Sunday, October 18

সর্বশেষ

ঢাকা-সিরাজগঞ্জ মহাসড়কে পুলিশ সুপারের ট্রাফিক ব্যবস্থাপনা পরিদর্শন
সর্বশেষ, সারাদেশ

ঢাকা-সিরাজগঞ্জ মহাসড়কে পুলিশ সুপারের ট্রাফিক ব্যবস্থাপনা পরিদর্শন

|| রফিকুল ইসলাম খান | সিরাজগঞ্জ সদর প্রতিনিধি ||আসন্ন পবিত্র ঈদুল আযহা উপলক্ষ্যে ঘরমুখো মানুষের ঈদযাত্রা যেন নির্বিঘ্ন ও নিরাপদ হয়, তা নিশ্চিত করতে ঢাকা-সিরাজগঞ্জ মহাসড়কে ট্রাফিক ব্যবস্থাপনা সরেজমিন পরিদর্শন করেছেন সিরাজগঞ্জ জেলার পুলিশ সুপার মোঃ ফারুক হোসেন। মঙ্গলবার (৩ জুন-২০২৫) তিনি মহাসড়কের গুরুত্বপূর্ণ পয়েন্টগুলো পরিদর্শন করেন।পুলিশ সুপার, যানজট নিরসনে গৃহীত ব্যবস্থা পর্যবেক্ষণ করেন এবং এ ট্রাফিক ব্যবস্থাকে আরও দক্ষ ও সমন্বিত করতে দিকনির্দেশনা প্রদান করেন। এই সময় আরো উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপারবৃন্দ এবং অন্যান্য ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তাগণ।...
নতুন প্রজন্মের কৃষি ভাবনায় ‘পার্টনার’: প্রযুক্তি, প্রশিক্ষণ ও পুষ্টির সমন্বয়
কৃষি, সর্বশেষ, সারাদেশ

নতুন প্রজন্মের কৃষি ভাবনায় ‘পার্টনার’: প্রযুক্তি, প্রশিক্ষণ ও পুষ্টির সমন্বয়

|| আছিবুল ইসলাম | বানারীপাড়া (বরিশাল) প্রতিনিধি ||কৃষি শুধু খাদ্য উৎপাদনের ক্ষেত্র নয়, এটি এখন এক বিস্তৃত সামাজিক ও অর্থনৈতিক কাঠামোর অংশ—এই বার্তা তুলে ধরেছে বরিশালের বানারীপাড়ায় অনুষ্ঠিত 'পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস'। কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে আজ মঙ্গলবার (৩ জুন) উপজেলা পরিষদ হল রুমে অনুষ্ঠিত দিনব্যাপী এ কংগ্রেসে কৃষক, উদ্যোক্তা, সরকারি কর্মকর্তা, রাজনৈতিক ও ধর্মীয় প্রতিনিধিদের সক্রিয় অংশগ্রহণ ছিল চোখে পড়ার মতো।প্রধান অতিথি উপজেলা নির্বাহী অফিসার বায়েজিদুর রহমান বলেন, “কৃষি উন্নয়নের সঙ্গে সঙ্গে উদ্যোক্তা সৃষ্টি, পুষ্টি সচেতনতা ও পরিবেশ সুরক্ষাও সমান গুরুত্বপূর্ণ। 'পার্টনার' প্রকল্প এই তিনটি বিষয়ের সমন্বয়ে একটি নতুন দৃষ্টিভঙ্গি তৈরি করেছে।” তিনি বলেন, “প্রযুক্তি ও তথ্যভিত্তিক কৃষি চর্চার মাধ্যমে কৃষকদের জীবনে ইতিবাচক পরিবর্তন আসছে।”বিশেষ অতিথি উপজেলা স্বাস্থ্য ও পরিবা...
পানছড়িতে পবিত্র ঈদ-উল-আযহা উপলক্ষ্যে সেনাবাহিনীর ঈদ উপহার বিতরণ
সর্বশেষ, সারাদেশ

পানছড়িতে পবিত্র ঈদ-উল-আযহা উপলক্ষ্যে সেনাবাহিনীর ঈদ উপহার বিতরণ

|| সেলিম হোসেন মায়া | খাগড়াছড়ি জেলা প্রতিনিধি ||খাগড়াছড়ি জোনের আওতাধীন পানছড়ি সাব জোনের ব্যবস্থাপনায় পবিত্র ঈদ-উল-আযহা উপলক্ষ্যে উপজেলার মোহাম্মদপুর, মোল্লাপাড়া এবং জিয়ানগর এলাকার স্থানীয়দের মাঝে ঈদ শুভেচ্ছা উপহার বিতরণ করেন পানছড়ি সাব জোন।মঙ্গলবার (৩ জুন ২০২৫) সকাল ১০ টায় পানছড়ি সাব জোন কমান্ডারের উপস্থিতিতে ৩০ টি পরিবারের মাঝে এ উপহার প্রদান করেন।এসময় তিনি বলেন, পার্বত্য চট্টগ্রামে সম্প্রীতির নিদর্শন স্বরূপ খাগড়াছড়ি জোন কর্তৃক এই ধরনের কার্যক্রম পরিচালনা করছে এবং ভবিষ্যতেও এ ধরণের কার্যক্রম অব্যহত রাখবে। ধর্ম, বর্ণ নির্বিশেষে সকলে আমরা এক সাথে থাকবো এবং একে অপরকে সহায়তা করবো।ঈদের আগ মুহুর্তে খাগড়াছড়ি জোনের আওতাধীন পানছড়ি সাব জোনের এই পদক্ষেপে স্থানীয়রা অত্যন্ত আনন্দিত।...
পানছড়িতে দরিদ্র জেলেদের মাঝে ছাগল ও শুকর বিতরণ
সর্বশেষ, সারাদেশ

পানছড়িতে দরিদ্র জেলেদের মাঝে ছাগল ও শুকর বিতরণ

|| সেলিম হোসেন মায়া | খাগড়াছড়ি জেলা প্রতিনিধি ||খাগড়াছড়ির পানছড়িতে পার্বত্য চট্টগ্রাম অঞ্চলে মৎস্যসম্পদ বিকল্প কর্মসংস্থান কার্যক্রম বাস্তবায়নের লক্ষ্যে দরিদ্র জেলেদের মাঝে ছাগল ও শুকর বিতরণ করা হয়েছে।মঙ্গলবার (৩ জুন ২০২৫) সকালে উপজেলা নির্বাহী অফিসার ফারহানা নাসরিনের উপস্থিতিতে মৎস্য কর্মকর্তা প্রিয় কান্তি চাকমা জেলেদের মাঝে ছাগল - ছাগলছানা ও শুকর ছানা তুলে দেন।উপজেলা নির্বাহী অফিসার বলেন, জেলেদের জীবিকা ও জীবন মান উন্নয়নের জন্য সরকারের পক্ষ থেকে বিকল্প কর্মসংস্থান সৃষ্টির এ কার্যক্রম করা হয়। উপজেলা প্রশাসন সবসময় পাশে থাকবেন বলে তিনি আশ্বস্ত করেন।সুবিধা ভোগীদের অভিযোগ, সরকার কর্তৃক পার্বত্য চট্টগ্রাম অঞ্চলে মৎস্য সম্পদ বিকল্প কর্ম সংস্থান বাস্তবায়নের লক্ষে দারিদ্র্য জেলে জনগোষ্ঠীর মাঝে বিতরনকৃত ছাগলগুলো বাজেট অনুপাতে কমমুল্যে ক্রয় করে আমাদের দেওয়া হয়েছে সেগুলোর অধিকাংশ...
যশোরে সড়ক দুর্ঘটনা, শঙ্কামুক্ত যাত্রীরা
সর্বশেষ, সারাদেশ

যশোরে সড়ক দুর্ঘটনা, শঙ্কামুক্ত যাত্রীরা

|| ঝিকরগাছা (যশোর) প্রতিনিধি ||যশোর ঝিকরগাছার পুরন্দরপুর বিহারীপাড়ার মোড়ে (যশোর বেনাপোল মহাসড়কে) সড়ক দুর্ঘটনার ঘটনা ঘটেছে।আজ মঙ্গলবার (৩ জুন) দুপুরে ওভারটেক করতে গিয়ে ফুলঝুড়ি পরিবহনের পাবনা গামী বাস দুর্ঘটনার শিকার হয়। এতে বড় ধরনের ক্ষয়-ক্ষতির শিকার হয়নি, যাত্রীরা সবাই সুস্থ আছে বলে জানা গেছে।ঈদযাত্রায় সড়ক দুর্ঘটনা এড়াতে ঝুঁকি নিয়ে ওভারটেক না করার পরামর্শ দিয়েছেন স্থানীয় জনতাসহ সচেতন মহল।...
বেতাগীতে অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষিকা শিরীন সুলতানা আর নেই
সর্বশেষ, সারাদেশ

বেতাগীতে অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষিকা শিরীন সুলতানা আর নেই

|| রুমান খান | বেতাগী (বরগুনা) প্রতিনিধি ||বরগুনা জেলার বেতাগী উপজেলাধীন হাইস্কুল রোড নিবাসী অবসরপ্রাপ্ত সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা, সুবিদখালি মহিলা কলেজের সহকারী অধ্যাপক মনিরুজ্জামান মিলন ও কাউনিয়া মহাবিদ্যালয়ের প্রভাষক নূরুজ্জামান লিটনের মমতাময়ী মা শিরীন সুলতানা ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজেউন। আজ মঙ্গলবার (৩ জুন) সকাল ৮ টায় তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন।তাঁর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন উপজেলা বিএনপির আহবায়ক জনাব হুমায়ুন কবির মল্লিক ও সদস্য সচিব জনাব গোলাম সরোয়ার রিয়াদ খান, পৌর বিএনপির সদস্য সচিব জনাব মিজানুর রহমান খান, উপজেলা বিএনপির যুগ্ন আহবায়ক অধ্যক্ষ শাহিন, প্রভাষক মামুন পারভেজ আসাদ, উপজেলা কৃষক দলের সভাপতি মাহমুদুল হাসান সোহাগ। একইসাথে তাঁর বিদেহ আত্মার মাগফিরাত কামনা করে এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন জামায়াত নেতা ...
গ্লোবাল অ্যান্ট্রেপ্রেনারশিপ কংগ্রেস ২০২৫-এ ড. মোঃ সবুর খানের নেতৃত্বে বাংলাদেশের প্রতিনিধি দল
শিক্ষাঙ্গন, সর্বশেষ

গ্লোবাল অ্যান্ট্রেপ্রেনারশিপ কংগ্রেস ২০২৫-এ ড. মোঃ সবুর খানের নেতৃত্বে বাংলাদেশের প্রতিনিধি দল

|| নিজস্ব প্রতিবেদক ||যুক্তরাষ্ট্রের ইন্ডিয়ানাপলিসে ২ জুন থেকে শুরু হওয়া গ্লোবাল অ্যান্ট্রেপ্রেনারশিপ কংগ্রেস ২০২৫ (Global Entrepreneurship Congress 2025) -এ বাংলাদেশের একটি উচ্চপর্যায়ের ২০ সদস্যের প্রতিনিধি দল অংশগ্রহণ করছে, যার নেতৃত্ব দিচ্ছেন গ্লোবাল অ্যান্ট্রেপ্রেনারশিপ নেটওয়ার্ক (GEN) বাংলাদেশ এবং ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি-এর চেয়ারম্যান ড. মোঃ সবুর খান। এই প্রতিনিধিদলের লক্ষ্য হল বিশ্বব্যাপী উদ্ভাবন, উদ্যোক্তা উন্নয়ন, এবং অর্থায়ন সহযোগিতা নিশ্চিত করা। এতে উপস্থিত রয়েছেন বাংলাদেশের উদ্যোক্তা ইকোসিস্টেমের গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গ—বিশ্ববিদ্যালয় প্রতিনিধি, আর্থিক প্রতিষ্ঠানের নীতিনির্ধারক, স্টার্টআপ উদ্যোক্তা ও সংশ্লিষ্ট স্টেকহোল্ডাররা।ড. সবুর খান বলেন, “আমাদের লক্ষ্য হলো স্থানীয় উদ্ভাবনকে বৈশ্বিক অংশীদারিত্বের সঙ্গে সংযুক্ত করা। গ্লোবাল অ্যান্ট্রেপ্রেনারশিপ কংগ্রেস ...
মানারাত ইউনিভার্সিটিতে শাহ্ আব্দুল হান্নানের জীবন ও কর্ম নিয়ে আলোচনা
শিক্ষাঙ্গন, সর্বশেষ

মানারাত ইউনিভার্সিটিতে শাহ্ আব্দুল হান্নানের জীবন ও কর্ম নিয়ে আলোচনা

|| নিজস্ব প্রতিবেদক ||মানারাত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির বোর্ড অব ট্রাস্টিজের সাবেক চেয়ারম্যান ও সাবেক সচিব, প্রখ্যাত ইসলামী দার্শনিক, শিক্ষাবিদ, মিডিয়া ব্যক্তিত্ব শাহ্ আব্দুল হান্নানের চতুর্থ মৃত্যুবার্ষিকী উপলক্ষে তাঁর জীবন ও কর্মের ওপর আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।মঙ্গলবার (৩ জুন ২০২৫) বিকালে আশুলিয়ায় বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাস মিলনায়তনে এ আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। স্কুল অব ইঞ্জিনিয়ারিং, সায়েন্স অ্যান্ড টেকনোলজি অনুষদের ডিন প্রফেসর ড. মো. মিজানুর রহমান এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। এতে বিভিন্ন বিভাগের ছাত্র-ছাত্রী, শিক্ষক ও কর্মকর্তা-কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।অনুষ্ঠানে অন্যদের মাঝে বক্তব্য রাখেন ইইই বিভাগের প্রধান প্রফেসর এরশাদুল হক চৌধুরী, ফার্মেসি বিভাগের প্রধান মো. রেজাউল করিম, ইংরেজি বিভাগের সহকারী অধ্যাপক মোহাম্মদ নাজমুল হক শিকদ...
রামকৃষ্ণপুর ইউনিয়নবাসীকে ঈদের শুভেচ্ছা জানালেন আফছার আলী
সর্বশেষ, সারাদেশ

রামকৃষ্ণপুর ইউনিয়নবাসীকে ঈদের শুভেচ্ছা জানালেন আফছার আলী

|| মোঃ আখতার হোসেন হিরন | সলঙ্গা (সিরাজগঞ্জ) প্রতিনিধি ||পবিত্র ঈদুল আযহা উদযাপন উপলক্ষে বিশ্বের সকল মুসলিম তথা সলঙ্গা থানাবাসী এবং রামকৃষ্ণপুর ইউনিয়ন বাসীকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন, সলঙ্গা থানা বিএনপির সাবেক সদস্য ও রামকৃষ্ণপুর ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতির মো: আফছার আলী।এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, দীর্ঘ একটি বছর পর আনন্দময় দিন হলো পবিত্র ঈদুল আযহার দিন।সকল ভেদাভেদ ভুলে একে অপরকে বুকে টেনে নেয়ার মধ্যে দিয়েই যেন ঈদের আনন্দ পূর্ণতা পায়। সৌহার্দ্য, ভালোবাসা ও মিলনের মধ্যে দিয়ে শুরু হয় ঈদুল আযহা। আবার একটি বছর পরে আত্ম পরিশুদ্ধির ফলে ঈদের নামাজে দূর হয়ে যাবে সব সংকীর্ণতা ও ভেদাভেদ।ইসলাম শান্তির ধর্ম, সহিষ্ণুতা ও মানবিক মূল্যবোধের ধর্ম—এ কথা উল্লেখ করে তিনি আরো বলেন, হিংসা-বিদ্বেষ পরিহার করে সাম্য ও সম্প্রীতির সমাজ গঠনে নিজ নিজ অবস্থান থেকে ভূমিকা রাখা আমাদের নৈতিক দায়িত্ব...
সন্তানকে কোলে নিয়ে পৃথিবীর আলো দেখার স্বপ্ন সাথী খাতুনের
বিশেষ সংবাদ, সর্বশেষ, সারাদেশ

সন্তানকে কোলে নিয়ে পৃথিবীর আলো দেখার স্বপ্ন সাথী খাতুনের

|| জাকারিয়া শেখ | ফুলবাড়ি (কুড়িগ্রাম) প্রতিনিধি ||কুড়িগ্রাম জেলার ফুলবাড়ী উপজেলার প্রত্যন্ত সুজনের কুঠি গ্রামের বাসিন্দা আবু সাঈদ এর মেয়ে সাথী খাতুন (২১) আজ জীবনযুদ্ধে পরাজিত হওয়ার মতো এক কঠিন বাস্তবতার মুখোমুখি। ২০২০ সালে সুজনের কুটি দাখিল মাদ্রাসা থেকে দাখিল পাস করে শিক্ষাজীবন শেষ করেছিলেন তিনি। কিন্তু সেই শিক্ষার আলো আর নতুন জীবনের স্বপ্ন তাকে খুব বেশি দূর এগোতে দেয়নি।দাখিল পাস করার পরপরই বিয়ে হয় সাথীর। স্বামী আনারুল হক একটি ইটভাটায় শ্রমিকের কাজ করতেন। সংসারের স্বপ্ন নিয়ে এগোতে চেয়েছিলেন সাথী। কিন্তু বিয়ের কিছুদিন পরই হিপ জয়েন্টের জটিল রোগে আক্রান্ত হন তিনি। ক্রমেই শারীরিকভাবে অচল হয়ে পড়েন, আজ তিনি নিজের পায়ে দাঁড়িয়ে বাইরের আলো পর্যন্ত দেখতে পারেন না।একমাত্র দেড় বছরের সন্তানকেও কোলে নেওয়ার সাধ আজও পূরণ হয়নি সাথীর। অসহ্য যন্ত্রণা আর শারীরিক অক্ষমতায় প্রতিটি দিনই তার কাছে বে...