে কোনো মুখোশেপৃথিবীর কোনটি মানুষ, কোনটি রোবট?কোনটি মুখোশ চেনা বড়ো দুষ্কর। রোবটও কাঁদেপুতুলও কান্নার আওয়াজে মাতায় সবাইকেকার্টুনের কান্নায় কি জল বয়ে যায়?তবু্ও বলে সবে কান্না।...
অধ্যক্ষ, উপাধ্যক্ষ, সুপার, সহকারী সুপার ও ইবতেদায়ী প্রধান এনটিআরসি’র মাধ্যমে নিয়োগ দেয়া হোক
অভিমত, শিক্ষা ও সাহিত্য (প্রবন্ধ, গল্প, কবিতা, জীবনী), শিক্ষাঙ্গন, সর্বশেষ

অধ্যক্ষ, উপাধ্যক্ষ, সুপার, সহকারী সুপার ও ইবতেদায়ী প্রধান এনটিআরসি’র মাধ্যমে নিয়োগ দেয়া হোক

|| আব্দুর রহিম ||নিয়োগ প্রক্রিয়া বিলম্ব হলেও এনটিআরসি শতভাগ স্বচ্ছভাবে শিক্ষক দিতে পেরেছে। আর নিয়োগ প্রক্রিয়া বিলম্ব হওয়ার কারণ এনটিআরসিকে শতভাগ ক্ষমতা প্রদান করা হয় নাই। পিএসসির আদলে একটা স্বতন্ত্র শিক্ষক নিয়োগ কমিশন গঠন করা দীর্ঘ দিনের দাবি। কিন্তু দুঃখের বিষয় হলো খসড়া নীতিমালা তৈরি করা পর্যন্তই শেষ আর কোনো খোঁজ খবর নেই।অধ্যক্ষ, উপাধ্যক্ষ, সুপার, সহকারী সুপার, ইবতেদায়ী প্রধান এখন নিয়োগ দেয়া হয় ম্যানেজিং কমিটির মাধ্যমে। ফলে এখানে যোগ্য, দক্ষ, শিক্ষা বান্ধব লোকের চাইতে টাকার পাওয়ার বেশি। ফলে যোগ্য লোক এই পদে আসতে পারে না। এর সাথে রাজনৈতিক লেজুড়বৃত্তি তো এই ধ্বংসের মূল অস্ত্র। যার প্রমাণ নিজ প্রতিষ্ঠান।সেখানে যার সার্টিফিকেট নেই সে এখন সুপার পদে। তিনি আবার নিয়োগ দিয়েছেন ফাযিল ফেল করা লোককে।আপনি যে কোনো প্রতিষ্ঠান পরিদর্শন করে এর প্রমাণ পাবেন, যে শিক্ষা বান্ধব ম্যানেজিং কমিটি...
ইতালির উপকূল থেকে ১৩০ অভিবাসী উদ্ধার
আন্তর্জাতিক, সর্বশেষ

ইতালির উপকূল থেকে ১৩০ অভিবাসী উদ্ধার

|| আন্তর্জাতিক ডেস্ক ||দক্ষিণ ইতালির ক্যালাব্রিয়া অঞ্চলের ক্রোটোনে উপকূল থেকে ১৩০ জন অভিবাসীকে উদ্ধার করেছে ইতালীয় কোস্টগার্ড। ঝড়ো হাওয়া এবং উঁচু ঢেউয়ের মধ্যে বিপজ্জনক পরিস্থিতিতে তাদের উদ্ধার করা হয়।স্থানীয় সংবাদমাধ্যম ক্রোটোনেসে জানিয়েছে, ৩০ জানুয়ারি তুরস্ক উপকূল থেকে যাত্রা করা একটি মাছ ধরার নৌকায় থাকা ১৩০ জন অভিবাসীকে রবিবার উদ্ধার করা হয়েছে।অভিবাসীদের নিয়ে আসা নৌকাটি উপকূলে ঝুঁকিতে পড়ার পর স্যাটেলাইট ফোন থেকে অনুরোধ পেয়েছিল কোস্টগার্ড। পরবর্তীতে রেজিও ক্যালাব্রিয়া কর্তৃপক্ষের নির্দেশে দুটি টহল নৌকা অভিযান শুরু করে।দীর্ঘ অভিযান শেষে অভিবাসীদের নিয়ে টহল নৌকা দুটি সমুদ্রে সাত ঘণ্টার যাত্রা শেষ করে ক্রোটোনে বন্দরে পৌঁছায়।উদ্ধার অভিবাসীদের মধ্যে ২৭ জন নারী এবং ৩০ জন অভিভাবকহীন অপ্রাপ্তবয়স্ক। মোট ১৩০ জন অভিবাসীর মধ্যে ৭০ জন আফগানিস্তান, ৪০ জন ইরান, ৯ জন ইরাক এবং ছয়জন পা...
“সবুজ খাম”_কবিতা
শিক্ষা ও সাহিত্য (প্রবন্ধ, গল্প, কবিতা, জীবনী), সর্বশেষ

“সবুজ খাম”_কবিতা

|| আব্দুল হামিদ সরকার ||দিনের আলোয় ছোটে পিয়ন কাঁধে জড়ানো ব্যাগে,ডাকপিয়ন চিঠি হাতে ছোটে মুচকি মুচকি রাগে।দবির মোল্লা চাদর গায়ে ডাকে এসো ভাই,ছেলেটা মোর লিখবে চিঠি কখন যে তা পাই।ঢুকরে কাঁদে দবির মোল্লা সেই যে গেলো ছেলে,হেথায় খুঁজি, সেথায় খুঁজি, খুঁজি খালবিলে।ময়লা পেড়ান, সাদা লুঙ্গি, ঢেউ জাগানো চুল,লিখবে চিঠি সবুজ খামে হয় না যেনো ভুল।দিন পেড়িয়ে চললো মাস তবুও এলো না চিঠি,মোল্লা বাড়ির বিড়াল ছানাটি বিমর্ষ ছোটাছুটি।উনুনেতে বসে না হাড়ি কেবলই চিঠির অপেক্ষা,চশমা উচিয়ে পড়বে চিঠি মিটবে প্রতিক্ষা।মাচানে দোলে কুমড়া লাউ সূর্যমুখী ডগা,সবুজ খামটি ঠোঁটে করে আসবে বুঝি বগা।ছানি চোখে দবির মোল্লা এপাশ ওপাশ করে,ঢেঁকুর ছাড়ে উর্ধমুখী আঙিনা জুড়ে।মাতৃহারা ছেলে আমার আসবে বিজয় ধরে,মুক্ত হাওয়ায় উড়বে পাখি বিজয়ের সু়-ভোরে।সবুজ খামে জানবে আমার দেহ আঙিনা কেমন?লিখবো আমি তুমি বিহনে আছি ...
দিল্লির বিধানসভা নির্বাচনের ভোটগ্রহণ চলছে
আন্তর্জাতিক, সর্বশেষ

দিল্লির বিধানসভা নির্বাচনের ভোটগ্রহণ চলছে

|| আন্তর্জাতিক ডেস্ক ||ভারতের কেন্দ্রশাসিত অঞ্চল দিল্লির বিধানসভা নির্বাচনে আজ বুধবার (৫ ফেব্রুয়ারি) ভোটগ্রহণ চলছে। ৭০ আসনবিশিষ্ট এই বিধানসভার ভোট হবে একদিনেই। শনিবার (৮ ফেব্রুয়ারি) বোঝা যাবে, টানা চতুর্থবারের মতো দিল্লির দায়িত্বে আম আদমি পার্টি (আপ) আসবে, নাকি ২৭ বছর পর বিজেপি তাদের হারিয়ে দিল্লি দখল করবে।দিল্লি অঞ্চলে নির্বাচনি এলাকা দুটি। নয়াদিল্লি বিধানসভা ও কালকাজি বিধানসভা। উভয় আসনেই এবার লড়ছেন হেভিওয়েট প্রার্থীরা। এবারের ভোটে আপকে হারাতে কোমর কষে নেমেছে বিজেপি। টাইমস অব ইন্ডিয়ার এক প্রতিবেদনে এসব তথ্য উঠে এসেছে।ইন্ডিয়া জোটের শরিক হওয়া সত্ত্বেও এই ভোটে কেজরিওয়ালদের বিরুদ্ধে লড়াইয়ে নেমেছে কংগ্রেস। এই ভোট শতাব্দীর প্রাচীন দল কংগ্রেসের কাছে অস্তিত্ব রক্ষার লড়াই। গত দুটি বিধানসভা নির্বাচনে কংগ্রেস একটি আসনও জিততে পারেনি।কেজরিওয়ালের দলকে ক্ষমতাচ্যুত করা না গেলে সেটা ভারতের...
ব্র্যাক বিশ্ববিদ্যালয়ে চাকরি
চাকরি, সর্বশেষ

ব্র্যাক বিশ্ববিদ্যালয়ে চাকরি

|| ক্যারিয়ার ডেস্ক ||‘ফুটবল ইনস্ট্রাক্টর’ পদে জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে ব্র্যাক ইউনিভার্সিটি। আগ্রহী প্রার্থীরা অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন। আবেদনের শেষ সময় আগামী ২৫ ফেব্রুয়ারি।পদের নাম: ফুটবল ইনস্ট্রাক্টরপদ সংখ্যা: নির্ধারিত নয়শিক্ষাগত যোগ্যতা: স্নাতকঅভিজ্ঞতা: ৩ - ৫ বছরচাকরির ধরন: চুক্তিভিত্তিকপ্রার্থীর ধরন: নারী-পুরুষবয়সসীমা: নির্ধারিত নয়কর্মস্থল: ঢাকাবেতন: আলোচনা সাপেক্ষেআবেদন যেভাবে: আগ্রহী প্রার্থীরা চাকরি সম্পর্কে বিস্তারিত জানতে এবং আবেদন করতে এই লিংকে ক্লিক করুনআবেদনের সময়সীমা: ২৫ ফেব্রুয়ারি, ২০২৫।...
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন পদে ৩৫ জন নিয়োগ
চাকরি, সর্বশেষ

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন পদে ৩৫ জন নিয়োগ

|| ক্যারিয়ার ডেস্ক ||জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়। বিভিন্ন বিভাগ/ ইনস্টিটিউট/ অনুষদ/ হল/ দফতরে ২২টি ভিন্ন পদে ৩৫ জনকে নিয়োগ দেওয়া হবে। আগ্রহী প্রার্থীরা সরাসরি বা ডাকযোগে আবেদন করতে পারবেন। আবেদনের শেষ সময় আগামী ২৫ ফেব্রুয়ারি।প্রতিষ্ঠানের নাম: চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়পদের বিবরণচট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ২২ পদে ৩৫ জন নিয়োগচাকরির ধরন: স্থায়ীপ্রার্থীর ধরন: নারী-পুরুষবয়সসীমা: নির্ধারিত নয়কর্মস্থল: চট্টগ্রামআবেদনপত্র সংগ্রহ: আগ্রহী প্রার্থীরা আবেদনপত্র সংগ্রহ করতে এই লিংকে ক্লিক করুনআবেদনের ঠিকানা: রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত), চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, চট্টগ্রামআবেদনপত্র সরাসরি অথবা ডাকযোগের মাধ্যমে পাঠাতে হবেআবেদন ফি: রেজিস্ট্রার, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এর অনুকূলে ব্যাংক ড্রাফট/পে-অর্ডারের মাধ্যমে ৩০০ টাকা জমা দিতে হবেআবে...
“হে জীবন”_কবিতা
শিক্ষা ও সাহিত্য (প্রবন্ধ, গল্প, কবিতা, জীবনী), সর্বশেষ

“হে জীবন”_কবিতা

|| আব্দুল হামিদ সরকার ||হে জীবন কি তুমি পেলে?তুমিতো যাচ্ছো ক্ষয়ে প্রতি পলে পলে।স্বপ্নগুলো আজ বার্ধক্যের ভাড়ে নুয়ে পড়া,লবণাক্ততায় ধস নেমেছে স্মৃতির অট্টালিকা ছিন্নহারা।হে জীবন কি তুমি পেলে?চাওয়া পাওয়ার হিসেব গড়মিলেআসমান ছুঁয়ে যাওয়ার স্পৃহার ছিলো না যে শেষসময়ের স্রোতে মাথায় পাকধরা মুঠো কেশ।হে জীবন কি তুমি পেলে?ছবির নেগেটিভগুলো ভীষণ এলোমেলেলালচে পড়া দন্তের হাসি বিশ্রী বেহালেপ্রণয়ের স্বপ্ন ঠোঁটে বালিহাঁস কেবলই খেলে।হে জীবন কি তুমি পেলে?নিঃশ্বাসটুকু মৃদুমন্দ এখনো চলেস্রষ্টার কৃপায় আজো আছি বেঁচেবিবিধ সমস্যার মহাসমুদ্র সেঁচে।হে জীবন কি তুমি পেলে?সোনা ঝরা রৌদ্র হাসি খেলেজীবনের উপসংহার সন্নিকটেশরীরের পেশীগুলো ভীষণ মটমটে।হে জীবন কি তুমি পেলে?চশমার কোণে ঝাপসা চোখের কোলেস্মৃতির বাসরে বেজে উঠা কতো কথাকেবলই হাসি কান্না আর পাহাড়সম ব্যথা।হে জীবন কি তুমি পেলে?জীবন ধারাপাতের হিস...
বায়ান্নের ভাষা আন্দোলন ও ২০২৪ সালের বিপ্লব: মিল ও অমিল।
অভিমত, জাতীয়, শিক্ষা ও সাহিত্য (প্রবন্ধ, গল্প, কবিতা, জীবনী), সর্বশেষ

বায়ান্নের ভাষা আন্দোলন ও ২০২৪ সালের বিপ্লব: মিল ও অমিল।

|| মো. নুরুল হুদা ||ভাষা, সংস্কৃতি এবং অধিকার আদায়ের সংগ্রাম যুগে যুগে ইতিহাসের পাতায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। ১৯৫২ সালের ২১ ফেব্রুয়ারির ভাষা আন্দোলন এবং ২০২৪ সালের ৫ আগস্টের বিপ্লব—এই দুটি ঘটনা ভিন্ন প্রেক্ষাপটে ঘটলেও উভয়ের মধ্যে কিছু মিল ও পার্থক্য বিদ্যমান। এ প্রবন্ধে আমরা দুই ঘটনার তুলনামূলক বিশ্লেষণ করব।ভাষা আন্দোলনঃ১৯৪৭ সালে ভারত-পাকিস্তান বিভক্তির পর পূর্ব বাংলার (বর্তমান বাংলাদেশ) মানুষের ভাষাগত অধিকার খর্ব হতে থাকে। পাকিস্তানের সরকার উর্দুকে একমাত্র রাষ্ট্রভাষা হিসেবে চাপিয়ে দিতে চেয়েছিল, যা বাঙালিরা মেনে নেয়নি। ফলে ১৯৫২ সালের ২১ ফেব্রুয়ারি ছাত্র-জনতা ঢাকার রাজপথে আন্দোলনে নামে। পুলিশের গুলিতে সালাম, রফিক, বরকত, জব্বারসহ অনেকেই শহীদ হন। পরবর্তীতে এই আন্দোলন বাংলাদেশসহ বিশ্বের নানা প্রান্তের ভাষা ও সাংস্কৃতিক অধিকার প্রতিষ্ঠার অনুপ্রেরণা হয়ে ওঠে। সর্বশেষ, এ দিবসট...
বেলকুচিতে শিক্ষাপ্রতিাষ্ঠানসমূহের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ
সর্বশেষ, সারাদেশ

বেলকুচিতে শিক্ষাপ্রতিাষ্ঠানসমূহের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ

|| আল-আমিন হোসেন | স্টাফ রিপোর্টার ||সিরাজগঞ্জের বেলকুচিতে ৫৩তম বাংলাদেশ জাতীয় স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানের ২০২৫ সালের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) বিকালে উপজেলা সদরের  সোহাগপুর নতুন পাড়া আলহাজ সিদ্দিক উচ্চ বিদ্যালয় মাঠে চারদিন ব্যাপী স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানের ছাত্রছাত্রীদের অংশগ্রহণে বিভিন্ন ইভেন্টের প্রতিযোগিতা শেষে পুরস্কার বিতরণ করা হয়েছে। উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা এস এম গোলাম রেজার সভাপতিত্বে অনুষ্ঠানে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন অনুষ্ঠানের প্রধান অতিথি বেলকুচি উপজেলা নির্বাহী কর্মকর্তা আফিয়া সুলতানা কেয়া। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বেলকুচি প্রেসক্লাবের সাধারণ সম্পাদক রেজাউল করিম।এসময় আরও উপস্থিত ছিলেন গাবেরপাড়া সিনিয়র ফাজিল মাদ্রাসার উপ...