Thursday, October 15

সর্বশেষ

জাতীয় চ্যাম্পিয়নশীপ খুলনা জেলা ফুটবল দলের বাঁছাই ৮ ও ৯ আগস্ট
খেলাধুলা, সর্বশেষ, সারাদেশ

জাতীয় চ্যাম্পিয়নশীপ খুলনা জেলা ফুটবল দলের বাঁছাই ৮ ও ৯ আগস্ট

|| শেখ শাহরিয়ার | জেলা প্রতিনিধি (খুলনা) ||তারুণ্যের উৎসব ২০২৫ উপলক্ষে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের ব্যবস্থাপনায় জাতীয় চ্যাম্পিয়নশীপ ফুটবল টুর্ণামেন্ট ২২ আগস্ট থেকে হোম এন্ড এ্যাওয়ে ভিত্তিতে অনুষ্ঠিত হবে।এই টুর্নামেন্টে অংশগ্রহণের জন্য খুলনা জেলা দল গঠন করা হবে। জেলা দলের খেলোয়াড় বাঁছাই অনুষ্ঠিত হবে ৮ ও ৯ আগস্ট খুলনা জেলা স্টেডিয়ামে। ওইদিন সকাল ৮টায় বাঁছাইয়ে অংশ নিতে ইচ্ছুক খেলোয়াড়দের খুলনা জেলা ফুটবল এসোসিয়েশনের সাধারণ সম্পাদক মো., ইউসুফ আলীর সঙ্গে (০১৭১১-৩২৪১২৩) যোগায়োগ করতে বলা হয়েছে।তবে বাংলাদেশ প্রিমিয়ার লীগ, বাংলাদেশ চ্যাম্পিয়নশীপ লীগ, বাফুফে অনুর্ধ্ব-১৫ ও অনুর্ধ্ব-১৭ জাতীয় ফুটবল লীগের কোন খেলোয়াড় এ প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে পারবে না।...
দৌলতপুরে ভ্রাম্যমাণ আদালত: ইয়াবা-গাঁজাসহ ২ জনকে আটকের পর দুই বছরের বিনাশ্রম কারাদণ্ড
অপরাধ, আইন ও আদালত, সর্বশেষ, সারাদেশ

দৌলতপুরে ভ্রাম্যমাণ আদালত: ইয়াবা-গাঁজাসহ ২ জনকে আটকের পর দুই বছরের বিনাশ্রম কারাদণ্ড

|| সেলিম মোল্লা | নিজস্ব প্রতিনিধি (মানিকগঞ্জ) ||মানিকগঞ্জের দৌলতপুর উপজেলার জিয়নপুরে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর যৌথ অভিযান চালিয়ে ইয়াবা ও গাঁজাসহ ২ জনকে আটক করে দুই বছরের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন। বুধবার (৬ আগস্ট) এই অভিযান পরিচালিত হয়।অভিযান পরিচালনা করেন, ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার নাহিয়ান নুরেন ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের এস.আই আতাউর রহমান সজিব, এ.এস.আই মাহফুজুর রহমানসহ আনসার সদস্যরা।সাজাপ্রাপ্তরা হলেন, উপজেলার বাসাইল গ্রামের ছানোয়ার মোল্লার ছেলে আনোয়ার মোল্লা (২৯) ও একই গ্রামের সামাদ সরদারের ছেলে ইমরান সরদার (২৭)।বুধবার (৬ আগস্ট) দুপুরে দৌলতপুর উপজেলার জিয়নপুর বাজারের পাশ থেকে ২ জনকে ২ পিস ইয়াবা ও ৫০ গ্রাম গাঁজাসহ আটক করা হয়। এসময় তাদের কাছ থেকে মাদক সেবনের উপকরণও জব্দ করা হয়।...
হাটবয়ড়া উচ্চবিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে চারাগাছ বিতরণ
শিক্ষাঙ্গন, সর্বশেষ, সারাদেশ

হাটবয়ড়া উচ্চবিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে চারাগাছ বিতরণ

|| রফিকুল ইসলাম খান | সিরাজগঞ্জ প্রতিনিধি ||পরিবেশ সংরক্ষণ ও বৃক্ষরোপণ কার্যক্রমে শিক্ষার্থীদের সম্পৃক্ত করতে সিরাজগঞ্জ সদর উপজেলার খোকশাবাড়ি ইউনিয়নের হাটবয়ড়া উচ্চবিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে ফলদ, বনজ ও ঔষধী গাছের চারা বিতরণ করা হয়েছে। এছাড়াও বিদ্যালয়টির সকল শ্রেণির প্রথম হতে পঞ্চম ক্রমিকমানধারীদের খাতা- কলম উপহার দেওয়া হয়েছে। হাটবয়ড়া উচ্চবিদ্যালয়ের ৯৮' এস.এস.সি ব্যাচের শিক্ষার্থী মোঃ সোহেল রানার নিজস্ব উদ্যোগে তিনি বিনামূল্যে দু'শত পঞ্চাশ টি গাছ এবং এই খাতা-কলম উপহার দেন। বুধবার (৬ আগস্ট) বেলা ১২ টায় স্কুলে এই বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হটিকালচার সেন্টার খোকশাবাড়ি সিরাজগঞ্জের সিনিয়র উদ্যানতত্ত্ববিদ কৃষিবিদ মোঃ শহিদুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,  হাটবয়ড়া উচ্চবিদ্যালয়ের ৯৮' এস.এস.সি ব্যাচের শিক্ষার্থ...
বিজয় মিছিলে ঢাকা যাওয়ার পথে সাটুরিয়া উপজেলা বিএনপির নেতা-কর্মীরা সড়ক দুর্ঘটনার কবলে
রাজনীতি, সর্বশেষ, সারাদেশ

বিজয় মিছিলে ঢাকা যাওয়ার পথে সাটুরিয়া উপজেলা বিএনপির নেতা-কর্মীরা সড়ক দুর্ঘটনার কবলে

|| সেলিম মোল্লা | নিজস্ব প্রতিনিধি (মানিকগঞ্জ) ||মানিকগঞ্জের সাটুরিয়া থেকে বিএনপির নেতাকর্মীরা ঢাকায় বিজয় মিছিলে যাওয়ার সময় সড়ক দুর্ঘটনার কবলে পড়েছেন।বুধবার (৬ আগস্ট) সকালে তারা বিজয় মিছিলে ঢাকা যাওয়া পথে হেমায়েতপুর এলাকায় এই দুর্ঘটনার সম্মুখীন হন।সাটুরিয়া উপজেলা বিএনপির নেতাকর্মীদের বহনকৃত গাড়িটি দুর্ঘটনায় পতিত হলে এতে দলের সিনিয়র নেতারা গুরুতর আহত হন। বিশেষ করে সাটুরিয়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মো: সামসুল আলম দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন। পরে ঢাকা সোহরাওয়ার্দী হাসপাতালে প্রাথমিক চিকিৎসা নেয় আহতরা। বর্তমানে সকলে সুস্থ আছেন বলে জানা গেছে।...
প্রেসিডেন্সি ইউনিভার্সিটি শিক্ষার্থীদের শিক্ষা সফর
রাজধানী, শিক্ষাঙ্গন, সর্বশেষ

প্রেসিডেন্সি ইউনিভার্সিটি শিক্ষার্থীদের শিক্ষা সফর

|| নিজস্ব প্রতিবেদক ||প্রেসিডেন্সি ইউনিভার্সিটির ব্যবসায় প্রশাসন বিভাগ তার বাংলাদেশ স্টাডিজ কোর্সের শিক্ষার্থীদের জন্য গত ৪ আগস্ট (২০২৫) এক শিক্ষা সফরের আয়োজন করে। এ শিক্ষা সফরে তারা বাংলাদেশের সমাজ ও রাষ্ট্রের ইতিহাস, সাহিত্য ও সংস্কৃতির সাথে যুক্ত প্রতিষ্ঠান হিসেবে মুক্তিযুদ্ধ জাদুঘর ও বাংলা একাডেমিসহ অন্যান্য বেশকিছু প্রতিষ্ঠান ও স্থাপনা পরিদর্শন করেন। এতে প্রেসিডেন্সি ইউনিভার্সিটির প্রায় ৫০ জন শিক্ষার্থী ও সংশ্লিষ্ট শিক্ষকরা অংশ নেন।মুক্তিযুদ্ধ জাদুঘর পরিদর্শনকালে তারা সেখাকার ৪টি গ্যালারি পরিদর্শন করে বাংলাদেশের দীর্ঘ মুক্তিসংগ্রাম ও একাত্তরের মুক্তিযুদ্ধ সম্পর্কে বিস্তারিত অবহিত হন। গ্যালারি পরিদর্শন শেষে তারা এ বিষয়ে একটি তাৎক্ষণিক কুইজ প্রতিযোগিতায় অংশ নেন। কুইজ প্রতিযোগিতায় বিজয়ী ৯ জন শিক্ষার্থীকে মুক্তিযুদ্ধ জাদুঘরের পক্ষ থেকে মুক্তিযুদ্ধ বিষয়ক বিভিন্ন গ্রন্থ উপহার দেয়া...
জুলাই গণ-অভ্যুত্থানের আকাঙ্খা ও রাজনৈতিক দলগুলোর ভূমিকা
অভিমত, সর্বশেষ

জুলাই গণ-অভ্যুত্থানের আকাঙ্খা ও রাজনৈতিক দলগুলোর ভূমিকা

|| ডাঃ আনোয়ার সাদাত ||জুলাই গণ-অভ্যুত্থান ছিল দীর্ঘদিনের জুলুম, নির্যাতন, দুঃশাসন, দুর্নীতি, অনিয়ম, লুটপাট, গুম, খুন, অপহরণ, ভোটাধিকার হরণসহ সব ধরনের অনিয়মের বিরুদ্ধে তরুণ প্রজন্ম, ছাত্র ও জনতার ক্ষোভের বিস্ফোরণ। বৈষম্য ও ফ্যাসিবাদী ব্যবস্থা বিলোপ করে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা, জনগণের ক্ষমতায়ন এবং মতপ্রকাশের স্বাধীনতাকে সুনিশ্চিত করাই ছিল এর মূল লক্ষ্য।একটি বৈষম্যহীন, দূর্নীতিমুক্ত ও সুখী-সমৃদ্ধ ইনসাফপূর্ণ বাংলাদেশ গড়ে তুলতে ফ্যাসিবাদের মূলোৎপাটন করে জুলাইয়ের চেতনার পরিপূর্ণ বাস্তবায়ন করার বিকল্প নেই। এ ক্ষেত্রে সকল ক্ষেত্রে সংস্কার করে তা বাস্তবায়ন করতে পারলেই গণ-অভ্যুত্থানের আশা-আকাঙ্ক্ষা প্রতিফলিত হবে বলে সবাই আশা করে। প্রকৃত পক্ষে, একটি ন্যায় ও সাম্যভিত্তিক নতুন বাংলাদেশ জনগণের প্রত্যাশা। ’জুলাই, ২৪ সাম্যভিত্তিক, বৈষম্য ও দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়ার স্বপ্ন দেখিয়েছে। হাজার হাজার শহ...
জুলাই ঘোষণাপত্রে ইসলাম ও আলেম-ওলামা উপেক্ষিত হওয়ায় জাতি হতাশ_ইসলামী ঐক্য আন্দোলন
রাজনীতি, সর্বশেষ

জুলাই ঘোষণাপত্রে ইসলাম ও আলেম-ওলামা উপেক্ষিত হওয়ায় জাতি হতাশ_ইসলামী ঐক্য আন্দোলন

|| নিজস্ব প্রতিবেদক ||জুলাই ঘোষণাপত্রে ইসলাম, আলেম-ওলামা, মাদ্রাসার ছাত্র ও তৌহিদী জনতা উপেক্ষিত হওয়ায় জাতি হতাশ বলে মন্তব্য করেছেন ইসলামী ঐক্য আন্দোলনের ভারপ্রাপ্ত আমীর অধ্যাপক মাওলানা মুহাম্মাদ এরশাদ উল্যাহ ভূঁইয়া ও সেক্রেটারি জেনারেল মোস্তফা তারেকুল হাসান। বুধবার (৬ আগস্ট) পাঠানো এক যুক্ত বিবৃতিতে তারা এসব কথা বলেন।বিবৃতিতে নেতৃদ্বয় বলেন, ৯২ ভাগ মুসলমানের দেশে সবচেয়ে মজলুম আলেম-ওলামা, শাপলা গণহত্যা এবং দেশের সীমান্তের অতন্দ্র প্রহরী বিডিআর হত্যাকাণ্ড বাদ দেয়া গভীর ষড়যন্ত্রের অংশ। এদিকে আবারও ইসলামপন্হীদের জঙ্গি তকমা লাগানো হচ্ছে। যা দেশ ও জাতির বিরুদ্ধে দেশীয় ও আন্তর্জাতিক ষড়যন্ত্রের মাধ্যমে দেশকে তাবেদারী রাষ্ট্র বানানোর চেষ্টা। যার বাস্তব প্রতিচ্ছবি ফুটে উঠেছে জুলাই ঘোষণাপত্রে। জুলাই ঘোষণাপত্র পাঠের সময় উপস্থিত, ক্ষমতার কাছাকাছি যাওয়া রাজনৈতিক দলগুলোর ভূমিকা নিয়েও ...
কুড়িগ্রামে বিএনপির বিজয় র‌্যালি ও পথসভা
রাজনীতি, সর্বশেষ, সারাদেশ

কুড়িগ্রামে বিএনপির বিজয় র‌্যালি ও পথসভা

❝জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানের বর্ষপূর্তিতে হাজারো নেতাকর্মীর অংশগ্রহণ❞|| কুড়িগ্রাম প্রতিনিধি ||বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি'র কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে কুড়িগ্রামে অনুষ্ঠিত হয়েছে “জুলাই-আগস্ট গণঅভ্যুত্থান” এর বিজয় র‌্যালি ও পথসভা। বুধবার (৬ আগস্ট) সকাল ১১টায় কুড়িগ্রাম শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে বর্ণাঢ্য র‌্যালিটি।বিভিন্ন উপজেলা থেকে হাজারো নেতাকর্মী ফেস্টুন-ব্যানার হাতে নিয়ে র‌্যালিতে অংশগ্রহণ করেন। কুড়িগ্রাম শহর পরিণত হয় স্লোগান আর বিজয়ের আবহে এক প্রাণবন্ত মিলনমেলায়।র‌্যালিটির নেতৃত্ব দেন কুড়িগ্রাম জেলা বিএনপির আহ্বায়ক মোস্তাফিজুর রহমান মোস্তফা এবং সদস্য সচিব আলহাজ্ব সোহেল হোসনাইন কায়কোবাদ। এছাড়াও উপস্থিত ছিলেন সিনিয়র যুগ্ম আহ্বায়ক শফিকুল ইসলাম বেবু, যুগ্ম আহ্বায়ক হাসিবুর রহমান হাসিব, জেলা মহিলা দলের সাধারণ সম্পাদক মোসলেমা মিলি, যুবদলের সভাপতি রায়হা...
বেরোবি শিক্ষার্থী, শিক্ষক ও কর্মচারীর জন্য ৭টি বাস ভাড়ার অনুমোদন
শিক্ষাঙ্গন, সর্বশেষ, সারাদেশ

বেরোবি শিক্ষার্থী, শিক্ষক ও কর্মচারীর জন্য ৭টি বাস ভাড়ার অনুমোদন

|| কামরুল হাসান কাব্য | বেরোবি প্রতিনিধি ||রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে (বেরোবি) চলতি (২০২৫-২৬) অর্থবছরে শিক্ষার্থীদের যাতায়াতের জন্য শিক্ষার্থীদের জন্য ৫টি বাস, শিক্ষকবৃন্দের একটি কোস্টার এবং কর্মচারীগণের জন্য ১টি বাস ভাড়া নেওয়ার অনুমোদন দিয়েছে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন (ইউজিসি)।বুধবার (৬ আগস্ট) ইউজিসি পাবলিক বিশ্ববিদ্যালয় ম্যানেজমেন্ট বিভাগের পরিচালক মোহাম্মদ জামিনুর রহমান স্বাক্ষরিত এক চিঠিতে বিশ্ববিদ্যালয়ে যাতায়াতের জন্য মোট ৭টি যানবাহন ভাড়া নেওয়ার অনুমোদন দেয়া হয়। উল্লেখ্য, ইউজিসি কর্তৃক এই নির্দেশনা প্রদানের ফলে বিশ্ববিদ্যালয় পরিবহন পুলে ৭টি বাস সংযুক্ত হবে। খুব দ্রুতই বাস ভাড়া চুক্তি সম্পাদনের মাধ্যমে শিক্ষার্থীদের জন্য ৫টি বাস, শিক্ষকবৃন্দের একটি কোস্টার এবং কর্মচারীগণের জন্য ১টি বাস পরিবহন সেবায় নিয়োজিত হবে। এতে করে শিক্ষার্থী, শিক্ষক ও কর্মচারীদের যাতায়াত...
জুলাই যোদ্ধাদের সংবর্ধনা অনুষ্ঠানে ইনসাফের দাবি তুললেন বানারীপাড়ার আহত মাসুম
সর্বশেষ, সারাদেশ

জুলাই যোদ্ধাদের সংবর্ধনা অনুষ্ঠানে ইনসাফের দাবি তুললেন বানারীপাড়ার আহত মাসুম

|| মো. আছিবুল ইসলাম | বানারীপাড়া (বরিশাল) প্রতিনিধি ||বরিশাল জেলা প্রশাসনের আয়োজনে পালিত হলো ‘জুলাই পুনর্জাগরণ অনুষ্ঠানমালা-২০২৫’। মঙ্গলবার (৫ আগস্ট) বরিশাল শিল্পকলা একাডেমির হলরুমে আয়োজিত এই রাষ্ট্রীয় পর্যায়ের অনুষ্ঠানে জুলাই গণআন্দোলনের শহিদ পরিবার ও আহত যোদ্ধাদের সংবর্ধনা দেওয়া হয়। দিনব্যাপী আয়োজনে আলোচনা সভা ও একটি প্রামাণ্যচিত্র প্রদর্শনও ছিল অন্যতম আকর্ষণ।অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরিশাল বিভাগের বিভাগীয় কমিশনার মো. রায়হান কাওছার (অতিরিক্ত সচিব)। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রেঞ্জ ডিআইজি, মেট্রোপলিটন পুলিশ কমিশনার এবং বিভাগীয় পুলিশ সুপার। সভাপতিত্ব করেন বরিশালের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট জনাব দেলোয়ার হোসেন।আহত আন্দোলনকারীদের পক্ষ থেকে বানারীপাড়ার সন্তান মাসুম বিল্লাহ আলোচনায় অংশ নিয়ে তুলে ধরেন সংগ্রামের পেছনের ত্যাগ-তিতিক্ষা, ভবিষ্যতের চ্যালেঞ...