Sunday, October 4

সর্বশেষ

তানযীমুল উম্মায় আন্তঃশ্রেণি বাংলা বিতর্ক উৎসবের জুনিয়র গ্রুপের ফাইনাল অনুষ্ঠিত
শিক্ষাঙ্গন, সর্বশেষ, সারাদেশ

তানযীমুল উম্মায় আন্তঃশ্রেণি বাংলা বিতর্ক উৎসবের জুনিয়র গ্রুপের ফাইনাল অনুষ্ঠিত

|| গাজীপুর প্রতিনিধি ||যুক্তি, বুদ্ধিমত্তা ও বাকশৈলীর চমৎকার সমন্বয়ে তানযীমুল উম্মাহ আলিম মাদরাসা ডিবেটিং ক্লাবের উদ্যোগে অনুষ্ঠিত হয়েছে আন্তঃশ্রেণি বাংলা বিতর্ক উৎসব–২০২৬-এর জুনিয়র গ্রুপের জমজমাট ফাইনাল পর্ব।বিতর্কের বিষয় ছিল— এ সংসদ মনে করে, পারিবারিক শিক্ষাই ইসলামিক মূল্যবোধের ভিত্তি।প্রতিযোগিতায় সরকারি দলের পক্ষে অংশ নেয় ষষ্ঠ শ্রেণির ক্ষুদে বিতার্কিকরা এবং বিরোধী দলের পক্ষে অংশ নেয় অষ্টম শ্রেণির বিতার্কিকরা।বিতর্ক চলাকালে দুই দলের শিক্ষার্থীরা তথ্য, যুক্তি ও উদাহরণের মাধ্যমে নিজ নিজ অবস্থান তুলে ধরে। তাদের প্রাণবন্ত অংশগ্রহণ, সাবলীল উপস্থাপনা এবং যুক্তিনির্ভর বক্তব্যে মুখরিত হয়ে ওঠে পুরো আয়োজন।তুমুল ও প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ বিতর্ক শেষে ভোটাভুটিতে প্রস্তাবটি সংসদে গৃহীত হয়নি। তবে জয়-পরাজয়ের বাইরে শিক্ষার্থীদের যুক্তিবোধ, চিন্তাশক্তি, উপস্থিত বুদ্ধি ও শুদ্ধভাবে মত প্র...
মানিকগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহতের পরিবার ও আহতদের মাঝে ৬৪ লাখ টাকার চেক বিতরণ
সর্বশেষ, সারাদেশ

মানিকগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহতের পরিবার ও আহতদের মাঝে ৬৪ লাখ টাকার চেক বিতরণ

|| সেলিম মোল্লা | নিজস্ব প্রতিনিধি (মানিকগঞ্জ) ||মানিকগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহত ব্যক্তিদের পরিবার এবং আহতদের মাঝে আর্থিক সহায়তার চেক বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত অনুষ্ঠানে ১২টি নিহত পরিবারের প্রত্যেককে ৫ লাখ টাকা করে মোট ৬০ লাখ টাকা এবং চারজন আহত ব্যক্তিকে ১ লাখ টাকা করে মোট ৪ লাখ টাকার চেক প্রদান করা হয়।জেলা প্রশাসক নাজমুন আরা সুলতানার সভাপতিত্বে অনুষ্ঠিত চেক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিআরটিএর পরিচালক ও ট্রাস্টি বোর্ডের সচিব রুবাইৎ-ই-আশিক।অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট কামরুল হাসানের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার আব্দুল্লাহ আল মাসুম, অতিরিক্ত জেলা প্রশাসক (মানবসম্পদ ও উন্নয়ন) কাজী নাহিদ ইভা, বিআরটিএর সহকারী পরিচালক মাহবুব কামাল, মানিকগঞ্জ প্রেসক্লাবের সভাপতি জাহাঙ্গীর আলম বিশ্...
দ্বীন কায়েমের দাওয়াতকে সার্বজনীনভাবে দেশ ও জাতির সামনে তুলে ধরতে হবে: অধ্যাপক এরশাদ উল্যাহ ভূঁইয়া
রাজধানী, রাজনীতি, সর্বশেষ

দ্বীন কায়েমের দাওয়াতকে সার্বজনীনভাবে দেশ ও জাতির সামনে তুলে ধরতে হবে: অধ্যাপক এরশাদ উল্যাহ ভূঁইয়া

|| নিজস্ব প্রতিবেদক ||দাওয়াতুন্নবী (সা:) উপলক্ষে "দ্বীন কায়েমে আমাদের করণীয়"শীর্ষক আলোচনা সভায় ইসলামী ঐক্য আন্দোলনের আমীর অধ্যাপক মাওলানা মুহাম্মদ এরশাদ উল্যাহ ভূঁইয়া বলেছেন, দ্বীন কায়েমের জন্য রাসুলুল্লাহ (সা:) প্রথম যে কাজটি করেছিলেন তা ছিল দাওয়াত। আর সেই দাওয়াতের প্রথম বাক্য ছিল লা ইলাহা ইল্লাল্লাহ। অর্থাৎ আল্লাহ ছাড়া অন্য কোন ইলাহ নাই অর্থাৎ লা ইলাহা ইল্লাল্লাহু বিশ্বাসী কোনো মুসলমান অন্য কোনো আদর্শ বা মতবাদের অনুসারী হতে পারেনা।তিনি বলেন, এ বিষয়টি যারা জানেন তারা সর্বশ্রেণীর মুসলমানদের জানাবেন। এটা রাসূলের সুন্নাহ। কোনো মুসলমান আল্লাহর আইন ও বিধান ছাড়া অন্য কোনো বিধান মানতে পারে না। যদি মানে তাহলে তখন সে আর মুসলমান থাকতে পারেন না। তাই আল্লাহর সার্বভৌমত্ব প্রতিষ্ঠার লক্ষ্যে আমাদেরকে বিশেষত দাওয়াতি কাজ করতে হবে। রাসুলুল্লাহ (সা:) এই কাজটি বিশেষভাবে করেছেন। দাওয়াতক...
ঢাকা মহানগর তালাবার তালীম ও তারবিয়াত অনুষ্ঠিত
রাজধানী, রাজনীতি, সর্বশেষ

ঢাকা মহানগর তালাবার তালীম ও তারবিয়াত অনুষ্ঠিত

​|| নিজস্ব প্রতিবেদক ||​বাংলাদেশ জমিয়তে তালাবায়ে আরাবিয়া ঢাকা মহানগরীর উদ্যোগে অর্ধদিবস ব্যাপী ‘তা’লীম ও তারবিয়াত’ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৪ সেপ্টেম্বর) সকাল ৯টা থেকে পুরানা পল্টন লাইনে অবস্থিত সংগঠনটির কেন্দ্রীয় কার্যালয় মিলনায়তনে এই কর্মশালা অনুষ্ঠিত হয়।​অনুষ্ঠানের সূচন পর্বে দারসুল কুরআন পেশ করেন তালাবার সাবেক প্রধান সম্পাদক মোস্তফা আল মুজাহিদ। তারানায়ে জমিয়ত পরিবেশনের পর স্বাগত বক্তব্য রাখেন সংগঠনের ঢাকা মহানগরী সভাপতি মোস্তফা আল মুতাহারি।পরবর্তীতে ‘বক্তৃতা ও উপস্থাপনা’ বিষয়ে প্রশিক্ষণ প্রদান করেন ইসলামী ঐক্য আন্দোলনের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও তালাবা ইবি শাখার সাবেক সহ-সভাপতি মাওলানা আবু বকর সিদ্দীক।​এছাড়াও কর্মশালায় দিকনির্দেশনামূলক বক্তব্য রাখেন তালাবার সাবেক কেন্দ্রীয় সভাপতি মো. ওমর ফারুক এবং সাবেক কেন্দ্রীয় সহ-সভাপতি মাওলানা আবু ত্বহা মো. নূরুল্লাহ।​অনুষ্ঠ...
জমকালো অনুষ্ঠানের মধ্য দিয়ে ‘সুরের খেয়ার’ আনুষ্ঠানিক যাত্রা শুরু
বিনোদন, রাজধানী, সর্বশেষ

জমকালো অনুষ্ঠানের মধ্য দিয়ে ‘সুরের খেয়ার’ আনুষ্ঠানিক যাত্রা শুরু

|| বিনোদন ডেস্ক ||বাংলা সংস্কৃতির বৈচিত্রপূর্ণ ধারাগুলো আরও সৃজনশীল ও সময়োপযোগী করে পরিবেশন করা, একটি সমজদার শ্রোতা সমাজ গড়ে তোলার লক্ষে সুরের খেয়ার আনুষ্ঠানিক যাত্রা শুরু করলো ৩ সেপ্টেম্বর ২০২৬ এ। আলিয়ঁস ফ্রঁসেজ দ্য ঢাকা অডিটরিয়ামে জমকালো অনুষ্ঠানের মধ্য দিয়ে প্রতিষ্ঠানটি তাদের অনুষ্ঠানিক যাত্রা শুরু করলো। উক্ত অনুষ্ঠানে অতিথির আসন অলংকৃত করেছিলেন, এস এম হায়াতুল্লাহ, ড. প্রিয়াংকা গোপ ও মনজুরুল ইসলাম খান।সুরের খেয়ার অঙ্গীকার নতুন নতুন উদ্যোগের মাধ্যমে নতুন প্রজন্মকে হাজার বছরের সমৃদ্ধ সাংস্কৃতিক ঐতিহ্যের সঙ্গে পরিচয় করিয়ে দেয়া, সর্বোপরি শিল্পক্ষেত্রে শিল্পীরা যেন পরস্পরের সহযোগিতায় এগিয়ে যেতে পারে, সৌন্দর্য-সম্প্রীতির একটি ইতিবাচক সমাজ বিনির্মাণে সুরের খেয়া কাজ করে যাতে চায়।স্বল্প সময়ের এই যাত্রায় সংগীত, আবৃত্তি, নৃত্য, বাদ্যযন্ত্রসহ সংস্কৃতির প্রতিটি শাখায় কাজ করেছে ...
ইউআইটিএসের আইন বিভাগে ‘শরৎকালীন নবীনবরণ ২০২৬’ অনুষ্ঠিত
রাজধানী, শিক্ষাঙ্গন, সর্বশেষ

ইউআইটিএসের আইন বিভাগে ‘শরৎকালীন নবীনবরণ ২০২৬’ অনুষ্ঠিত

|| নিজস্ব প্রতিবেদক ||ইউনিভার্সিটি অব ইনফরমেশন টেকনোলজি অ্যান্ড সায়েন্সেস (ইউআইটিএস)-এর আইন বিভাগে ‘শরৎকালীন নবীনবরণ ২০২৬’ অনুষ্ঠিত হয়েছে। আজ ৩ সেপ্টেম্বর (বৃহস্পতিবার) দুপুর ২টায় বিশ্ববিদ্যালয়ের রত্নগর্ভা তাহমিনা রহমান মাল্টিপারপাস হলে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।অনুষ্ঠানের শুরুতেই পবিত্র কুরআন থেকে তিলাওয়াত করা হয়। ইউআইটিএসের আইন বিভাগের প্রধান ও সহকারী অধ্যাপক ড. মো. সোহেল রানার সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে স্বাগত বক্তব্য রাখেন ইউআইটিএস-এর আইন উপদেষ্টা, আইন অনুষদের ডিন ও সুপ্রিম কোর্টের আপিল বিভাগের আইনজীবী অধ্যাপক মো. আব্দুল মান্নান ভূঁইয়া। নবীন শিক্ষার্থীদের স্বাগত জানিয়ে তিনি বলেন, “আইন পেশা কেবল একটি ক্যারিয়ার নয়, এটি সমাজে ন্যায়বিচার প্রতিষ্ঠার মহান ব্রত। ইউআইটিএস থেকে পাশ করে আমাদের শিক্ষার্থীরা আজ বিচার বিভাগ, অ্যাটর্নি সার্ভিস ও সুপ্রিম কোর্টসহ ...
কুড়িগ্রামের চিলমারী-রৌমারী ঘাট ফেরি শূন্য, নৌঘাট আছে ফেরি নেই
বাণিজ্য ও অর্থনীতি, সর্বশেষ, সারাদেশ

কুড়িগ্রামের চিলমারী-রৌমারী ঘাট ফেরি শূন্য, নৌঘাট আছে ফেরি নেই

​|| বদরুদ্দোজা বুলু | চিলমারী (কুড়িগ্রাম) প্রতিনিধি ||কুড়িগ্রামের চিলমারী-রৌমারী ঘাট ও নৌপথ থেকে একে একে সবকটি ফেরি সরিয়ে নেয়ায় ঘাটটি এখন পুরোপুরি ফেরিশূন্য। ২১ দিন ফেরি চলাচল বন্ধ থাকার পর এবার মেরামতের কথা বলে সরিয়ে নেয়া হলো কদম ফেরিটিও। ফলে বর্তমানে এ নৌপথে ফেরি চলাচল পুরোপুরি বন্ধ হয়ে যাওয়ায় যানবাহন, পণ্যবাহী ট্রাক পারাপার নিয়ে চরম অনিশ্চয়তায় পড়েছেন চালক ও যাত্রীরা।বুধবার (২ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৭টার দিকে চিলমারী নদীবন্দর ঘাট থেকে কদম নামের ফেরিটি মেরামতের জন্য নারায়ণগঞ্জের ডকইয়ার্ডের উদ্দেশে সরিয়ে নেয়া হয়। বিষয়টি নিশ্চিত করেছেন চিলমারী বন্দরের পোর্ট কর্মকর্তা মাহবুব আলম তায়েফ।জানা গেছে, বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউএ)’র উদ্যোগে চিলমারী-রৌমারী নৌপথে ২০২৩ সালের ২০ সেপ্টেম্বর কুঞ্জলতা নামের একটি ফেরি দিয়ে আনুষ্ঠানিকভাবে ফেরি চলাচল শুরু হয়। পরে এ...
তজুমদ্দিনের চরে মাছ ধরা ও রাখাল ঘর নির্মাণকে কেন্দ্র করে সংঘর্ষ, আহত ৬
অপরাধ, আইন ও আদালত, সর্বশেষ, সারাদেশ

তজুমদ্দিনের চরে মাছ ধরা ও রাখাল ঘর নির্মাণকে কেন্দ্র করে সংঘর্ষ, আহত ৬

|| তজুমদ্দিন (ভোলা) প্রতিনিধি ||ভোলার তজুমদ্দিনের চরে মাছ ধরা এবং কৃষকের ফসলি জমি ক্ষতিগ্রস্ত করে মহিষের বাতানের রাখাল ঘর নির্মাণকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে কৃষক ও রাখাল পক্ষের অন্তত ছয়জন আহত হয়েছেন। আহতদের মধ্যে শরীফ নামে এক কৃষকের অবস্থা গুরুতর হওয়ায় তাকে ভোলা সদর হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।তজুমদ্দিন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক মুশফিকুর রহমান জানান, মঙ্গলবার রাতে হান্নান এবং বুধবার সকালে শরীফ, সোহাগ, সজিব, গিয়াস ও সবুজ নামে ছয়জন আহত অবস্থায় হাসপাতালে ভর্তি হন।প্রত্যক্ষদর্শী ও আহতদের সঙ্গে কথা বলে জানা গেছে, মঙ্গলবার সকালে উপজেলার চর মোজাম্মেল এলাকার জিয়া বাজার সংলগ্ন ফজলু হাওলাদার ব্লকে ফসলি জমির ক্ষতি করে মহিষের বাতানের রাখাল ঘর নির্মাণের কাজ চলছিল। এ সময় খালে মাছ ধরতে আসা কৃষক সজিব ওই নির্মাণকাজে বাধা দেন। অভিযোগ রয়েছে, এতে ক্ষিপ্ত ...
সাটুরিয়ায় মাকে মারধরের অভিযোগে নেশাগ্রস্ত যুবকের ৬ মাসের কারাদণ্ড
অপরাধ, আইন ও আদালত, সর্বশেষ, সারাদেশ

সাটুরিয়ায় মাকে মারধরের অভিযোগে নেশাগ্রস্ত যুবকের ৬ মাসের কারাদণ্ড

|| সেলিম মোল্লা | নিজস্ব প্রতিনিধি (মানিকগঞ্জ) ||মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলায় নেশাগ্রস্ত অবস্থায় নিজ মাকে মারধর, বসতঘর ভাঙচুর ও জনশান্তি বিনষ্ট করার অপরাধে মো. সোহেল রানা (৩০) নামে এক যুবককে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।গতকাল ২ সেপ্টেম্বর (বুধবার) উপজেলার বালিয়াটি ইউনিয়নের জগন্নাথপুর গ্রামে এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন সাটুরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট কাজী মোহাম্মদ অনিক ইসলাম। দণ্ডপ্রাপ্ত সোহেল রানা ওই এলাকার মৃত শমসের আলীর নাতি।স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, ১ সেপ্টেম্বর (মঙ্গলবার) রাতে নানার বাড়িতে মাদকাসক্ত অবস্থায় নিজের মাকে অকথ্য ভাষায় গালিগালাজ ও মারধর করেন সোহেল রানা। একপর্যায়ে তিনি বসতঘরের দরজাসহ আসবাবপত্র ভাঙচুর করে এলাকায় বিশৃঙ্খলা সৃষ্টি করেন।পরদিন বুধবার সকালে ভুক্তভোগী মা প্...
সোনাহাট স্থলবন্দর পরিদর্শনে ভুটানের প্রতিনিধি দল
বাণিজ্য ও অর্থনীতি, সর্বশেষ, সারাদেশ

সোনাহাট স্থলবন্দর পরিদর্শনে ভুটানের প্রতিনিধি দল

|| রফিকুল ইসলাম | নাগেশ্বরী (কুড়িগ্রাম) প্রতিনিধি ||‎কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলার সোনাহাট স্থলবন্দর পরিদর্শন করেছেন ভুটানের একটি বাণিজ্যিক প্রতিনিধি দল। কুড়িগ্রামে প্রস্তাবিত ভুটানিজ বিশেষ অর্থনৈতিক অঞ্চলের সঙ্গে সোনাহাট স্থলবন্দরের যোগাযোগব্যবস্থা, দূরত্ব ও পণ্য পরিবহনের সম্ভাবনা যাচাই করতে বুধবার (২ সেপ্টেম্বর) তাঁরা বন্দরটি পরিদর্শন করেন।‎প্রতিনিধি দলে ছিলেন ভুটানের জিএমসিএর উপপরিচালক (আন্তর্জাতিক ও কৌশলগত বিষয়াদি) কালদেন দর্জি, সহযোগী পরিচালক নিম এলহাম এবং রয়্যাল ভুটানিজ দূতাবাসের মিনিস্টার-কাউন্সিলর (বাণিজ্য) দাওয়া শেরিংসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা।‎এ সময় বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষের (বেজা) প্রতিনিধি, ভূরুঙ্গামারী উপজেলা নির্বাহী কর্মকর্তা অমৃত দেব নাথ, সহকারী কমিশনার (ভূমি) আমিনুল ইসলাম তারেক, ভূরুঙ্গামারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আজিম উদ্দিন, ...