বদলগাছী সরকারি মডেল পাইলট হাইস্কুলে ৮৬তম বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত
|| সারোয়ার হোসেন অপু | নওগাঁ প্রতিনিধি ||নওগাঁর বদলগাছী উপজেলার ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ বদলগাছী সরকারি মডেল পাইলট হাইস্কুলে অত্যন্ত জমকালো আয়োজনের মধ্য দিয়ে ৮৬তম বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা শুরু হয়েছে। শুক্রবার (২৩ জানুয়ারি) বিদ্যালয় প্রাঙ্গণে বর্ণাঢ্য অনুষ্ঠানের মাধ্যমে এই আয়োজনের প্রথম পর্বের উদ্বোধন করা হয়।সকালে বিদ্যালয় মাঠকে রঙিন বেলুন ও ফেস্টুন দিয়ে সুসজ্জিত করে এক উৎসবমুখর পরিবেশের সৃষ্টি করা হয়। অনুষ্ঠানের শুরুতেই পবিত্র কোরআন তেলাওয়াত ও গীতা পাঠ শেষে জাতীয় সংগীতের মাধ্যমে জাতীয় ও ক্রীড়া পতাকা উত্তোলন করা হয়। এরপর মশাল হাতে মাঠ প্রদক্ষিণ এবং স্কাউট দলের আকর্ষণীয় কুচকাওয়াজের মধ্য দিয়ে মূল অনুষ্ঠানের সূচনা ঘটে।বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোজাফফর হোসেনের সভাপতিত্বে এবং বিজ্ঞান বিভাগের সহকারী শিক্ষক টিএম আসাদুজ্জামানের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থ...





