শুক্রবার, এপ্রিল ১০

সর্বশেষ

ইরানের পাল্টা হামলা: শক্তিশালী মিসাইল বিস্ফোরণে কাঁপল উত্তর ইসরায়েল
আন্তর্জাতিক, সর্বশেষ

ইরানের পাল্টা হামলা: শক্তিশালী মিসাইল বিস্ফোরণে কাঁপল উত্তর ইসরায়েল

|| আন্তর্জাতিক ডেস্ক ||যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ সামরিক অভিযানের জবাবে এক ভয়াবহ পাল্টা হামলা শুরু করেছে ইরান। আজ শনিবার (২৮ ফেব্রুয়ারি) বিকেলে ইরানের ছোঁড়া একাধিক শক্তিশালী মিসাইল ইসরায়েলের অত্যাধুনিক আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ভেদ করে দেশটির উত্তর অংশে আঘাত হেনেছে।কাতারভিত্তিক সংবাদমাধ্যম ও আন্তর্জাতিক বিভিন্ন সূত্রের বরাতে জানা গেছে, মিসাইল পতনের সময় বিকট শব্দে কেঁপে ওঠে উত্তর ইসরায়েলের বিশাল এলাকা। ইরানের এই আকস্মিক ও বিধ্বংসী হামলার পরপরই পুরো ইসরায়েলজুড়ে সতর্কতামূলক সাইরেন বাজানো হচ্ছে।ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) এক বিবৃতিতে জানিয়েছে, তারা আকাশপথে আসা যেকোনো হুমকি মোকাবিলায় কাজ করে যাচ্ছে। একই সঙ্গে সাধারণ নাগরিকদের ‘হোম ফ্রন্ট কমান্ড’-এর নির্দেশনা মেনে নিরাপদ আশ্রয়ে থাকার আহ্বান জানানো হয়েছে।এর আগে মার্কিন ও ইসরায়েলি হামলার পরপরই ইরানের উচ্চপদস্থ কর্মকর্তারা ...
ইরানে আমেরিকা ও ইসরায়েলের যৌথ সামরিক হামলা: তেহরানসহ দেশজুড়ে ভয়াবহ বিস্ফোরণ
আন্তর্জাতিক, সর্বশেষ

ইরানে আমেরিকা ও ইসরায়েলের যৌথ সামরিক হামলা: তেহরানসহ দেশজুড়ে ভয়াবহ বিস্ফোরণ

|| আন্তর্জাতিক ডেস্ক ||ইরানের রাজধানী তেহরানসহ দেশটির বিভিন্ন প্রান্তে বড় ধরনের সামরিক হামলা চালিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। আজ শনিবার (২৮ ফেব্রুয়ারি) আল জাজিরার এক প্রতিবেদনে জানানো হয়েছে, মার্কিন ও ইসরায়েলি বাহিনী এই যৌথ অভিযান পরিচালনা করছে।ইরানের আধা-সরকারি বার্তা সংস্থা ফার্স নিউজ জানিয়েছে, তেহরানের ইউনিভার্সিটি স্ট্রিট ও জমহুরি এলাকায় বেশ কয়েকটি ক্ষেপণাস্ত্র আঘাত হেনেছে। এছাড়া শহরের উত্তর প্রান্তের সাইয়্যেদ খন্দান এলাকাতেও বিকট বিস্ফোরণের শব্দ পাওয়া গেছে। প্রত্যক্ষদর্শীরা রাজধানীজুড়ে ধোঁয়ার কুণ্ডলী উড়তে দেখেছেন এবং দেশটির পশ্চিমাঞ্চলীয় ইলাম প্রদেশেও হামলার খবর পাওয়া গেছে।মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এই হামলাকে একটি ‘বড় ধরনের সামরিক অভিযান’ হিসেবে অভিহিত করেছেন। তিনি জানান, ইরানি শাসনের দিক থেকে আসা আসন্ন হুমকি নির্মূল করে মার্কিন জনগণকে রক্ষা করাই এই অভিয...
ডাক বিভাগের নিয়োগ পরীক্ষা ঘিরে দৌলতপুরে উত্তেজনা; শিক্ষককে শোকজের সিদ্ধান্ত
অপরাধ, আইন ও আদালত, সর্বশেষ, সারাদেশ

ডাক বিভাগের নিয়োগ পরীক্ষা ঘিরে দৌলতপুরে উত্তেজনা; শিক্ষককে শোকজের সিদ্ধান্ত

|| এস এম শাহরিয়ার | জেলা প্রতিনিধি (খুলনা) ||খুলনায় ডাক বিভাগের ‘মেইল ক্যারিয়ার’ পদে নিয়োগ পরীক্ষা চলাকালে প্রশ্নপত্র ঘিরে বিতর্কের জেরে দৌলতপুর এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। ঘটনাটি ঘটে শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) সকালে দৌলতপুর মুহসিন মহিলা কলেজ কেন্দ্রে।প্রত্যক্ষদর্শী পরীক্ষার্থী ও সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, ওইদিন সকাল ১০টা থেকে ১১টা পর্যন্ত অনুষ্ঠিত পরীক্ষার সময় হল নম্বর ৫০৮-এ দায়িত্বে ছিলেন কলেজের গণিত বিভাগের প্রভাষক মো. হাফিজুর রহমান। অভিযোগ ওঠে, পরীক্ষা শুরুর কিছুক্ষণ আগে তিনি হল সুপারের কাছ থেকে একটি প্রশ্নপত্র নিয়ে কক্ষের বাইরে যান। তাকে পরে সিঁড়ির কাছে প্রশ্নপত্র হাতে দেখা যায় বলেও কয়েকজন পরীক্ষার্থী দাবি করেন।এ ঘটনায় পরীক্ষার্থীদের মধ্যে তাৎক্ষণিক উত্তেজনা সৃষ্টি হয়। পরীক্ষা শেষে তারা কেন্দ্র সচিব ও দায়িত্বরত ম্যাজিস্ট্রেটের কাছে লিখিত অভিযোগ দেন এবং ক্যাম্পাসে অবস্থান নিয়ে...
বেলকুচি প্রেসক্লাবের সাংবাদিকদের সাথে এমপি আলীমের শুভেচ্ছা বিনিময়
সর্বশেষ, সারাদেশ

বেলকুচি প্রেসক্লাবের সাংবাদিকদের সাথে এমপি আলীমের শুভেচ্ছা বিনিময়

|| আল আমিন হোসেন | নিজস্ব প্রতিনিধি (সিরাজগঞ্জ) ||সিরাজগঞ্জ-৫ (বেলকুচি-চৌহালী) আসনের নব-নির্বাচিত মাননীয় জাতীয় সংসদ সদস্য জনাব আমিরুল ইসলাম খাঁন আলীম বেলকুচি প্রেসক্লাবের সাংবাদিকদের সাথে শুভেচ্ছা বিনিময় করেছেন। শনিবার (২৮ ফেব্রুয়ারি ২০২৬) সকালে বেলকুচি প্রেসক্লাব মিলনায়তনে এ শুভেচ্ছা বিনিময় সভা অনুষ্ঠিত হয়।বেলকুচি প্রেসক্লাবের সভাপতি গাজী সাইদুর রহমানের সভাপতিত্বে এবং যমুনা টেলিভিশনের সিনিয়র রিপোর্টার গোলাম মোস্তফা রুবেলের সঞ্চালনায় আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নব-নির্বাচিত সংসদ সদস্য আমিরুল ইসলাম খাঁন আলীম।সভায় উপস্থিত ছিলেন বেলকুচি উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব বনি আমিন, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক রেজাউল করিম, পৌর বিএনপির সাবেক সদস্য সম্রাট আমিরুল, ইউপি সদস্য নুরুল ইসলাম তুহিন, সহ-সভাপতি নারায়ণ মালাকার, দপ্তর সম্পাদক আবু মুসা, সবুজ সরকার, আব্দুর রাজ্...
মির্জাগঞ্জে আগুনে ক্ষতিগ্রস্ত তিন পরিবারকে আর্থিক সহায়তা দিলেন আলতাফ হোসেন
রাজনীতি, সর্বশেষ, সারাদেশ

মির্জাগঞ্জে আগুনে ক্ষতিগ্রস্ত তিন পরিবারকে আর্থিক সহায়তা দিলেন আলতাফ হোসেন

|| শাহীন হাওলাদার | মির্জাগঞ্জ (পটুয়াখালী) প্রতিনিধি ||পটুয়াখালী জেলার মির্জাগঞ্জ থানার ১নং মাধবখালী ইউনিয়নের নতুন শ্রীনগর গ্রামের আকন বাড়ীতে খলিল আকন, গফফার আকন ও রুস্তম আকন-এর পুড়ে যাওয়া তিনটি ঘর শুক্রবার জুম্মাবাদ পরিদর্শন করেন সাবেক সফল স্বরাষ্ট্র ও বাণিজ্যমন্ত্রী বর্তমান সংসদ সদস্য জনাব আলহাজ্ব আলতাফ হোসেন চৌধুরী । এ সময় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন ও আর্থিক সহযোগিতা প্রদান করেন।এ সময় তিনি বলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) দেশ ও জনগণের দল। যেকোনো দুর্যোগ দুর্ঘটনায় সাধারণ মানুষের পাশে থেকে সাহায্য সহযোগিতা করাই আমার একান্ত দায়িত্ব ও কর্তব্য। এ সময় উপস্থিত ছিলেন মাধুখালী ইউনিয়নের বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির সভাপতি জনাব শাহিন চৌধুরী পাশা, সাধারণ সম্পাদক পলাশ হাওলাদার, মনির হোসেন খন্দকার, উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক জনাব মনজু ব...
মানিকগঞ্জে বিএনপি নেতা রাজা মিয়ার বিরুদ্ধে বাড়িঘর ভাঙচুর ও বৃদ্ধাকে মারধরের অভিযোগ
অপরাধ, আইন ও আদালত, সর্বশেষ, সারাদেশ

মানিকগঞ্জে বিএনপি নেতা রাজা মিয়ার বিরুদ্ধে বাড়িঘর ভাঙচুর ও বৃদ্ধাকে মারধরের অভিযোগ

|| সেলিম মোল্লা | নিজস্ব প্রতিনিধি (মানিকগঞ্জ) ||মানিকগঞ্জের বানিয়াজুরী ইউনিয়নে তরা গ্রামের এক বৃদ্ধ ও তার স্ত্রীর ওপর হামলা, মারধর এবং বসতবাড়ি ভাঙচুরের অভিযোগ উঠেছে স্থানীয় বিএনপি নেতা ও সাবেক ইউপি সদস্য রাজা মিয়ার বিরুদ্ধে। সম্প্রতি সংঘটিত এই ঘটনাকে কেন্দ্র করে পুরো এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।ভুক্তভোগী হারেজ আলী অভিযোগ করেছেন যে, পূর্ব বিরোধের জেরে রাজা মিয়া ও তার অনুসারীরা অতর্কিতভাবে তার বাড়িতে হামলা চালায়। হামলায় বৃদ্ধ হারেজ আলীকে মারধর করে শরীরের বিভিন্ন স্থানে জখম করা হয় এবং ঘরে থাকা আসবাবপত্র ব্যাপক ভাঙচুর করা হয়।ঘটনার খবর পেয়ে ঘিওর থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় এবং সেখান থেকে বেশ কয়েকটি দেশীয় অস্ত্র উদ্ধার করে। পরবর্তীতে পুলিশের সহযোগিতায় স্থানীয়রা আহত হারেজ আলীকে উদ্ধার করে চিকিৎসার জন্য মানিকগঞ্জ সদর হাসপাতালে পাঠান।এই বিষয়ে অভিযুক্ত বিএনপি নেতা রা...
হাতিরঝিলে ইসলামী ঐক্য আন্দোলনের আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত
ধর্ম ও দর্শন, রাজধানী, রাজনীতি, সর্বশেষ

হাতিরঝিলে ইসলামী ঐক্য আন্দোলনের আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

|| নিজস্ব প্রতিবেদক (ঢাকা) ||রাজধানী ঢাকার হাতিরঝিল থানা এলাকায় ‘মাহে রমজানের তাৎপর্য’ শীর্ষক আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। আজ শুক্রবার (২৭ ফেব্রুয়ারি ২০২৬) বিকেল ৪টায় ইসলামী ঐক্য আন্দোলন হাতিরঝিল থানা শাখার উদ্যোগে সংগঠনের অস্থায়ী কার্যালয়ে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।থানা শাখার আহবায়ক জনাব আব্দুস সাত্তারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন আন্দোলনের অন্যতম উপদেষ্টা জনাব মোস্তফা আমিনুল হোসাইন। অনুষ্ঠানের প্রধান আলোচক ছিলেন আন্দোলনের মুহতারাম কেন্দ্রীয় নায়েবে আমীর মাওলানা মুহাম্মদ রুহুল আমীন। তিনি তার বক্তব্যে বলেন, "রমজান কেবল উপবাস থাকার মাস নয়, বরং এটি মুমিনের জন্য আত্মশুদ্ধি ও তাকওয়া অর্জনের প্রশিক্ষণ কেন্দ্র। পবিত্র কুরআনের শিক্ষাকে ধারণ করে ব্যক্তি ও সমাজ জীবনে ইনসাফ কায়েম করাই রোজার প্রকৃত দাবি"।তিনি আরও উল্লেখ করেন যে, র...
বাসসের চেয়ারম্যানের পক্ষে পাইকগাছায় ইফতার বিতরণ কর্মসূচি
ধর্ম ও দর্শন, সর্বশেষ, সারাদেশ

বাসসের চেয়ারম্যানের পক্ষে পাইকগাছায় ইফতার বিতরণ কর্মসূচি

|| এস এম শাহরিয়ার | জেলা প্রতিনিধি (খুলনা) ||খুলনার পাইকগাছা উপজেলার আলমতলা ইসলামিয়া আজিজিয়া ফাজিল (ডিগ্রি) মাদ্রাসায় শুক্রবার বাদ আছর ইফতার সামগ্রী বিতরণ করা হয়েছে। বাংলাদেশ সংবাদ সংস্থা–বাসসের চেয়ারম্যান ও দৈনিক ইত্তেফাক–এর যুগ্ম সম্পাদক আনোয়ার আলদীনের পক্ষ থেকে এ আয়োজন করা হয়।খুলনা জেলা ছাত্রদলের সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক মো. তানভীর আলম চঞ্চলের সার্বিক তত্ত্বাবধানে মাদ্রাসার প্রায় ২৫০ শিক্ষার্থীর হাতে ইফতার সামগ্রী তুলে দেওয়া হয়। আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, পবিত্র রমজানে শিক্ষার্থীদের সঙ্গে ইফতার ভাগাভাগি করার উদ্দেশ্যেই এই উদ্যোগ নেওয়া হয়েছে। ভবিষ্যতেও এ ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত রাখার আশাবাদ ব্যক্ত করা হয়।অনুষ্ঠানে উপস্থিত ছিলেন যুক্তরাষ্ট্র জিয়া পরিষদের সদস্য সচিব জাকির হাওলাদার, লস্কর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান করিম গাইন, সাবেক কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দল নেতা ...
সংরক্ষিত নারী আসনে সম্ভাব্য মুখ: খুলনার আজিজা খানম এলিজা
রাজনীতি, সর্বশেষ, সারাদেশ

সংরক্ষিত নারী আসনে সম্ভাব্য মুখ: খুলনার আজিজা খানম এলিজা

|| এস এম শাহরিয়ার | জেলা প্রতিনিধি (খুলনা) ||জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনকে সামনে রেখে খুলনায় নতুন করে আলোচনায় এসেছে আজিজা খানম এলিজার নাম। দীর্ঘ রাজনৈতিক অভিজ্ঞতা, সংগঠনিক ভূমিকা এবং পেশাগত পরিচয়ের সমন্বয়ে তিনি মনোনয়নপ্রত্যাশী হিসেবে সক্রিয় রয়েছেন বলে দলীয় একাধিক সূত্রে জানা গেছে।ছাত্ররাজনীতি দিয়ে তার পথচলা শুরু। ১৯৮৭ সালে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল–এর রাজনীতিতে যুক্ত হয়ে পরবর্তীতে মহানগর ও কেন্দ্রীয় পর্যায়ে দায়িত্ব পালন করেন। নব্বইয়ের স্বৈরাচারবিরোধী আন্দোলনে অংশ নেওয়ার সময় হামলার শিকার হওয়ার অভিজ্ঞতাও রয়েছে তার।বর্তমানে তিনি খুলনা মহানগর মহিলা দলের সভাপতি হিসেবে দায়িত্বে আছেন। পাশাপাশি মহানগর বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য হিসেবেও কাজ করছেন। এর আগে মহিলা দলের সাধারণ সম্পাদক, মহানগর বিএনপির মহিলা সম্পাদকসহ বিভিন্ন সাংগঠনিক পদে দায়িত্ব পালন করেছেন। কেন্দ্রীয় পর্যায়েও দায়িত্ব...
শাহজাহানপুরে ‘রোজার তাৎপর্য’ শীর্ষক আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত
ধর্ম ও দর্শন, রাজধানী, রাজনীতি, সর্বশেষ

শাহজাহানপুরে ‘রোজার তাৎপর্য’ শীর্ষক আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

|| নিজস্ব প্রতিবেদক ||রাজধানীর শাহজাহানপুরে ‘রোজার তাৎপর্য’ শীর্ষক আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি ২০২৬) বিকালে শাহজাহানপুর থানাধীন হলি আইডিয়াল স্কুলে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী ঐক্য আন্দোলনের কেন্দ্রীয় নায়েবে আমীর মাওলানা মুহাম্মদ রুহুল আমীন। বক্তব্যে তিনি বলেন, রোজা কেবল না খেয়ে থাকার নাম নয়, বরং এটি আত্মশুদ্ধি এবং তাকওয়া অর্জনের একটি মহান মাস। সমাজের প্রতিটি স্তরে ইসলামের সুমহান আদর্শ ছড়িয়ে দেওয়ার জন্য তিনি উপস্থিত সবার প্রতি আহ্বান জানান।হলি আইডিয়াল স্কুলের প্রধান শিক্ষক মাওলানা মোঃ হাফিজুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আন্দোলনের কেন্দ্রীয় সেক্রেটারী জেনারেল জনাব মোস্তফা তারেকুল হাসান।এছাড়াও স্কুলের শিক্ষকমণ্ডলী ও ওলামায়ে কেরামগণ আলোচনা সভায় অংশগ্...