শনিবার, ফেব্রুয়ারি ৭

সর্বশেষ

সংক্ষিপ্ত সফরে নিউইয়র্ক যাচ্ছেন ড. ইউনূস
জাতীয়, সর্বশেষ

সংক্ষিপ্ত সফরে নিউইয়র্ক যাচ্ছেন ড. ইউনূস

জাতিসংঘের সাধারণ অধিবেশনে যোগ দিতে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস সংক্ষিপ্ত সফরে নিউইয়র্কে যাবেন বলে জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন। রবিবার (১ সেপ্টেম্বর) দুপুরে পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের তিনি এ কথা জানান।জাতিসংঘের সাধারণ অধিবেশনে প্রধান উপদেষ্টা যাচ্ছেন কি না, এ প্রশ্নের জবাবে পররাষ্ট্র উপদেষ্টা বলেন, প্রধান উপদেষ্টা জাতিসংঘের সাধারণ অধিবেশনে যাচ্ছেন, সে সিদ্ধান্ত হয়েছে। এখন আমি ওনার সঙ্গে কথা বলতে যাচ্ছি। তিনি খুব সংক্ষিপ্ত সফর করে চলে আসবেন। ওয়াশিংটনে গেলে হয়ত আরও কিছু কাজ হতে পারত। কিন্তু তিনি অল্প সময়ে খুব তাড়াতাড়ি নিউইয়র্ক থেকে ফিরে আসবেন।...
ইউআইটিএসে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শহীদ ও আহতদের জন্য মিলাদ ও দোয়া
শিক্ষাঙ্গন, সর্বশেষ

ইউআইটিএসে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শহীদ ও আহতদের জন্য মিলাদ ও দোয়া

ইউনিভার্সিটি অব ইনফরমেশন টেকনোলজি অ্যান্ড সায়েন্সেস (ইউআইটিএস)-এ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শহীদদের আত্মার মাগফেরাত ও আহতদের দ্রুত আরোগ্য কামনা করে দোয়া করা হয়েছে। আজ রবিবার (১ সেপ্টেম্বর) দুপুর আড়াইটায় বিশ্ববিদ্যালয়ের ওপেন গ্যালারিতে এই মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে মাহফিলের কার্যক্রম শুরু করে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শহীদদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়। উক্ত মাহফিলে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোঃ আবু হাসান ভূঁইয়া, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. সিরাজ উদ্দীন আহমেদ, পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক আ.ন.ম শরীফ, বিশ্ববিদ্যালয়ের সকল অনুষদের ডিন ও বিভাগীয় প্রধান-সহ বিভাগীয় সকল শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারীবৃন্দ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার জনাব মোহাম্মদ কামরুল হাসান।...
ইবির প্রশাসনিক দায়িত্বে থিওলজী অনুষদের ডিন অধ্যাপক ছিদ্দিকুর রহমান আশ্রাফী
শিক্ষাঙ্গন, সর্বশেষ

ইবির প্রশাসনিক দায়িত্বে থিওলজী অনুষদের ডিন অধ্যাপক ছিদ্দিকুর রহমান আশ্রাফী

শিক্ষা মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনের আলোকে ডিন'স কমিটির মিটিংয়ে নেওয়া সিদ্ধান্ত মোতাবেক ইসলামী বিশ্ববিদ্যালয়ের সিনিয়র শিক্ষক হিসেবে প্রশাসনিক ও আর্থিক দায়িত্ব পালন করবেন থিওলজি এন্ড ইসলামিক স্টাডিজ অনুষদের ডিন অধ্যাপক ড. আ.ব.ম. ছিদ্দিকুর রহমান আশ্রাফী। নিয়মিত উপাচার্য নিয়োগ না হওয়া পর্যন্ত তিনি এ দায়িত্ব পালন করবেন। আজ রবিবার (১ সেপ্টেম্বর) ডিন'স কমিটির মিটিংয়ে এই সিদ্ধান্ত নেওয়া হয়।বিষয়টি নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যলয়ের জিয়াউর রহমান হলের প্রভোস্ট অধ্যাপক ড. এবিএম জাকির হোসেন। তিনি জানান, বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনায় এছাড়াও আরও অন্যান্য সিদ্ধান্ত নেওয়া হয়েছে।ডিন’স মিটিংয়ে ডিন মহোদয়দের সাথে আলোচনা সাপেক্ষে সিদ্ধান্তসমূহঃ১. আগামী মঙ্গলবার (০৩/০৯/২০২৪) থেকে অনলাইনে ক্লাস শুরু হবে।২. আগামী সপ্তাহ থেকে অফলাইনে ক্লাস শুরু হবে।৩. চতুর্থ বর্ষ ও মাস্টার্সের final pen...
মুসলিম উম্মাহর ভবিষ্যত রচনায় সর্বজনীন ইসলামী শিক্ষা
ধর্ম ও দর্শন, শিক্ষা ও সাহিত্য (প্রবন্ধ, গল্প, কবিতা, জীবনী), সর্বশেষ

মুসলিম উম্মাহর ভবিষ্যত রচনায় সর্বজনীন ইসলামী শিক্ষা

|| ড. মুহাম্মদ ঈসা শাহেদী ||﴿أَفَمَن شَرَحَ ٱللَّهُ صَدۡرَهُۥ لِلۡإِسۡلَٰمِ فَهُوَ عَلَىٰ نُورٖ مِّن رَّبِّهِۦۚ فَوَيۡلٞ لِّلۡقَٰسِيَةِ قُلُوبُهُم مِّن ذِكۡرِ ٱللَّهِۚ أُوْلَٰٓئِكَ فِي ضَلَٰلٖ مُّبِينٍ ٢٢﴾‘আল্লাহ ইসলামের জন্য যার বক্ষ উন্মুক্ত করে দিয়েছেন এবং যে তার প্রতিপালক প্রদত্ত আলোতে রয়েছে সে কি তার সমান যে এরূপ নয়? দুর্ভোগ সেই কঠিন হৃদয় ব্যক্তিদের জন্য যারা আল্লাহর স্মরণ হতে বিমুখ হয়।’ –(সূরা যুমার, আয়াত-২২)ইসলামী গবেষণা পরিভাষাটি শুনতে নতুন ও আধুনিক মনে হলেও এটি ইসলামের সুদীর্ঘ ইতিহাস ও ঐতিহ্যের সারনি। কুরআন মজিদের অসংখ্য আয়াতে আল্লাহ পাক চিন্তা অনুধ্যান ও গবেষণার তাকিদ দিয়েছেন এবং চিন্তাশীল ও গবেষক বান্দাদের প্রশংসা করেছেন। যেমন বলা হয়েছে:قَدۡ فَصَّلۡنَا ٱلۡأٓيَٰتِ لِقَوۡمٖ يَفۡقَهُونَ‘আমি তো অনুধাবনকারী সম্প্রদায়ের জন্য নিদর্শনসমূহ বিশদভাবে বিবৃত করেছি। -(সূরা আনআম, ...
আওয়ামী লীগ নিষিদ্ধ ও নিবন্ধন বাতিল চেয়ে করা রিট খারিজ
অপরাধ, আইন ও আদালত, রাজনীতি, সর্বশেষ

আওয়ামী লীগ নিষিদ্ধ ও নিবন্ধন বাতিল চেয়ে করা রিট খারিজ

ছাত্র-জনতাকে নির্বিচারে হত্যার দায়ে আওয়ামী লীগকে নিষিদ্ধ ও নিবন্ধন বাতিল চেয়ে দায়ের করা রিট সরাসরি খারিজ করে দিয়েছেন হাইকোর্ট। আজ রবিবার (১ সেপ্টেম্বর) বিচারপতি এ কে এম আসাদুজ্জামান ও বিচারপতি মো. মাহবুবুল উল ইসলামের হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।আদালতে রাষ্ট্রপক্ষে শুনানি করেন অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান। রিটের পক্ষে রিটকারী আরিফুর রহমান মুরাদ ভূঁইয়া শুনানি করেন।ছাত্র-জনতাকে নির্বিচারে হত্যার দায়ে আওয়ামী লীগকে নিষিদ্ধ ও নিবন্ধন বাতিল চেয়ে দায়ের করা রিটের শুনানি শেষে গত ২৭ আগস্ট আদেশের জন্য আজকের দিন ধার্য করেন আদালত। এর আগে গত ১৯ আগস্ট আওয়ামী লীগকে নিষিদ্ধ ও নিবন্ধন বাতিল চেয়ে হাইকোর্টে একটি রিট করা হয়।মানবাধিকার সংগঠন সারডা সোসাইটির পক্ষে নির্বাহী পরিচালক আরিফুর রহমান মুরাদ ভূঁইয়া রিটটি করেন। এই রিটে যেসব প্রতিষ্ঠান শেখ হাসিনার নামে রয়েছে সেগুলোর নাম পরিবর্তনও চাওয়া হয়েছে।...
কমছে হজের খরচ, চূড়ান্ত নিবন্ধন শুরু
ধর্ম ও দর্শন, সর্বশেষ

কমছে হজের খরচ, চূড়ান্ত নিবন্ধন শুরু

শুরু হয়েছে ২০২৫ সালের পবিত্র হজের প্রাথমিক নিবন্ধন। আজ থেকে শুরু হয়ে এ নিবন্ধন চলবে আগামী ৩০ নভেম্বর পর্যন্ত। সরকারি-বেসরকারি দুই মাধ্যমেই এই নিবন্ধন কার্যক্রম চলবে। প্রাথমিক নিবন্ধনের সময়ের পর আর সময় বাড়ানো হবে না বলে জানিয়েছে ধর্ম মন্ত্রণালয়।এর আগে, ২৬ আগস্ট ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মো. আবুবকর সিদ্দীক স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছিল, ১ সেপ্টেম্বর থেকে শুরু হবে ২০২৫ সালে হজে যেতে ইচ্ছুকদের নিবন্ধন।এতে বলা হয়, আগের কিংবা নতুন প্রাক-নিবন্ধিত যে কোনো ব্যক্তি তিন লাখ টাকা জমা দিয়ে প্রাথমিক নিবন্ধন করতে পারবেন। হজ প্যাকেজ মূল্যের অবশিষ্ট টাকা প্যাকেজে নির্ধারিত সময়ের মধ্যে পরিশোধ করতে হবে।চলতি বছরের হজ প্যাকেজ মূল্য সৌদি পর্বের ব্যয় ও বিমান ভাড়া নির্ধারণ সাপেক্ষে ঘোষণা করা হবে। তবে ২০২৫ সালের সাধারণ হজ প্যাকেজ মূল্য গত বছরের চেয়ে কমানোর চেষ্টা করা হবে।...
বিএনপির ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী আজ
রাজনীতি, সর্বশেষ

বিএনপির ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী আজ

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী আজ। ১৯৭৮ সালের ১ সেপ্টেম্বর তৎকালীন রাষ্ট্রপতি জিয়াউর রহমানের হাত ধরে জন্ম হয় একাধিকবার রাষ্ট্রক্ষমতায় থাকা দেশের অন্যতম বৃহৎ রাজনৈতিক এই দলের।আওয়ামী লীগ সরকারের পতনে এবার দলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে প্রথমে পাঁচ দিনের কর্মসূচি ঘোষণা করেছিল বিএনপি। কিন্তু বন্যার কারণে পরবর্তীতে সেই কর্মসূচি সীমিত করা হয়।দেশের পূর্বাঞ্চলীয় কয়েকটি জেলাসহ বিক্ষিপ্তভাবে আরও কয়েকটি এলাকা সম্প্রতি বন্যা-প্লাবিত হওয়ায় হাজার-হাজার মানুষ দুর্দশায় পড়েছেন। বন্যাপীড়িত অসহায় মানুষের প্রতি সহানুভূতি প্রকাশ এবং তাদের পাশে দাঁড়ানোর লক্ষ্য নিয়ে বিএনপি তাদের প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠান সীমিত পরিসরে পালন করবে।পরিবর্তিত কর্মসূচি অনুযায়ী, সকালে রাজধানীর শেরেবাংলা নগরে বিএনপির প্রতিষ্ঠাতা প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবরে পুষ্পস্তবক অর্পণ করবে দলটি। এ...
টেরিটরি ম্যানেজার পদে ব্র্যাক ব্যাংকে চাকরি
চাকরি, সর্বশেষ

টেরিটরি ম্যানেজার পদে ব্র্যাক ব্যাংকে চাকরি

সম্প্রতি ব্র্যাক ব্যাংক পিএলসি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটির এসএমই ব্যাংকিং বিভাগ টেরিটরি ম্যানেজার পদে একাধিক জনবল নিয়োগের জন্য এ বিজ্ঞপ্তি দিয়েছে।প্রতিষ্ঠানের নাম : ব্র্যাক ব্যাংক পিএলসিপদের নাম : টেরিটরি ম্যানেজারপদসংখ্যা : নির্ধারিত নয়বিভাগ : এসএমই ব্যাংকিংশিক্ষাগত যোগ্যতা : যেকোনো বিষয়ে স্নাতক ডিগ্রিঅভিজ্ঞতা : কমপক্ষে ৭ বছরঅন্যান্য যোগ্যতা : এসএমই মার্কেটিং ও ঋণ এবং ডিজিটাল সফটওয়্যার সরঞ্জামে ভালো জ্ঞান থাকতে হবে।প্রার্থীর ধরন : নারী-পুরুষ (উভয়)বয়সসীমা : উল্লেখ নেইকর্মস্থল : দেশের যেকোনো জায়গায়কর্মক্ষেত্র : অফিসেচাকরির ধরন : ফুলটাইমবেতন : আলোচনা সাপেক্ষেঅন্যান্য সুবিধা : ব্যাংকের নীতিমালা অনুযায়ীআবেদন যেভাবে : আগ্রহী প্রার্থীরা আবেদন করতে ও বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতে এখানে ক্লিক করুন।আবেদনের শেষ সময় : ০৮ সেপ্টেম্বর ২০২৪।সূত্র : বিডিজবস.কম...
সিটি ব্যাংকে ম্যানেজার পদে চাকরি
চাকরি, সর্বশেষ

সিটি ব্যাংকে ম্যানেজার পদে চাকরি

সম্প্রতি দেশের বেসরকারি আর্থিক প্রতিষ্ঠান সিটি ব্যাংক পিএলসি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। বিজ্ঞপ্তি অনুযায়ী আর্থিক প্রতিষ্ঠানটি ‘ব্র্যাঞ্চ অপারেশনস ম্যানেজার (সিনিয়র ম্যানেজার/ম্যানেজার)’ পদে লোকবল নেবে।প্রতিষ্ঠানের নাম : দ্য সিটি ব্যাংক পিএলসিপদের নাম : ব্র্যাঞ্চ অপারেশনস ম্যানেজার (সিনিয়র ম্যানেজার/ম্যানেজার)পদসংখ্যা : নির্ধারিত নয়শিক্ষাগত যোগ্যতা : বিবিএ/এমবিএঅভিজ্ঞতা : ৫ বছরবয়স : সর্বনিম্ন ২৪ বছরপ্রার্থীর ধরন : নারী-পুরুষবেতন : আলোচনা সাপেক্ষেচাকরির ধরন : ফুল টাইমকর্মস্থল : যেকোনো স্থানআবেদনের যেভাবে : আগ্রহী প্রার্থীরা আবেদন করতে ও বিস্তারিত বিজ্ঞপ্তি দেখতে এখানে ক্লিক করুন।আবেদনের শেষ সময় : ৭ সেপ্টেম্বর ২০২৪সূত্র: বিডিজবস.কম।...
এইচএসসি পাসে নিয়োগ দেবে বিকাশ
চাকরি, সর্বশেষ

এইচএসসি পাসে নিয়োগ দেবে বিকাশ

জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বিকাশ লিমিটেড। প্রতিষ্ঠানটি এমএফএস বিভাগ কম্পিউটার অপারেটর পদে জনবল নিয়োগ দেবে। আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন। নির্বাচিত প্রার্থীরা মাসিক বেতন ছাড়াও প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী আরও বিভিন্ন সুযোগ-সুবিধা পাবেন।প্রতিষ্ঠানের নাম: বিকাশ লিমিটেডপদের নাম: কম্পিউটার অপারেটরবিভাগ: এমএফএসপদসংখ্যা: ০১ টিশিক্ষাগত যোগ্যতা: এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণঅন্যান্য যোগ্যতা: আইটি সক্ষম পরিষেবা, কম্পিউটার হার্ডওয়্যার/নেটওয়ার্ক কোম্পানিতে কাজের দক্ষতা।অভিজ্ঞতা: কমপক্ষে ০১-০২ বছরচাকরির ধরন: ফুলটাইমকর্মক্ষেত্র: অফিসেপ্রার্থীর ধরন: নারী-পুরুষ (উভয়)বয়সসীমা: কমপক্ষে ২০ বছরকর্মস্থল: ঢাকা (কদমতলী)বেতন: ১২,০০০-১৩,০০০ টাকা (মাসিক)অন্যান্য সুবিধা: বছরে ২টি উৎসব বোনাসআবেদন যেভাবে: আগ্রহী প্রার্থীরা আবেদন করতে ও বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতে এখানে ক্লিক ক...