Sunday, October 18

সর্বশেষ

শত্রুতার জেরে নির্মানাধীন পাকাবাড়ীতে হামলা, দেয়াল ও পিলার ভাংচুর
অপরাধ, আইন ও আদালত, সর্বশেষ, সারাদেশ

শত্রুতার জেরে নির্মানাধীন পাকাবাড়ীতে হামলা, দেয়াল ও পিলার ভাংচুর

|| লোহাগাড়া (চট্টগ্রাম) প্রতিনিধি ||লোহাগাড়ায় পারিবারিক শত্রুতার জেরে নির্মানাধীন পাকা বাড়ীর দেয়াল ও পিলার ভাংচুরের ঘটনা ঘটেছে।বুধবার (২১ মে) সকাল ১০টার দিকে উপজেলার পুটিবিলা ইউনিয়নের ৮নং ওয়ার্ডের গৌড়স্হান সিকদার পাড়া এলাকায় এ ঘটনা ঘটে।এ বিষয়ে ভূক্তভোগী আব্দুল্লাহ আল ফয়সাল বাদী হয়ে লোহাগাড়া থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।অভিযোগ সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে বাদীর সাথে তার আপন চাচাতো ভাই রিদোয়ান গংয়ের সাথে পৈতৃক বসতভিটার জায়গা নিয়ে বিরোধ চলছিল। এরই জের ধরে আব্দুল্লাহ আল ফয়সালের নির্মানাধীন বসতবাড়ির দেয়াল ও পিলার ১০/১২ জন ভাড়াটিয়া লোকজন এনে অতর্কিত ভাংচুর করে। পরিবারের লোকজন বাঁধা দিতে এলে তাদের দিকে লাঠিসোটা নিয়ে মারধর করার জন্য উদ্যত হয়। পরিবারের লোকজন সেখান থেকে এলাকাবাসীর সহযোগিতায় প্রণে রক্ষা পায়।ভূক্তভোগী আব্দুল্লাহ আল ফয়সাল জানান, এ ঘটনার পর আমরা নিরাপত্তাহীনতায় ...
ইউআইটিএসে “অ্যাকসেলেরেটিং বাংলাদেশ” এর এআই-চালিত ইমপ্যাক্ট স্টার্টআপ বিষয়ক কর্মশালা
শিক্ষাঙ্গন, সর্বশেষ

ইউআইটিএসে “অ্যাকসেলেরেটিং বাংলাদেশ” এর এআই-চালিত ইমপ্যাক্ট স্টার্টআপ বিষয়ক কর্মশালা

|| নিজস্ব প্রতিবেদক ||ইউনিভার্সিটি অব ইনফরমেশন টেকনোলজি অ্যান্ড সায়েন্সেস (ইউআইটিএস)-এর ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাসিউরেন্স সেল (আইকিউএসি) সফলভাবে "এআই চালিত ইমপ্যাক্ট স্টার্টআপস: সামাজিক বা পরিবেশগত সমস্যা সমাধানে কীভাবে একটি স্টার্টআপ তৈরি করবেন" শীর্ষক একটি গুরুত্বপূর্ণ কর্মশালার আয়োজন করেছে। মঙ্গলবার (২০ মে) দুপুর ২টায় বিশ্ববিদ্যালয়ের রত্নগর্ভা তাহমিনা রহমান মাল্টিপারপাস হলে এই কর্মশালাটি অনুষ্ঠিত হয়। এতে উদ্যোক্তা হতে ইচ্ছুক শিক্ষার্থী এবং "অ্যাকসেলেরেটিং বাংলাদেশ" কর্মসূচির প্রধান ব্যক্তিরা উপস্থিত ছিলেন।"অ্যাকসেলেরেটিং বাংলাদেশ" হলো ডিজিটাল স্টার্টআপদের জন্য একটি স্টার্টআপ অ্যাকসেলেরেটিং প্রোগ্রাম, যা ডিজিটাল এন্টারপ্রেনারশিপ অ্যান্ড ইনোভেশন ইকোসিস্টেম ডেভেলপমেন্ট (ডিইআইইডি) প্রকল্পের অংশ। ইউনিভার্সিটি ইনোভেশন হাব প্রোগ্রাম এবং বাংলাদেশ হাই-টেক পার্ক অথরিটির সাথে যৌথভাবে এটি...
ইবিতে পঞ্চগড় জেলা ছাত্র কল্যাণ সমিতির নেতৃত্বে জাফর ও আরিফ
শিক্ষাঙ্গন, সর্বশেষ

ইবিতে পঞ্চগড় জেলা ছাত্র কল্যাণ সমিতির নেতৃত্বে জাফর ও আরিফ

|| সৈয়দ ওসমান বিন হাসনাইন | ইবি প্রতিনিধি ||ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) অধ্যয়নরত পঞ্চগড় জেলার শিক্ষার্থীদের কল্যাণমূলক সংগঠন 'পঞ্চগড় জেলা ছাত্রকল্যাণ সমিতি'র ২০২৫ শিক্ষাবর্ষের জন্য সভাপতি হিসেবে মোঃ আবু জাফর ও সাধারণ সম্পাদক হিসেবে মোঃ আরিফুল ইসলাম আরিফ নির্বাচিত হয়েছেন।বুধবার (২১ মে) বিশ্ববিদ্যালয়ের টিএসসিসি'র ১১৬ নং কক্ষে আয়োজিত ওরিয়েন্টেশন প্রোগ্রাম ও আলোচনার সভায় এ কমিটির অনুমোদন দেওয়া হয়। সভাপতি পদে নির্বাচিত মোঃ আবু জাফরল এন্ড ল্যান্ড ম্যানেজমেন্ট বিভাগের ২০১৯-২০২০ ওসাধারণ সম্পাদক পদে নির্বাচিত মো: আরিফুল ইসলাম আরিফ আল কুরআন এন্ড ইসলামিক স্টাডিজ বিভাগের ২০২০-২০২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থী।এছাড়াও এই কমিটির অন্যান্য সদস্যরা হলেন- সহ-সভাপতি, তৌহিদুল ইসলাম তুহিন, সুলতান মাহমুদ সুজন ও মোঃ আমজাদ হোসেন। যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ আব্দুল্লাহ আল আমিন, সাদিয়া তাফান্নুম সিদ্দ...
দাবি না মানলে মহাসড়ক অচল করে দেওয়া হবে- মানববন্ধনে বক্তারা
সর্বশেষ, সারাদেশ

দাবি না মানলে মহাসড়ক অচল করে দেওয়া হবে- মানববন্ধনে বক্তারা

|| স্টাফ রিপোর্টার (চট্টগ্রাম) ||বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম গুরুত্বপূর্ণ চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক ৬ লেনের দাবিতে লোহাগাড়ায় মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।মঙ্গলবার (২০ মে) সকালে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক ৬ লাইন বাস্তবায়ন পরিষদের ব্যানারে মহাসড়কের লোহাগাড়া উপজেলা পরিষদের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক ৬লাইন বাস্তবায়ন পরিষদের লোহাগাড়ার আহ্বায়ক মাষ্টার মোঃ ফারুকের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বড়হাতিয়া ইউপি সাবেক চেয়ারম্যান এমডি জুনাইদ চৌধুরী।চট্টগ্রাম জজ কোর্টের সহকারি পাবলিক প্রসিকিউটর এডভোকেট রেজাউল করিমের সঞ্চালনায় বক্তব্য রাখেন প্রজন্ম লোহাগাড়ার আহ্বায়ক মোহাম্মদ শাহাব উদ্দিন, সমাজসেবক ও রাজনীতিবীদ নুরুচ্ছাফা, সমাজসেবক ও রাজনীতিবীদ গোফরান তোরাব।এছাড়াও চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক ৬লাইন বাস্তবায়ন পরিষদের সদস্যরা ও অন্যন্য নেতৃবৃন্দ, প্...
বেতাগীতে বিএনপির মাসব্যাপী সদস্য সংগ্রহ ও যাচাই-বাছাই কার্যক্রম সম্পন্ন
রাজনীতি, সর্বশেষ, সারাদেশ

বেতাগীতে বিএনপির মাসব্যাপী সদস্য সংগ্রহ ও যাচাই-বাছাই কার্যক্রম সম্পন্ন

|| রুমন খান | বেতাগী (বরগুনা) প্রতিনিধি ||বরগুনার বেতাগী উপজেলাধীন ০৭ টি ইউনিয়ন ও বেতাগী পৌরসভার ০৯ টি ওয়ার্ডের মাসব্যাপী বিএনপির সদস্য সংগ্রহ ফরম যাচাই-বাছাই কার্যক্রম শেষ হয়েছে।মঙ্গলবার (২০ মে) উপজেলা বিএনপির কার্যালয়ে কেন্দীয় বিএনপির সহ বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক জনাব কাজী রওনাকুল ইসলাম টিপু মাসব্যাপী এ কার্যক্রমের সমাপ্তি ঘোষণা করেন। উক্ত কর্মসূচিতে আরো উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির আহবায়ক হুমায়ুন কবির মল্লিক, সদস্য সচিব গোলাম সরোয়ার রিয়াদ, যুগ্ন আহবায়ক অধ্যাপক শাহিনসহ উপজেলা বিএনপির নেতাকর্মীরা।...
ঢাকা আলিয়া মাদ্রাসার লাইব্রেরিতে গবেষণায় মুগ্ধ বিদেশি দুই গবেষক
রাজধানী, শিক্ষাঙ্গন, সর্বশেষ

ঢাকা আলিয়া মাদ্রাসার লাইব্রেরিতে গবেষণায় মুগ্ধ বিদেশি দুই গবেষক

|| মোঃ আরিফুল ইসলাম | ঢাকা আলিয়া প্রতিনিধি ||ঢাকার প্রাচীনতম শিক্ষাপ্রতিষ্ঠান সরকারি মাদ্রাসা-ই-আলিয়া’র কেন্দ্রীয় লাইব্রেরিতে এসে মুগ্ধ হয়েছেন বিদেশি দুই গবেষক। আজ মঙ্গলবার (২০ মে) ঐতিহ্যবাহী এই প্রতিষ্ঠানে গবেষণা করতে আসেন— ড. থমাস নিউবল্ড এবং ড. শাহিন পিশবিন। তারা দু’জনই আন্তর্জাতিক মানের গবেষক এবং নিজেদের নিজ নিজ ক্ষেত্রে সুপরিচিত। তারা লাইব্রেরির বিভিন্ন আরবি, ফারসি, উর্দু, সাহিত্য ও ইতিহাসভিত্তিক পান্ডুলিপি নিয়ে গবেষণা করেন।তাদের ভাষ্য অনুযায়ী, এই লাইব্রেরিতে থাকা দুর্লভ পান্ডুলিপিসমূহ বাংলা অঞ্চলের ঐতিহাসিক ও সাংস্কৃতিক পরিমণ্ডল বোঝার জন্য এক অনন্য উৎস। লাইব্রেরির দুর্লভ পাণ্ডুলিপি ও সমৃদ্ধ সংগ্রহ দেখে তারা মুগ্ধ হন।ড. থমাস নিউবল্ড, ইতালীয় নাগরিক এবং বর্তমানে ব্র্যাক বিশ্ববিদ্যালয়, ঢাকায় সহকারী অধ্যাপক হিসেবে কর্মরত।ড. শাহিন পিশবিন, ইরানের নাগরিক এবং অক...
বেরোবিতে যৌন হয়রানির দায়ে অভিযুক্ত শিক্ষকরা বহাল তবিয়তে
শিক্ষাঙ্গন, সর্বশেষ

বেরোবিতে যৌন হয়রানির দায়ে অভিযুক্ত শিক্ষকরা বহাল তবিয়তে

|| বেরোবি প্রতিনিধি ||রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) কয়েকজন শিক্ষকের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ উঠলে নানান টালবাহানার পর বিশ্ববিদ্যালয় প্রশাসন তদন্ত কমিটি গঠন করে। কমিটি গঠনের অর্ধ মাস পার হলেও তদন্ত প্রতিবেদন জমা পড়েনি।অন্যদিকে, অভিযুক্ত শিক্ষকরা করছেন অফিস, নিচ্ছেন ক্লাস-পরীক্ষা। এতে ক্ষুব্ধ ওইসব বিভাগের শিক্ষার্থীরা।জানা যায়, গত ১৩ এপ্রিল রাতে সামাজিক যোগাযোগ মাধ্যমে রাষ্ট্রবিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান ও বিশ্ববিদ্যালয়ের সাবেক পরীক্ষা নিয়ন্ত্রক ড. মো. তানজিউল ইসলাম জীবন ও ওই বিভাগের এক ছাত্রীর কণ্ঠ সদৃশ কথোপকথনের ৩ টি অডিও ক্লিপ ফাঁস হয়। এছাড়া গত ২৪ এপ্রিল একই বিভাগের সাবেক এক শিক্ষার্থী নাম প্রকাশ না করার শর্তে উপাচার্য ও রেজিস্ট্রার বরাবর মেইলের মাধ্যমে অভিযোগ করেন। তাতে শিক্ষক জীবনের বিরুদ্ধে মানসিক নির্যাতন, ভয়ভীতি দেখানো, যৌন হয়রানি ও মার্ক টেম্পারিং করে...
বেতাগীতে সাংবাদিক সুরক্ষা আইন প্রণয়নসহ ১৪ দফা দাবিতে কলম বিরতি পালন
সর্বশেষ, সারাদেশ

বেতাগীতে সাংবাদিক সুরক্ষা আইন প্রণয়নসহ ১৪ দফা দাবিতে কলম বিরতি পালন

|| রুমন খান | বেতাগী (বরগুনা) প্রতিনিধি ||বরগুনার বেতাগীতে সাংবাদিক সুরক্ষা আইন, সাংবাদিকদের তালিকা প্রণয়ন, সাংবাদিক নিয়োগ নীতিমালা প্রণয়নসহ ১৪ দফা দাবি আদায়ের লক্ষ্যে কলম বিরতি পালন করেছে বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম (বিএমএসএফ) বেতাগী উপজেলা শাখা। আজ মঙ্গলবার (২০ মে) উপজেলার বিষখালী চত্বরস্থ বেতাগী প্রেসক্লাবের সামনে এই কর্মসূচি পালন করা হয়। এসময় সেখানে একটি সভাও করা হয়।উক্ত কর্মসূচিতে প্রেসক্লাব সভাপতি সাইদুল ইসলাম মন্টু, সাংবাদিক কামাল হোসন, সাংবাদিক শাহাদাৎ হোসেন, ফোরকান ইসলামসহ স্বনামধন্য সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন এবং বক্তব্য রাখেন।...
গাজায় দ্রুত ত্রাণ না পৌঁছালে ৪৮ ঘণ্টায় মারা যেতে পারে ১৪ হাজার শিশু
আন্তর্জাতিক, সর্বশেষ

গাজায় দ্রুত ত্রাণ না পৌঁছালে ৪৮ ঘণ্টায় মারা যেতে পারে ১৪ হাজার শিশু

|| আন্তর্জাতিক ডেস্ক ||ফিলিস্তিনের গাজায় দ্রুত ত্রাণ না পৌঁছালে আগামী ৪৮ ঘণ্টায় ১৪ হাজার শিশুর মৃত্যু হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন জাতিসংঘের মানবিক কার্যক্রম বিষয়ক আন্ডার সেক্রেটারি জেনারেল টম ফ্লেচার।বিবিসিকে তিনি বলেছেন, আমি যতটা পারি এই ১৪ হাজার শিশুকে রক্ষা করতে চাই।এদিকে গাজায় ত্রাণ পৌঁছানোর ওপর ১১ সপ্তাহ ধরে চলা অবরোধ তুলে নিয়েছে ইসরায়েল। যদিও ফ্লেচার বলেছেন মাত্র পাঁচটি লরি ত্রাণ নিয়ে সেখানে যেতে পেরেছে।তিনি আশা প্রকাশ করেছেন, মঙ্গলবার অন্তত ১০০ ত্রাণবাহী লরি গাজায় পৌঁছাতে পারে। তিনি বলেন, আমাদের গাজা উপত্যকায় মানবিক সহায়তার বন্যা বইয়ে দেয়া দরকার।তার মতে আরও সহায়তা নেওয়া যায় কি-না সেটাই হবে জাতিসংঘের 'সত্যিকার পরীক্ষা'। অন্যদিকে, গাজায় সামরিক অভিযান জোরদার করার বিষয়ে ইসরায়েলকে সতর্ক করে এটি বন্ধ করতে বলেছে যুক্তরাজ্য, ফ্রান্স ও কানাডা।একইসঙ্গে দেশ তিনটি ...
গাজার পুরো নিয়ন্ত্রণ নেবে ইসরায়েল: নেতানিয়াহু
আন্তর্জাতিক, সর্বশেষ

গাজার পুরো নিয়ন্ত্রণ নেবে ইসরায়েল: নেতানিয়াহু

|| আন্তর্জাতিক ডেস্ক ||গাজার পুরো নিয়ন্ত্রণ নেওয়ার ঘোষণা দিয়েছে ইসরায়েল। গাজাজুড়ে হামলা আরও জোরদার করে গতকাল সোমবার (১৯ মে) এমন ঘোষণা দেয় ইসরায়েল। এদিকে গাজার বেসামরিক প্রতিরক্ষা সংস্থার তথ্যানুসারে, সোমবার গাজাজুড়ে ইসরায়েলি হামলায় ৯১ জন নিহত হয়েছে। খবর এএফপির।গতকাল সোমবার ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু টেলিগ্রামে প্রকাশিত এক ভিডিও বার্তায় বলেছেন, ‘তীব্র লড়াই চলছে এবং আমাদের অগ্রগতি হচ্ছে। আমরা উপত্যকাটির পুরো ভূখণ্ডের নিয়ন্ত্রণ নেব।’গতকাল দুই মাসের বেশি সময় পর অবরোধ কিছুটা শিথিল হওয়ায় গাজা উপত্যকায় সীমিত আকারে ত্রাণ ঢুকতে শুরু করেছে। গত ২ মার্চ থেকে গাজায় ত্রাণ প্রবেশ বন্ধ করে দিয়েছিল ইসরায়েল। এতে উপত্যকার ‘২০ লাখ মানুষ অনাহারে দিন কাটাচ্ছে’ বলে সতর্ক করেছিল বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)।তবে মানবিক সংকট নিয়ে ক্রমবর্ধমান আন্তর্জাতিক চাপে পড়ে ইসরায়েল সীমি...