Sunday, October 18

সর্বশেষ

বগুড়ায় সালেহা ডায়াগনস্টিক সেন্টারে লক্ষাধিক টাকা জরিমানা
অপরাধ, আইন ও আদালত, সর্বশেষ, সারাদেশ, স্বাস্থ্য

বগুড়ায় সালেহা ডায়াগনস্টিক সেন্টারে লক্ষাধিক টাকা জরিমানা

|| মোস্তফা আল মাসুদ | বগুড়া জেলা প্রতিনিধি ||বগুড়ার শিবগঞ্জ উপজেলার মোকামতলা বাজারে অভিযান চালিয়ে ‘সালেহা ডায়াগনস্টিক সেন্টার’কে নানা অনিয়মের দায়ে মোট এক লাখ ৫ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।সোমবার (১৯ মে) বিকালে এ অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জিয়াউর রহমান। সঙ্গে ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. রুহুল আমীন এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা।ইউএনও জিয়াউর রহমান জানান, প্রতিষ্ঠানটির বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ পাওয়া যায়। সরেজমিনে গিয়ে দেখা যায়, ক্লিনিকটির এক্স-রে কক্ষ নিরাপদ নয়, ল্যাবে রয়েছে মেয়াদোত্তীর্ণ বিভিন্ন উপকরণ, নিচতলায় জমে আছে পানি, চারপাশে নোংরা পরিবেশ এবং ওটি (অপারেশন থিয়েটার) রাখা হয়েছে অবৈধভাবে। এমনকি প্রয়োজনীয় অনুমোদন ছাড়াই ক্লিনিক পরিচালনা করা হচ্ছিল। এসব অভিযোগে প্রতিষ্ঠানটিকে ভোক্তা অধিকার সংরক্ষণ আ...
বেলকুচি-এনায়েতপুরের পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সংগঠন বুননের নতুন কমিটি গঠিত
শিক্ষাঙ্গন, সর্বশেষ, সারাদেশ

বেলকুচি-এনায়েতপুরের পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সংগঠন বুননের নতুন কমিটি গঠিত

|| নিজস্ব প্রতিবেদক ||বেলকুচি-এনায়েতপুরের পাবলিক বিশ্ববিদ্যালয়, মেডিকেল শিক্ষার্থীদের সংগঠন বুনন এর ২০২৫-২৬ সেশনের জন্য কার্যনির্বাহী কমিটি ঘোষণা করা হয়েছে।সোমবার (১৯ মে) বুননের অন্যতম উপদেষ্টা আসিফ নেওয়াজ, সর্বশেষ কমিটির সভাপতি আনিসুর রহমান, সাধারণ সম্পাদক জামিল হোসেন জিমের স্বাক্ষর করা বুননের প্যাডে নব মনোনীত কমিটির সভাপতি হিসেবে মনোনীত হয়েছেন হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের শিক্ষার্থী মো: ইকবাল হোসেন রিপন, সাধারণ সম্পাদকের দায়িত্ব পেয়েছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ইনফরমেশন সায়েন্স এন্ড লাইব্রেরি ম্যানেজমেন্ট বিভাগের শিক্ষার্থী অনিক আহমেদ, সাংগঠনিক সম্পাদকের পদে রয়েছেন ইসলামী বিশ্ববিদ্যালয়ের বায়োমেডিকেল ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থী তৌহিদুল ইসলাম।এছাড়াও সহ-সভাপতির দায়িত্ব পালন করবেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের লেদার ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষ...
সিরাজগঞ্জে “সু-স্বাস্থ্যের জন্য ফলিত পুষ্টি বিষয়ক ক্যাম্পইন” অনুষ্ঠিত 
সর্বশেষ, সারাদেশ, স্বাস্থ্য

সিরাজগঞ্জে “সু-স্বাস্থ্যের জন্য ফলিত পুষ্টি বিষয়ক ক্যাম্পইন” অনুষ্ঠিত 

|| রফিকুল ইসলাম খান | সিরাজগঞ্জ সদর প্রতিনিধি ||সিরাজগঞ্জে ইসলামিয়া সরকারি কলেজের শিক্ষার্থীদের নিয়ে "সু-স্বাস্থ্যের জন্য ফলিত পুষ্টি বিষয়ক ক্যাম্পেইন" অনুষ্ঠিত হয়ছে। সোমবার (১৯ মে) সকালে কলেজটির হলরুমে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।ক্যাম্পেইনে ইসলামিয়া সরকারি কলেজে'র ১১০ জন শিক্ষার্থী অংশগ্রহণ করেন। প্রশিক্ষণ শেষে শিক্ষার্থীদেরকে ২টি করে ফলজ বৃক্ষ এবং পুষ্টি প্লেট বিতরণ করা হয়।কৃষি উন্নয়নের মাধ্যমে খাদ্য ও পুষ্টি নিরাপত্তা জোরদারকরণ প্রকল্পের বারটান আঞ্চলিক কার্যালয়, সিরাজগঞ্জের বাস্তবায়নে এবং ইসলামিয়া সরকারি কলেজের সহযোগিতায় আয়োজিত ক্যাম্পেইন অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, অত্র কলেজে'র নবনিযুক্ত সুযোগ্য অধ্যক্ষ প্রফেসর শরীফ- উস- সাঈদ। বিশেষ অতিথি ছিলেন, ইসলামিয়া সরকারি কলেজের উপাধ্যক্ষ প্রফেসর  মোঃ মোস্তাফিজুর রহমান, শিক্ষক পরিষদের সম্...
সিরাজগঞ্জে কারিগরি ও মাদ্রাসা শিক্ষা প্রতিষ্ঠানের গাইডিং ওরিয়েন্টেশন
শিক্ষাঙ্গন, সর্বশেষ, সারাদেশ

সিরাজগঞ্জে কারিগরি ও মাদ্রাসা শিক্ষা প্রতিষ্ঠানের গাইডিং ওরিয়েন্টেশন

|| রফিকুল ইসলাম খান | সিরাজগঞ্জ সদর প্রতিনিধি ||সিরাজগঞ্জে কারিগরি ও মাদ্রাসা শিক্ষা প্রতিষ্ঠানের গাইডিং কার্যক্রম সম্প্রসারণের লক্ষ্যে জেলা পর্যায়ে ওরিয়েন্টেশন সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৯ মে) সকাল ১০টায় জেলা প্রশাসক কার্যালয়ের শহিদ কে.এম শামসুদ্দিন সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সিরাজগঞ্জের সুযোগ্য জেলা প্রশাসক মুহাম্মদ নজরুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) রোজিনা আক্তার এবং সিরাজগঞ্জ জেলা শিক্ষা অফিসার (অতিরিক্ত দায়িত্ব প্রাপ্ত) মোঃ আফছার আলী।উক্ত অনুষ্ঠানের সভাপতিত্ব করেন, সিরাজগঞ্জ জেলা কমিশনার গার্লস গাইড এসোসিয়েশনের সভাপতি এবং সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার এলিজা সুলতানা। অনুষ্ঠানটি পরিচালনা করেন সহকারী শিক্ষক (অবসরপ্রাপ্ত) শামীম আরা লাজ।অনুষ্...
ফুলবাড়ীতে ঋণের চাপে নৈশপ্রহরীর আত্মহত্যা
সর্বশেষ, সারাদেশ

ফুলবাড়ীতে ঋণের চাপে নৈশপ্রহরীর আত্মহত্যা

|| জাকারিয়া শেখ | ফুলবাড়ী (কুড়িগ্রাম) প্রতিনিধি ||কুড়িগ্রামের ফুলবাড়ীতে ঋণের চাপে আত্মহত্যা করেছেন বাদশা মিয়া (৪০) নামের এক চতুর্থ শ্রেণির কর্মচারী। তিনি উত্তর কুটিচন্দ্রখানা উচ্চ বিদ্যালয়ের নৈশপ্রহরী হিসেবে কর্মরত ছিলেন।সোমবার (১৯ মে) সকাল সাড়ে ৯টার দিকে লালমনিরহাট সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। বাদশা মিয়া ফুলবাড়ী সদর ইউনিয়নের কুটিচন্দ্রখানা চোত্তাবাড়ী এলাকার ইমাম আলীর ছেলে।বিদ্যালয়ের প্রধান শিক্ষক সিরাজুল ইসলাম হীরু বিষয়টি নিশ্চিত করেছেন।স্থানীয় সূত্রে জানা যায়, বাদশা মিয়া বিভিন্ন ব্যক্তি ও ব্যাংক থেকে ঋণগ্রহণ করেছিলেন। কিন্তু সময়মতো এসব ঋণের টাকা পরিশোধ করতে না পারায় তিনি চরম হতাশায় ভুগছিলেন। দীর্ঘদিন ধরে মানসিকভাবে বিপর্যস্ত থাকায় পারিবারিক অশান্তিও দেখা দেয়।রবিবার (১৮ মে) রাত সাড়ে ১০টার দিকে পরিবারের অজান্তে ইঁদুর মারার বিষপান করলে তিনি গুরুতর অসু...
বগুড়ায় গভীর রাতে আওয়ামী লীগের ঝটিকা মিছিল, গ্রেপ্তার ৩
অপরাধ, আইন ও আদালত, রাজনীতি, সর্বশেষ, সারাদেশ

বগুড়ায় গভীর রাতে আওয়ামী লীগের ঝটিকা মিছিল, গ্রেপ্তার ৩

|| মোস্তফা আল মাসুদ | বগুড়া জেলা প্রতিনিধি ||বগুড়ার শাজাহানপুরে মধ্যরাতে আওয়ামী লীগের পক্ষে মিছিলে অংশ নেওয়ায় তিনজনকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ।রবিবার (১৮ মে) দিবাগত রাতে উপজেলার খরনা এলাকায় ঝটিকা মিছিলের পর তারা পালিয়ে যায়। পরে রাতভর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা।ঝটিকা মিছিলের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়েছে।গ্রেপ্তার ব্যক্তিরা হলেন- খরনা ইউনিয়ন যুবলীগ নেতা মাসুদ রানা (৪৫), ইউনিয়নের ৫ নং ওয়ার্ড ছাত্রলীগের সক্রিয় সদস্য ও অত্র মিছিলের স্লোগানদাতা সাদিক (১৮), খরনা ইউনিয়ন আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক মোফাজ্জল হোসেন (৪৬)।এসব তথ্য গণমাধ্যমকে নিশ্চিত করেছেন ইন্সপেক্টর (তদন্ত) মাসুদ করীম।জেলা পুলিশের এই কর্মকর্তা আরো বলেন, গ্রেপ্তার ব্যক্তিরা আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের রাজনীতির সঙ্গে জড়িত।রবিবার দিবাগত মধ্যরাতে তারা উ...
২৭ ধরনের ব্যবসায় বাধ্যতামূলক ইএফডি
বাণিজ্য ও অর্থনীতি, সর্বশেষ

২৭ ধরনের ব্যবসায় বাধ্যতামূলক ইএফডি

|| নিউজ ডেস্ক ||রাজধানী ঢাকাসহ সিটি করপোরেশন এলাকা ও জেলা শহরের ভ্যাট ফাঁকি রোধকল্পে ২৭ ধরনের ব্যবসা প্রতিষ্ঠানে ইলেকট্রনিক ফিসক্যাল ডিভাইস (ইএফডি) বা ভ্যাট স্মার্ট চালান ব্যবহার বাধ্যতামূলক করেছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)।রবিবার (১৮ মে) এনবিআরের ভ্যাট বিভাগ এই তথ্য জানায়।যেসব ব্যবসা প্রতিষ্ঠানে ইএফডি বাধ্যতামূলক:আবাসিক হোটেল, সামাজিক ও খেলাধুলাবিষয়ক ক্লাব, রেস্তোরাঁ ও ফাস্টফুড শপ, তৈরি পোশাক বিপণন, ডেকোরেটরস ও ক্যাটারার্স, ইলেকট্রনিক/ইলেকট্রিক্যাল গৃহস্থালী সামগ্রী বিক্রয়কেন্দ্র, বিজ্ঞাপনী সংস্থা, শপিং সেন্টার/মল/মার্কেটের সকল ব্যবসায়ী, ছাপাখানা ও বাঁধাই সংস্থা, ডিপার্টমেন্টাল স্টোর, কমিউনিটি সেন্টার, ডিপার্টমেন্টাল ফার্মেসি (দেশে উৎপাদিত ওষুধ ব্যতীত), মিষ্টান্ন ভাণ্ডার, জেনারেল স্টোর/সুপারশপ এবং স্বর্ণকার, রৌপ্যকার ও স্বর্ণের দোকানদার।এছাড়া বড় ও মাঝারি (পাইকারি ও খু...
গোরখোদক মনু মিয়াকে ঘোড়া কিনে দিতে চান খায়রুল বাসার
বিনোদন, সর্বশেষ

গোরখোদক মনু মিয়াকে ঘোড়া কিনে দিতে চান খায়রুল বাসার

|| বিনোদন ডেস্ক ||কিশোরগঞ্জে মনু মিয়া একজন সুদক্ষ কবর তৈরির কারিগর। কবর খননের কাজ করে জীবনের সুদীর্ঘ ৪৯টি বছর পার করে দিয়েছেন। কোনো ধরনের পারিশ্রমিক কিংবা বকশিস না নিয়ে এ পর্যন্ত খনন করেছেন ৩ হাজার ৫৭টি কবর।গোরখোদক হিসেবে এলাকায় বেশ পরিচিত। এর অন্যতম কারণ, কবর খননের কাজ করে কোনো পারিশ্রমিক বা বকশিশ নেন না। কারও মৃত্যুসংবাদ কানে আসামাত্রই খুন্তি, কোদালসহ প্রয়োজনীয় সব যন্ত্রপাতি নিয়ে ঘোড়ায় করে ছুটে যান কবরস্থানে। দূর-দূরান্তে কবর খনন করতে যাওয়ার জন্য তার একমাত্র সঙ্গী লাল রঙের ঘোড়া। কিন্তু সেই ঘোড়াটি আর জীবিত নেই। দুষ্কৃতকারীরা ঘোড়াটি হত্যা করেছেন।গোরখোদক মনু মিয়ার ঘোড়াটি হত্যার খবর ছুঁয়ে গেছে ছোটপর্দার অভিনেতা খায়রুল বাসারকেও। আজ সোমবার (১৯ মে) একটি ভিডিও পোস্ট করেছেন এই অভিনেতা। ওই পোস্টের ক্যাপশনে তিনি লিখেছেন, ‘মনু মিয়াকে আমি ঘোড়া কিনে দিতে চাই।’এখানেই শেষ নয়, তিনি যোগ কর...
স্তন ক্যান্সার সচেতনতা বৃদ্ধিতে পিএসএলে অভিনব উদ্যোগ
খেলাধুলা, সর্বশেষ, স্বাস্থ্য

স্তন ক্যান্সার সচেতনতা বৃদ্ধিতে পিএসএলে অভিনব উদ্যোগ

|| স্পোর্টস ডেস্ক ||পাকিস্তান সুপার লিগ (পিএসএল) কেবল একটি ক্রিকেট টুর্নামেন্টই নয়, বরং একটি বৃহৎ সামাজিক দায়িত্ব পালনের প্ল্যাটফর্মও। সেই ধারাবাহিকতায় পিএসএলের ৩০তম ম্যাচে ইসলামাবাদ ইউনাইটেড ও করাচি কিংসের মধ্যকার ম্যাচে স্তন ক্যান্সার সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে একটি অনন্য উদ্যোগ নিয়েছে কর্তৃপক্ষ।এই উদ্যোগের অংশ হিসেবে ইসলামাবাদ ইউনাইটেড দলের খেলোয়াড়রা বিশেষভাবে ডিজাইন করা পিঙ্ক-থিমযুক্ত জার্সি পরবেন, আর করাচি কিংস ও ম্যাচ কর্মকর্তারা পরবেন পিঙ্ক ক্যাপ। পাশাপাশি খেলোয়াড়, কোচিং স্টাফ, ম্যাচ অফিসিয়াল এবং ধারাভাষ্যকাররা ম্যাচ চলাকালীন পিঙ্ক রিবন ধারণ করবেন।পিএসএলের প্রধান নির্বাহী কর্মকর্তা সালমান নাসির বলেন, ‘পিএসএল সবসময়ই স্বাস্থ্যসচেতনতা বৃদ্ধিতে এবং জনহিতকর কাজে নিজেদের দায়িত্ব পালন করে আসছে। স্তন্য ক্যান্সার বহু মানুষের জীবনকে প্রভাবিত করে, তাই এর প্রতি সচেতন হওয়া ও প্...
সিলেটে হজরত শাহজালা (রহ.)-এর ৭০৬তম ওরস মোবারক অনুষ্ঠিত
ধর্ম ও দর্শন, সর্বশেষ, সারাদেশ

সিলেটে হজরত শাহজালা (রহ.)-এর ৭০৬তম ওরস মোবারক অনুষ্ঠিত

|| নিউজ ডেস্ক ||ওলিকুল শিরোমণি হজরত শাহজালাল ইয়ামেনী (রহ.)-এর ৭০৬তম ওরস মোবারক অনুষ্ঠিত হচ্ছে। রবিবার (১৮ মে) সকাল থেকে শুরু হয়ে শেষ হবে আজ সোমবার। দেশের বিভিন্ন স্থান থেকে ভক্ত ও আশেকানদের ঢল নেমেছে পুণ্য ভূমি সিলেটে।এ উপলক্ষে জেলা ও টুরিস্ট পুলিশ, সেনাবাহিনী, র‍্যাব, বিজিবি, আনসার বাহিনীর সদস্যরা নিরাপত্তার দায়িত্বে রয়েছেন। আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে নেওয়া হয়েছে কয়েক স্তরের নিরাপত্তা। বসানো রয়েছে অত্যাধুনিক সিসি ক্যামেরা।প্রতি বছর আরবি মাসের ১৯ ও ২০ জিলক্বদ ওরস মোবারক অনুষ্ঠিত হয়। ওরস উপলক্ষে আগত ভক্ত ও আশেকানরা মাজার শরিফে গিলাফ প্রদান করেন।রাজধানী ঢাকা, বন্দরনগরী চট্টগ্রাম এবং কুমিল্লাসহ দেশের বিভিন্ন স্থান থেকে আসা ভক্ত-আশেকানরা বলেন, হজরত শাহজালালের (রহ.) টানে প্রতিবছর শত কষ্ট স্বীকার করেও হলেও ছুটে আসেন তারা। নিজেদের জীবনের সন্তুষ্টির পাশাপাশি ভক্তরা প্রার্থনা ...