Sunday, October 18

সর্বশেষ

বদলগাছীতে বিএনপি নেতার উদ্যোগে বাজারের ময়লা আবর্জনা পরিস্কার করলেন শতাধিক নেতাকর্মী
রাজনীতি, সর্বশেষ, সারাদেশ

বদলগাছীতে বিএনপি নেতার উদ্যোগে বাজারের ময়লা আবর্জনা পরিস্কার করলেন শতাধিক নেতাকর্মী

|| মোঃ সারোয়ার হোসেন অপু | নওগাঁ জেলা প্রতিনিধি ||নওগাঁর বদলগাছীতে পবিত্র ঈদুল আজহার ততৃীয় দিন বেলা ১২ ঘটিকায় কেন্দ্রীয় কৃষকদলের যুগ্ম সম্পাদক ও বদলগাছী উপজেলা বিএনপির সভাপতি মোঃ ফজলে হুদা বাবুলের নেতৃত্বে শতাধিক নেতাকর্মীকে সঙ্গে নিয়ে পুরাতন ব্রীজ মোড় থেকে মহিলা কলেজ গেট পর্যন্ত এ রাস্তার দুইপাশের ময়লা আর্বজনা পরিস্কার করেন।এসময় উপস্থিত ছিলেন বদলগাছী উপজেলা বিএনপির অঙ্গ সংগঠন যুবদল,ছাত্রদল শ্রমিকদল, কৃষকদল সহ সর্বস্তরের নেতাকর্মীরা।এবিষয়ে জানতে চাইলে এক নারী যাত্রী জানান, আমার বাসা নওগাঁয়। যারা এই উদ্দ্যেগ গ্রহন করেছন তারা আসলেই প্রংশসা পাওয়ার দাবি রাখে।উক্ত বিষয়ে একজন বাসচালক জানান, একজন রাজনৈতিক ব্যক্তিত্ব এ ধরনের কাজ করে আমার জানা ছিল না, তবে তিনি কাজটি করে নিঃসন্দেহে প্রশংসনীয় কাজ করেছেন।যুবদল নেতা মুন্না জানান, গত ঈদুল ফিতরের সময়ও আমরা ফজলে হুদা বাবুল ভাই এর নেতৃ...
বদলগাছী উপজেলা কৃষকলীগের সভাপতি হিরো প্রেপ্তার
অপরাধ, আইন ও আদালত, সর্বশেষ, সারাদেশ

বদলগাছী উপজেলা কৃষকলীগের সভাপতি হিরো প্রেপ্তার

|| মোঃ সারোয়ার হোসেন অপু | নওগাঁ জেলা প্রতিনিধি ||নওগাঁর বদলগাছীতে অভিযান চালিয়ে নিষিদ্ধ সংগঠন কৃষকলীগের এক নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাকে রাজনৈতিক মামলায় গ্রেপ্তার করা হয়েছে বলে সোমবার ৯ জুন সকালে মুঠোফোনে এই তথ্য প্রতিবেদককে নিশ্চিত করেছেন সদর থানার ডিউটি অফিসার এসআই আকলিমা। গ্রেপ্তারকৃত ওই নেতার নাম ছানাউল হোসেন হিরো (৫০)। তিনি উপজেলার হঠাৎ পাড়া এলাকার মৃত আফজাল হোসেনের ছেলে এবং নিষিদ্ধ সংগঠন বদলগাছী উপজেলা কৃষকলীগের সভাপতি। এর আগে রবিবার (৮ জুন) দিবাগত রাত সাড়ে দশ টার দিকে সদর থানায় হওয়া মামলার প্রেক্ষিতে বদলগাছী ও সদর থানা পুলিশ যৌথ অভিযান চালিয়ে নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করে। বিষয়টি মুঠোফোনে এই প্রতিবেদককে নিশ্চিত করেছেন বদলগাছী থানার ওসি (তদন্ত) সাইফুল ইসলাম। ছানাউল হোসেন হিরোকে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে সদর থানার অফিসার ইনচার্জ নুরে আলম সি...
বগুড়ায় ছিনতাইয়ের ঘটনায় বার্মিজ চাকুসহ ‘দস্যু’ আকাশ গ্রেফতার
অপরাধ, আইন ও আদালত, সর্বশেষ, সারাদেশ

বগুড়ায় ছিনতাইয়ের ঘটনায় বার্মিজ চাকুসহ ‘দস্যু’ আকাশ গ্রেফতার

|| মোস্তফা আল মাসুদ | বগুড়া জেলা প্রতিনিধি ||বগুড়ার শাহজাহানপুর উপজেলায় ছিনতাইয়ের সময় অস্ত্রসহ আকাশ সরকার (২২) নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। তিনি মালগ্রাম চাপড়পাড়া এলাকার মো. জাহিদুল ইসলামের ছেলে। তার বিরুদ্ধে একাধিক হত্যা, অস্ত্র ও দস্যুতাসহ অর্ধডজন মামলা বিচারাধীন রয়েছে।গত ৮ জুন রাত আনুমানিক ১০টায় জামিলনগর এলাকার রাকিব (২০) ও তার বন্ধু লিটন সাতমাথা থেকে একটি অটোরিকশায় করে মালগ্রাম চাপড়পাড়ায় রওনা হন। পথিমধ্যে শাহজাহানপুর উপজেলার ফুলতলা এলাকায় রিকশা চালক তাদের নামিয়ে দিয়ে চলে যায়। তখনই এক যুবক হঠাৎ সামনে এসে বার্মিজ সুইচ গিয়ার চাকু দিয়ে ভয় দেখিয়ে রাকিবের কাছ থেকে একটি পুরাতন সিলভার রঙের Oppo স্মার্টফোন ছিনিয়ে নেয়।স্থানীয় লোকজন এগিয়ে এলে ছিনতাইকারী দ্রুত পালিয়ে যায়। পরদিন ভুক্তভোগী রাকিব শাহজাহানপুর থানায় মামলা দায়ের করেন। মামলা নং ১১, তারিখ ৯ জুন ২০২৫, ধারা ৩৯২ (দস্যুতা...
বেলকুচিতে মুকুন্দগাঁতী উত্তরপাড়া মানবকল্যাণ সংস্থা উদ্বোধন
সর্বশেষ, সারাদেশ

বেলকুচিতে মুকুন্দগাঁতী উত্তরপাড়া মানবকল্যাণ সংস্থা উদ্বোধন

|| আল-আমিন হোসেন | স্টাফ রিপোর্টার ||সিরাজগঞ্জের বেলকুচি উপজেলায় "মুকুন্দগাঁতী উত্তরপাড়া মানবকল্যাণ সংস্থা" নামে একটি সেবা ও জনকল্যাণমূলক সংস্থার কার্যক্রম শুরু হয়েছে। রবিবার (৮ জুন) সকাল ১০ টায় উপজেলার মুকুন্দগাঁতী বাজার সংলগ্ন মুকুন্দগাঁতী উত্তরপাড়া দারুস সালাম জামে মসজিদ প্রাঙ্গণে সংস্থাটির শুভ উদ্বোধন ঘোষণা করা হয়। পরে সংস্থাটির ২৩ সদস্য বিশিষ্ট একটি কমিটি গঠিত হয়।সংস্থাটির সভাপতি ও আলোকিত দৈনিক-এর সম্পাদক মো. ওমর ফারুকের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বেলকুচি প্রেসক্লাবের সভাপতি আলহাজ্ব গাজী সাইদুর রহমান।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বেলকুচি ডিগ্রি কলেজের সাবেক প্রফেসর আব্দুল হামিদ মোল্লা, বেলকুচি প্রেসক্লাবের সাধারণ সম্পাদক রেজাউল করিম, যমুনা টেলিভিশনের সিনিয়র স্টাফ রিপোর্টার গোলাম মোস্তফা রুবেল, সাংবাদিক নারায়ণ মালাকার, মাওলানা মো. আব...
লোহাগাড়ায় বাউন্ডারি গেইটের তালা ভেঙ্গে ভিতরে ঢুকে হামলার অভিযোগ
অপরাধ, আইন ও আদালত, সর্বশেষ, সারাদেশ

লোহাগাড়ায় বাউন্ডারি গেইটের তালা ভেঙ্গে ভিতরে ঢুকে হামলার অভিযোগ

|| স্টাফ রিপোর্টার (চট্টগ্রাম) ||চট্টগ্রামের লোহাগাড়ায় বাউন্ডারি গেইটের তালা ভেঙ্গে ভিতরে ঢুকে হামলা, ভাংচুর ও জায়গা জবরদখলের চেষ্টার অভিযোগ উটেছে প্রতিপক্ষের বিরুদ্ধে।ঈদের দ্বিতীয় দিন রবিবার (৮ জুন) সকাল সাড়ে ১০ টার সময় উপজেলার বড়হাতিয়া ইউনিয়নের ৬ নং ওয়ার্ডের আমতলী এনায়েত পাড়ায় এই ঘটনা ঘটে।এই ঘটনায় ভুক্তভোগী মোহাম্মদ এরশাদুল হক বাদী হয়ে ৫ জনের নাম উল্লেখ করে আরও ৭/৮ জনকে অজ্ঞাত আসামী করে লোহাগাড়া থানায় একটি অভিযোগ দায়ের করেছেন।অভিযোগে ভুক্তভোগী এরশাদুল হক বলেন, অনন্তকাল ধরে আমি এবং আমার পূর্বপুরুষগণ এই বসতভিটায় ভোগদখল করে আসছিলাম, সম্প্রতি গত কিছুদিন আগে আমাদের সাথে তাদের বিরোধ সৃষ্টি হলে বড়হাতিয়া ইউনিয়ন পরিষদের মাধ্যমে সকল ইউপি সদস্যসহ চেয়ারম্যানের উপস্থিতিতে সেটি মিমাংসা হয়ে যায়। সেই মতে আমরা যার যার দখলে স্থিত আছি এবং আমার সমূদয় জায়গায় বাউন্ডারি নির্মান করি। হঠাৎ আজকে ল...
ঈদ-উল-আযহা উপলক্ষে পানছড়ি ছাত্রদলের প্রীতি ফুটবল ম্যাচ
রাজনীতি, সর্বশেষ, সারাদেশ

ঈদ-উল-আযহা উপলক্ষে পানছড়ি ছাত্রদলের প্রীতি ফুটবল ম্যাচ

|| সেলিম হোসেন মায়া | খাগড়াছড়ি জেলা প্রতিনিধি ||খাগড়াছড়ির পানছড়িতে ঈদ-উল-আযহা উপলক্ষে উপজেলা ছাত্রদলের উদ্যোগে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে।রবিবার (৮ জুন ২০২৫) বিকালে জেলা ছাত্রদলের সাবেক সভাপতি শাহেদুল হোসেন সুমনের আয়োজনে উপজেলা পরিষদ মাঠে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়।প্রীতি ম্যাচে থানা অফিসার ইনচার্জ মো. জসিম উদ্দিন প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন।অন্যান্যদের মধ্যে জেলা বিএনপির ছাত্র বিষয়ক সহ সম্পাদক শাহেদুল হোসেন সুমন, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মো. ইব্রাহিম, জিয়া পরিষদের সাংগঠনিক সম্পাদক মো. ইব্রাহিম, সেচ্ছাসেবক দলের আহবায়ক ইদ্রিস আলী, ইউনিয়ন বিএনপির সভাপতি মোবারক হোসেনসহ ক্রীড়ামোদী এলাকাবাসী উপস্থিত ছিলেন।খেলায় উপজেলা ছাত্রদলকে কলেজ ছাত্রদল টাইব্রেকারে ৪/২ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হয়।খেলা শেষে চ্যাম্পিয়ন দল কলেজ ছাত্রদল ও রানার্স আপ উপজেলা ছাত্র...
বগুড়ায় হত্যা মামলার আসামিকে গ্রেফতার করেছে র‌্যাব
অপরাধ, আইন ও আদালত, সর্বশেষ, সারাদেশ

বগুড়ায় হত্যা মামলার আসামিকে গ্রেফতার করেছে র‌্যাব

|| মোস্তফা আল মাসুদ | বগুড়া জেলা প্রতিনিধি ||র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-১২, সিপি এসসি, বগুড়া-এর চৌকস অভিযানে হত্যা মামলার এজাহারভুক্ত পলাতক আসামি মোঃ আতিকুর রহমান (৩৯) গ্রেফতার হয়েছেন।গত ১১ এপ্রিল ২০২৫ তারিখ রাত আনুমানিক ৮টা ৩০ মিনিটে গাজীপুর মহানগরের দাখিনখান এলাকায় পূর্ব পরিকল্পিতভাবে রাকিব মোল্লা (২৮) নামের এক যুবককে কচুক্ষেতের একটি ডোবায় কুপিয়ে হত্যা করা হয়। এ ঘটনায় নিহতের বাবা ইব্রাহিম মোল্লা বাদী হয়ে সদর থানা, গাজীপুর মেট্রোপলিটন পুলিশে একটি হত্যা মামলা দায়ের করেন।মামলার এজাহারভুক্ত ১৬ নম্বর পলাতক আসামি মোঃ আতিকুর রহমান, পিতা মৃত রমজান আলী, সাং-দাখিনখান, বিশ্বরোড, গাজীপুর—বগুড়ার শিবগঞ্জ উপজেলার মহাস্থানগড় ০১ নম্বর গেট এলাকায় আত্মগোপন করে ছিলেন বলে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে নিশ্চিত হয় র‌্যাব।পরে ৩ জুন ২০২৫ তারিখ রাত আনুমানিক ৯টার দিকে র‌্যাব-১২, সিপিএসসি, বগুড়...
শহীদ জিয়াউর রহমানের ৪৪তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে ঢাকা আলিয়া ছাত্রদলের বৃক্ষরোপণ
রাজধানী, শিক্ষাঙ্গন, সর্বশেষ

শহীদ জিয়াউর রহমানের ৪৪তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে ঢাকা আলিয়া ছাত্রদলের বৃক্ষরোপণ

|| মোঃ আরিফুল ইসলাম | নিজস্ব প্রতিনিধি ||শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৪তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে সরকারি মাদ্রাসা-ই-আলিয়া ছাত্রদলের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। ঢাকা আলিয়া ছাত্রদলের সদস্য সচিব জাহিদুল রহমান জয়নালের নেতৃত্বে এই কর্মসূচি আয়োজন করা হয়।বুধবার (৪ জুন) সকাল ১১টায় মাদ্রাসা প্রাঙ্গণে বিভিন্ন ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা রোপণের মাধ্যমে কর্মসূচির সূচনা করা হয়। পরিবেশ রক্ষায় এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি সবুজ বাংলাদেশ গড়ে তুলতে এই উদ্যোগ গ্রহণ করা হয়েছে বলে জানানো হয়।কর্মসূচিতে উপস্থিত ছিলেন সদস্য সচিব জয়নালের ঘনিষ্ঠ সহকর্মী ও ছাত্রনেতারা—মোমেন, মারুফ, হাসান হাওলাদার, জহির, সায়াদ ও বেল্লাল। সবাই মিলে স্বতঃস্ফূর্তভাবে কর্মসূচিতে অংশগ্রহণ করেন এবং পরিবেশ সচেতনতার বার্তা ছড়িয়ে দেন।এ সময় এক সংক্ষিপ্ত বক্তব্যে জাহিদুল রহমান জয়নাল বলেন, শহীদ রাষ্ট...
বদলগাছী থানা পুলিশের অভিযানে এক নারী মাদক কারবারি আটক
অপরাধ, আইন ও আদালত, সর্বশেষ, সারাদেশ

বদলগাছী থানা পুলিশের অভিযানে এক নারী মাদক কারবারি আটক

|| মোঃ সারোয়ার হোসেন অপু | নওগাঁ জেলা প্রতিনিধি ||নওগাঁর বদলগাছী উপজেলায় অভিযান চালিয়ে আধা কেজি গাঁজাসহ এক নারী মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ।বদলগাছী থানা সূত্রে জানা যায়, বুধবার (৪ জুন) দুপুর আড়াই টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার আধাইপুর এলাকায় অভিযান পরিচালনা করে থানা পুলিশ। এ সময় আধাইপুর ইউনিয়নের আধাইপুর গ্রামের আসাদের মেয়ে মাদক ব্যবসায়ী রিয়া (২৪) কে আটক করা হয়। তার কাছ থেকে উদ্ধার করা হয় প্রায় ৫০০ গ্রাম গাঁজা। সাথে গাঁজা মাপার ডিজিটাল মেশিন ও নগদ ২০ হাজার ৫ শত ১০টাকা। তিনি বর্তমানে কলেজে অধ্যায়নরত বলে জানা গেছে।বদলগাছী থানার অফিসার ইনচার্জ (ওসি) আনিসুর রহমান মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি জানান, গোপন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে অভিযুক্তকে আটক করা হয়েছে। বদলগাছী থানার মামলা নং ০২ তারিখ ০৪/০৬/২৫ ইং তার বিরুদ্ধে ২০১৮ সালের ৩৬ সারণী ১৯ এর (ক) ধারায় মাদকদ্রব্য...
ভূরুঙ্গামারীতে বিয়ের ৩ সপ্তাহের মাথায় নববধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার
অপরাধ, আইন ও আদালত, সর্বশেষ, সারাদেশ

ভূরুঙ্গামারীতে বিয়ের ৩ সপ্তাহের মাথায় নববধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার

|| মোঃ আজিজুল হক | ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম) প্রতিনিধি ||কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে বিবাহের ৩ সপ্তাহের মাথায় এক নববধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (৫ জুন ) বিকেলে উপজেলার সদর ইউনিয়নের দেওয়ানের খামার কলেজ পাড়ার ভাড়া বাসা থেকে বিজলী খাতুন (২৮) নামের ওই নারীর মরদেহ উদ্ধার করা হয়।ভূরুঙ্গামারী থানার ওসি আল হেলাল মাহমুদ বৃহস্পতিবার রাত আটটায় এই ঘটনার সত‍্যতা নিশ্চিত করেছেন।পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, প্রায় ২১ দিন আগে লালমনিরহাট জেলার আদিতমারী উপজেলার বেলাল হোসেনের মেয়ে বিজলী বেগমের সাথে ভূরুঙ্গামারী উপজেলার দক্ষিণ তিলাই গ্রামের রুবেল হোসেনের বিয়ে হয়। রুবেলের পূর্বের বিয়ের বিষয়টি গোপন রেখে ভূরুঙ্গামারী সদরে ভাড়া বাসায় দ্বিতীয় বউকে নিয়ে বসবাস শুরু করে। কিন্তু এতে বাঁধসাধে রুবেলের পূর্বের স্ত্রী। দ্বিতীয় বিয়ের খবর জানাজানি হলে ওই নববধূর সাথে রুবেলের কলহ শুরু হয়। এক পর্য...