বেলকুচিতে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উপলক্ষে শোভাযাত্রা ও শতাধিক শিশু কণ্ঠে গীতাপাঠ
|| আল-আমিন হোসেন | স্টাফ রিপোর্টার (সিরাজগঞ্জ) ||সিরাজগঞ্জের বেলকুচিতে সনাতন ধর্মাবলম্বীদের যুগবতার ভগবান শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উপলক্ষে আনন্দ শোভাযাত্রা, সমবেত শতাধিক শিশু কণ্ঠে গীতাপাঠ, শ্লোক ও মন্ত্র আবৃতি, চিত্রাংকন, শ্রীকৃষ্ণের জন্মাষ্ঠামী সম্পর্কে রচনা প্রতিযোগীতা ও আলোচনা সভা এবং প্রার্থনা অনুষ্ঠিত হয়েছে।শনিবার (১৬ আগস্ট) সকালে বেলকুচি জন্মাষ্টমী উৎসব পরিচালনা কমিটি এবং হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্ট এর আয়োজনে হিন্দু ধর্মাবলম্বীদের আরাধ্য পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মাষ্টমী উপলক্ষে বেলকুচি কেন্দ্রীয় মহাশ্মশান থেকে এক বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রা বের হয়ে উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে দেলুয়া শ্রী শ্রী রামকৃষ্ণ সেবাশ্রম মন্দিরে গিয়ে শোভা যাত্রাটি শেষ হয়। এ সময় সমবেত শতাধিক শিশু কণ্ঠে গীতাপাঠ, শ্লোক ও মন্ত্র আবৃতি, চিত্রাংকন, শ্রীকৃষ্ণের জন্মাষ্ঠামী স...










