Monday, August 3

সর্বশেষ

শাহবাগের সড়ক বন্ধ, চার দাবিতে ম্যাটস শিক্ষার্থীদের অবস্থান
রাজধানী, শিক্ষাঙ্গন, সর্বশেষ, স্বাস্থ্য

শাহবাগের সড়ক বন্ধ, চার দাবিতে ম্যাটস শিক্ষার্থীদের অবস্থান

|| নিউজ ডেস্ক ||শূন্য পদে নিয়োগসহ চার দফা দাবিতে রাজধানীর শাহবাগে অবস্থান নিয়েছেন মেডিকেল অ্যাসিটেন্ট ট্রেইনিং স্কুল (ম্যাটস) শিক্ষার্থীরা।রবিবার (৯ ফেব্রুয়ারি) বেলা ১১টার দিকে শাহবাগে কয়েকশ শিক্ষার্থী লংমার্চ করে এসে সড়কে অবস্থান নেন। এসময় ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি থেকে শাহবাগে আসার সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়।প্রত্যক্ষদর্শীরা জানান, বেলা সোয়া ১১টার দিকে শিক্ষার্থীরা জাদুঘরের সামনের সড়কে অবস্থান নেন।শিক্ষার্থীরা বলছেন, স্বাস্থ্য মন্ত্রণালয়ের প্রতিশ্রুতির সাত কর্মদিবস শেষ হওয়ার পরও দাবি পূরণে দৃশ্যমান পদক্ষেপ না নেওয়ার প্রতিবাদে তারা লংমার্চ করছেন।এর আগে জানুয়ারি মাসেও দাবি নিয়ে শাহবাগে সড়ক অবরোধ করেছিল শিক্ষার্থীরা।শনিবার এক প্রেস বিজ্ঞপ্তিতে সাধারণ ম্যাটস শিক্ষার্থী ঐক্য পরিষদ তাদের দাবিগুলো তুলে ধরে।তাদের চার দফা দাবি হচ্ছে—১২ বছরের বেশি সময় ধরে স্বাস্থ...
‘অপারেশন ডেভিল হান্ট’ কতদিন চলবে, জানালেন স্বরাষ্ট্র উপদেষ্টা
অপরাধ, আইন ও আদালত, জাতীয়, সর্বশেষ

‘অপারেশন ডেভিল হান্ট’ কতদিন চলবে, জানালেন স্বরাষ্ট্র উপদেষ্টা

|| নিউজ ডেস্ক ||সারাদেশে ‘অপারেশন ডেভিল হান্ট’ কতদিন চলবে? এ প্রসঙ্গে কথা বলেছেন অন্তর্বর্তী সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী। তিনি বলেন, ডেভিল যতদিন শেষ না হবে ততদিন পর্যন্ত অপারেশন চলবে।রবিবার (৯ ফেব্রুয়ারি) সকালে রাজধানীর ফার্মগেটে মৃত্তিকা সম্পদ ইনস্টিটিউটের নতুন মৃত্তিকা ভবন উদ্বোধনী অনুষ্ঠান শেষে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।যারা দেশকে অস্থিতিশীল করবে তাদের টার্গেট করে ডেভিল হান্ট অপারেশন চলবে বলে জানিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, গাজীপুরে যারা ছাত্র-জনতার ওপর হামলার ঘটনা ঘটিয়েছে তাদের অনেককেই আইনের আওতায় আনা হয়েছে। তাড়াতাড়ি বাকিদেরও আনা হবে।গত শুক্রবার (৭ ফেব্রুয়ারি) রাতে গাজীপুরে পতিত ফ্যাসিস্ট সরকারের মন্ত্রী আ ক ম মোজাম্মেল হকের বাড়িতে শিক্ষার্থীদের ওপর সন্ত্রাসী হামলার পর নড়েচড়ে বসে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। ঘোষণা দেয় ‘অপ...
এবার শাকিব খানের ভক্ত হলেন প্রভা
বিনোদন, সর্বশেষ

এবার শাকিব খানের ভক্ত হলেন প্রভা

|| বিনোদন ডেস্ক ||ঢাকাই সিনেমার সুপারস্টার শাকিব খান এক যুগেরও বেশি সময় ধরে ঢালিউড ইন্ডাস্ট্রিতে রাজত্ব করছেন। অন্যদিকে ছোট পর্দার একসময়ের জনপ্রিয় অভিনেত্রী সাদিয়া জাহান প্রভা। ব্যক্তিজীবনের নানা ঘটনায় একাধিকবার সংবাদের শিরোনাম হয়েছেন তিনি। যার অধিকাংশই ছিল অভিনেত্রীকে বিব্রত করার মতো।দু’জনই শোবিজ অঙ্গনের হলেও তাদের একসঙ্গে কখনো কাজ করা হয়নি। তবে শাকিব খানের সঙ্গে একটি ফটোশুটে অংশ নিয়েছিলেন প্রভা। সম্প্রতি এক সাক্ষাৎকারে এমনটাই জানালেন অভিনেত্রী।প্রভা বলেন, শাকিব খানের সঙ্গে একটা ফটোশুট করেছিলাম। তিনি সামনে থেকে দেখতে এত সুন্দর যে, আমি তাকে সরাসরি বলেছিলাম- আপনি অনেক সুন্দর।প্রভা বলেন, আগে আমার শাকিব খানের কোনো সিনেমা দেখা হতো না। তবে সবশেষ তার তিনটা সিনেমাই দেখা হয়েছে। আর ছবিগুলো দেখে আমি তার ভক্ত হয়ে গেছি।এসময় শাকিব খানের কাজের প্রশংসা করে এই অভিনেত্রী বলেন, ‘শাকিব খা...
গাজীপুরে ছাত্র-জনতার ওপর হামলার ঘটনায় আটক ৪০
অপরাধ, আইন ও আদালত, জাতীয়, সর্বশেষ, সারাদেশ

গাজীপুরে ছাত্র-জনতার ওপর হামলার ঘটনায় আটক ৪০

|| নিউজ ডেস্ক ||গাজীপুরসহ দেশজুড়ে চলমান ‘অপারেশন ডেভিল হান্ট’ এ গাজীপুর জেলার পাঁচ থানায় ৪০ জন আওয়ামী লীগ নেতাকর্মীকে আটক করা হয়েছে। রাতভর অভিযান চালিয়ে গাজীপুর জেলা পুলিশ তাদের আটক করে।রবিবার (৯ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৯টায় গাজীপুর জেলার পুলিশ সুপার ড. চৌধুরী মো. যাবের সাদেক গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেন।তিনি বলেন, গতরাত থেকে শুরু হওয়া অপারেশন ডেভিল হান্টে এখন পর্যন্ত (সকাল ৯টা) ৪০ জনকে আটক করা হয়েছে। আটকরা বিভিন্নভাবে ফ্যাসিস্ট সরকারের লোকজন।তবে তাৎক্ষণিকভাবে আটকদের নাম-পরিচয় জানা যায়নি।এদিকে গাজীপুর মেট্রোপলিটন পুলিশ, বাংলাদেশ সেনাবাহিনী, র্যাবসহ অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী রাতভর অপারেশন ডেভিল হান্ট পরিচালনা করেছে। তাদের কাছ থেকে এখনো পর্যন্ত গ্রেফতার বা আটকের কোনো তথ্য পাওয়া যায়নি।...
“আমি যেদিন থাকবো না” _কবিতা
শিক্ষা ও সাহিত্য (প্রবন্ধ, গল্প, কবিতা, জীবনী), সর্বশেষ

“আমি যেদিন থাকবো না” _কবিতা

|| আব্দুল হামিদ সরকার ||আমি যেদিন থাকবো না,হয়তো সেদিনও বাতাবি লেবুর গাছের শাখায়ছোট্ট টুনটুনি পাখি নিত্য দিনের মতোগান শোনাতে আসবে আমায়।আসবে জানালা দিয়ে মৃদু আলো আর রাঙা প্রজাপতি,ঠোঁটে তৃণলতা গুজে ফুরৎ করে বসবেআমার কাব্যর্চচার ছোট্ট কুটিরে।আমার সাহিত্য পদকের দিকে দৃষ্টি মেলে হয়তো বলবেকই গেলে -- স্বপ্নচাষি, কলমযোদ্ধাআর শব্দ তরঙ্গের মাঝি?উসখুস নয়নে আমাকে না পেয়েনিমিষেই হবে লাপাত্তা।আমি যেদিন থাকবো না,হয়তো পড়ে থাকবে আমার পাদুকা দু'টি ঘরের কোণে।আলমিরায় সাজানো আমার বই, কলম আর কাগজ,প্রিয়জনেরা চোখের অশ্রু ফেলেস্মৃতি সাঁতরাবে কিছুক্ষণ,বুকফাটা কন্ঠে আমাকে করবে স্মরণ।আমি তখন অদৃশ্যমান, নিরুত্তর, পড়পাড়ের বাসিন্দা।আকাশের তারাগুলোও জ্বলবে,আবির রঙে বলাকাও উড়বে,শুধু দৃষ্টিবঞ্চিত আমি, পড়বে না মোর চোখের পলক,আর দেখবো না প্রকৃতির বর্ণিল সাজ।আমি যেদিন থাকবো না,কৃষাণের মাচানে দুলবে লাউ আ...
সাবেক সিইসি বিচারপতি আবদুর রউফ আর নেই
অপরাধ, আইন ও আদালত, জাতীয়, সর্বশেষ

সাবেক সিইসি বিচারপতি আবদুর রউফ আর নেই

|| নিউজ ডেস্ক ||সাবেক প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এবং সুপ্রিম কোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতি মোহাম্মদ আবদুর রউফ ইন্তেকাল করেছেন। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজেউন।)রবিবার (৯ ফেব্রুয়ারি) সকালে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তিনি হৃদযন্ত্রের জটিলতায় ভুগছিলেন। তার বয়স হয়েছিল ৯১ বছর।পারিবারিক সূত্রে জানা যায়, সম্প্রতি হৃদযন্ত্রের জটিলতা নিয়ে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে ভর্তি হন সাবেক এই বিচারপতি। সেখানে তার হার্টে একটি অপারেশন হয়। হার্টে পেসমেকারও বসানো হয়েছিল।বিচারপতি মোহাম্মদ আবদুর রউফ ১৯৯০ থেকে ১৯৯৫ সাল পর্যন্ত প্রধান নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন।উইকিপিডিয়ার তথ্য অনুযায়ী, বিচারপতি মোহাম্মদ আবদুর রউফ ১ ফেব্রুয়ারি ১৯৩৪ সালে ময়মনসিংহে জন্মগ্রহণ করেন। প্রাইমারি ও মাধ্যমিক পর্যায়ে বৃত্তি পেয়ে ময়মনসি...
চাকরি ফিরে পাচ্ছেন আ.লীগের আমলে চাকরিচ্যুত ১৫২২ পুলিশ সদস্য
অপরাধ, আইন ও আদালত, জাতীয়, সর্বশেষ

চাকরি ফিরে পাচ্ছেন আ.লীগের আমলে চাকরিচ্যুত ১৫২২ পুলিশ সদস্য

|| নিউজ ডেস্ক ||স্বৈরাচার আওয়ামী লীগ সরকারের আমলে চাকরি হারানো ১ হাজার ৫২২ পুলিশ সদস্য তাদের চাকরি ফেরত পাচ্ছেন।শনিবার (৮ ফেব্রুয়ারি) রাতে পুলিশ সদর দফতরের এআইজি (মিডিয়া অ্যান্ড পিআর) ইনামুল হক সাগর এক বার্তায় বিষয়টি নিশ্চিত করেছেন।পুলিশ সদর দফতর জানায়, বিগত সরকারের আমলে বিভিন্ন কারণে চাকরিচ্যুত পুলিশ সদস্যদের চাকরিতে পুনর্বহাল সংক্রান্ত ১ হাজার ৫২২টি আবেদন পুলিশ হেডকোয়ার্টার্সে গ্রহণ করা হয়েছে। আবেদনকারীদের মধ্যে কনস্টেবল ১ হাজার ২৫ জন, নায়েক ৭৯ জন, এএসআই/এটিএসআই ১৮০ জন, এসআই/সার্জেন্ট/টিএসআই ২০০ জন, ইন্সপেক্টর ১০ জন এবং নন-পুলিশ সদস্য ২৮ জন।সদর দফতর থেকে বলা হয়, এসব সদস্যকে চাকরিতে পুনর্বহাল সংক্রান্ত আবেদনসমূহ পর্যালোচনার জন্য গত বছরের আগস্টে একজন ডিআইজির নেতৃত্বে কমিটি গঠন করা হয়। কমিটি ইতোমধ্যে সুপারিশসহ প্রতিবেদন জমা দিয়েছে। যারা আপিল ট্রাইব্যুনালে জয়ী হয়েছেন ত...
“সুভাষিণী”_কবিতা
শিক্ষা ও সাহিত্য (প্রবন্ধ, গল্প, কবিতা, জীবনী), সর্বশেষ

“সুভাষিণী”_কবিতা

|| আব্দুল হামিদ সরকার ||মনের করিডোরে নিত্য আসেকার যেন ছায়া, মনের দীঘিতে সাঁতরে বেড়ায়ক্লান্ত কায়ায় কে যেন? বললাম কে তুমি?কাজল চোখে বললো আমি সুভাষিণী।আরে সাহেব, চিনলে না মোরে?ঐ যে চুলের বেনিতে ফুল গুজেনিত্য আসি ভোরে।খবর লই দমে দমে রাতের দ্বিপ্রহরেকেয়া কদম্ব আর দোলনচাঁপা হাতে,নিত্য খুঁজে ফিরি তোমার মনের অলিগলি।তুমি যা বড্ড বেখেয়ালি, দীর্ঘ সময় থাকে তোমারপাকস্থলী শূন্য, ঔষধ সেবন ও খাওয়া নাওয়া ভুলেমজে থাকো কাব্যরসে।তখন আমার কষ্ট লাগে বুকের গহীনে,তোমাকে তো বাঁচতে হবে--শিক্ষা, শিল্প উৎকর্ষতায় ভূমিকা রাখার অভিপ্রায়ে,আমি তো আছি তোমার ছায়া হয়ে।ওহ তাই, এবার থামো সুভাষিণী,তোমার বচনে মায়ার সঞ্চার হয় বৈকি?কি সুরালা ভাষ্য তোমার?আমাকে নিয়ে এতো ভাবো তুমি?কি লাভ তাতে সুভাষিণী?তিলকআটা তোমার কামরাঙা ঠোঁটেএবার ফুটলো মৃদু হাসি,সুভাষিণী বলে চললো কাব্যরসের ফুলঝুরি।জানো তোমাকে একটি বিশেষায়িত ন...
ভেংগে ফেলা আওয়ামী লীগ পার্টি অফিসের একাধিক ব্যক্তিমালিকানা
রাজনীতি, সর্বশেষ, সারাদেশ

ভেংগে ফেলা আওয়ামী লীগ পার্টি অফিসের একাধিক ব্যক্তিমালিকানা

|| মোস্তফা আল মাসুদ| বগুড়া ||বগুড়া শহরের সাতমাথা এলাকায় গুঁড়িয়ে দেওয়া জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ-ইনু) জেলা কার্যালয়ের জমি ব্যক্তিমালিকানা বলে দাবি করা হয়েছে। এদিকে কার্যালয়টির স্থানে মসজিদ নির্মাণের ঘোষণা দিয়েছে বৈষম্যবিরোধী ছাত্র-জনতা।গতকাল শনিবার (৮ ফেব্রুয়ারি) দুপুরে কয়েক ব্যক্তি ভেঙে ফেলা জাসদ কার্যালয়ের জায়গাটিকে নিজেদের দাবি করে তার ধ্বংসাবশেষের ওপর একটি ব্যানার ঝুলিয়ে দেন। একই দিন সন্ধ্যার আগে সেখানে ‘জুলাই ২০২৪ স্মৃতিকরণ মসজিদের জন্য নির্ধারিত স্থান, বাস্তবায়নে: বৈষম্যবিরোধী ছাত্র-জনতা’ লেখা দুটি ব্যানার ঝুলিয়ে দেওয়া হয়।বৈষম্যবিরোধী ছাত্র-জনতার পক্ষ থেকে ডা. আব্দুল্লাহ সানি নামের একজন সেখানে মসজিদ নির্মাণের ঘোষণা দিয়ে বলেন, জুলাই বিপ্লবের শহীদ আবু সাঈদের নামে ‘শহীদ আবু সাঈদ জামে মসজিদ’ এখানে স্থাপন করা হবে। এ সময় একই সংগঠনের অন্য কয়েকজন পাশে ভেঙে ফেলা আওয়ামী লীগের ...
বগুড়া বিএনপি নেতার বিরুদ্ধে যুবদল নেতার ওপর হামলার অভিযোগ
অপরাধ, আইন ও আদালত, রাজনীতি, সর্বশেষ, সারাদেশ

বগুড়া বিএনপি নেতার বিরুদ্ধে যুবদল নেতার ওপর হামলার অভিযোগ

|| মোস্তফা আল মাসুদ | বগুড়া ||বগুড়ার সোনাতলায় বিএনপি নেতার বিরুদ্ধে যুবদল নেতার ওপর হামলা করে আহত করার অভিযোগ উঠেছে। গত শুক্রবার (৭ ফেব্রুয়ারি) সন্ধ্যায় উপজেলার পাকুল্লা বাজারে হামলার ঘটনাটি ঘটে।আহত যুবদল নেতা রাশেদুল হাসান (২৭) সোনাতলা উপজেলার পাকুল্লা ইউনিয়ন যুবদলের সদস্য। তিনি বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আছেন। অভিযুক্ত বিএনপি নেতা আব্দুল হান্নান বাটালু পাকুল্লা ইউনিয়ন বিএনপির সভাপতি।পাকুল্লা ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি আলী হাসান নারুন জানান, শুক্রবার সন্ধ্যায় যুবদল নেতা রাশেদ মোটরসাইকেলযোগে যাওয়ার সময় বাটালুর নেতৃত্বে তাঁর লোকজন ধাওয়া করে। রাশেদ মোটরসাইকেল ফেলে রেখে একটি বাড়িতে আশ্রয় নিলে সেখানেই পিটিয়ে গুরুতর আহত করা হয়।তবে বাটালু অভিযোগ অস্বীকার করে বলেন, ‘জামায়াত নেতা মাজেদুর রহমান জুয়েল ২৯টি মোটরসাইকেলযোগে ৭০ থেকে ৮০ জন বহিরাগত সঙ্গে নি...