Sunday, October 18

সর্বশেষ

বেতাগীতে তিনদিনব্যাপী ভূমি মেলা ২০২৫ উদ্বোধন
সর্বশেষ, সারাদেশ

বেতাগীতে তিনদিনব্যাপী ভূমি মেলা ২০২৫ উদ্বোধন

|| রুমান খান | বেতাগী (বরগুনা) প্রতিনিধি ||সারাদেশের ন্যায় বরগুনার বেতাগীতে ২৫ মে রবিবার থেকে ২৭ মে মঙ্গলবার পর্যন্ত তিন দিনব্যাপী ভূমি মেলা ২০২৫ উদ্বোধন করা হয়েছে। বেতাগী ভূমি অফিস নিজ উদ্যোগে এ মেলার আয়োজন করে। এ উপলক্ষে উপজেলা পরিষদ হলরুমে উদ্বোধনী অনুষ্ঠান ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। পরে উপজেলা পরিষদের সামনে থেকে এসি ল্যান্ডের কার্যালয় পর্যন্ত র‌্যালি করা হয়।সহকারী কমিশনার (ভূমি) বিপুল সিকদারের সভাপতিত্বে মেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার জনাব বশির গাজী।মেলায় ভূমি সেবা প্রদান ও ভূমি সেবা বিষয়ক জনসচেতনতামূলক কার্যক্রম পরিচালিত হয়।অনুষ্ঠানে বক্তারা বলেন, মেলা চলাকালীন অনলাইনে মৌজা ম্যাপ ডাক বিভাগের মাধ্যমে সরবরাহ, জরিপ কার্যক্রম বিষয়ক সেবা, ভূমিহীনদের মধ্যে বন্দোবস্তকৃত কৃষি খাস জমির কবুলিয়ত ও দলিল হস্তান্তর, সেবা গ্রহীতাদের সেবা সম্পর্ক...
বনানীতে ট্রাকের সাথে সংঘর্ষে ২ জন মোটরসাইকেল আরোহী নিহত
রাজধানী, সর্বশেষ

বনানীতে ট্রাকের সাথে সংঘর্ষে ২ জন মোটরসাইকেল আরোহী নিহত

|| নিউজ ডেস্ক ||রাজধানীর বনানীতে ট্রাকের সঙ্গে সংঘর্ষে দুইজন মোটরসাইকেল আরোহীর নিহত হয়েছেন। রবিবার (২৫ মে) সকালে বনানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রাসেল সরোয়ার এ তথ্য নিশ্চিত করেছেন।তিনি বলেন, বনানীতে এক্সপ্রেসওয়ের ঠিক পাশেই একটি ট্রাকের সঙ্গে এক মোটরসাইকেলের সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেলে থাকা দুই আরোহী ঘটনাস্থলেই মারা গেছেন। তাদের নাম-পরিচয় এখনো জানা যায়নি। পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।তিনি বলেন, ঘটনাস্থল থেকে ট্রাকটি আটক করা হয়েছে। এ ঘটনার পর চালক পালিয়ে গেলেও হেলপারকে আটক করা হয়েছে।...
বেলকুচিতে ভূমি মেলা ও র‌্যালি ২০২৫ অনুষ্ঠিত
সর্বশেষ, সারাদেশ

বেলকুচিতে ভূমি মেলা ও র‌্যালি ২০২৫ অনুষ্ঠিত

|| আল আমিন হোসেন | নিজস্ব প্রতিনিধি (সিরাজগঞ্জ) ||নিয়মিত ভূমি উন্নয়ন কর প্রদান করি, নিজের জমি সুরক্ষিত রাখি’– এ প্রতিপাদ্যকে সামনে রেখে সারাদেশের ন্যায় সিরাজগঞ্জের বেলকুচিতে ২৫ মে রবিবার থেকে ২৭ মে মঙ্গলবার পর্যন্ত তিন দিনব্যাপী ভূমি মেলা ও র‌্যালি ২০২৫ উদ্বোধন করা হয়। বেলকুচি ভূমি অফিস নিজ উদ্যোগে এ মেলার আয়োজন করে। মেলায় ভূমি সেবা প্রদান ও ভূমি সেবা বিষয়ক জনসচেতনতামূলক কার্যক্রম পরিচালিত হয়।সহকারী কমিশনার (ভূমি) প্রতীক মন্ডলের সভাপতিত্বে মেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার জনাবা আফিয়া সুলতানা কেয়া।অনুষ্ঠানে বক্তারা বলেন, মেলা চলাকালীন অনলাইনে মৌজা ম্যাপ ডাক বিভাগের মাধ্যমে সরবরাহ, জরিপ কার্যক্রম বিষয়ক সেবা, ভূমিহীনদের মধ্যে বন্দোবস্তকৃত কৃষি খাস জমির কবুলিয়ত ও দলিল হস্তান্তর, সেবা গ্রহীতাদের সেবা সম্পর্কিত বিভিন্ন জিজ্ঞাসার ...
প্রেসিডেন্সী ইউনিভার্সিটিতে “রবীন্দ্র-নজরুল জয়ন্তী” উদযাপন
শিক্ষাঙ্গন, সর্বশেষ

প্রেসিডেন্সী ইউনিভার্সিটিতে “রবীন্দ্র-নজরুল জয়ন্তী” উদযাপন

|| নিজস্ব প্রতিবেদক ||প্রেসিডেন্সী ইউনিভার্সিটির কালচার ক্লাবের উদ্যোগে “রবীন্দ্র-নজরুল জয়ন্তী” উদযাপন করা হয়েছে। শনিবার (২৪ মে) সকাল ১১টায় ইউনিভার্সিটির অডিটোরিয়ামে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে শিক্ষার্থীদের স্বতঃস্ফুর্ত অংশগ্রহনে মঞ্চায়িত হয় কবিতা আবৃত্তি, গান ও নাচ প্রতিযোগিতার আয়োজন।উক্ত অনুষ্ঠানে স্বাগত বক্তব্য প্রদান করেন প্রেসিডেন্সী ইউনিভার্সিটির উপাচার্য প্রফেসর ড. মোঃ আব্দুল মান্নান চৌধুরী। অতিথি শিল্পী হিসেবে সংগীত পরিবেশনা করেন বুলবুল ইসলাম ও বদরুন্নেসা ডালিয়া। এছাড়াও উপস্থিত ছিলেন ইউনিভার্সিটির প্রিন্সিপাল এডভাইজার প্রফেসর ড. মোঃ আনোয়ারুল কবির, রেজিস্ট্রার মোঃ সাকির হোসাইন, বিভিন্ন অনুষদের ডিনবৃন্দ, ডিপার্টমেন্ট প্রধানবৃন্দ, পরিক্ষা নিয়ন্ত্রক, স্টুডেন্ট এফেয়ার্স এন্ড ক্যারিয়ার সার্ভিসেস ও এডমিন ডিরেক্টর, এডমিশন ও পাবলিক রিলেশন্স অফিসের প্রধান, শিক্ষক-শিক্ষিকা, কর্...
সাতকানিয়ায় চেয়ারম্যানের আত্নীয় হওয়ায় একাই পেলেন অর্ধকোটি টাকার সেতু
সর্বশেষ, সারাদেশ

সাতকানিয়ায় চেয়ারম্যানের আত্নীয় হওয়ায় একাই পেলেন অর্ধকোটি টাকার সেতু

|| লোহাগাড়া (চট্টগ্রাম) প্রতিনিধি ||চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার সোনাকানিয়া ইউনিয়নের ৪নং ওয়ার্ড ও লোহাগাড়া উপজেলার বড়হাতিয়া ইউনিয়নের ১নং ওয়ার্ডের সীমান্তবর্তী স্হানে দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের অর্থায়নে শুধুমাত্র একটি পরিবারের ৩-৪টি ঘরের জন্য প্রায় ৩৩লাখ টাকা ব্যয়ে সেতু নির্মান করা হচ্ছে। এ ঘটনায় স্থানীয় এলাকাবাসী ক্ষোভ প্রকাশ করেছেন।উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে, দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের ২০২৪-২৫অর্থবছরে পাকা সেতু-কালভার্ট নির্মাণ প্রকল্পের আওতায় সড়কের সোনাকানিয়া ইউনিয়নের নানিয়ারছড়া খালের ওপর সেতু নির্মাণের বরাদ্দ হয়। ৩৩ ফুট দৈর্ঘ্য ও ১৪ ফুট প্রস্থের সেতুটির নির্মাণব্যয় ধরা হয়েছে প্রায় ৩৩লাখ টাকা। মেসার্স এম এম এন্টারপ্রাইজ নামের ঠিকাদারি প্রতিষ্ঠান সেতুটির কাজটি করছে।স্হানীয়দের অভিযোগ বিগত আওয়ামীলীগ সরকারের আমলে সোনাকানিয়া ইউনিয়ন পরিষদ...
বদলগাছীতে দাবী মৌলিক উন্নয়ন সংস্থার উদ্যোগে উপজেলা দিবস উদযাপন
সর্বশেষ, সারাদেশ

বদলগাছীতে দাবী মৌলিক উন্নয়ন সংস্থার উদ্যোগে উপজেলা দিবস উদযাপন

|| মোঃ সারোয়ার হোসেন অপু | জেলা প্রতিনিধি:(নওগাঁ) |নওগাঁর বদলগাছীতে পল্লী কর্ম সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ)-এর অর্থায়নে দাবী মৌলিক উন্নয়ন সংস্থার আয়োজনে সমৃদ্ধি কর্মসূচির আওতায় উপজেলা পর্যায়ে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।শনিবার (২৪ মে) উপজেলার কার্তিকাহার উচ্চ বিদ্যালয় মাঠে দিন ব্যাপি এ ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।অনুষ্ঠানে দাবী মৌলিক উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক আশরাফুল নাহারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বদলগাছী উপজেলা নির্বাহী অফিসার মোসা. ইশরাত জাহান (ছনি)। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বদলগাছী মডেল প্রেসক্লাবের সভাপতি মো. ফেরদৌস হোসেন, কার্তিকাহার উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মোন্তাজুর রহমান, কার্তিকাহার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. রেজাউল নবী প্রমুখ।এছাড়াও উপস্থিত ছিলেন সংস্থার সহকারী পরি...
লোহাগাড়ায় ছাত্রলীগনেতা ও বিবাহিতদের দিয়ে কলেজ ছাত্রদলের কমিটি গঠনের অভিযোগ
রাজনীতি, সর্বশেষ, সারাদেশ

লোহাগাড়ায় ছাত্রলীগনেতা ও বিবাহিতদের দিয়ে কলেজ ছাত্রদলের কমিটি গঠনের অভিযোগ

|| লোহাগাড়া (চট্টগ্রাম) প্রতিনিধি ||লোহাগাড়ায় ছাত্রলীগনেতা ও বিবাহিতদের দিয়ে বার আউলিয়া ডিগ্রী কলেজ ছাত্রদলের কমিটি গঠনের অভিযোগ ওঠেছে। শনিবার (২৪ মে) সকালে আমিরাবাদ স্টেশনের একটি রেস্টুরেন্টের হলরুমে সংবাদ সম্মেলনে এই অভিযোগ করেন ছাত্রদলের নেতাকর্মীরা।সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন সদ্য ঘোষিত বার আউলিয়া ডিগ্রী কলেজ ছাত্রদলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক ও বার আউলিয়া ডিগ্রী কলেজের ডিগ্রি ২য় বর্ষের ছাত্র মো: আবদুল করিম। লিখিত বক্তব্যে তিনি বলেন, দীর্ঘদিন ধরে জাতীয়তাবাদী ছাত্রদলের একনিষ্ঠ কর্মী হিসেবে কাজ করছি। বিগত ফ্যাসিবাদ সরকারের আমলে দলীয় কার্যক্রমে অংশগ্রহন করতে গিয়ে অনেকবার পতিত সরকারের দমন-নিপীড়ন ও জেল জুলুমের শিকার হয়েছি। তবুও শহীদ জিয়াউর রহমানের আদর্শকে বুকে ধারণ করে রাজনীতি হতে একচুলও পিছপা হইনি। জুলাইয়ের ঐতিহাসিক ছাত্রজনতার আন্দোলনে সৈরাচার সরকারের পেটোয়া বাহিনীর অস...
জাতীয় নেতৃত্বের যোগ্যতা অর্জনে মাদরাসা শিক্ষাই যথাযথ: ভাইস চ্যান্সেলর
শিক্ষাঙ্গন, সর্বশেষ

জাতীয় নেতৃত্বের যোগ্যতা অর্জনে মাদরাসা শিক্ষাই যথাযথ: ভাইস চ্যান্সেলর

|| মোঃ আরিফুল ইসলাম | নিজস্ব প্রতিনিধি ||ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মোঃ শামছুল আলম বলেন, ইহকালীন সাফল্য ও পরকালীন মুক্তির জন্য মাদরাসা শিক্ষা ব্যবস্থার গুরুত্ব অপরিসীম। কারণ মাদরাসা শিক্ষা ব্যবস্থা হলো আধুনিক, প্রায়োগিক, ধর্মীয় ও নৈতিকতার সমন্বয়ে একটি সম্মিলিত শিক্ষা ব্যবস্থা। আজ, শনিবার (২৪ মে ২০২৫) ইসলামি আরবি বিশ্ববিদ্যালয় কর্তৃক বিশ্ববিদ্যালয়ের অডিটরিয়ামে মাদরাসার অধ্যক্ষদের নিয়ে আয়োজিত ১৯ দিনব্যাপি “একাডেমিক, প্রশাসনিক ও আর্থিক ব্যবস্থাপনা উন্নয়ন বিষয়ক প্রশিক্ষণ-২০২৫” শীর্ষক প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন।কর্মশালায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মুহাম্মদ আবু জাফর খান, ট্রেজারার এ এস এম মামুনুর রহমান খলিলী, কারিকুলাম উন্নয়ন ও মূল্যায়ন কেন্দ্রের ডিন প্রফেসর ড. ...
কৃষকদের অংশগ্রহণে দিনব্যাপী পার্টনার কংগ্রেস অনুষ্ঠিত
কৃষি, সর্বশেষ, সারাদেশ

কৃষকদের অংশগ্রহণে দিনব্যাপী পার্টনার কংগ্রেস অনুষ্ঠিত

|| সাদ্দাম উদ্দিন রাজ | নরসিংদী জেলা প্রতিনিধি ||নরসিংদীর রায়পুরা উপজেলা কৃষকদের দক্ষতা ও সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে দিনব্যাপী পার্টনার কংগ্রেস অনুষ্ঠিত হয়েছে।শনিবার (২৪ মে) উপজেলা পরিষদ মিলনায়তনে “প্রোগ্রাম অন এগ্রিকালচারাল অ্যান্ড রুরাল ট্রান্সফরমেশন ফর নিউট্রিশন, এন্টারপ্রেনারশিপ অ্যান্ড রেজিলিয়েন্স ইন বাংলাদেশ (পার্টনার) প্রকল্পের আওতায় কৃষি সম্প্রসারণ অধিদপ্তর এই আয়োজন করে।অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো মাসুদ রানা'র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন নরসিংদী জেলার কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক কৃষিবিদ মুহাম্মদ আব্দুল হাই।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত উপ-পরিচালক কৃষিবিদ জামাল হোসেন, উপজেলা কৃষিবিদ মোস্তাফিজুর রহমান, কৃষি সম্প্রসারণ অফিসার মো:সোহেল রানা, উপজেলা সমবায় অফিসার রৌশনারা বেগম, সমাজ সেবা অফিসার খলিলুর রহমানসহ উপ-...
সিরাজগঞ্জে “নারী কমিশনের সুপারিশমালা ও নারী সমাজের প্রত্যাশা শীর্ষক” গোলটেবিল বৈঠক
সর্বশেষ, সারাদেশ

সিরাজগঞ্জে “নারী কমিশনের সুপারিশমালা ও নারী সমাজের প্রত্যাশা শীর্ষক” গোলটেবিল বৈঠক

|| রফিকুল ইসলাম খান | সিরাজগঞ্জ সদর প্রতিনিধি ||সিরাজগঞ্জে "সমঅধিকার নয়, চাই ন্যায্য অধিকার", এ শ্লোগান নিয়ে- "নারী কমিশনের সুপারিশমালা ও নারী সমাজের প্রত্যাশা শীর্ষক" গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত হয়েছে। যমুনা আদর্শ নারী সংঘ, সিরাজগঞ্জের আয়োজনে, শুক্রবার (২৩ মে ২০২৫) বিকেলে সিরাজগঞ্জ শহরের মাড়োয়ারি পট্রিস্থ গুডফুড রেস্টুরেন্টে উক্ত গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত হয়।অনুষ্ঠানে যমুনা আদর্শ নারী সংঘ সিরাজগঞ্জের সভানেত্রী আইনজীবী মোছাঃ ইলোরা কাবেরী ইলা-এর  সভাপতিত্বে গোলটেবিল বৈঠকে বক্তব্য রাখেন, যমুনা আদর্শ নারী সংঘ সিরাজগঞ্জের সাধারণ সম্পাদক ডাঃ রাশিদা বেগম, রাজিয়া সুলতানা, পারভীন খাতুন প্রমুখ।অনুষ্ঠানটি পরিচালনা করেন, মাকছুমা খাতুন বৃষ্টি। এ সময় অনুষ্ঠানে পর্দাশীল  আইনজীবী,  চিকিৎসক,  শিক্ষিকা, গৃহিণী, তরুণী ও আদর্শবান নারীরা উপস্থিত ছিলেন।উক্ত গোলটেবিল বৈঠকে বক্তা...