শুক্রবার, এপ্রিল ১০

সর্বশেষ

সিটি করপোরেশন নির্বাচন নিয়ে যে বার্তা দিলেন এলজিআরডি মন্ত্রী
জাতীয়, সর্বশেষ

সিটি করপোরেশন নির্বাচন নিয়ে যে বার্তা দিলেন এলজিআরডি মন্ত্রী

|| নিজস্ব প্রতিবেদক | আলোকিত দৈনিক ||দেশের স্থানীয় সরকার প্রতিষ্ঠানগুলোকে দ্রুত সচল করতে যেসব সিটি করপোরেশনের মেয়াদ শেষ হয়েছে, সেগুলোতে সবার আগে নির্বাচন আয়োজনের ঘোষণা দিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) গণমাধ্যমকে দেওয়া এক বিশেষ সাক্ষাৎকারে তিনি সরকারের এই পরিকল্পনার কথা জানান।মন্ত্রী বলেন, স্থানীয় সরকারের প্রতিটি স্তরকে দ্রুত জনবান্ধব ও কার্যকর করতে চায় বর্তমান সরকার। সেই লক্ষ্যে যেসব সিটি করপোরেশনের মেয়াদ ইতোমধ্যে উত্তীর্ণ হয়েছে, সেখানে অগ্রাধিকার ভিত্তিতে নির্বাচন অনুষ্ঠিত হবে। এই তালিকায় সবার আগে রয়েছে ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশন এবং চট্টগ্রাম সিটি করপোরেশন। এই তিনটি সিটিতে নির্বাচনের পর পর্যায়ক্রমে দেশের বাকি সিটি করপোরেশনগুলোতেও ভোটের আয়োজন করা হবে।বর্তমান প্রেক্ষাপটে দলীয় প্রতীকে নির্বাচন হবে কি-ন...
স্থানীয় সরকার নির্বাচন পরিচালনা কমিটি গঠন করল এনসিপি; নেতৃত্বে সারজিস
রাজনীতি, সর্বশেষ

স্থানীয় সরকার নির্বাচন পরিচালনা কমিটি গঠন করল এনসিপি; নেতৃত্বে সারজিস

|| নিজস্ব প্রতিবেদক | আলোকিত দৈনিক ||আসন্ন স্থানীয় সরকার নির্বাচনকে কেন্দ্র করে কোমর বেঁধে মাঠে নামছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। নির্বাচনী বৈতরণী পার হতে এবং তৃণমূল পর্যায়ে দলের অবস্থান সুসংহত করতে ‘স্থানীয় সরকার নির্বাচন পরিচালনা কমিটি’ গঠন করেছে দলটি। নবগঠিত এই গুরুত্বপূর্ণ কমিটির নেতৃত্বে আনা হয়েছে এনসিপির উত্তরাঞ্চলের তুখোড় সংগঠক সারজিস আলমকে।সোমবার (২৩ ফেব্রুয়ারি) এনসিপির দপ্তর সেলের সদস্য সাদিয়া ফারজানা দিনার স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই কমিটি গঠনের বিষয়টি নিশ্চিত করা হয়েছে।বিজ্ঞপ্তিতে জানানো হয়, সারজিস আলমকে চেয়ারম্যান করে এই পরিচালনা কমিটি গঠন করা হয়েছে। এছাড়া কমিটিতে সদস্য সচিবের দায়িত্ব দেওয়া হয়েছে আব্দুল হান্নান মাসউদ, এমপিকে।নির্বাচন পরিচালনা কমিটির অন্য সদস্যরা হলেন—আরিফুল ইসলাম আদীব, আলাউদ্দিন মোহাম্মদ, তাহসীন রিয়াজ ও অ্যাডভোকেট মঞ্জিলা ঝুমা।দলীয় ...
খুলনার নিউমার্কেটের পাশে বায়তুন নূর শপিং সেন্টারে আগুন; দুই ঘণ্টা পর নিয়ন্ত্রণে
সর্বশেষ, সারাদেশ

খুলনার নিউমার্কেটের পাশে বায়তুন নূর শপিং সেন্টারে আগুন; দুই ঘণ্টা পর নিয়ন্ত্রণে

|| শেখ শাহরিয়ার | জেলা প্রতিনিধি (খুলনা) ||খুলনা নগরীর নিউমার্কেট সংলগ্ন বায়তুন নূর শপিং সেন্টার-এ ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে মোবাইল ও ইলেকট্রনিকস সামগ্রীর অন্তত ১০ থেকে ১২টি দোকান আংশিক বা সম্পূর্ণভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে।সোমবার (২৩ ফেব্রুয়ারি) রাত আনুমানিক ১১টা ১০ মিনিটের দিকে মার্কেটের একটি মোবাইল ফোনের দোকান থেকে আগুনের সূত্রপাত হয় বলে জানা গেছে।প্রত্যক্ষদর্শীরা জানান, প্রথমে দোকান থেকে ধোঁয়া বের হতে দেখা যায়। মুহূর্তের মধ্যে আগুন পাশের দোকানগুলোতে ছড়িয়ে পড়ে। স্থানীয় ব্যবসায়ী ও আশপাশের লোকজন প্রাথমিকভাবে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা চালান এবং সঙ্গে সঙ্গে ফায়ার সার্ভিসে খবর দেন।খবর পেয়ে ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভানোর কাজ শুরু করে। বয়রা ও টুটপাড়া স্টেশন থেকে আসা ইউনিটগুলো প্রায় দেড় থেকে দুই ঘণ্টার চেষ্টায় রাত ১টার দিকে আগুন নিয়ন্ত্র...
সাংবাদিকদের সম্মানে ইবি ছাত্রশিবিরের ইফতার মাহফিল
শিক্ষাঙ্গন, সর্বশেষ, সারাদেশ

সাংবাদিকদের সম্মানে ইবি ছাত্রশিবিরের ইফতার মাহফিল

|| ইবি প্রতিনিধি ||ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) কর্মরত বিভিন্ন সাংবাদিক সংগঠনের সদস্যদের সম্মানে ইফতার মাহফিলের আয়োজন করেছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির, ইবি শাখা। সোমবার (২৩ ফেব্রুয়ারি) বিশ্ববিদ্যালয়ের ক্যাফেটারিয়ায় সৌহার্দ্যপূর্ণ পরিবেশে এ ইফতার মাহফিলের আয়োজন করা হয়।ইফতার মাহফিলে ইবি রিপোর্টার্স ইউনিটির সভাপতি ফারহানা নওশীন তিতলী ও দপ্তর সম্পাদক সাকিব আসলাম, ইবি সাংবাদিক সমিতির সভাপতি নিয়ামতুল্লাহ মুনিম ও সাধারণ সম্পাদক জুয়েল রানা এবং ইবি প্রেস ক্লাবের সভাপতি আবির হোসেন ও সাধারণ সম্পাদক নাজমুল হাসান উপস্থিত ছিলেন।এছাড়া ক্যাম্পাসে কর্মরত বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিক এবং শাখা ছাত্রশিবিরের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ এই আয়োজনে অংশগ্রহণ করেন।অনুষ্ঠানে ইবি রিপোর্টার্স ইউনিটির সভাপতি ফারহানা নওশীন তিতলী বলেন, “এমন সুন্দর আয়োজনের জন্য ইসলামী বিশ্ববিদ্যালয় ছাত্রশিবিরকে ধন্যবাদ জানাচ্...
সদ্য নির্বাচনী পরাজয়ের পর কেসিসির প্রশাসক নিয়োগ পেলেন নজরুল ইসলাম মঞ্জু
জাতীয়, সর্বশেষ, সারাদেশ

সদ্য নির্বাচনী পরাজয়ের পর কেসিসির প্রশাসক নিয়োগ পেলেন নজরুল ইসলাম মঞ্জু

|| শেখ শাহরিয়ার | জেলা প্রতিনিধি (খুলনা) ||খুলনা সিটি করপোরেশনের (কেসিসি) পূর্ণকালীন প্রশাসক হিসেবে নিয়োগ পেয়েছেন খুলনা-২ আসনের সাবেক সংসদ সদস্য ও মহানগর বিএনপির সাবেক সভাপতি নজরুল ইসলাম মঞ্জু।স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগ গত ২২ ফেব্রুয়ারি জারি করা এক প্রজ্ঞাপনে দেশের ছয়টি সিটি করপোরেশনে প্রশাসক নিয়োগ দেয়। সেখানে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত নজরুল ইসলাম মঞ্জুকে কেসিসির প্রশাসকের দায়িত্ব অর্পণ করা হয়েছে।যুগ্ম সচিব মাহাবুবা আইরিন স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বলা হয়েছে, ‘স্থানীয় সরকার (সিটি করপোরেশন) (সংশোধন) অধ্যাদেশ, ২০২৪’-এর ধারা ২৫ক অনুযায়ী করপোরেশন গঠিত না হওয়া পর্যন্ত প্রশাসকরা দায়িত্ব পালন করবেন। একই সঙ্গে ২০১৪ সালের সংশোধিত আইনের ধারা ২৫ক-এর উপধারা (৩) অনুসারে তারা মেয়রের ক্ষমতা প্রয়োগ ও দায়িত্ব পালন করতে পারবেন এবং বিধি অনুযায়ী ভাতা পাব...
বাংলাদেশ-দক্ষিণ আফ্রিকা সিরিজের পূর্ণাঙ্গ সূচি ঘোষণা
খেলাধুলা, সর্বশেষ

বাংলাদেশ-দক্ষিণ আফ্রিকা সিরিজের পূর্ণাঙ্গ সূচি ঘোষণা

|| স্পোর্টস ডেস্ক ||চলতি বছরের শেষ দিকে একটি পূর্ণাঙ্গ সিরিজ খেলতে দক্ষিণ আফ্রিকা সফরে যাচ্ছে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল। দুই দেশের মধ্যকার এই সিরিজের পূর্ণাঙ্গ সূচি সোমবার (২৩ ফেব্রুয়ারি) আনুষ্ঠানিকভাবে প্রকাশ করেছে দক্ষিণ আফ্রিকা ক্রিকেট বোর্ড (সিএসএ)। সফরে টাইগাররা স্বাগতিকদের বিপক্ষে দুটি টেস্ট, তিনটি ওয়ানডে এবং তিনটি টি-টোয়েন্টি ম্যাচ খেলবে।আইসিসি ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ হিসেবে ১৫ নভেম্বর প্রথম টেস্টের মধ্য দিয়ে শুরু হবে বাংলাদেশের এই সফর। দ্বিতীয় টেস্টটি মাঠে গড়াবে ২৩ নভেম্বর। টেস্ট সিরিজ শেষে ডিসেম্বরের ১, ৪ এবং ৭ তারিখে অনুষ্ঠিত হবে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ। এরপর ১০ থেকে ১৩ ডিসেম্বরের মধ্যে তিনটি টি-টোয়েন্টি ম্যাচের মধ্য দিয়ে এই সফর সমাপ্ত হবে।সিএসএ-র প্রধান নির্বাহী ফোলেতসি মোসেকি জানান, অস্ট্রেলিয়া এবং ইংল্যান্ডের পাশাপাশি বাংলাদেশের মতো শক্তিশালী দলকে আতিথ্...
বেলকুচিতে ‘রিও ক্লোথিং’ শো-রুমের শুভ উদ্বোধন
বাণিজ্য ও অর্থনীতি, সর্বশেষ, সারাদেশ

বেলকুচিতে ‘রিও ক্লোথিং’ শো-রুমের শুভ উদ্বোধন

|| নিজস্ব প্রতিনিধি (সিরাজগঞ্জ) ||সিরাজগঞ্জের বেলকুচি উপজেলার মুকুন্দগাঁতী বাজারে রেডিমেড পোশাকের নতুন শো-রুম ‘রিও ক্লোথিং’-এর শুভ উদ্বোধন করা হয়েছে।সোমবার (২৩ ফেব্রুয়ারি) দুপুরে বেলকুচি পৌর এলাকার মুকুন্দগাঁতী বাজারে ইউসিবি ব্যাংকের সামনে আয়োজিত এক অনুষ্ঠানের মাধ্যমে শো-রুমটির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। ফিতা কেটে শো-রুমটির কার্যক্রমের শুভ সূচনা করেন অতিথিবৃন্দ। এখন থেকে এ শো-রুমে আধুনিক ও রুচিসম্মত বিভিন্ন ধরনের রেডিমেড পোশাক পাওয়া যাবে বলে জানান সংশ্লিষ্টরা।উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বেলকুচি থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ ফরিদ উদ্দিন, উপজেলা সমাজসেবা কর্মকর্তা দেবাশীষ ঘোষ, উপজেলা কৃষি কর্মকর্তা সুকান্ত ধর, বেলকুচি প্রেসক্লাবের সাধারণ সম্পাদক রেজাউল করিম, যমুনা টিভি-এর সিনিয়র স্টাফ রিপোর্টার গোলাম মোস্তফা রুবেল, মুকুন্দগাঁতী বাজার বণিক সমবায় সমিতির সহ-সভাপতি মহর আলী প্রা...
সিরাজগঞ্জের যমুনা সেতু এলাকা থেকে ৩ কোটি টাকার মাদকসহ কারবারি আটক
অপরাধ, আইন ও আদালত, সর্বশেষ, সারাদেশ

সিরাজগঞ্জের যমুনা সেতু এলাকা থেকে ৩ কোটি টাকার মাদকসহ কারবারি আটক

|| আখতার হোসেন হিরন | সলঙ্গা (সিরাজগঞ্জ) প্রতিনিধি ||সিরাজগঞ্জের যমুনা সেতু পশ্চিম টোল প্লাজা এলাকায় মাদক বিরোধী অভিযান চালিয়ে প্রায় ৩ কোটি টাকা মূল্যের হেরোইনসহ এক মাদক কারবারিকে আটক করছে র‍্যাব-১২ সদস্যরা। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত একটি ট্রাক ও একটি মোবাইল ফোন জব্দ করা হয়। আটককৃত ইসমাইল হোসেন (৩০) নামের মাদক কারবারি দিনাজপুর জেলার বীরগঞ্জ থানার মাটিকুড়া গ্রামের মৃত ইব্রাহীম হোসেনের ছেলে।আজ সোমবার (২৩ ফেব্রুয়ারি) দুপুরে এক প্রেস বিফ্রিং-এর মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন র‍্যাব-১২ এর ভারপ্রাপ্ত অধিনায়ক মেজর মোঃ আহসান হাবিব। তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে গতকাল রবিবার রাতে র‍্যাব ১২ এর আভিযানিক দল যমুনা সেতুর টোল প্লাজা এলাকায় একটি মাদকবিরোধী অভিযান পরিচালনা করে ৩ কেজি ৯০ গ্রাম হেরোইন (যার আনুমানিক মূল্য প্রায় ৩ কোটি টাকা)সহ ইসমাইল হোসেন নামের এক মাদক কারবারিকে গ্রেফতার করা হয়। ম...
তজুমদ্দিনে আশ্রমে আসা নারীকে সমঝোতায় নিয়ে দলবদ্ধ ধর্ষণের অভিযোগ: ১ জন আটক
জাতীয়, সর্বশেষ, সারাদেশ

তজুমদ্দিনে আশ্রমে আসা নারীকে সমঝোতায় নিয়ে দলবদ্ধ ধর্ষণের অভিযোগ: ১ জন আটক

|| তজুমদ্দিন (ভোলা) প্রতিনিধি ||ভোলার তজুমদ্দিনে আশ্রমে আসা এক হিন্দু নারীকে হাজার টাকায় সমঝোতায় বাগানে নিয়ে দলবদ্ধ ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। অচেতন ও রক্তাক্ত অবস্থায় ওই নারীকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। স্বামী পরিত্যাক্তা এক সন্তানের জননী ওই নারী চাঁদপুর ইউনিয়নের শায়েস্তাকান্দি গ্রামের ৬ নং ওয়ার্ডের বাসিন্দা। ঘটনার সাথে জড়িত থাকার সন্দেহে পুলিশ জিজ্ঞাসাবাদের জন্য রাকিব নামের একজনকে আটক করেছেন।ভিকটিম ওই নারী হাসপাতালের বেডে শুয়ে জানান, রবিবার রাতে চাঁদপুর ইউনিয়নের অনিল বাবাজী আশ্রমের কীর্তনে গেলে হোন্ডা চালক রাকিবের সাথে ১ হাজার টাকার সমঝোতায় ধোপা বাড়ির পিছনে বাগানে যায়। এসময় শাকিল ও রাসেল নামে আরো দুইজন যোগ দিয়ে রাতভর দলবদ্ধভাবে তাকে জোড়পুর্বক ধর্ষণ করে। অসুস্থ হয়ে পড়লে শশীগঞ্জ দাসপাড়া রেখে যায়।প্রত্যক্ষদর্শী শশীগঞ্জ দাসপাড়া গ্রামের তুলসী রানী জানান, সোমবা...
আন্তর্জাতিক স্বীকৃতি পেল ইউআইইউ’র বিবিএ ইন এআইএস প্রোগ্রাম
রাজধানী, শিক্ষাঙ্গন, সর্বশেষ

আন্তর্জাতিক স্বীকৃতি পেল ইউআইইউ’র বিবিএ ইন এআইএস প্রোগ্রাম

|| নিজস্ব প্রতিবেদক ||ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি’র (ইউআইইউ) বিবিএ ইন এআইএস প্রোগ্রাম মার্কিন যুক্তরাষ্ট্রের ইনস্টিটিউট অফ ইন্টারনাল অডিটরস (আইআইএ) থেকে “একাডেমিক অ্যালায়েন্স” হিসেবে মর্যাদাপূর্ণ স্বীকৃতি অর্জন করেছে। ২য় বাংলাদেশী বিশ্ববিদ্যালয় হিসাবে ইউআইইউ এই আন্তর্জাতিক স্বীকৃতি পেয়েছে।মার্কিন যুক্তরাষ্ট্রের ইনস্টিটিউট অফ ইন্টারনাল অডিটরস (আইআইএ) গতকাল অফিসিয়ালি চিঠি হস্তান্তরের মাধ্যমে এই মর্যাদাপূর্ণ স্বীকৃতি ইউআইইউকে জানাই। এর মাধ্যমে একাডেমিক অ্যালায়েন্স প্রোগ্রামের অধীনে একটি একাডেমিক অ্যাফিলিয়েট লেভেলের বিশ্ববিদ্যালয় হিসাবে ইউআইইউ তালিকাভুক্ত হলো।ইনস্টিটিউট অফ ইন্টারনাল অডিটরস (আইআইএ) প্রতিষ্ঠানটি অভ্যন্তরীণ নিরীক্ষা সেক্টরে ক্যারিয়ার গঠনে জন্য শিক্ষার্থীদের প্রস্তুত করার জন্য বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে যে সকল ডিগ্রি রয়েছে সেগুলোর আন্তর্জাতিক মান-নির্ধারণ করে সার্...