Wednesday, July 29

সর্বশেষ

জাতীয় নেতৃত্বের যোগ্যতা অর্জনে মাদরাসা শিক্ষাই যথাযথ: ভাইস চ্যান্সেলর
শিক্ষাঙ্গন, সর্বশেষ

জাতীয় নেতৃত্বের যোগ্যতা অর্জনে মাদরাসা শিক্ষাই যথাযথ: ভাইস চ্যান্সেলর

|| মোঃ আরিফুল ইসলাম | নিজস্ব প্রতিনিধি ||ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মোঃ শামছুল আলম বলেন, ইহকালীন সাফল্য ও পরকালীন মুক্তির জন্য মাদরাসা শিক্ষা ব্যবস্থার গুরুত্ব অপরিসীম। কারণ মাদরাসা শিক্ষা ব্যবস্থা হলো আধুনিক, প্রায়োগিক, ধর্মীয় ও নৈতিকতার সমন্বয়ে একটি সম্মিলিত শিক্ষা ব্যবস্থা। আজ, শনিবার (২৪ মে ২০২৫) ইসলামি আরবি বিশ্ববিদ্যালয় কর্তৃক বিশ্ববিদ্যালয়ের অডিটরিয়ামে মাদরাসার অধ্যক্ষদের নিয়ে আয়োজিত ১৯ দিনব্যাপি “একাডেমিক, প্রশাসনিক ও আর্থিক ব্যবস্থাপনা উন্নয়ন বিষয়ক প্রশিক্ষণ-২০২৫” শীর্ষক প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন।কর্মশালায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মুহাম্মদ আবু জাফর খান, ট্রেজারার এ এস এম মামুনুর রহমান খলিলী, কারিকুলাম উন্নয়ন ও মূল্যায়ন কেন্দ্রের ডিন প্রফেসর ড. ...
কৃষকদের অংশগ্রহণে দিনব্যাপী পার্টনার কংগ্রেস অনুষ্ঠিত
কৃষি, সর্বশেষ, সারাদেশ

কৃষকদের অংশগ্রহণে দিনব্যাপী পার্টনার কংগ্রেস অনুষ্ঠিত

|| সাদ্দাম উদ্দিন রাজ | নরসিংদী জেলা প্রতিনিধি ||নরসিংদীর রায়পুরা উপজেলা কৃষকদের দক্ষতা ও সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে দিনব্যাপী পার্টনার কংগ্রেস অনুষ্ঠিত হয়েছে।শনিবার (২৪ মে) উপজেলা পরিষদ মিলনায়তনে “প্রোগ্রাম অন এগ্রিকালচারাল অ্যান্ড রুরাল ট্রান্সফরমেশন ফর নিউট্রিশন, এন্টারপ্রেনারশিপ অ্যান্ড রেজিলিয়েন্স ইন বাংলাদেশ (পার্টনার) প্রকল্পের আওতায় কৃষি সম্প্রসারণ অধিদপ্তর এই আয়োজন করে।অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো মাসুদ রানা'র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন নরসিংদী জেলার কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক কৃষিবিদ মুহাম্মদ আব্দুল হাই।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত উপ-পরিচালক কৃষিবিদ জামাল হোসেন, উপজেলা কৃষিবিদ মোস্তাফিজুর রহমান, কৃষি সম্প্রসারণ অফিসার মো:সোহেল রানা, উপজেলা সমবায় অফিসার রৌশনারা বেগম, সমাজ সেবা অফিসার খলিলুর রহমানসহ উপ-...
সিরাজগঞ্জে “নারী কমিশনের সুপারিশমালা ও নারী সমাজের প্রত্যাশা শীর্ষক” গোলটেবিল বৈঠক
সর্বশেষ, সারাদেশ

সিরাজগঞ্জে “নারী কমিশনের সুপারিশমালা ও নারী সমাজের প্রত্যাশা শীর্ষক” গোলটেবিল বৈঠক

|| রফিকুল ইসলাম খান | সিরাজগঞ্জ সদর প্রতিনিধি ||সিরাজগঞ্জে "সমঅধিকার নয়, চাই ন্যায্য অধিকার", এ শ্লোগান নিয়ে- "নারী কমিশনের সুপারিশমালা ও নারী সমাজের প্রত্যাশা শীর্ষক" গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত হয়েছে। যমুনা আদর্শ নারী সংঘ, সিরাজগঞ্জের আয়োজনে, শুক্রবার (২৩ মে ২০২৫) বিকেলে সিরাজগঞ্জ শহরের মাড়োয়ারি পট্রিস্থ গুডফুড রেস্টুরেন্টে উক্ত গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত হয়।অনুষ্ঠানে যমুনা আদর্শ নারী সংঘ সিরাজগঞ্জের সভানেত্রী আইনজীবী মোছাঃ ইলোরা কাবেরী ইলা-এর  সভাপতিত্বে গোলটেবিল বৈঠকে বক্তব্য রাখেন, যমুনা আদর্শ নারী সংঘ সিরাজগঞ্জের সাধারণ সম্পাদক ডাঃ রাশিদা বেগম, রাজিয়া সুলতানা, পারভীন খাতুন প্রমুখ।অনুষ্ঠানটি পরিচালনা করেন, মাকছুমা খাতুন বৃষ্টি। এ সময় অনুষ্ঠানে পর্দাশীল  আইনজীবী,  চিকিৎসক,  শিক্ষিকা, গৃহিণী, তরুণী ও আদর্শবান নারীরা উপস্থিত ছিলেন।উক্ত গোলটেবিল বৈঠকে বক্তা...
“দেহে ২৭৬ টি গুলি”: চিকিৎসা না পাওয়া জুলাই যোদ্ধার করুন আর্তনাদ
বিশেষ সংবাদ, শিক্ষাঙ্গন, সর্বশেষ

“দেহে ২৭৬ টি গুলি”: চিকিৎসা না পাওয়া জুলাই যোদ্ধার করুন আর্তনাদ

|| রাসেল আহমদ | ঢাকা আলিয়া প্রতিনিধি ||জুলাই-আগস্ট ২০২৪-এ বাংলাদেশজুড়ে চলা ছাত্র আন্দোলনের সময় গুলিবিদ্ধ হন ঢাকা সরকারি মাদ্রাসা-ই-আলিয়া’র শিক্ষার্থী মোঃ আরিফুল ইসলাম রেজা। প্রায় এক বছর পেরিয়ে গেলেও আজও তিনি স্বাভাবিক জীবনে ফিরতে পারেননি। শরীরে এখনো রয়েছে ২৭৬টি শর্টগানের গুলি। বারবার চিকিৎসা ও সহায়তা চেয়েও তিনি উপেক্ষিত। এমনকি তার শিক্ষাপ্রতিষ্ঠান সরকারি মাদ্রাসা-ই-আলিয়া’ থেকেও পাননি কোনো সহানুভূতি, সহায়তা বা ফোন কল ।ঢাকার যাত্রাবাড়ীর আন্দোলন ছিল দেশের ইতিহাসে শিক্ষার্থীদের আরেকটি বলিষ্ঠ জাগরণ। সেই আন্দোলনের এক সাহসী অংশগ্রহণকারী, মাদ্রাসা শিক্ষার্থী মোঃ আরিফুল ইসলাম রেজা। ২০২৩ সালের জুলাইয়ের উত্তাল আন্দোলনে তিনি শুধু অংশগ্রহণ করেননি—গুলিবিদ্ধ হয়ে মৃত্যুর মুখ থেকে ফিরে এসেছেন। তাঁর জীবন কাহিনী যেন এক জীবন্ত ইতিহাস।রেজা ঢাকার অন্যতম প্রাচীন শিক্ষা প্রতিষ্ঠান সরকারি মাদ...
পানছড়িতে বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে মৎস্য খাদ্য বিতরণ
কৃষি, সর্বশেষ, সারাদেশ

পানছড়িতে বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে মৎস্য খাদ্য বিতরণ

|| সেলিম হোসেন মায়া | খাগড়াছড়ি জেলা প্রতিনিধি ||খাগড়াছড়ির পানছড়িতে উপজেলা বন্যায় ক্ষতিগ্রস্ত মাছ চাষীদের মাঝে মৎস্য খাদ্য বিতরণ করা হয়েছে।শনিবার (২৪ মে ২০২৫) দুপুর বারোটায় উপজেলা পরিষদে নির্বাহী অফিসার ফারহানা নাসরিনের উপস্থিতিতে ৪০ জন ক্ষতিগ্রস্ত মাছ চাষীদের মাঝে প্রতিজনে দুই বস্তা করে এ খাবার বিতরণ করা হয়।এসময় নির্বাহী অফিসার বলেন, সরকারের পক্ষ্য থেকে ক্ষতি মোকাবেলার সমান্য প্রচেষ্টা করা হয়েছে। উপজেলা প্রশাসন সবসময় পাশে থাকবেন বলে তিনি আস্বস্থ্য করেন।অন্যান্যদের মাঝে, উপজেলা মৎস্য কর্মকর্তা প্রিয় কান্তি চাকমা, যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ আমির হোসেন, সহকারী কৃষি কর্মকর্তা মোঃ ইব্রাহিম খলিল, সহকারী প্রানী সম্পদ কর্মকর্তা কবির হোসেন,রিপোর্টার্স ইউনিটির সভাপতি মোহাম্মদ রাশেদুজ্জামান অলি সহ ক্ষতিগ্রস্ত মৎস্য চাষিগণ উপস্থিত ছিলেন।...
খাগড়াছড়িতে কাভার্ডভ্যান ও ট্রাক্টরের মুখোমুখি সংঘর্ষ, আহত চার
সর্বশেষ, সারাদেশ

খাগড়াছড়িতে কাভার্ডভ্যান ও ট্রাক্টরের মুখোমুখি সংঘর্ষ, আহত চার

|| সেলিম হোসেন মায়া | খাগড়াছড়ি জেলা প্রতিনিধি ||খাগড়াছড়ির আলুটিলা এলাকায় কাভার্ডভ্যান ও ইটবোঝাই ট্রাক্টরের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে আহত হয়েছেন চারজন । এদের প্রত্যেকেই ট্রাক্টর শ্রমিক।শনিবার (২৪ মে ২০২৫) আনুমানিক সকাল ৭টায় আলুটিলার ময়লাটিলা এলাকায় এই দুর্ঘটনা ঘটে। সংঘর্ষের পরই কাভার্ডভ্যানে আগুন ধরে যায়। ফলে প্রায় দুই ঘণ্টা মহাসড়কে সব ধরনের যানবাহন চলাচল বন্ধ থাকে। খবর পেয়ে ফায়ার সার্ভিস ও পুলিশ সদস্যরা ঘটনাস্থলে গিয়ে আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠান।আহতরা হলেন- মাটিরাঙ্গার মো: রহিম (৩০), মো: শাহিন (২৮), মো: রমজান আলী (২৭) এবং থৈঅংগ্য মারমা (২৭)।খাগড়াছড়ি সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল বাতেন মৃধা বলেন, "দুর্ঘটনার কারণে খাগড়াছড়ি-ঢাকা মহাসড়কে দুই ঘণ্টা যান চলাচল বন্ধ ছিল। পরে রেকার এনে যান দুটি সরিয়ে সড়ক স্বাভাবিক করা হয়েছে। ঘটনাটি তদন্ত করা ...
বিজিবি-বিএসএফ পতাকা বৈঠকে কুড়িগ্রামের ২৪ নাগরিকের প্রত্যাবর্তন
সর্বশেষ, সারাদেশ

বিজিবি-বিএসএফ পতাকা বৈঠকে কুড়িগ্রামের ২৪ নাগরিকের প্রত্যাবর্তন

|| জাকারিয়া শেখ | ফুলবাড়ী (কুড়িগ্রাম) প্রতিনিধি ||কাজের সন্ধানে ভারতের দিল্লিতে গিয়ে দেশে ফেরার সময় বিএসএফের হাতে আটক ২৪ জন বাংলাদেশি নারী, পুরুষ ও শিশুকে আনুষ্ঠানিকভাবে ফেরত এনে তাদের পরিবারের কাছে হস্তান্তর করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।শুক্রবার (২৩ মে), দিবাগত রাত দেড়টায় কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার বালাতাড়ী সীমান্তের ৯৩২ নম্বর সীমানা পিলারের পাশে বিজিবি-বিএসএফ পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে বিএসএফের পক্ষে উপস্থিত ছিলেন ভারতীয় ৩ বিএসএফ ব্যাটালিয়নের অ্যাসিস্ট্যান্ট কমান্ডেন্ট এসএইচএল সিমতি এবং বিজিবির পক্ষে নেতৃত্ব দেন লালমনিরহাট ১৫ বিজিবি ব্যাটালিয়নের উপ-অধিনায়ক মেজর হাসনাইন। এছাড়া বৈঠকে উপস্থিত ছিলেন নাওডাঙ্গা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাসেন আলী, ইউপি সদস্য আব্দুল আলিম, ইউপি সদস্য মহির উদ্দিন, বালারহাট বিজিবি ক্যাম্পের কমান্ডার নায়েক সুবেদার সাইদুর রহমানসহ বিজিবির অন্যান...
“বিশ্বখ্যাত আল আজহার বিশ্ববিদ্যালয়ে ঢাকা আলিয়ার কবিরের যাত্রার গল্প “
শিক্ষাঙ্গন, সর্বশেষ

“বিশ্বখ্যাত আল আজহার বিশ্ববিদ্যালয়ে ঢাকা আলিয়ার কবিরের যাত্রার গল্প “

|| রাসেল আহমদ | ঢাকা আলিয়া প্রতিনিধি ||‘আল্লাহ যাকে হিদায়াত দিতে চান, তাকে দ্বীনের গভীর জ্ঞান দান করেন।’— এই হাদিস হৃদয়ে ধারণ করেই যাত্রা শুরু হয়েছিল মোহাম্মদ রেজাউল কবিরের। বর্তমানে তিনি মিসরের আল আজহার বিশ্ববিদ্যালয়ে ইসলামিক থিওলজিতে অধ্যয়নরত। পিরোজপুরের সেহাংগল গ্রাম থেকে উঠে আসা রেজাউল স্বপ্নের সিঁড়িতে উঠলেও, যাত্রা ছিল অনেক কঠিন।অনলাইন নিউজ পোর্টাল আলোকিত দৈনিক এর সঙ্গে আলাপ হয় মোহাম্মদ রেজাউল কবিরের। এ সময় তিনি আল আজহার বিশ্ববিদ্যালয়ে ভর্তির জন্য দীর্ঘ সংগ্রামের গল্প বলেন।রেজাউল কবির ঝালকাঠি এন এস কামিল মাদ্রাসা থেকে ২০২০ সালে দাখিল সম্পন্ন করেন। এরপর ২০২২ সালে আলিম সম্পন্ন করেন ছারছিনা দারুসসুন্নাহ কামিল মাদ্রাসা থেকে। সরকারি মাদ্রাসা-ই-ঢাকা (ঢাকা আলিয়া) মাদ্রাসায় ফাজিল শ্রেণিতে ভর্তি হন ২০২২-২৩ সেশনে। প্রতিটি ধাপেই ছিল দুর্দান্ত ও স্বপ্নকে বাস্তব রূপ দেওয়ার লড়াই।শৈশ...
৮ দফা দাবিতে ইসলামী মটর শ্রমিক আন্দোলনের মানববন্ধন
রাজধানী, রাজনীতি, সর্বশেষ, সারাদেশ

৮ দফা দাবিতে ইসলামী মটর শ্রমিক আন্দোলনের মানববন্ধন

|| নিজস্ব প্রতিনিধি ||ইসলামী শ্রমিক আন্দোলন বাংলাদেশের সহযোগী সংগঠন ইসলামী মটর শ্রমিক আন্দোলন বাংলাদেশের উদ্যোগে নিরাপদ সড়ক ও মোটর শ্রমিকদের অধিকার আদায়ে ৮ দফা দাবিতে মানববন্ধন করা হয়েছে। শুক্রবার (২৩ মে) বিকেল ৩ টায় জাতীয় প্রেসক্লাবের সামনে এই মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।মানববন্ধনে মোটর শ্রমিক নেতা মোঃ মাসুদুল ইসলাম বলেন, বাংলাদেশের প্রতিটি সড়কে চাঁদাবাজিতে অতিষ্ঠ মটর শ্রমিকরা, চাঁদাবাজির সাথে সাথে হামলা এবং হেনস্তার শিকার হচ্ছে প্রতিনিয়ত। এছাড়াও অন্য আরেক শ্রমিক নেতা মোঃ মনির বলেন, সড়কে বিশেষ করে পুলিশের অবৈধভাবে হয়রানি বন্ধ করতে হবে, এছাড়াও মালিকপক্ষ আট ঘন্টার বেশি ডিউটি করালে ওভারটাইম নিশ্চিত করতে হবে।দফাগুলো হলো_১) বাংলাদেশের প্রতিটি সড়কে সকল প্রকার চাঁদাবাজি বন্ধ করতে হবে এবং যেসকল স্থানে চাঁদাবাজরা মোটরচালক শ্রমিকদের ওপর হামলা ও হেনস্তা করেছে তাদের দ্রুত...
বেতাগী সদর ইউপি সদস্য কেনান সিকদার আর নেই
সর্বশেষ, সারাদেশ

বেতাগী সদর ইউপি সদস্য কেনান সিকদার আর নেই

|| রুমন খান | বেতাগী (বরগুনা) প্রতিনিধি ||বরগুনার বেতাগী উপজেলাধীন ২নং বেতাগী সদর ইউনিয়ন পরিষদের ০৯ নং ওয়ার্ড সদস্য জনাব কেনান সিকদার ইন্তেকাল করেছেন। শুক্রবার (২৩ মে) বিকাল সাড়ে ৬ টায় তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন।তার মৃত্যুতে ৯ নং ওয়ার্ডে শোকের ছায়া নেমে এসেছে। তার ছেলে জনাব শিফাত সিকদার আলোকিত দৈনিককে জানিয়েছেন, দীর্ঘদিন অসুস্থ থাকার পরে আজ বিকালে আমার বাবা শেষ নিশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫০ বছর।...