Wednesday, July 29

সর্বশেষ

ময়ূর নদের পলিমাটি অপসারণ কাজ পরিদর্শনে কেসিসি প্রশাসক
আবহাওয়া ও পরিবেশ, সর্বশেষ, সারাদেশ

ময়ূর নদের পলিমাটি অপসারণ কাজ পরিদর্শনে কেসিসি প্রশাসক

|| শেখ শাহরিয়ার | খুলনা প্রতিনিধি ||খুলনা সিটি কর্পোরেশনের প্রশাসক মো: ফিরোজ সরকার আজ মঙ্গলবার (১ জুলাই) সকালে মহানগরীর দক্ষিণ সীমানায় আলুতলা দশগেট এলাকায় ময়ূর (হাতিয়া) নদের নাব্যতা বৃদ্ধিতে পলিমাটি অপসারণ কাজ সরেজমিন পরিদর্শন করেন। বর্ষা মৌসুমে জলাবদ্ধতা নিরসনের লক্ষ্যে কেসিসি’র নিজস্ব উদ্যোগে ওয়াটার মাস্টার ও ভাসমান এক্সেভেটরের মাধ্যমে এ পলিমাটি অপসারণ কাজ শুরু করা হয়েছে।পরিদর্শনকালে সাংবাদিক ও উপস্থিত সুশীল সমাজের নেতৃবৃন্দের সাথে মতবিনিময়কালে প্রশাসক বলেন, বর্ষা মৌসুমে নগরীতে যেন জলাবদ্ধতার সৃষ্টি না হয় সেজন্য কেসিসি সকল প্রকার প্রচেষ্টা অব্যাহত রেখেছে। গুরুত্বপূর্ণ ড্রেনসমূহ পরিস্কার রাখার পাশাপাশি পানি প্রবাহের প্রতিবন্ধকতাসমূহ চিহ্নিত করে তাৎক্ষণিক ব্যবস্থা নেয়া হচ্ছে। রূপসা (কাজিবাছা) নদী ও ময়ূর নদের সংযোগস্থলে নাব্যতা হ্রাস পাওয়ায় ভাটার সময় পানি প্রবাহ বাধাগ্রস্থ হচ্ছিল। ...
সত্য উন্মোচনের দাবীতে লোহাগাড়ায় সংবাদ সম্মেলন
অপরাধ, আইন ও আদালত, সর্বশেষ, সারাদেশ

সত্য উন্মোচনের দাবীতে লোহাগাড়ায় সংবাদ সম্মেলন

|| লোহাগাড়া (চট্টগ্রাম) প্রতিনিধি ||চট্টগ্রামের লোহাগাড়ায় মিথ্যা, ভিত্তিহীন, বানোয়াট অসত্য তথ্যের ভিত্তিতে সংবাদ সম্মেলনের প্রতিবাদে এবং সত্য উন্মোচনের দাবীতে সংবাদ সম্মেলন করেছেন ভুক্তভোগী পরিবার।সোমবার (৩০ জুন) বিকেলে উপজেলার একটি অভিজাত রেস্টুরেন্টের হলরুমে আয়োজিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন ভুক্তভোগী পরিবারের সদস্য আইনজীবী নওশেদ আলী।তিনি লিখিত বক্তব্যে বলেন, দীর্ঘ ১০ বছর আদালতে মামলা চলার পর ২০১৭ সালে আমাদের পক্ষে রায় পাওয়ার পরও তৎকালীন আওয়ামী ক্ষমতা ব্যবহার করে জমিতে আমাদের যেতে দেয়নি। এরপর প্রতিপক্ষরা আবারো আপিল করে। দীর্ঘ ৫ বছরে সর্বমোট ৩২ বার আদালতের কাছে সময় প্রার্থনা করে কালক্ষেপণ করেও একপর্যায়ে প্রতিপক্ষরা কোনো ধরনের দলিলাদি দেখাতে না পারায় আদালাত আবারও আমাদের পক্ষেই রায় দেন। আদালতের এতগুলো রায় থাকার পরেও এখনো আমরা সেই জায়গা বুঝে নিতে পারি নাই।সম্প্রতি ...
চীন-মৈত্রী সম্মেলন কেন্দ্রে বিএনপির আলোচনা সভা
রাজধানী, রাজনীতি, সর্বশেষ

চীন-মৈত্রী সম্মেলন কেন্দ্রে বিএনপির আলোচনা সভা

|| নিউজ ডেস্ক ||জুলাই-আগস্ট আন্দোলনের বর্ষপূর্তি উপলক্ষে বাংলাদেশ চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে ‘গণঅভ্যুত্থান ২০২৪: জাতীয় ঐক্য ও গণতান্ত্রিক অভিযাত্রা’ শীর্ষক বিএনপির আলোচনা সভা শুরু হয়েছে। মঙ্গলবার (১ জুলাই) বিকেল ৩টায় এই সভা শুরু হয়।অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করেন জাতীয়তাবাদী ওলামা দলের সদস্যসচিব আবুল হোসেন। এরপর শহীদদের স্মরণে এক মিনিট নীরবতা পালন এবং জাতীয় সংগীত পরিবেশনের মধ্য দিয়ে মূল আয়োজন শুরু হয়।ভার্চুয়ালি যুক্ত হন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।প্রধান অতিথি হিসেবে ভার্চুয়াল বক্তব্য দেবেন দলের চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে রয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সভাপতিত্ব করছেন দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।জানা গেছে, আন্দোলনে নিহত ও আহতদের পরিবারগুলোর জন্য সম্মানসূচক আসনে...
ভারতের পরের দুই টেস্টে আম্পায়ার বাংলাদেশী শরফুদ্দৌলা সৈকত
খেলাধুলা, সর্বশেষ

ভারতের পরের দুই টেস্টে আম্পায়ার বাংলাদেশী শরফুদ্দৌলা সৈকত

|| স্পোর্টস ডেস্ক ||ইংল্যান্ড-ভারত টেস্ট সিরিজে মাঠের আম্পায়ার হিসেবে দায়িত্ব পালন করতে যাচ্ছেন শরফুদ্দৌলা ইবনে শহীদ সৈকত। আইসিসির এলিট আম্পায়ার প্যানেলে জায়গা পাওয়া প্রথম বাংলাদেশি হিসেবে এরই মধ্যে তিনি বিশ্বকাপ, চ্যাম্পিয়নস ট্রফি ও বোর্ডার গাভাস্কার ট্রফির মতো গুরুত্বপূর্ণ ম্যাচ পরিচালনা করেছেন।চলমান ইংল্যান্ড-ভারত সিরিজ, যা বর্তমানে ‘অ্যান্ডারসন–টেন্ডুলকার ট্রফি’ নামে পরিচিত, তাতে হেডিংলি টেস্টে টিভি আম্পায়ারের দায়িত্বে ছিলেন শরফুদ্দৌলা। তবে পরবর্তী দুই টেস্ট ২ জুলাই শুরু হতে যাওয়া এজবাস্টন টেস্ট এবং ১০ জুলাইয়ের লর্ডস টেস্টে তাকে মাঠে দেখা যাবে ফিল্ড আম্পায়ার হিসেবে।৪৮ বছর বয়সী এই আম্পায়ার মাস ছয়েক আগেই ভারত-অস্ট্রেলিয়া সিরিজেও দায়িত্ব পালন করেছিলেন, যেখানে তার কিছু সিদ্ধান্ত ঘিরে বিতর্ক হলেও শেষ পর্যন্ত সেগুলো পক্ষে যায়। তিনি দুই দলের আগ্রাসী ও আবেগপ্রবণ ক্রিকেটারদের দৃঢ়তার...
ফোনালাপ ফাঁসের ঘটনায় সাময়িক বরখাস্ত থাইল্যান্ডের প্রধানমন্ত্রী
আন্তর্জাতিক, সর্বশেষ

ফোনালাপ ফাঁসের ঘটনায় সাময়িক বরখাস্ত থাইল্যান্ডের প্রধানমন্ত্রী

|| আন্তর্জাতিক ডেস্ক ||ফাঁস হওয়া ফোনালাপকে কেন্দ্র করে এবার ব্যাপক বিতর্কের মুখে থাইল্যান্ডের দ্বিতীয় নারী প্রধানমন্ত্রী পেতংতার্ন সিনাওয়াত্রাকে সাময়িক বরখাস্ত করেছে দেশটির সাংবিধানিক আদালত। মঙ্গলবার (১ জুলাই) বিবিসির এক প্রতিবেদনে এ তথ্য প্রকাশ করা হয়।ফাঁস হওয়া কথোপকথনে পেতংতার্ন সাবেক কম্বোডিয়ান নেতা হুন সেনকে ‘চাচা’ বলে সম্বোধন করেন। পাশাপাশি থাই সেনাবাহিনীর এক সিনিয়র কর্মকর্তাকে কটাক্ষ করেন। এতে জনমনে ক্ষোভ ছড়িয়ে পড়ে, যার পরিপ্রেক্ষিতে তার পদত্যাগের দাবিতে একটি আবেদন জমা দেওয়া হয় আদালতে।সাংবিধানিক আদালতের ৯ বিচারকের মধ্যে ৭ জন পেতংতার্নের সাময়িক বরখাস্তের পক্ষে রায় দেন। তাকে ১৫ দিনের মধ্যে নিজের অবস্থান ব্যাখ্যা করে জবাব দিতে বলা হয়েছে। এই সময়ের মধ্যে ডেপুটি প্রধানমন্ত্রী সুরিয়া জুনগ্রুনগ্রুয়াংকিত দায়িত্ব পালন করবেন ভারপ্রাপ্ত প্রধানমন্ত্রী হিসেবে।পেতংতার্ন যদি আদালতের...
২০২৪-২৫ অর্থবছরে রেমিট্যান্স বেড়েছে ২৭.২ শতাংশ
বাণিজ্য ও অর্থনীতি, সর্বশেষ

২০২৪-২৫ অর্থবছরে রেমিট্যান্স বেড়েছে ২৭.২ শতাংশ

|| নিউজ ডেস্ক ||চলতি ২০২৪-২৫ অর্থবছরে প্রবাসী আয়ের ধারা অনেকটাই ইতিবাচক। ২০২৪ সালের জুলাই মাস থেকে ২০২৫ সালের ২৯ জুন পর্যন্ত সময়ে মোট ৩০ হাজার ২১৩ মিলিয়ন মার্কিন ডলার রেমিট্যান্স দেশে এসেছে। আগের অর্থবছরের একই সময়ের তুলনায় (২৩ হাজার ৭৪৫ মিলিয়ন ডলার) এই প্রবাহে ২৭ দশমিক ২ শতাংশ প্রবৃদ্ধি দেখা গেছে।বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ তথ্য অনুযায়ী, শুধু চলতি জুন মাসের ১ থেকে ২৯ তারিখ পর্যন্ত ২৭০৬ মিলিয়ন ডলার রেমিট্যান্স দেশে এসেছে।গত বছরের একই সময়ের তুলনায় (২৩৭২ মিলিয়ন ডলার) এই প্রবাহে মাসিক ভিত্তিতে প্রবৃদ্ধির হার ১৪ দশমিক ১ শতাংশ। গত ২৯ জুন একদিনেই দেশে এসেছে ১৬৬ মিলিয়ন মার্কিন ডলার, যা প্রবাসীদের আস্থার প্রতিফলন বলেই মনে করছেন বিশ্লেষকরা।বিশ্লেষকদের মতে, বৈধ চ্যানেলে রেমিট্যান্স প্রেরণে সরকার ও কেন্দ্রীয় ব্যাংকের নানা উদ্যোগ, হুন্ডি প্রতিরোধে কড়াকড়ি এবং প্রণোদনার বাস্তবায়ন রেমিট্যান্স প...
ইসরায়েলের কাছে ৫১০ মিলিয়ন ডলারের বোম্ব গাইডেন্স কিট বিক্রির অনুমোদন দিল আমেরিকা
আন্তর্জাতিক, সর্বশেষ

ইসরায়েলের কাছে ৫১০ মিলিয়ন ডলারের বোম্ব গাইডেন্স কিট বিক্রির অনুমোদন দিল আমেরিকা

|| আন্তর্জাতিক ডেস্ক ||ইসরায়েলের কাছে ৫১০ মিলিয়ন (৫১ কোটি) ডলারের বোমা পরিচালন কিট ও সংশ্লিষ্ট সরঞ্জাম বিক্রির অনুমোদন দিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র আমেরিকা।সম্প্রতি ইরানের সঙ্গে সংঘাতে উল্লেখযোগ্য পরিমাণ গোলাবারুদ ব্যবহার করার পর ইসরায়েলকে সহায়তা করার জন্য এই সিদ্ধান্ত নিয়েছে আমেরিকা। সোমবার (৩০ জুন) এ সিদ্ধান্ত নেয় ক্ষমতাধর এই ইসরায়েলের মিত্র দেশটি।ওয়াশিংটন থেকে বার্তা সংস্থা এএফপি এ সংবাদ জানায়, মার্কিন প্রতিরক্ষা নিরাপত্তা সহযোগিতা সংস্থা (ডিএসসিএ) এক বিবৃতিতে জানিয়েছে, প্রস্তাবিত এই বিক্রি ইসরায়েলকে বর্তমান ও ভবিষ্যৎ হুমকি মোকাবিলার সক্ষমতা বাড়াতে সহায়তা করবে।এর ফলে তারা নিজেদের সীমান্ত, গুরুত্বপূর্ণ অবকাঠামো এবং জনবসতি সুরক্ষায় আরও দক্ষ হবে।ডিএসসিএ আরও জানায়, যুক্তরাষ্ট্র ইসরায়েলের নিরাপত্তার প্রতি প্রতিশ্রুতিবদ্ধ এবং ইসরায়েলের শক্তিশালী ও প্রস্তুত আত্মরক্ষা সক্ষমতা বজা...
শহীদ আবু সাঈদের কবর জিয়ারত দিয়ে শুরু এনসিপির মাসব্যাপী কর্মসূচি
রাজনীতি, সর্বশেষ, সারাদেশ

শহীদ আবু সাঈদের কবর জিয়ারত দিয়ে শুরু এনসিপির মাসব্যাপী কর্মসূচি

|| নিউজ ডেস্ক ||রংপুরের পীরগঞ্জে শহীদ আবু সাঈদের কবর জিয়ারতের মধ্য দিয়ে জুলাই গণ-অভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে মাসব্যাপী কর্মসূচি শুরু করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)।আজ মঙ্গলবার (১ জুলাই) সকাল ১০টায় শহিদ আবু সাঈদের কবর জিয়ারত দিয়ে এই কর্মসূচি শুরু হয়। এতে উপস্থিত ছিলেন এনসিপির কেন্দ্রীয় আহ্বায়ক নাহিদ ইসলাম, সদস্য সচিব আখতার হোসেন, দক্ষিণ অঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ, উত্তর অঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম, যুগ্ম মুখ্য সংগঠক আবু সাঈদ লিওনসহ বিভিন্ন জেলার নেতাকর্মীরা।এরপর পলাশবাড়ী, গাইবান্ধা, সুন্দরগঞ্জ, সাদুল্লাপুর হয়ে রংপুরে প্রবেশ করবে পদযাত্রা। পরে আবু সাঈদের গুলিবিদ্ধ স্থান পরিদর্শন, শাপলা চত্বর, জাহাজ কোম্পানি মোড়, পায়রা চত্বর হয়ে টাউন হল শহীদ মিনারে পথসভা অনুষ্ঠিত হবে। দিবসের শেষাংশে ডিসি মোড়, মেডিক্যাল কলেজ হাসপাতাল হয়ে চেকপোস্টে এসে দিনব্যাপী ...
প্রধান উপদেষ্টার সঙ্গে মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর ফোনালাপ
জাতীয়, সর্বশেষ

প্রধান উপদেষ্টার সঙ্গে মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর ফোনালাপ

|| নিউজ ডেস্ক ||অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে টেলিফোনে কথা বলেছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও।সোমবার (৩০ জুন )সন্ধ্যা সাড়ে ৭টায় টেলিফোনে কথা বলেন তারা।প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম এ তথ্য জানিয়েছেন।তিনি জানান, “প্রায় ১৫ মিনিটব্যাপী এই আলোচনাটি ছিল উষ্ণ, সৌহার্দ্যপূর্ণ এবং গঠনমূলক, যা দুই দেশের চমৎকার দ্বিপাক্ষিক সম্পর্ককে প্রতিফলিত করে।...
নতুন গানে কণ্ঠ দিলেন সাবিনা ইয়াসমিন
বিনোদন, সর্বশেষ

নতুন গানে কণ্ঠ দিলেন সাবিনা ইয়াসমিন

|| বিনোদন ডেস্ক ||কিংবদন্তি কণ্ঠশিল্পী সাবিনা ইয়াসমিন গানে নিয়মিত হয়েছেন। চলতি বছর তার কণ্ঠে বেশ কয়েকটি নতুন গান রেকর্ড করা হয়েছে। গতকাল সোমবার (৩০ জুন) ‘প্রাণের বাংলাদেশ’ শিরোনামের একটি দেশের গানে কণ্ঠ দিয়েছেন কিংবদন্তি এই কণ্ঠশিল্পী। । গানটির কথা ও সুর রচনা করেছেন আরিফ হোসেন বাবু। সংগীত পরিচালনায় ছিলেন রোহান রাজ। খুব শিগগিরই গানটি প্রকাশ হবে অরিন মাল্টিমিডিয়ার ইউটিউব চ্যানেলে।গানটি প্রসঙ্গে সাবিনা ইয়াসমিন বলেন, ‘গানটির কথাগুলো খুব সুন্দর। প্রচলিত আধুনিক সুরে দেশের গানটি বেশ ভালো। আমার কাছে ভালো লেগেছে বলে গানটি গাইতে রাজি হয়েছি। নতুনদের সঙ্গে গান করতে আমার ভালো লাগে। রোহান যেমন ভালো গায়, তেমনই এ গানে ভালো সংগীতও করেছে। আশা করি, দেশের গানটি শ্রোতাদেরও ভালো লাগবে।’গানের গীতিকার ও সুরকার আরিফ হোসেন বাবু বলেন, ‘গান নিয়ে সাবিনা আপার পাশে দাঁড়ানোও একটা সৌভাগ্যের বিষয়। আ...