ব্যাংক থেকে তোলা যাবে যেকোনও পরিমাণ টাকা
ব্যাংক হিসেব থেকে নগদ টাকা উত্তোলনের ওপর বাংলাদেশ ব্যাংকের যে সীমা আরোপ করা ছিলো, তা তুলে নেয়া হয়েছে। ফলে এখন থেকে গ্রাহকরা যেকোনোও পরিমাণ নগদ অর্থ উত্তোলন করতে পারবেন।রবিবার (৮ সেপ্টেম্বর) থেকে যেকোনও পরিমাণের অর্থ গ্রাহকরা তুলতে পারবেন বলে শনিবার গণমাধ্যমকে জানিয়েছেন কেন্দ্রীয় ব্যাংকের মুখপাত্র ও নির্বাহী পরিচালক মো. মেজবাউল হক।তিনি বলেন, নগদ টাকা উত্তোলনের সর্বোচ্চ সীমা তুলে নেওয়া হয়েছে। রবিবার থেকেই গ্রাহকরা যেকোনও পরিমাণ টাকা তুলতে পারবেন।গত সপ্তাহে একটি অ্যাকাউন্ট থেকে সর্বোচ্চ ৫ লাখ টাকা তোলার সীমা নির্ধারণ করে দেয়া হয়েছিলো। তার আগের সপ্তাহে এই সীমা ছিলো ৪ লাখ টাকা।এর আগে, গত ১৭ আগস্ট অ্যাকাউন্ট থেকে উত্তোলনের সীমা ৩ লাখ টাকা বেঁধে দেওয়া হয়েছিলো। তারও আগে গত ১০ আগস্ট বলা হয় অ্যাকাউন্ট থেকে দুই লাখ টাকার বেশি নগদ টাকা উত্তোলন করা যাবে না।৮ আগস্ট এক লাখ টাকার ...










