“ভুলবো না তোমায়”_কবিতা
|| আব্দুল হামিদ সরকার ||হে কবি সারথি, হেবা কামাল,তোমাকে ভুলবো না কোনদিন।ধর্মীয় মূল্যবোধে জাগ্রত ছিলো যে তোমার হিয়াকলমযোদ্ধায় তুমি ছিলে নন্দিত সারথিচলে গেলে পরপারে, অভিবাদন জানিয়ে পৃথিবী।এভাবে পৃথিবী হতে তোমার প্রস্থান--কাম্য ছিলো না মোদের, অশ্রুসিক্ত নয়নেফিলিস্তিনের ভূখণ্ডে এখনো খুঁজি তোমায়।বর্বর পাষণ্ড ইজরায়েল সেনাদের ছোড়াবিক্ষিপ্ত বোমায়, তোমার প্রাণপাখি উড়ে গেলেও ----রক্ত নদী সাঁতরিয়ে সৌহার্দ্য, সম্প্রীতি ও ইসলামেরপতাকা রাখবো উচিয়ে, ইস্পাত কঠিন দৃঢ় অঙ্গীকারে।জুলুমবাজদের অহমিকা, দাম্ভিকতা,বিচূর্ণ হবেই একদিন।ফিলিস্তিনের আবহাওয়া আর জলবায়ুতেএখন শুধু বারুদের গন্ধ।নাহি কোলাহল শপিংমল, উদ্যান আর লোকালয়েশিশু, যুবক, বৃদ্ধ নির্বিচারে পিষে মারছেঐ শকুনের দলে।ইজরায়েল এবার খামোশ হও,ধিক্কার জানাই তোমাদের অসভ্যতাকে।তোমরা আমার কবিবন্ধু হেবা কামালকে নিলে কেড়েশত সহস্র মায়ের বুকে হাহা...










