গাজায় ইসরায়েলি হামলায় নিহত আরও অর্ধশত
গাজায় থামছেই না ইসরায়েলি বর্বরতা, নিহতের সংখ্যা ৪০ হাজার ছুঁইছুঁইফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরায়েলি বর্বর হামলায় আরও ৪৭ ফিলিস্তিনি নিহত হয়েছেন। এতে করে উপত্যকাটিতে নিহতের মোট সংখ্যা ৪০ হাজার ৭৩৮ জনে পৌঁছেছে। এছাড়া ২০২৩ সালের অক্টোবর থেকে চলা টানা এই হামলায় আহত হয়েছেন আরও ৯৪ হাজারের বেশি ফিলিস্তিনি।রবিবার (১ সেপ্টেম্বর) এক প্রতিবেদনে বিষয়টি জানিয়েছে বার্তাসংস্থা আনাদোলু।প্রতিবেদনে উল্লেখ করা হয়, গাজা উপত্যকায় ইসরায়েলের চলমান হামলায় কমপক্ষে আরও ৪৭ ফিলিস্তিনি নিহত হয়েছেন। এতে করে গত বছরের অক্টোবর থেকে এ পর্যন্ত মোট মৃতের সংখ্যা বেড়ে ৪০ হাজার ৭৩৮ জনে পৌঁছেছে বলে রবিবার অবরুদ্ধ এই ভূখণ্ডের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে।মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, নিরলস এই হামলায় আরও অন্তত ৯৪ হাজার ১৫৪ জন ব্যক্তিও আহত হয়েছেন।মন্ত্রণালয় বলেছে, গত ২৪ ঘণ্টায় ইসরায়েলি বাহিনীর ...










