Wednesday, October 14

সর্বশেষ

অব্যবস্থাপনা ও টেস্ট বাণিজ্যের আতুরঘর হিসেবে পরিচিতি পেয়েছে মির্জাগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স
সর্বশেষ, সারাদেশ, স্বাস্থ্য

অব্যবস্থাপনা ও টেস্ট বাণিজ্যের আতুরঘর হিসেবে পরিচিতি পেয়েছে মির্জাগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স

|| মির্জাগঞ্জ (পটুয়াখালী) প্রতিনিধি ||আন্তঃটেন্ডারবাজী, অব্যবস্থাপনা ও টেস্ট বাণিজ্যের আতুরঘর হিসেবে পরিচিতি লাভ করেছে মির্জাগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স। অত্র এলাকার মানুষ দীর্ঘদিন যাবত সঠিক চিকিৎসাসেবা থেকে  বঞ্চিত হচ্ছে। উপজেলা প্রেসক্লাবের কিছু সদস্য বৃহস্পতিবার (১৪ আগস্ট) সকাল ১১ ঘটিকায় মির্জাগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ প্রশান্ত কুমার সাহার কাছে  এই হাসপাতালের অব্যস্থাপনা, অনিয়ম নিয়ে আলোচনা করতে গেলে যে তথ্য পাওয়া যায়, তা শুনে শরীর একেবারে নীল হয়ে যাওয়ার মত। অব্যবস্থাপনার প্রথম ধাপ গত ২০২৩ - ২০২৪ অর্থ বছরের জন্য হাসপাতালে রোগীর পথ্য সরবরাহ (খাবার), স্টেশনারি, ধোলাই টেন্ডার হয়েছিল। তার ঠিকাদার ছিল মেসার্স হাজী এন্টারপ্রাইজ প্রোঃ রেজাউল করিম। যার ওয়ার্ক অর্ডার এর মেয়াদ এক বছর যা হিসাব মতে ৩০.০৬.২০২৪ তারিখ শেষ হওয়ার কথা।...
পরকীয়া একটি সংক্রামক মহামারী
অভিমত, শিক্ষা ও সাহিত্য (প্রবন্ধ, গল্প, কবিতা, জীবনী), সর্বশেষ

পরকীয়া একটি সংক্রামক মহামারী

|| মোস্তাফিজুর রহমান ||পরকীয়া একটি সামাজিক ব্যাধি। বাঁধভাঙ্গা মহামারি আকারে সংক্রমিত হচ্ছে। সকল বয়স পেশা শ্রেণির মানুষের মাঝে পরকীয়ার জীবাণু ছড়িয়ে পড়েছে। জাতি ধর্ম-বর্ণ গোষ্ঠী পেশার কোনো ভেদাভেদ নাই, যে যার মত করছে। যুবক যুবতীরা যৌবনকালে আক্রান্ত হলে তাকে বলে প্রেম, মহব্বত, পিয়ার, ভালোবাসা, গার্লফ্রেন্ড-বয়ফ্রেন্ড পার্টনারশিপ, বেড পাটনার, গেট টুগেদার, ইত্যাদি। শুধু তাই নয় প্রেম/পরকীয়ার জালে আটকা পড়ে লক্ষ লক্ষ টাকা খরচ করে হাজার হাজার মাইল পথ পাড়ি দিয়ে এক দেশ থেকে আরেক দেশে অন্তরঙ্গ মুহূর্ত কাটানোর জন্য নারী-পুরুষ চলে আসছে।ছোট বড় পর্দার নায়ক-নায়িকা এবং হলিউড-বলিউডের তারকাদের এ ব্যাপারে বিমান ভাড়া যাতায়াত সবকিছু ফ্রি করে দেয়া হয় অন্তরঙ্গ সময় কাটানোর জন্য এক দেশ থেকে আরেক দেশে যাওয়ার জন্য, এ যেন আধুনিকতার মাতাল হাওয়া।বিবাহিত নারী-পুরুষের ক্ষেত্রে সংঘটিত লালসা ...
সিজারে বাচ্চা হওয়ার কুফল
সর্বশেষ, স্বাস্থ্য

সিজারে বাচ্চা হওয়ার কুফল

|| ডা. মোহাম্মদ সাইফুল্লাহ খান ||আপনাকে সিজারের সময় মেরুদণ্ডে যে ইনজেকশন দেওয়া হয় সেই ইনজেকশনটাকে পুশ করেছিল মহিলা ডাক্তার নাকি পুরুষ ডাক্তার?এই ইনজেকশনটায় পরবর্তীতে কি কি ক্ষতি হয় জানেন?বর্তমানে সিজারের শতভাগ কাজ কি মহিলা ডাক্তাররাই করেন? নাকি কিছু কাজে পুরুষ ডাক্তারের সাহায্য নিতে হয়?পৃথিবীতে কোনো প্রাণীর সিজার লাগে না, মানুষের কেন লাগে?উপরোক্ত প্রশ্নগুলোর উত্তর খুঁজতে আমরা নিম্নে কিছু আলোকপাত করার চেষ্টা করবো, ইনশাআল্লাহ।পৃথিবীতে অন্য প্রাণীর সিজার না লাগলেও মানুষের সিজার লাগার কারণ হলো, শুশুর ফোন দিয়ে বলবে আমার মেয়ের কিছু হলে জামাই তোমাকে ছাড়বো না, শাশুড়ি বলে আমার মেয়েকে হাসপাতালে ভর্তি করুন টাকা যা লাগে আমি দিবো।আর শালা শালি তো আছেই। তারপর ডাক্তারের কথা বললে তো মুরুব্বি বেজার হবে।হাসপাতালে গর্ভবতীকে নেবার পরে, ডাক্তার দেখামাত্র চেক-আপ করে এই ৩টি ডায়লগের যেকোনো এক...
প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ে বর্ণাঢ্য আয়োজনে ‘ফ্রেশার্স রিসেপশন ২০২৫’ অনুষ্ঠিত
শিক্ষাঙ্গন, সর্বশেষ

প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ে বর্ণাঢ্য আয়োজনে ‘ফ্রেশার্স রিসেপশন ২০২৫’ অনুষ্ঠিত

|| নিজস্ব প্রতিবেদক ||বর্ণাঢ্য আয়োজন ও ব্যাপক উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ের বিজনেস ক্লাব ‘বিজবক্স’-এর আয়োজনে বিজনেস ডিপার্টমেন্টের নবীনবরণ অনুষ্ঠান ‘ফ্রেশার্স রিসেপশন ২০২৫’ অনুষ্ঠিত হয়েছে। রাজধানীর এলিট কনভেনশন সেন্টারে বুধবার (১৩ আগস্ট) সকাল ১১ টায় উদ্বোধনী নৃত্য ও ফুল দিয়ে নবীন শিক্ষার্থীদের বরণ করার মাধ্যমে আনুষ্ঠানিকতা শুরু হয়।অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মো: আব্দুল মান্নান চৌধুরী, প্রিন্সিপাল অ্যাডভাইজার অধ্যাপক ড. মো. আনোয়ারুল কবির, ট্রেজারার অধ্যাপক এএইচএম ফারুক, রেজিস্ট্রার মো. সাকির হোসাইন, স্কুল অব বিজনেসের ডিন প্রফেসর আবুল কালাম, ডিপার্টমেন্ট চেয়ারম্যান প্রফেসর ড. মো. জুলফিকার আলী, এডমিন ও স্টুডেন্ট এফেয়ারর্স ডিরেক্টর আফরোজা হেলেন, এডমিশন এন্ড পাবলিক রিলেশন্স ডিপার্টমেন্টের ডেপুটি ডিরেক্টর এন্ড হেড জাহিদ হাসান এবং বি...
বগুড়ায় ঘুম থেকে ডেকে তুলে যুবককে ছুরিকাঘাতে হত্যা
অপরাধ, আইন ও আদালত, সর্বশেষ, সারাদেশ

বগুড়ায় ঘুম থেকে ডেকে তুলে যুবককে ছুরিকাঘাতে হত্যা

|| মোস্তফা আল মাসুদ | বগুড়া প্রতিনিধি ||বগুড়া সদর উপজেলার সাবগ্রাম ইউনিয়নের চক সরতাজ সুলতানপুর পাড়ায় ঘুম থেকে ডেকে তুলে এক যুবককে নির্মমভাবে খুন করেছে দুর্বৃত্তরা। নিহতের নাম মো. রাসেল (২৮)। তিনি ওই এলাকার মো. আবু বক্করের ছেলে। বৃহস্পতিবার (১৪ আগস্ট) গভীর রাতে ঘটনাটি ঘটে।স্থানীয় সূত্রে জানা যায়, মধ্যরাতে কয়েকজন দুর্বৃত্ত রাসেলকে ঘুম থেকে ডেকে তার নিজ বাড়ির সামনে নিয়ে আসে। সেখানে তার বুকে ছুরিকাঘাত করে গুরুতর আহত অবস্থায় তাকে ফেলে রেখে দ্রুত পালিয়ে যায় তারা।পরিবারের সদস্যরা তাৎক্ষণিকভাবে রাসেলকে উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নিহতের মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। হত্যাকাণ্ডের কারণ ও জড়িতদের শনাক্তে পুলিশ তদন্ত শুরু করেছে বলে জানা গেছে।...
সাধারণ শিক্ষার পাশাপাশি নৈতিক শিক্ষা অর্জনের গুরুত্ব
অভিমত, শিক্ষা ও সাহিত্য (প্রবন্ধ, গল্প, কবিতা, জীবনী), সর্বশেষ

সাধারণ শিক্ষার পাশাপাশি নৈতিক শিক্ষা অর্জনের গুরুত্ব

|| ডাঃ আনোয়ার সাদাত ||দুনিয়াবী দক্ষতা এবং কর্মসংস্থানের সুযোগ লাভের জন্য সাধারণ শিক্ষা অত্যন্ত গুরুত্বপূর্ণ। কিন্তু একজন মানুষের শুধুমাত্র একটি ভালো চাকরি, ভালো একটা পজিশনই সবকিছু নয়। ভালো একজন মানুষ না হতে পারলে পরিবার সমাজ ও রাষ্ট্রের জন্য সে অনেক সময় কল্যাণকর না হয়ে বোঝা হয়ে দাড়ায়। এ জন্য প্রয়োজন সাধারণ শিক্ষার পাশাপাশি নৈতিক শিক্ষা অর্জন, যা মানুষের মধ্যে মূল্যবোধ, দায়িত্ববোধ এবং সমাজের প্রতি শ্রদ্ধাবোধ তৈরি করে।সাধারণ শিক্ষা যা স্কুল, কলেজ বা বিশ্ববিদ্যালয়ে প্রদান করা হয়। এ শিক্ষাব্যবস্থা বিভিন্ন বিষয়ে জ্ঞান এবং দক্ষতা অর্জনে সহায়তা করে, যেমন- ভাষা, বিজ্ঞান, ইতিহাস, গণিত ইত্যাদি। এ শিক্ষা ব্যক্তির কর্মসংস্থানের জন্য প্রয়োজনীয় জ্ঞান ও দক্ষতা বৃদ্ধি করে। অন্যদিকে, নৈতিক শিক্ষা মানুষের মধ্যে সঠিক-ভুল, ন্যায়-অন্যায়, এবং ভালো-মন্দের ধারণা ও মানবিক গুণাবলী সৃষ্টি করে।মানুষের প্...
মানবতার স্পর্শে গড়ে উঠুক নতুন গল্প—বেঁচে যাক শিশু ফরহাদ
বিশেষ সংবাদ, সর্বশেষ, সারাদেশ, স্বাস্থ্য

মানবতার স্পর্শে গড়ে উঠুক নতুন গল্প—বেঁচে যাক শিশু ফরহাদ

|| জাকারিয়া শেখ | ফুলবাড়ী (কুড়িগ্রাম) প্রতিনিধি ||মা-বাবার বুকের ধন ছয় মাস বয়সের দুধের শিশুটি—ফরহাদ। জন্ম থেকেই ফুটফুটে এই শিশুটি বিরল পায়ুপথের সমস্যায় ভুগছে। সংকীর্ণ পায়ুপথের কারণে তার নিয়মিত মলত্যাগ হয় না; ৮-১০ দিন অন্তর ওষুধ দিয়ে পায়খানা করাতে হয়। ততক্ষণ পর্যন্ত পেট ফুলে থাকে, যন্ত্রণায় ছটফট করে অবিরাম কেঁদে চলে। শিশুর এই অসহনীয় কষ্ট দেখে দিশেহারা হয়ে পড়েন মা-বাবা। কান্নায় ভারী হয়ে ওঠে বাড়ির পরিবেশ।চিকিৎসকরা ফরহাদের জীবন বাঁচাতে তিনটি অস্ত্রোপচারের পরামর্শ দিয়েছেন। এর মধ্যে ধার-দেনা করে ও সর্বস্ব বিক্রি করে দেড় লাখ টাকায় প্রথম অপারেশন করানো হয়েছে, কিন্তু তাতে পুরোপুরি সুস্থ হয়নি। এখনো বাকি রয়েছে আরও দুটি বড় অপারেশন, যার জন্য প্রয়োজন প্রায় পাঁচ লাখ টাকা। এ টাকা জোগাড় করা ফরহাদের পরিবারে পক্ষে প্রায় অসম্ভব। এই চিন্তায় বাবা-মায়ের চোখে ঘুম নেই, হৃদয়...
হু হু করে বাড়ছে দুধকুমার নদের পানি; নিম্নাঞ্চল প্লাবিত হওয়ার আশঙ্কা
আবহাওয়া ও পরিবেশ, জাতীয়, সর্বশেষ, সারাদেশ

হু হু করে বাড়ছে দুধকুমার নদের পানি; নিম্নাঞ্চল প্লাবিত হওয়ার আশঙ্কা

|| মোঃ আজিজুল হক | ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম) প্রতিনিধি ||কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে গত কয়েক দিনের টানা ভারী বৃষ্টি আর ভারত থেকে নেমে আসা পাহাড়ি ঢলের কারণে দুধকুমার, ফুলকুমারসহ উপজেলার সবকটি নদ-নদীর পানি বৃদ্ধি পেয়েছে। টানা বৃষ্টিতে খাল বিল পানিতে টইটম্বুর হয়ে গেছে। বুধবার (১৩ আগস্ট) সকাল ৬ টা থেকে বিকেল ৬ টা পর্যন্ত ১২ ঘণ্টায় দুধকুমার নদের পানি পাটেশ্বরী সেতু পয়েন্টে ২৯ সে. মিটার বৃদ্ধি পেয়ে বিপৎসীমার ২১ সে. মিটার নীচ দিয়ে প্রবাহিত হচ্ছে। এতে নদী অববাহিকার বেশ কিছু নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে।কুড়িগ্রাম পাউবো জানায়, বুধবার (১৩ আগস্ট) সকাল ৬ টা হতে থেকে বিকেল ৬ টা পর্যন্ত ১২ ঘণ্টায় দুধকুমার নদের পানি পাটেশ্বরী সেতু পয়েন্টে ২৯সে. মিটার বৃদ্ধি পেয়ে বিপৎসীমার ২১ সে. মিটার নীচ দিয়ে প্রবাহিত হচ্ছে।দুধকুমার নদী পাড়ের বাসিন্দা ফরিদুল, জুলহাস ও চান মিয়া জানান, যে হারে নদীর পানি বৃদ্ধি পাচ্ছে...
তজুমদ্দিনে ২ কেজি গাঁজাসহ তিন মাদক ব্যবসায়ী আটক
অপরাধ, আইন ও আদালত, সর্বশেষ, সারাদেশ

তজুমদ্দিনে ২ কেজি গাঁজাসহ তিন মাদক ব্যবসায়ী আটক

|| স্টাফ রিপোর্টার ||ভোলার তজুমদ্দিন উপজেলায় গোপন সংবাদের ভিত্তিতে ২ কেজি ২০০ গ্রাম গাঁজাসহ তিনজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে থানা পুলিশ।বুধবার (১৩ আগস্ট) ভোর সাড়ে ৬টার দিকে উপজেলার শম্ভুপুর ইউনিয়নের ৫ নং ওয়ার্ডে অভিযান চালিয়ে এই তিনজনকে আটক করতে সক্ষম হয় পুলিশ।আটককৃতরা হলো—১. নুর নাহার (২৩), স্বামী মো. নিরব, পিতা মো. কুট্টি মিয়া। ২. মো. রাহিম (২২), পিতা মৃত মাহফুজুর রহমান, মাতা জোছনা বেগম। ৩. মো. রামিম (২১), পিতা তোফায়েল আহম্মেদ, মাতা মোসাঃ রিনা, সর্বসাকিন,শম্ভুপুর ৫ নং ওয়ার্ড, তজুমদ্দিন, ভোলা।তজুমদ্দিন থানা অফিসার ইনচার্জ মোঃ মোহাব্বত খান বলেন, এ বিষয়ে গোপন সংবাদ পাওয়ার পর এসআই (নি.) মো. শহীদুল আলমের নেতৃত্বে পুলিশের একটি টিম শম্ভুপুর এলাকায় অবস্থান নেয়। বুধবার ভোরে নুর নাহারের বসতঘরে তল্লাশি চালিয়ে ২ কেজি ২০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয় এবং ঘটনাস্থল থেকেই তিনজনকে আটক ক...
বেরোবিতে অর্ধেক প্রার্থীকে বাদ দিয়েই নিয়োগ বোর্ড
শিক্ষাঙ্গন, সর্বশেষ, সারাদেশ

বেরোবিতে অর্ধেক প্রার্থীকে বাদ দিয়েই নিয়োগ বোর্ড

|| কামরুল হাসান কাব্য | বেরোবি প্রতিনিধি ||রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) জেন্ডার অ্যান্ড ডেভেলপমেন্ট স্টাডিজ বিভাগের শিক্ষক নিয়োগে অর্ধেক প্রার্থীকে লিখিত পরীক্ষার জন্য না ডেকেই নিয়োগ পরীক্ষা সম্পন্ন করার অভিযোগ উঠেছে।সূত্র জানায়, জেন্ডার অ্যান্ড ডেভেলপমেন্ট স্টাডিজ বিভাগের শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশের পর সর্বমোট ১৮ জন প্রার্থী আবেদন করেন। সংস্থাপন শাখায় আবেদন জমা পড়ার পর যাচাই বাছাইয়ের জন্য বিভাগে পাঠালে, বিভাগীয় প্ল্যানিং কমিটি অন্তত ৭ টি আবেদন বাতিল করেছেন।বিশ্ববিদ্যালয়ের আইনে প্ল্যানিং কমিটি গঠনের ক্ষেত্রে বিভাগের এক তৃতীয়াংশ শিক্ষক দিয়ে গঠন করার কথা থাকলেও নিয়ম নীতির তোয়াক্কা না করে বিভাগের সাবেক বিভাগীয় প্রধান মীর তামান্না ছিদ্দিকাকে অন্তর্ভুক্ত করেন বর্তমান বিভাগীয় প্রধান কুন্তলা চৌধুরী। অভিযোগ রয়েছে পছন্দের প্রার্থীকে সুবিধা দিতে প্ল্যানিং কমিটির সদস...