Thursday, October 15

সর্বশেষ

তজুমদ্দিনে বিএনপির গণঅভ্যুত্থান দিবসের বিজয় মিছিল জনসমুদ্রে পরিণত
রাজনীতি, সর্বশেষ, সারাদেশ

তজুমদ্দিনে বিএনপির গণঅভ্যুত্থান দিবসের বিজয় মিছিল জনসমুদ্রে পরিণত

|| তজুমদ্দিন (ভোলা) সংবাদদাতা ||ভোলার তজুমদ্দিনে উপজেলা বিএনপির ৫ আগস্ট গণঅভ্যুত্থান দিবসের বিজয় মিছিল জনসমুদ্রে পরিণত হয়েছে। মঙ্গলবার (৫ আগস্ট) দুপুরে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও ভোলা-৩ আসনের সাবেক সাংসদ মেজর অবঃ হাফিজউদ্দিন আহমেদ বীরবিক্রমের নির্দেশনায় তজুমদ্দিন উপজেলা বিএনপি এই বিজয় মিছিলের আয়োজন করে।উপজেলা বিএনপির সভাপতি মোঃ গোলাম মোস্তফা মিন্টুর নেতৃত্বে বিজয় মিছিলটি বিএনপির কার্যালয় চত্বর থেকে শুরু হয়ে থানার মোড়, উপজেলা প্রাঙ্গণসহ শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে গিয়ে সমাবেশে পরিণত হয়।এসময় সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন, উপজেলা বিএনপি সভাপতি গোলাম মোস্তফা মিন্টু, সাধারণ সম্পাদক ওমর আসাদ রিন্টু, সহসভাপতি জাকির হোসেন হাওলাদার, হাসান মাকসুদুর রহমান, গোলাম সরোয়ার আলম, শাহাদাত হোসেন পাটোয়ারী, চাদপুর ইউনিয়ন বিএনপি সভাপতি মহিউদ্দিন জুলফিকার, শম্ভু...
ভূরুঙ্গামারীতে ছাত্র- জনতার গণঅভ্যুত্থানের বর্ষপূর্তিতে বিএনপির বিজয় শোভাযাত্রা ও গণ সমাবেশ অনুষ্ঠিত
রাজনীতি, সর্বশেষ, সারাদেশ

ভূরুঙ্গামারীতে ছাত্র- জনতার গণঅভ্যুত্থানের বর্ষপূর্তিতে বিএনপির বিজয় শোভাযাত্রা ও গণ সমাবেশ অনুষ্ঠিত

|| আজিজুল হক | ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম) প্রতিনিধি ||ভূরুঙ্গামারীতে ছাত্র-জনতার ঐতিহাসিক গণ-অভ্যুত্থানের বর্ষপূর্তিতে উপজেলা বিএনপি ও এর অঙ্গসংগঠনের অংশগ্রহণে বিজয় শোভাযাত্রা ও গণ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (০৫ আগস্ট) সকাল ১১টায় ভূরুঙ্গামারী সিনিয়ার ফাজিল মাদ্রাসা মাঠ থেকে একটি শোভাযাত্রা বেড় হয়ে শহরের প্রধান সড়কগুলো প্রদক্ষিণ শেষে ভূরুঙ্গামারী কেন্দ্রীয় বাসস্টান্ডের গোল চত্ত্বরে এসে শেষ হয়। এরপর ১০ ইউনিয়ন থেকে আগত নেতা- কর্মীদের নিয়ে একটি আলোচনা সভা অনুষ্ঠিত হয়।ভূরুঙ্গামারী উপজেলার বিএনপির সাবেক ছাত্র বিষয়ক সম্পাদক প্রভাষক শহিদুল ইসলামের সঞ্চালনায় এতে বক্তব্য রাখেন জেলা আহ্বায়ক কমিটির অন্যতম সদস্য আশরাফ জুয়েল, উপজেলা বিএনপির সাবেক সভাপতি কাজী গোলাম মোস্তফা, সাবেক সিনিয়র সহ-সভাপতি কাজী নিজাম উদ্দিন, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক কাজী আলাউদ্দিন মন্ডল, সাবেক যুব বিষয়ক সম্প...
শহীদ নুর আলমের কবরে শ্রদ্ধা নিবেদনের মাধ্যমে কুড়িগ্রামে ‘জুলাই পূর্ণজাগরণ কর্মসূচি ২০২৫’-এর সূচনা
রাজনীতি, সর্বশেষ, সারাদেশ

শহীদ নুর আলমের কবরে শ্রদ্ধা নিবেদনের মাধ্যমে কুড়িগ্রামে ‘জুলাই পূর্ণজাগরণ কর্মসূচি ২০২৫’-এর সূচনা

|| কুড়িগ্রাম প্রতিনিধি ||জুলাই গণঅভ্যুত্থানে শহীদ কুড়িগ্রামবাসীর গৌরব, শহীদ নুর আলমের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা নিবেদনের মধ্য দিয়ে ‘জুলাই পূর্ণজাগরণ কর্মসূচি ২০২৫’-এর আনুষ্ঠানিক সূচনা করেছে কুড়িগ্রাম জেলা বিএনপি।মঙ্গলবার (৫ আগস্ট ২০২৫) সকাল ৯টায় কুড়িগ্রাম সদর উপজেলার ভোগডাঙ্গা ইউনিয়নের ডগিরভিটায় অবস্থিত শহীদ নুর আলমের কবরস্থানে পুষ্পার্ঘ্য অর্পণ করেন জেলা বিএনপির নেতৃবৃন্দ। এ সময় উপস্থিত ছিলেন কুড়িগ্রাম জেলা বিএনপির আহ্বায়ক মোস্তাফিজার রহমান মোস্তাক, সদস্য সচিব সোহেল হোসাইন কায়কোবাদ, যুগ্ম আহ্বায়ক শফিকুল ইসলাম বেবু, হাসিবুর রহমান হাসিবসহ জেলা ও উপজেলা পর্যায়ের নেতাকর্মীরা।শ্রদ্ধা নিবেদন শেষে নেতারা বলেন, “জুলাই আন্দোলন ছিল কুড়িগ্রামের মাটি থেকে শুরু হওয়া এক সাহসী গণতান্ত্রিক জাগরণ। শহীদ নুর আলম ছিলেন সেই আন্দোলনের অগ্রসেনানী ও প্রেরণার বাতিঘর। তার আত্মত্যাগ কেবল কু...
বেতাগীতে জুলাই গণঅভ্যুত্থানের শহীদদের কবরে জেলা প্রশাসনের শ্রদ্ধাঞ্জলি
সর্বশেষ, সারাদেশ

বেতাগীতে জুলাই গণঅভ্যুত্থানের শহীদদের কবরে জেলা প্রশাসনের শ্রদ্ধাঞ্জলি

|| রুমান খান | বেতাগী (বরগুনা) প্রতিনিধি ||২০২৪ সালের ৪ আগস্ট রাজধানীর বাড্ডায় আন্দোলনরত অবস্থায় মহান জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানে শাহাদাৎবরণকারী শহীদদের স্মরণে তাঁদের কবরে শ্রদ্ধাঞ্জলি প্রদান ও কবর জিয়ারত করেছেন জেলাপ্রশাসনের পক্ষে ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বিপুল সরকার ও ওসি মনিরুজ্জামান।মঙ্গলবার (৫ আগস্ট) সকাল সাড়ে ৮টায় তিনি উপজেলার বিভিন্ন প্রশাসনিক কর্মকর্তা, ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দকে সঙ্গে নিয়ে শহীদদের কবরস্থানে পুষ্পার্ঘ্য অর্পণ করে শ্রদ্ধা জানান। পরে তাঁদের আত্মার মাগফিরাত কামনায় দোয়া ও মোনাজাতে অংশ নেন।শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন করা শহীদরা হলেন-শহীদ লিটন মাতুব্বর, পিতা: তৈয়ব আলী ,শহীদ টিটু হাওলাদার , পিতা: আ.রহিম হাং।দোয়া ও মোনাজাত শেষে ইউএনও বিপুল সরকার বলেন, “তাঁদের রক্ত বৃথা যাবে না। আমরা তাঁদের স্বপ্নের বাংলাদেশ গড়তে দৃঢ় প্রতিজ্ঞ। দেশ ও জাতি...
স্ত্রীর কারণে প্রাণ গেল ভ্যানচালক আলামিনের
অপরাধ, আইন ও আদালত, সর্বশেষ, সারাদেশ

স্ত্রীর কারণে প্রাণ গেল ভ্যানচালক আলামিনের

|| শেখ শাহরিয়ার | জেলা প্রতিনিধি (খুলনা) ||আসাদুল ও রিপা বেগমের ২০ বছরের দাম্পত্য জীবন। আসাদুলের বাড়ি ঝিনাইদহে। তাদের সংসারে চার ছেলেমেয়ে। বড় ছেলে ফরহাদ বিয়ে করে সংসার করছে। বড় মেয়ে মিমও প্রায় বিবাহের উপযুক্ত। এ অবস্থায় বছর খানেক পূর্বে দাম্পত্য কলহের কারণে রিপা বেগম স্বামীকে তালাক দেয়। ৪/৫ মাস পূর্বে রিপা বেগম (৪০) বিয়ে করেন ভ্যানচালক আলামিনকে (৩৩)।পুলিশের ধারণা এ ঘটনায় ক্ষুব্ধ হয় আসাদুল। যার পরিপ্রেক্ষিতে ঝিনাইদহ থেকে খুলনার দিঘলিয়া উপজেলার বারাকপুর ইউনিয়নের নন্দন প্রতাপ গ্রামে এসে দা দিয়ে উপর্যুপরি কুপিয়ে আলামিনকে হত্যা করে। এলাকাবাসীর কাছ থেকে জানা যায়, আলামিন ওই এলাকার স্থানীয় বাসিন্দা নয়। টিন সেডের একটি ঘরে সে ভাড়া থাকত।রিপা’র ভাষ্য মতে, ঘটনার দিন শনিবার (২ আগস্ট) ঘরের ভিতর দ্বিতীয় স্বামী ভ্যান চালক আলামিন, তার দুই মেয়ে মিম এবং রিমিকে নিয়ে ঘুমিয়েছিল। খুব...
জুলাই গণঅভ্যুত্থানের শহীদদের কবর জিয়ারত করলেন ইউএনও আফরিন জাহান
সর্বশেষ, সারাদেশ

জুলাই গণঅভ্যুত্থানের শহীদদের কবর জিয়ারত করলেন ইউএনও আফরিন জাহান

|| আল-আমিন হোসেন | স্টাফ রিপোর্টার (সিরাজগঞ্জ) ||২০২৪ সালের ৪ আগস্ট সিরাজগঞ্জের চৌহালী উপজেলার এনায়েতপুর থানার সামনে মহান জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানে শাহাদাৎবরণকারীদের কবর জিয়ারত ও পুষ্পার্ঘ্য অর্পণ করেছেন বেলকুচি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আফরিন জাহান।মঙ্গলবার (৫ আগস্ট) সকাল সাড়ে ৮টায় তিনি উপজেলার বিভিন্ন প্রশাসনিক কর্মকর্তা, ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দকে সঙ্গে নিয়ে শহীদদের কবরস্থানে পুষ্পার্ঘ্য অর্পণ করে শ্রদ্ধা জানান। পরে তাঁদের আত্মার মাগফিরাত কামনায় দোয়া ও মোনাজাতে অংশ নেন।শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন করা শহীদরা হলেন-শহীদ সিয়াম হোসেন, পিতা: মো. আব্দুল কুদ্দুস আলী,শহীদ শিহাব আহমেদ, পিতা: শফি মিয়া।দোয়া ও মোনাজাত শেষে ইউএনও আফরিন জাহান বলেন, “তাঁদের রক্ত বৃথা যাবে না। আমরা তাঁদের স্বপ্নের বাংলাদেশ গড়তে দৃঢ় প্রতিজ্ঞ। দেশ ও জাতির ইতিহাসে এই সাহসী তরুণদের আত্মদান চিরস...
খুলনা মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের নতুন উপাচার্য ডা. মো. রুহুল আমিন
শিক্ষাঙ্গন, সর্বশেষ, সারাদেশ, স্বাস্থ্য

খুলনা মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের নতুন উপাচার্য ডা. মো. রুহুল আমিন

|| শেখ শাহরিয়ার | জেলা প্রতিনিধি (খুলনা) ||সরকারি প্রজ্ঞাপনের মাধ্যমে খুলনা মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের নতুন উপাচার্য হিসেবে অধ্যাপক ডা. মো. রুহুল আমিনকে নিয়োগ দেয়া হয়েছে। সোমবার (৪ আগস্ট) স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের চিকিৎসা শাখার প্রজ্ঞাপনে এই নিয়োগের তথ্য জানানো হয়।রাষ্ট্রপতি ও বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলরের অনুমোদনক্রমে ‘খুলনা মেডিক্যাল বিশ্ববিদ্যালয় আইন-২০২১’ এর ১২(১) ধারা অনুযায়ী ডা. রুহুল আমিনকে উপাচার্য পদে নিয়োগ প্রদান করা হয়।ডা. মো. রুহুল আমিন দীর্ঘদিন ধরে চিকিৎসা শিক্ষাক্ষেত্রে বিশেষ অবদান রেখে আসছেন। তিনি এর আগে বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের ফ্যাকাল্টি অব সার্জারিতে ডিন হিসেবে দায়িত্ব পালন করেন। সার্জারি বিভাগের একজন অভিজ্ঞ চিকিৎসক ও শিক্ষাবিদ হিসেবে তিনি সুপরিচিত।উপাচার্য হিসেবে দায়িত্ব গ্রহণের পর ডা. রুহুল আমিন বলেন, “খুলনা মেডিক্যাল বিশ্ববিদ্যালয় দ...
আমার চোখে জুলাই বিপ্লব: গণঅভ্যুত্থানে শহীদদের স্মরণে নাগেশ্বরীতে মাদকবিরোধী সমাবেশ অনুষ্ঠিত
সর্বশেষ, সারাদেশ

আমার চোখে জুলাই বিপ্লব: গণঅভ্যুত্থানে শহীদদের স্মরণে নাগেশ্বরীতে মাদকবিরোধী সমাবেশ অনুষ্ঠিত

|| মোঃ রফিকুল ইসলাম | নাগেশ্বরী (কুড়গ্রাম) প্রতিনিধি ||‎তারুণ্যের চোখে জুলাই গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি পালন "আমার চোখে জুলাই বিপ্লব" জুলাই গণঅভ্যুত্থানের শহীদদের স্মরণে কুড়িগ্রামের নাগেশ্বরীতে মাদক বিরোধী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৪ আগস্ট) দুপুরে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে এ মাদক বিরোধী সমাবেশ অনুষ্ঠিত হয়ে। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন, জেলা প্রশাসক নুসরাত সুলতানা।কুড়িগ্রাম জেলা পরিষদের স্থানীয় সরকার বিভাগের বাস্তবায়নে অনুষ্ঠানটিতে সভাপতিত্ব করেন নাগেশ্বরী উপজেলা নির্বাহী কর্মকর্তা সিব্বির আহমেদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নাগেশ্বরী থানার অফিসার ইনচার্জ রেজাউল করিম রেজা, নাগেশ্বরী সরকারী লেজের অধ্যক্ষ ডাঃ মোঃ আনোয়ার হোসেন।অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, নাগেশ্বরী উপজেলা বিএনপির আহবায়ক গোলাম রসুল রাজা, পৌর বিএনপির সদস্য সচিব মোঃ আজিজুল হক, প্রেস ক্লাব সভাপতি রফি...
জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে আজ সকল তফসিলি ব্যাংক বন্ধ
বাণিজ্য ও অর্থনীতি, সর্বশেষ

জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে আজ সকল তফসিলি ব্যাংক বন্ধ

|| সেলিম মোল্লা | নিজস্ব প্রতিনিধি ||জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে বাংলাদেশ ব্যাংকের নির্দেশনা অনুসারে আজ মঙ্গলবার (৫ আগস্ট) সকল তফসিলি ব্যাংক বন্ধ থাকবে।নির্দেশনায় বলা হয়েছে, মন্ত্রিপরিষদ বিভাগের ২ জুলাইয়ের প্রজ্ঞাপন অনুযায়ী ৫ আগস্ট জাতীয় ছুটি হিসেবে নির্ধারণ করা হয়েছে। অন্যান্য সরকারি অফিস-আদালতের মতোই দেশের তফসিলি ব্যাংকগুলোও এদিন বন্ধ থাকবে।বাংলাদেশ ব্যাংকের বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, ব্যাংকিং কার্যক্রম পরিচালনায় সংশ্লিষ্ট সবাইকে আগেভাগে প্রয়োজনীয় প্রস্তুতি নিতে এবং আর্থিক লেনদেন পরিকল্পনা সে অনুযায়ী নির্ধারণ করার অনুরোধ জানানো যাচ্ছে।...
৪৯তম বিসিএসে “আরবি ও ইসলাম শিক্ষা” বিষয়ে শূন্য পদের চাহিদা প্রদানের দাবিতে সংবাদ সম্মেলন
শিক্ষাঙ্গন, সর্বশেষ

৪৯তম বিসিএসে “আরবি ও ইসলাম শিক্ষা” বিষয়ে শূন্য পদের চাহিদা প্রদানের দাবিতে সংবাদ সম্মেলন

|| নিজস্ব প্রতিবেদক ||৪৯তম বিসিএস (সাধারণ শিক্ষ)-এর বিজ্ঞপ্তিতে "আরবি ও ইসলাম শিক্ষা" বিষয়ে শূন্য পদের চাহিদা প্রদানের দাবিতে এবং আরবি বিভাগকে উক্ত বিজ্ঞপ্তিতে অন্তর্ভুক্ত করার লক্ষ্যে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার (৪ আগস্ট) বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির কার্যালয়ে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। এতে লিখিত বক্তব্য পাঠ করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আরবি বিভাগের ১১ ব্যাচের শিক্ষার্থী ইবরাহিম নাফিস।৪৯তম বিসিএস (সাধারণ শিক্ষা)-এর বিজ্ঞপ্তিতে ‘আরবি ও ইসলামী শিক্ষা’ বিষয়ে পদ শূন্য থাকা সত্ত্বেও সার্কুলারে নেই আরবি বিভাগের নাম। এর প্রতিবাদে এবং এটি অন্তর্ভুক্ত করার দাবিতে সংবাদ সম্মেলন করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আরবি বিভাগের শিক্ষার্থীরা।লিখিত বক্তব্যে তিনি বলেন, শিক্ষা ক্যাডারে প্রভাষক নিয়োগের জন্যই কেবল ৪৯তম বিসিএসের বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে। সাধারণত সরকারি কলেজের প্র...